সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

শ্যামনগর প্রতিনিধিঃ আবু সাঈদ হত্যার প্ররোচনাকারী স্ত্রী জাকিয়া সুলতানা সুইটি ও তার পরিবার সহ জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ডে ঘন্টাব্যাপী  সহস্রাধিক  নারী পুরুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন  যুবলীগ নেতা মারুফ বিল্লাহ, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ওহিদুল ইসলাম, শ্রমীকলীগ নেতা মো: রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ছোট কুপট গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু সাঈদ (২২) একই এলাকার  জাহাঙ্গীরের কন্যা সুইটি(১৯) এর সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে। গত ২৩ শে আগষ্ট ২০২০ সালে সাতক্ষীরা বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় বিবাহ সংক্রান্ত এফিডেভিট করে  তারা শান্তিপূর্ন জীবন যাপন করতে থাকে।

বিষয়টি সুইটির পরিবার সহজভাবে মেনে নিতে পারিনি। এ নিয়ে জাকিয়া সুলতানা সুইটি ও আবু সাঈদ এর উপরে অমানুষিক নির্যাতন চালায় সুইটির পিতা জাহাঙ্গির মোড়ল, দুলাভাই সাদ্দাম হোসেন, চৌকিদার আলম সহ তার পরিবারের লোকজন।  একপর্যায়ে  সুইটিকে ম্যানেজ করে তার পিতা জাহাঙ্গির মোড়ল  বাদী হয়ে সাঈদ সহ ৩ জনকে আসামী করে সাতক্ষীরা  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সম্পূর্ন কাল্পনিক ঘটনা সাজিয়ে  ৮২/২১ নং মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘদীন কারাবরন করে আবু সাঈদ মুক্তি পেয়ে বাড়িতে আসলে সুইটির পরিবার  আবু সাঈদ এর নিকট মামলা নিষ্পর্তির লক্ষে তিন লক্ষ টাকা দাবী করে।  টাকা দিতে অপারগ হওয়ায় সাঈদ মিমাংশার জন্য ১৭ ই মে ২০২৩ তারিখে  সুইটির বাবার বড়িতে যায়। এসময় সুইটির পরিবারের পক্ষ থেকে সাঈদকে ব্যপক মারপিট করে। এক পর্যায়ে ঐ রাতে জাহাঙ্গীর মোড়লের তেতুলগাছে আবু সাঈদের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে থ্যামনগর থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় মর্গে প্রেরন করেন।

সাঈদ হত্যার ঘটনায় শ্যামনগর থানায় কোন মামলা রেকর্ড হয়নি। সাঈদের মা নাসরিন খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সাঈদকে জাহাঙ্গীর মোড়ল,  ভগ্নিপতি সাদ্দাম ও চাচা চৌকিদার আলম পরিকল্পিত ভাবে হত্যা করে তাদের তেতুল গাছে ঝুলিয়ে রাখে,  আমি এ হত্যাকান্ডের বিচার চাই। মানববন্ধনে উপস্থিত বক্তাগন সাঈদ হত্যার প্রকৃত রহস্য উৎঘাটন পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কারবালা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের SEDP এর আওতাভূক্ত “পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস ( PBGSI )” স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে ০১ দিনের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ মেহেদী বলেন নিজ নিজ অবস্থান থেকে শেরাটা উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার মানোন্নয়ন এর পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার সহযাত্রী হতে হবে। আপনাদেরকে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের থেকে শিক্ষা নিতে হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

শুক্রবার (১৯ মে) বিকাল থেকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানসগ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত মসজিদটি। মসজিদটির নামঃ প্রবাজপুর শাহী জামে মসজিদ।
প্রত্নতত্ত্ব বিশারদদের মতে, ১১০৪ হিজরিতে ২৪ মে ১৬৯৩ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পরবাজ খাঁকে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ পাওয়ার পর তিনি এই এলাকায় একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। যে গ্রামটিতে তার সৈন্যরা থাকত সেই গ্রামটির নাম করণ তার নাম অনুসারে করা হয়েছিল প্রবাজপুর গ্রাম। পরবর্তীতে মসজিদ নির্মাণ করার পর মসজিদটির নাম করণ করা হয় তার নাম অনুসারে প্রবাজপুর শাহী মসজিদ। এখনো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। প্রতি শুক্রবার জুম্মার দিন এলাকার গ্রামবাসী ও দূর দুরান্ত থেকে মুসলিমরা নামাজ আদায় করতে মসজিদে আসেন।

জানা গেছে ঐতিহাসিক এই পুরাতন মসজিদে কেউ কোনো মানত করলে তা বিফলে যায় না, তার আশা পূর্ণ হয়। একটি সূত্রে জানা গেছে মসজিদে নামে অনেক জায়গা আছে এলাকার কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গাগুলো দখলে রেখেছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। মসজিদটি দর্শন করে আসতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব  প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কলারোয়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সের পাশে নিজবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন হোসেন (৪৭) কলারোয়া পৌরসভার বাসিন্দা।

