সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

গত ১৯ মে শুক্রবার রাজশাহী বিএনপি’র সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মে সোমবার সকাল ১১টায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বাস টার্মিনালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরের সামনে অত্র সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আখতারুজ্জামান মহব্বত, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক হাসান ইমাম, শেখ মকছুর রহমান, গাউস আলী, বাবুল হোসেন, শিমুল হোসেন, সাইফুল ইসলাম,আবুল হোসেন, আনিসুর রহমান, কামরুল ইসলাম, আকাশ হোসেন, মোতাহার হোসেন, ডাবলু প্রমুখ। সমাবেশে জামাত বিএনপি’র সকল ষড়যন্ত্র চক্রান্ত অপ তৎপরতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা রাজপথে থেকে মোকাবেলা করার ঘোষণা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সদস্য- সচিব মাহমুদুল আলম বিবিসি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এর নির্দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন। বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান।

আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মেহেদী হাসান, সহসভাপতি জাকারিয়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন। উক্ত বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়াম লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বি‌কে‌লে আওয়ামীলীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক‌টি বিক্ষোভ মি‌ছিল উপ‌জেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে কাঁক‌শিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এসে সমবেত হয়।

পরবর্তীতে উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপতি মাস্টার ন‌রিম আলী মু‌ন্সি‘র সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হো‌সেন ছোট-এর প‌রিচালনায় বি‌ক্ষোভ সমাবেশে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ন সাধারণ সম্পাদক সজল মুখা‌র্জি, সাংগঠ‌নিক সম্পাদক এ‌্যাডঃ হা‌বিব ফেরদাউস শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা ও ইউ‌পি চেয়ারম‌্যান আ‌লিম আল রাজী টোকন, মৌতলা ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি দুলাল চন্দ্র ঘোষ, উপ‌জেলা কৃষকলী‌গের সভাপতি আব্দুর রাজ্জাক, সড়ক ও প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি ম‌নিরুল ইসলাম ম‌নি, জাতীয় শ্রমিক লী‌গ উপ‌জেলা শাখার সভাপ‌তি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুবলীগ নেতা সাইফুল ইসলাম,

উপ‌জেলা ছ‌াত্রলী‌গের সাধারণ সম্পাদক রাসেল, আওয়ামীলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপি‘র আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে প্রকাশ‌্য হত‌্যার হুমকি দেওয়ায় প্রশাসন ই‌তিম‌ধ্যে তা‌কে প্রেফতার করেছে। শুধু প্রেফতার কর‌লে চলবেনা উপযুক্ত শা‌স্তির ব‌্যবস্থাও কর‌তে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় গুনাকারকাটি মাদ্রাসার হলরুমে বেস্কিমকো ফার্মাসিটিক্যালের সহযোগিতায় সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাইন্টিফিক সেমিনারে বেস্কিমকো ফার্মাসিটিক্যাল এর আর এস ই ফারুক হোসাইন, এ এস ই কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ চিকিৎসক গোবিন্দ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, জেলা বিডিএম এর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,কে হাসান,সদস্য গোলাম মোস্তফা  প্রমূখ । অনুষ্ঠানে কুল্যা ইউনিয়নের সকল গ্রাম ডাক্তারবৃন্দ  অংশগ্রহণ করেন।
সর্বসম্মতিক্রমে সোনারবাংলা ক্লিনিকের স্বত্বাধিকারী গ্রাম ডাঃ মোঃ রেজাউল্লাহ সভাপতি ও সুশান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট  কুল্যা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ  সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য হলেন সহ-সভাপতি গ্রাম ডাঃ চন্ডী পদ দেবনাথ, বদরুল আলম, আবুল খায়ের, যুগ্মসাধারণ সম্পাদক  এস কে রাজা, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আশরাফুল আলম তুহিন, দপ্তর সম্পাদক বিক্রম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন,ক্রীড়া সম্পাদক তাহাজ্জত হোসেন তাজ এবং গোবিন্দ চৌধুরীকে নির্বাহী সদস্য করে তিন বছর মেয়াদী  ২১ সদস্যবিশিষ্ট কুল্যা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়।
 প্রেস বিজ্ঞপ্তি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে, সকাল ১০টার সময় উপজেলা এসি ল্যান্ড অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য  শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,  দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এসি ল্যান্ড অফিসের প্রদীপ কুমার ঢালি, বেল্লাল হোসেন, কিরন ইসলাম প্রমুখ। বক্তারা এসময় স্মার্ট ভূমি সেবা গ্রহনের বিভিন্ন দিক সম্পর্কে সকলকে অবহিত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর জনসভায় বিএনপি নেতৃবৃন্দ শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মে) বিকালে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীকে কঠোর শাস্তি দাবী করে বলেন, “আমরা জাতির জনককে হারিয়েছি। আমরা শোকাহত হয়েছিলাম। আমরা সেদিন কিছু করতে পারিনি। আজ আমরা ঐক্যবদ্ধ জাতি। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র আর আমরা মানবোনা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ। প্রতিবাদ সমাবেশের আলোচনা শেষে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের স্ব-স্ব ব্যাণার সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বজ্র কণ্ঠ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে  মটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

বোরবার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের নজরুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৬) সে পাটকেলঘাটা সদরের নিমাই সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মটরসাইকেল যোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো।পতিমধ্য বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়। ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) বিকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সমর্থক গোষ্ঠীর আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি’র সভাপতিত্বে
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধানমন্ত্রীর বক্তব্যে এমপি বলেন,“বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের জনগণ ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে বসে পাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দিতে হবে। নৌকা জয়লাভ করলে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট করবেন জননেত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছেন  জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করার আহবান জানান এমপি রবি।

” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইচ্ছেনদী ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক
সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট
শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, ব্রহ্মরাজপুর বাজার কমিটির
সভাপতি আব্দুর রশিদ, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপ, ইউপি সদস্য মো. আনিসুর রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম, লুৎফর রহমান, মৃত্যুঞ্জয় প্রমুখ। উঠান বৈঠক শেষে ব্রহ্মরাজপুর বাজারে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest