সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

fc494a61675282cbbf58642a43a0ba5d-58c106db0822fউইকেটরক্ষকের দায়িত্ব ছেড়ে বেশ হালকা মেজাজেই খেললেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিন হাফসেঞ্চুরি মেরেছেন বাংলাদেশের অধিনায়ক। তৃতীয় দিন প্রথম সেশনে অপর প্রান্তের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে দেখলেও ধীরস্থির খেলেছেন তিনি। ১০৭ বলে চারটি চার ও একটি ছয়ে ক্যারিয়ারের ১৬তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস পেলেন মুশফিক। ৭৫ রানে অপরাজিত তিনি। ৯০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে২৯৮ রান করেছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলাতে অধিনায়কের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন ৪১ রানে।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, তৃতীয় দিনের প্রথম সেশনটা হবে গুরুত্বপূর্ণ। কারণ সময় যতই বাড়বে ততই স্পিনে সুবিধা পাবে শ্রীলঙ্কা। আর তাই প্রথম সেশনটা দেখেশুনে খেলার পক্ষপাতী ছিলেন সফরকারী কোচ। তবে সেটা মানতে পারলে তো! বৃহস্পতিবার প্রথম সেশনেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় দিন সকালটা ভালো শুরু হয়নি বাংলাদেশের। বৃহস্পতিবার তৃতীয় ওভারেই সৌম্য সরকারকে আউট হতে হলো। একটু মারকুটে ব্যাটিং করে তাকে অনুসরণ করেছেন সাকিব আল হাসানও।

এদিন মাত্র ৫টি রান যোগ করতে পেরেছেন সৌম্য। ২ উইকেটে ১৩৩ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে বুধবার তামিম ইকবালের বিস্ময়কর আউট ছাড়া বাংলাদেশ ভালোই প্রতিরোধ গড়েছিল। সৌম্য তার ফিফটিকে সেঞ্চুরি বানানোর পথেই ছিলেন। কিন্তু ৬৬ রানে দিন শুরু করা এ ব্যাটসম্যান নতুন দিনে বেশিদূর এগোতে পারলেন না। কোমড় সমান উঁচুতে আসা সুরাঙ্গা লাকমলের বলটি পুল করতে গিয়ে সোজা ফাইন লেগে তালুবন্দি হন সৌম্য। ৭১ রানে তাকে থামতে হয় লাহিরু কুমারার ক্যাচ হয়ে।

একটি করে চার ও ছয় মেরে লাকসান সান্দাকানের বলে লেগে উইকেটরক্ষক নিরোশান ডিকবেলার ক্যাচ হন সাকিব। ১৯ বলে থামে তার ২৩ রানের ইনিংস। অধিনায়ক মুশফিকুর রহিম কিছুক্ষণ পর আরেক ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে দেখলেন। ২৬টি বল খেলে মাত্র ৮ রানে আউট হলেন মাহমুদউল্লাহ। লাহিরু কুমারার বলটি তার অফ স্টাম্প উড়িয়ে দেয়। মাত্র ১৩ বল খেলে ৫ রানে আসেলা গুনারত্নের হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। বাংলাদেশের উইকেটরক্ষকের উইকেটটি নেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।

লাঞ্চের চার বল আগে আরেকটি উইকেটের পতন হতে পারত বাংলাদেশের। সান্দাকানের বল তুলে মারেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ফার্স্ট স্লিপে দাঁড়ানো গুনারত্নে সহজ ক্যাচটি ছেড়ে দেন। ১১ রানে জীবন পেয়ে প্রথম সেশন শেষ করেন মিরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

be694f11139bfd82565d38c625ba5b6d-58c0fb0a3ea2eদেশে বর্তমানে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা। জাতীয় কিডনি ফাউন্ডেশন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের শিশু ইউনিট,কিডনি ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালগুলোতেও শিশু কিডনি রোগীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।বিশেষজ্ঞরা বলছেন,দেশে ১৮ বছরের কম বয়সী শিশুদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার হার ৪৫ শতাংশ। সঠিক পুষ্টিকর খাবার না খাওয়া, শারীরিক ব্যায়ামসহ খেলাধূলা না করা এবং স্থূলতা শিশুদের কিডনি রোগে আক্রান্ত হবার প্রধান কারণ।

বারো বছরের কিশোর সুপ্রিয় সিনহা। এই বয়সে তার বই হাতে স্কুলে যাবার কথা। বিকাল হলে খেলতে যাবার কথা। কিন্তু সে এখন জাতীয় কিডনি ফাউন্ডেশনের বেডে শুয়ে দিন কাটাচ্ছে। অকার্যকর হয়ে যাওয়ায় তার কিডনি  প্রতিস্থাপন করা হয়েছে।

কেবল সুপ্রিয় সিনহাই নয়, সাত বছরের বাবুল, ১৩ বছরের নাজিয়া, ১৫ বছরের মোতাহারসহ অনেকেই কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের কারও কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। আবার কেউবা কয়েক বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করে বেঁচে আছে।

কিডনি ফাউন্ডেশনের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা.মঈনুল খোকন বলেন,‘প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে স্থূলতাজনিত কিডনি রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালগুলোতে ভিড় করছে। যা সত্যিকার অর্থেই উদ্বেগজনক।’

তিনি বলেন, ‘বিশ্বে প্রতি দশ জনে একজন কিডনি রোগী। বাংলাদেশে এই হার প্রতি সাত জনে একজন। সারাবিশ্বে বয়স্কদের মধ্যে এ হার শতকরা ৪০ শতাংশ। শিশুদের ক্ষেত্রেও এ হার ক্রমাগত বেড়ে চলছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে এই স্থূলতার হার শহুরে শিশুদের মধ্যে ২০ শতাংশ এবং গ্রামের শিশুদের মধ্যে ৮ শতাংশ।’

ডা. মঈনুল খোকন বলেন, ‘প্রাথমিক অবস্থায় যদি রোগ শনাক্ত করা যায় এবং সঠিকভাবে চিকিৎসা নিলে শিশুদের কিডনি রোগ থেকে বাঁচানো সম্ভব।’ শিশুদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী কী জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্রাব কমে যাওয়া, ঘনঘন প্রস্রাব হওয়া, খাবারে অনীহা, দীর্ঘসময় জ্বরে ভোগা শিশুদের কিডনি আক্রান্ত হবার অন্যতম কারণ। কিন্তু অনেক সময়ে অভিভাবকেরা এগুলো বুঝতে পারায় যথাসময়ে প্রিভেনশন করা সম্ভব হয় না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান  ও পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি)-এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, সারা বিশ্বে বর্তমানে শিশুদের স্থূলতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা যায়, জীবনযাত্রায় পরিবর্তন, খাদ্যাভ্যাস, শিশুদের কায়িক পরিশ্রম সম্পন্ন খেলাধুলার অভাব এবং বর্তমানে ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণের ফলে এই স্থূলতার হার ক্রমাগত বেড়েই চলছে। ফলে শিশুরা উচ্চ রক্তচাপ, কিডনিজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

জাতীয় কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক জামানুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘একটু জ্বর কিংবা যে কোনও ব্যাথায় অভিভাবকেরা অনেক সময়ে একটি ব্যাথার ট্যাবলেট খাইয়ে দেন শিশুদের, যেটা শিশু কিডনি রোগের অন্যতম কারণ। বিশ্বব্যাপী গবেষণায় দেখা যায়, পেইন কিলার ওষুধগুলো এ রোগের অন্যতম উপসর্গ হিসেবে কাজ করে। তাই অভিভাবকদের এ প্রবণতা রোধ করতে হবে। একইসঙ্গে শিশুদের কোমল পানীয়, ফাস্ট ফুড, জাঙ্কফুড খেতে নিরুৎসাহিত করতে হবে।’

তিনি বলেন, ‘শিশুদের খেলার পরিবেশ সৃষ্টি করতে হবে খোলা মাঠে। তাদের মোবাইল নিয়ে খেলা এবং টিভি দেখার সময় কমিয়ে দিতে হবে। শিশুরা যত বেশি স্থূল হবে, ততো এ রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1489039670নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখলেও ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল না বার্সেলোনার। সবাই অবদান রাখলেও নেইমার চুপ ছিলেন। পুরো ম্যাচে অসাধারণ খেললেও গোল পাননি ব্রাজিল তারকা। ৮৮তম মিনিটে বুসকেটসকে ট্যাকল করে বসেন থিয়েগো সিলভা। ফ্রিকিক পায় বার্সেলোনা। গোলপোস্ট থেকে ২০ গজ সামনে থেকে নেওয়া কিকটা জালে জড়িয়ে দেন নেইমার।

নেইমারের বাঁকানো বলটা কেবল চেয়ে থেকে দেখেছেন পিএসজির গোলরক্ষক। ম্যাচ তখনো বাকি। ৯০তম মিনিটে সুয়ারেজকে মারাত্মকভাবে ফাউল করেন মারকুইনস। পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন নেইমার। এর আগের পেনাল্টি শটটা নিয়েছিলেন মেসি। সেবার অবশ্য মেসির শটটাতে হাত ছুঁইয়েছিলেন পিএসজি গোলরক্ষক ট্র্যাপ। এ কারণেই হয়তো নিজে শট না নিয়ে নেইমারকে দিয়ে শটটা করিয়েছেন মেসি। নেইমারের এ গোলেই খেলায় সমতায় ফেরে বার্সা। তবে সার্জিও রর্বাতোর গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