র‌্যাব ,সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে
পারে,আসামী রিপন হোসেন কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন তার বাড়িতে গ্রেপ্তার এড়াতে শয়ন কক্ষের খাটের
নিচে বিশেষভাবে তৈরিকৃত সুড়ঙ্গে বসবাস করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর
গালিব।

প্রসঙ্গত,২০০২ সালের ৩০ আগষ্ঠ সকাল ১০টার দিকে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপর আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী
লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়। এমামলায় গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সাতক্ষীরার একটি আদালত। এছাড়া ৪৪জন আসামীকে ৭বছরের কারাদণ্ড দেয় একই আদালত। গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক
ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সাতক্ষীরা জেলা শাখার মতবিমিনময় সভা বৃহষ্পতিবার বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সাবেক অধ্যক্ষ আশেক-ই এলাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ মঈনুল হাসান, ডাঃ সুব্রত কুমার ঘোষ, কবি রায়হান প্রমুখ।

প্রধান অতিথি সাংসদ মীর মোস্তাক আহম্মেদ বলেন, ফতেপুর -চাকদাহ সহিংসতার মামলাগুলো সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ছাড়া ২০১৩-১৪ সালের নাশকতার মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায় সে সম্পর্কে তিনি খোঁজ নেবে। একইসাথে বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা রায়হান হত্যা ও ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ২০১৩-২০১৪ সালে সংঘটিত সকল নাশকতার ঘটনার তদন্ত, এসব ঘটনায় দায়েরকৃত মামলায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।

২০১২ সালের ২৯ মার্চ মহানবী(সা:) সম্পর্কে গুজবকে কেন্দ্র করে ৩১ মার্চ ও পহেলা এপ্রিল ফতেপুর ও চাকদাহে ১২টি হিন্দু পরিবারের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, ফতেপুর হ্ইাস্কুল, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর সাংস্কৃতিক পরিষদ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঘটনায় ছয়জনের নামে রাষ্ট্রদ্রোহ আইনের ১২০(ক) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করার পর ও আসামীরা নি¤œ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। এটা দূঃখজনক। তাছাড়া তিনটি বিচারাধীন মামলার বর্তমান অবস্থা কি সে সম্পর্কে জজ কোর্টের পিপি অবগত নন এটা দূঃখজনক। যারা যুদ্ধাপরাধী মামলার আসামী তাদের সাথে সখ্যতা রেখে চলছেন অনেকে। আবার তারাই মঞ্চে এসে তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হতা করেছিল তারাই এখন মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে ১৯৭২ সালের সংবিধানে ফিরে না গেলে এদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা যাবে না।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বহুতল ভবনের গ্লাস ভেঙে গুরত্বর আহতদের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (১৮ মে) বিকালে তাদের দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান বাবু। এসময় তাদের শারীরিক অবস্থার খোজঁখবর নেয়ার পাশাপাশি যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলে জানান।

এপ্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানান, ঘটনার দিন সাতক্ষীরাতে অবস্থান না করাই তাদের দেখতে আসতে পারেননি। পরে যখন বিভিন্ন মারফত বিষয়টি জেনেছি সেসময় থেকে তাদের চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি আজ সাতক্ষীরা ফেরার পর তাদেরকে দেখতে সদর হাসপাতালে এসেছি। তিনি বলেন, একজন মানুষ হিসেবে যেমন আমরা আমাদের প্রতিবেশিদের প্রতি দায়বদ্ধ ঠিক জনপ্রতিনিধি হিসেবে আমরা  দায়বদ্ধ জনগণের প্রতি। এজন্য, জনগণের যেকোন সমস্যায় জনগণের প্রতিনিধি হিসেবে আমি সর্বদা জনগণের পাশে থাকবো।

প্রসঙ্গত: গত সোমবার (১৫ মে) সন্ধ্যায় আকস্মিক ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে গ্লাস ভেঙে পড়ে তিনজন গুরত্বরভাবে আহত হন।

আহতরা হলেন কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন এবং সাতক্ষীরা শহরের ইজিবাইকচালক আবুল হোসেন। তাদের মধ্যে রফিকুল ও হোসেন ভবনটির সামনে ফল বিক্রি করতো।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বডারগার্ড (বিজিবি)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া মটরসাইকেল থেকে ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক বার্তায় স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা গাজীপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে চোরাকারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারীরা বিজিবির টহল বুঝতে পেরে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম যার। মূল্য আনুমানিক ৬৮লক্ষ ৭৭ হাজার ৮ শ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest