নিজস্ব প্রতিনিধি:
পিতার নামে প্রতিষ্ঠিত নতুন কলেজের ৪২ জন শিক্ষার্থীর জন্য টয়লেট নির্মানে এডিপি প্রকল্প হতে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলার চেয়ারম্যান আতাউল দোলনের পিতার নামীয় কলেজ হওয়ায় এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন তহবিল এর আওতায় টেন্ডার ও পি আইসি’র মাধ্যমে বাস্তবায়নযোগ্য স্কীমের তালিকায় এই বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার তালিকায় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন তার পিতার নামীয় সদ্য প্রতিষ্ঠিত (নন এমপিও) এ কে ফজলুল হক এমসিএ কলেজের টয়লেট নির্মাণে ২৫ লাখ টাকা বরাদ্দ দেন। পরে তা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পাশ করার পরে টেন্ডারও করিয়ে নিয়েছেন। তবে উন্নয়ন সমন্নয় কমিটির সভায় সদস্যরা বরাদ্দের বিষয়টি নিয়ে তাৎক্ষনিক প্রশ্ন তোলা হলেও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন সকলকে জানান হয়ত টাইপ করতে ভুল হয়েছে পরে বিষয়টি দেখা যাবে বলে সভাটি শেষ করেন। পরবর্তীতে বরাদ্দের বিষয়টি একেবারে গোপন রেখে এডিপির টেন্ডার আহ্বান করা হয় ।
টেন্ডার অনুযায়ী শ্যামনগরে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ফাহাদ এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুরুজ্জামান টুটুল বরাদ্দটি অনলাইনে লটারির মাধ্যমে টয়লেট নির্মান বাস্তবায়ন করার অনুমতি পায়। প্রকল্পটি টেন্ডার হওয়ার সাথে সাথে শ্যামনগরে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে নানা গুন্জন ও আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ঠিকাদার টয়লেট নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন।
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব বাবু, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক পতিত পাবন মন্ডল জানান, ১টি টয়লেট নির্মানে এত বড় বাজেট জীবনে কখনও তারা শোনেননি। টয়লেটের জন্য বরাদ্দকৃত ২৫ লক্ষ টাকা তো শ্যামনগরে আইলা দূর্গত এলাকার ৫০ টা গরীব অসহায় পরিবারের দুচালা ঘর বেঁধে বেঁচে থাকার জন্য যথেষ্ট। আর এতোগুলি টাকার বরাদ্দে মাত্র একটি টয়লেট? টয়লেট নির্মাণের নামে পরিষদের টাকা তছরুপের উদ্দেশ্যেই এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, টয়লেট এয়ারকন্ডিশন করা হলেও এত বড় বাজেট ব্যয় হওয়ার কথা না। অনেকেই মন্তব্য করে বলছেন উপজেলা চেয়ায়রম্যান নিজের বাবার প্রতিষ্ঠান এজন্য ক্ষমতাবলে নিজেই ইচ্ছামত বাজেট তৈরি করছেন। উপজেলা চেয়ারম্যান প্রকৌশলীর সাথে যোগসাজশে স্টিমেট তৈরি করে নিজের পিতার শিক্ষা প্রতিষ্ঠানে এই বাজেট বরাদ্দ দিয়েছেন। কোন ব্যক্তি ও সাংবাদিক উপস্থিত ছিলনা, অনলাইন লটারীর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন ঠিকাদাররা। একজন ঠিকাদার জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান যে বরাদ্দ দিয়েছেন সেটি টেন্ডারের লটারিতে।
ঠিকাদাররা অনলাইনে লটারী নিয়েও শঙ্কা প্রকাশ করে বলেন, উপজেলা চেয়ারম্যানের কক্ষে গোপনে যে অনলাইন লটারী হয়েছে সেখানে সাংবাদিকসহ বিশেষ কোন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন না। টেন্ডারে চেয়ারম্যানের নিজস্ব কিছু ঠিকাদার সেট করে কাজ পেয়েছেন।
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, কলেজে প্রথম বছরে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সামনের বছরের আরো বাড়বে। এছাড়া সেখানে পুরুষদের জন্য তিনটা এবং নারীদের জন্য তিনটা মোট ছয়টি বাথরুম হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থী আরো বাড়বে তখন বাথরুম নিয়ে সমস্যা হতে পারে যে কারনে বড় করেন বাথরুম করা হচ্ছে। প্রয়োজনে সরেজমিনে বিষয়টি দেখে গেলে বিষয়টি বুঝতে পারবেন।
শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু বলেন, উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আমি উপস্থিত ছিলাম না। সভায় যখন বিষয়টি তুলে ধরা হয় উপস্থিত অনেকেই প্রতিবাদ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ২৫ লক্ষ টাকায় দুই তলা ভবন নির্মাণ করা যায়। অথচ তিনি বাথরুম নির্মাণ করবেন। আমরা প্রতিবাদ করলেও তিনি না শুনে নির্মান কাজ শুরু করেছেন।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২১ মে ২৩ তারিখে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা শাখার আহবায়ক আব্দুল মুহিত ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একপত্রে প্রভাষক জি এম জাহাঙ্গীর হোসেন এব হাফেজ মোস্তাক আহমেদকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গাঁজা গাছ সহ অসিত বিশ^াস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ মে) রাত ১২ সময় তালা উপজেলার ঘোনা গ্রামে বসত বাড়ীর পিছন থেকে ১৮টি গাঁজা গাছ সহ অসিত বিশ^াস আটক করা হয়। এসআই রাজীব সরদার জানান, বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপন করত।