পিএসজির বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচটিকে নিজের জীবনের সেরা ম্যাচ বললেন নেইমার। ‘এটাই আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। শেষ পর্যন্ত বিশ্বাসটা ধরে রাখতে পেরেছি বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমন ঘটনা জীবনে খুব বেশিবার আসে না। অনেকে বিশ্বাস করতে পারেনি যে আমরা পারব, তবে আমরা সেটা করে দেখিয়েছি।’

কোয়ার্টার ফাইনালে উঠেই বাকিদের প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে রাখলেন নেইমার। বললেন, ‘আমরা যদি বিশ্বাস রেখে খেলি, তাহলে বার্সাকে থামানো অসম্ভব।’ এমন ম্যাচের পর বার্সা ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবেন না মেসি—এমনটাই মনে করছেন নেইমার। তিনি বলেন, ‘আমি নিশ্চিত বার্সেলোনাতেই থাকবে সে।’ পিএসজির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৪-০ গোলে হারে বার্সেলোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1489032392চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে প্রথম লেগে ৪-০ গোলে হারার ক্ষত পুষিয়ে দ্বিতীয় লেগে উঠতে পারেনি কোনো দল। হয়নি বলে কোনোদিন হবে না, এমনটা তো নয়। অসাধ্য সেই কাজটিই করে দেখাল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ইতিহাস গড়ে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল নেইমার-মেসিদের বার্সেলোনা।

শেষ ষোলোর প্রথম লড়াইয়ে পিএসজির মাঠে গিয়ে ৪-০ গোলে হারে বার্সেলোনা। পরের রাউন্ডে উঠতে হলে করতে হবে বিশ্বরেকর্ড। পিএসজির মতো দলের বিপক্ষে যেটা কার্যত অসাধ্যই ছিল। তবে মেসি-নেইমার-ইনিয়েস্তাদের কাছে তো অসম্ভব বলে কিছু নেই। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে শেষ আটে উঠল বার্সেলোনা। নেইমারের জোড়া গোলের রাতে মেসি, সুয়ারেজ ও সার্জিও রবার্তো গোল করেন।

ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুতে হয়তো মেসিরাও ভাবেননি যে তাঁরা পরের রাউন্ডে উঠতে পারবেন। তবে চেষ্টা করতে দোষ কী? সেটা করতে গিয়ে দ্বিতীয় মিনিটেই গোল করে বসেন সুয়ারেজ। প্রথমার্ধের আক্রমণের পর আক্রমণ করলেও গোল আসছিল না। ৪০তম মিনিটে

আত্মঘাতী গোলে আরো কিছুটা লক্ষ্যের দিকে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে ব্যবধানটা ৩-০ করে ফেলেন মেসি। আর এক গোল হলেই সমতায় চলে আসবে মেসিরা, এমন সমীকরণের সময় পিএসজির হয়ে গোল করে বসেন এডিসন কাভানি। এই গোলে বার্সার পরের রাউন্ডের ওঠার স্বপ্নে বিরাট এক ধাক্কা লাগে।

নেইমার-ঝলক তখনো বাকি। ৮৮ মিনিটে অসাধারণ এক ফ্রিকিকে গোল করেন ব্রাজিল তারকা। ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অসম্ভবটাকে সম্ভবের পর্যায়ে নিয়ে আসেন তিনি। আর খেলার একেবারে শেষ মুহূর্তে সার্জিও রবার্তোর গোলে ইতিহাস গড়া অবিশ্বাস্য এক জয় পায় বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বেনফিকাকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে জার্মানির ক্লাবটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

