প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনারের শপথ অনুষ্ঠান আজ বুধবার।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল ৩টায় ওই পাঁচজনকে শপথবাক্য পড়াবেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি জানিয়েছেন।
সাব্বির বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ বুধবার বেলা ৩টায় সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়াবেন।’
গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের ১৬টি গাড়িসহ পাস বই তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্য এলাকার নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় আড়াই লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সুন্দরবনের ফিরিঙ্গি খাল থেকে কৈখালী কোস্টগার্ড সদস্যরা উক্ত জাল গুলো জব্দ করে।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইসিটি ডিভিশন লিভিরাগিং আইসিটি প্রজেক্টের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তরুণদের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শিক্ষিত তরুণেরা এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারকে যেমন বিকশিত করতে পারে, তেমনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাক্সিক্ষত লক্ষ্য পুরণে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের তরুণেরা ডিজিটাল বাংলাদেশের প্রাণ শক্তি। আমাদের জন্য নতুন আশার সঞ্চারক। আইটি খাতে তাদের সম্পৃক্ততা যত বৃদ্ধি পাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের গতি তত দ্রুত তরান্বিত হবে। ২০২১ সাল নাগাত আইসিটি রপ্তানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পুরণ এবং আইটি পেশাজীবিদের সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করার জন্য দেশে আইটি শিল্পের প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ছাড়া কোন বিকল্প নেই। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার নানা ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যশোরে সফটওয়্যার পার্ক নির্মাণ সমাপ্তির পথে। কালিয়াকৈরে হাইটেক পার্কের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এটি সমাপ্তি হলে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়! আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ ডিজিটালের ছোঁয়া লেগেছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে সারা বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল কালাম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন এলআইসিটি প্রজেক্টের কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, এলআইসিটি খুলনার কমিউনিটি লিড নিপা খাতুন প্রমুখ। আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দেশের মানুষদের এগিয়ে নিতে সারা দেশব্যাপী চলছে এ ক্যাম্প। সাতক্ষীরা ৪৬তম জেলা হিসেবে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম।
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালায় বিশ^ ভালবাসা দিবসে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে কথিত প্রেমিক ইমরান খান (১৭) নামের এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার ঘোনা গ্রামের মনিরুদ্দীন খানের পুত্র। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এ রায় প্রদান করেন।