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ঘোনা গ্রামে অসিত বিশ^াসের বাড়ীতে অভিযান চালিয়ে তার বসত বাড়ীর পিছন থেকে ১৮টি গাঁজা গাছ ( ওজন ১ কেজি ৪০০ গ্রাম) সহ তাকে আটক করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, অসিত বিশ^াসের বিরুদ্বে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা বড় বাজার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
শনিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের পদ্মা ফিসে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। এসময় তিনি বলেন, ব্রীজের উপর থেকে প্রাণ সায়র খালে ময়লা না ফেলা। বড় বাজারে রাস্তা আটকে ব্যবসা পরিচালনা করে ক্রেতাদের দূর্ভোগে না ফেলা। ওজন ঠিক রেখে সঠিক মাপ এবং সঠিক মূল্যে মাছ, কাঁচামালসহ সকল পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে দাবি জানান।
বিশেষ করে বড় বাজার পরিচ্ছন্ন রাখা এবং প্রাণ সায়র খাল আবর্জনা মুক্ত রাখতে সকলতে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বাজার পরিচ্ছন্ন থাকলে নিজেরা সুস্থ থাকার পাশাপাশি বাজারে আসা সকল ক্রেতারও সুস্থ্য থাকবে। পরিবেশও দূর্ষন হবে না। সুতরাং নিজেদের স্বার্থে আমাদের বড় বাজারকে পরিচ্ছন্ন রাখতে হবে।
সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল হাসান বাদসা, মুদি ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মিহির সাহা, শহর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোড়ল, নূরুল আমিন, নাজমুল হক মিঠু প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
শনিবার (২০ মে) বিকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্রসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনে জেলা সভাপতি মন্ডলীর সদস্য এড. সোমনাথ ব্যনার্জি, সুধাংশু শেখর সরকার, পৌল সাহা, যুগ্ম সাধারন সম্পাদক নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, বিকাশ দাস, যুব ঐক্য পরিষদের মিলন রায়, অমিত কুমার ঘোষ, ছাত্রঐক্য পরিষদের সুজন বিশ^াস, উত্তম পাল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ। পরে কেক কেটে সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি: জয় মহাপ্রভু সেবক যুব সংঘের সাতক্ষীরা জেলা শাখার ২ বছর মেয়াদী কমিটির গঠন হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকাল ৫ ঘটিকায় সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির মায়ের বাড়িতে জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের মাসিক মিটিংয়ের মাধ্যমে জয়মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মিলন কুমার বিশ্বাস কে সভাপতি ও মিঠুন দাশ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি সুমন সাহা, সঞ্জীব বিশ্বাস, সুজয় মজুমদার, বিশ্বনাথ দেবনাথ, বিজন সাহা, সৌমেন ঘোষ, যুগ্ন সম্পাদক বাসুদেব দাস, সহ-সম্পাদক দেবব্রত অধিকারী, অর্থ সম্পাদক তিলক বিশ্বাস, সহ-অর্থ হীরালাল গাইন, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ প্রকাশ সরকার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম মন্ডল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্পণ বসু, দপ্তর সম্পাদক সুজিত পাল, সহ-দপ্তর সম্পাদক স্বপন দে, মহিলা সম্পাদিকা তুলি সাহা, সহ-মহিলা সম্পাদিকা সুমা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পবিত্র কুমার মন্ডল, সহ-ধর্ম বিষয়ক শীর্ষেন্দু মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক কেশব দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক চিরঞ্জীত বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক পবিত্র মিস্ত্রি, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সন্দীপ সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুশীল দাস, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তন্ময় মন্ডল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন ত্রিদীব ঘোষাল, আনন্দ সাধু, জয় সরকার, বিশ্বজীত সাধু, রমেশ দাশ, সুমন সাহা, অমিত বিশ্বাস, প্লাবন দত্ত, কৌশিক ঘোষ, প্রকাশ ঘোষ, তীর্যক মন্ডল, জয় বিশ্বাস, গোপাল মন্ডল, সৈকত সরদার,লিটন সরকার, অভি সাধু, সাগর সাধু, বিজয় দাস, বিশ্বজিৎ দাশ, পল্লব ঢালী,সাগর ঢালী,সুনীল সানা অভিজিৎ দাস প্রমুখ।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…