p-1প্রেস বিজ্ঞপ্তি : মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাতক্ষীরার কৃতি সন্তান সাবরিনা আফসানা জুঁই ১ম স্থান অধিকার করেছেন।
জুঁই সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের মো.আব্দুল হাকিমের কন্যা।
গত ৭ মার্চ মঙ্গলবার মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একক নৃত্য প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চ্যানেল আইয়ের সেরা নাচ প্রতিযোগতিার বিচারক দেশবরেণ্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদের হাত থেকে বিজয়ীর সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
সাবরিনা আফসানা জুঁই সর্বপ্রথম সাতক্ষীরা বর্ণমালা একাডেমির নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভিন পান্নার কাছ থেকে হাতে খড়ি শুরু নেয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা ছিনিয়ে এনেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য সে সকলের নিকট দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-08-03-17-psdনিজস্ব প্রতিনিধি : তালা উপজেলা সদরে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি অন্যর ক্রয়কৃত সম্পত্তির দখল করে তার উপর পাকা ঘর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর কল্লোলের প্রত্যক্ষ নেতৃত্বে উক্ত ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশের  হস্তক্ষেপে উক্ত ঘর নির্মাণ সাময়িক বন্ধ করলেও ফের তারা পায়তারা চালাচ্ছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উর্র্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মাসুদুর রহমান সুমন।
তালা উপজেলার বারুইহাটি গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মোঃ সবুর উদ্দীন মোড়লের পুত্র মাসুদুর রহমান সুমন জানান, তাঁর পিতা বেঁচে থাকা কালীন জহর আলী সরদারের স্ত্রী বড় খুকীর কাছ থেকে ১৪/১২/১৯৯৩ ইং তারিখে তালা মৌজায় ৩১ শতক জমি ক্রয় করে। যার ডিপি খতিয়ান ৪৪২, হালদাগ ২৫১৫। এরমধ্যে ৮ শতাংশ জমি একই এলাকার মৃতঃ মজিদ শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ ৭/৮ মাস আগে উক্ত জমি তার দাবী করে তা দখল করে সেখানে পাকা ঘর নির্মাণের জন্য ভিট তৈরি করে। এ সময় থানায় অভিযোগ করলে থানার প্রাক্তন অফিসার ইনচার্জ মোঃ ছগির মিঞা ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক কাগজপত্র দেখাশুনা করে ঘর বন্ধের নির্দেশ প্রদান করেন। সেই থেকেই ঘর নির্মাণের কাজ বন্ধ থাকে। গত ০৫ মার্চ  (রোববার) সকালে মোহাম্মদ আলী ফের উক্ত জায়গায় ঘর নির্মাণ শুরু করে। স্থানীয় ইউপি সদস্য মীর সামচ্ছুজোহা আকবর কল্লোল সরাসরি দাঁড়িয়ে থেকে উক্ত ঘর নির্মাণ করাচ্ছিলেন। এ ঘটনা তাৎক্ষনিকভাবে তালা থানায় লিখিত অভিযোগ করলে তালা থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুরুল হাসান মাসুদ ঘটনাস্থলে গিয়ে উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন। বর্তমানে তারা ফের উক্ত ঘর নির্মাণের পায়তারা চালাচ্ছে। এক্ষণে ভুক্তভোগি সুমন ও তার পরিবার উক্ত ঘটনার সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা থানার ওসিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc03171-copyনিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এ অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা ত্যাগ করার পূর্বে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে খেলোয়াড়সহ ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম মো. মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন টিমের কোচ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান খোকন, টিম ম্যানেজার স. ম সেলিম রেজা, রফিকুর রহমান লাল্টু প্রমুখ। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর, মোস্তাফিজুর, মামুন, সাইফুল, রাশেদ, মনিরুল, পারভেজ, বাবলু, বাপ্পি, সুমন, স¤্রাট, জাহিদ, সাইমুন, হাবিবুর, মিয়ারাজ ও ইদ্রিস। ০৯/০৩/১৭ তারিখে মাগুরা জেলা দলের সাথে, ১১/০৩/১৭ তারিখে নড়াইল জেলা দলের সাথে ও ১৩/০৩/১৭ তারিখে খুলনা জেলা দলের সাথে সাতক্ষীরা জেলা দল খেলবে। এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, জেলার সনাম অক্ষুণœ রাখতে ভালো খেলাটি উপহার দেবে। খেলায় জয় লাভ করে বীরের বেশে জেলায় ফিরবে। এটাই আমাদের প্রত্যাশা। খেলোয়াড়রা জয়ের লক্ষ্যে জেলাবাসীর দোয়া কামনা করেছে। অপরদিকে সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্দ্ধ-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এ অংশগ্রহনের লক্ষ্যে সাতক্ষীরা ত্যাগ করার পূর্বে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে খেলোয়াড়সহ ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc01117-copyনিজস্ব প্রতিবেদক : ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের মাত্রা বদলে যাবে বিশ্বে কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর থেকে সকল বাধা পেরিয়ে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রীসহ অনেকেই নারী। তারা তাদের যোগ্যতায় সফলতার স্বাক্ষর রেখেছেন। সময়ের ব্যবধানে নারীদের নিয়ে এখন আর চিন্তা করতে হয় না। এখন প্রমাণিত হয়েছে নারীরা সবই পারে। নারীদের সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর দিলারা বেগম, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুর উর রশিদ, পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, নারী নেত্রী জ্যোস্না দত্ত ও ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বদেশ, বরসা, ওয়ার্ল্ড ভিশন সাতক্ষীরা এডিপি, বাংলাদেশ মহিলা পরিষদ, অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা পৌরসভা, লাইট হাউজ, প্রথম আলো বন্ধুসভা, এটিএন বাংলা, ব্র্যাক, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন এনজিও সংগঠন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ এনজিও’র পরিচালক মাধব দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest