সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

 

 

প্রেস বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে ন্যাক্কারজনক হত্যাকান্ড চালানো হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের উপর সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে থাকার সময় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর বিএনপি-জামায়াতের কুট কৌশলে আওয়ামী লীগে যে কোন্দল সৃষ্টি হয়েছিল। সেই পটভূমিতে দলে ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। সেই থেকে চার দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন আমাদের নেত্রী। তাঁর নেতৃত্বে মেধাবী নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম রাষ্ট্রক্ষমতায় আসে ১৯৯৬ সালে। এরপর ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারের রোল মডেল।

প্রধান অতিথি আরো বলেন, ৭৫-পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, পৌর ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর বসু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাইফুল ইসলাম, গাউস আলী, কামরুল ইসলাম, আকাশ হোসেন, মহিদ, রাজু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষকলীগের উদ্যোগে শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বুধবার সন্ধ্যা সাতটায় জেলা শহরের সুলতানপুরস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল।

সাতক্ষীরা পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আনারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবলুর রহমান।
বক্তব্য প্রদান করেন জেলা কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ শফিউদ্দিন ময়না,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়ল্লাহ ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ,পৌর কৃষকলীগের সহ-সভাপতি মোঃ শামীম মল্লিক,ডাক্তার (গ্রাম্য) রুহুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রেজাউল মোল্লা রনি, জেলা কৃষক লীগ সদস্য মোঃ মুহিত ও পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ চঁন্দ্র বিশ্বাস, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু, পৌর ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শেখ বদরুজ্জামান মিলটন,৮নং সভাপতি মোঃ আফসার আলী, ৯নং সভাপতি মোঃ মিজানুর রহমানসহ কৃষক লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে। এজন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। আলোচনাসভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন, ছাত্রনেতা খায়রুল্লাহ আরাফাত, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহ-সভাপতি অবিনাশ কুৃমার, সিটি কলেজ ছাত্রনেতা তৌকির রহমান, সরকারি কলেজ ছাত্রনেতা রিপন,আশিক,সাকিল,

মির্জা ইব্রাহিম,অর্পি,পৌর ১নং ওয়ার্ডের সভাপতি কাজী মুনতাসীর আহমেদ সাধারণ সম্পাদক মিথুন ৩নং ওয়ার্ডের সভাপতি সামিউর রহমান সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল সাধারণ সম্পাদক শামিম ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ সাধারণ সম্পাদক সুজন ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি মু ক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক তৌফিক হাসান টেকনিক্যাল কলেজের সভাপতি শাফিন সাধারণ সম্পাদক নুর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা শহরের পলাশপোল বাইতুল ফালাহ জামে মসজিদ (সরকারী গোরস্তান মসজিদ) এ দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়,

জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, শ্রমিকলীগ নেতা শেখ রবিউল ইসলাম ও কাজী আকতারুজ্জামান মহব্বত, স্থানীয় মুসুল্লি গোলাম রসুল, শওকত আলী, আমজাদ হোসেন, মিন্টু প্রমূখ। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যণ কামনা করে দোয়া পরিচালনা করেন গোরস্থান মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মহিবুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টায় শহরের পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী
রাস্তায় ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,

সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা পৌরসভার এস ও সাগর দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল আলম শফি, মোতালেব হোসেন, মো. ইউসুফ আলী, মো. আলী শাহীন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোল্লা
এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. ইমান আলী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার  নিজস্ব অর্থায়নে ৫৬৪ ফুট আরসিসি ঢালাই রাস্তা ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই প্রথম কাজ হবে সরকারের। ২০০৮ সালে এজেন্ডা ছিল ডিজিটাল বাংলাদেল, তা অর্জিত হয়েছে। এরপর ২০২১ উন্নয়নশীল বাংলাদেশ গড়ার উৎকর্ষ নিয়ে প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে আড়ামি ৫-১০ বছর কাজ করার আহবান করেন “স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ।

বুধবার সকালে সাতক্ষীরা লেকভিউ কনফারেন্স রুমে “স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় ” শীর্ষক কর্মশালায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, ব্রেকিং দ্যা সাইলেন্স এর অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, পর্যটন, কৃষি, শিল্প, কলকারখানাসহ সাতক্ষীরার সম্ভাবনারময় ক্ষেত্রগুলোকে ভবিষ্যৎমূখী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রসরমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জেলার জনগনের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে এমন ভিশন তৈরিতে সকলের মতামতের আহ্বান করেন জেলা প্রশাসক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনর প্রতিনিধি  : সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমিকরা ধান কেটে বাড়িতে ফেরার পথে পিকআপ উল্টে শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের কাশিমারি গ্রাামের  ১৫ জন আহত শ্রমিকের চিকিৎসা সেবার খোজ নেওয়া সহ আর্থিকভাবে সাহায্য করতে হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।
গত ইং ১৬ মে  মঙ্গলবার সকাল ৭ টার দিকে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা নামকস্থানে ঘটে যাওয়া দূর্ঘটানায় সব কয়জন সাতক্ষীরা ৪ আসনের সংসদীয় এলাকার শ্রমিক। নির্বাচনী এলাকার শ্রমীক আহত হওয়ার ঘটনা শুনে তাদের চিকিৎসার খোজ খবর নিতে রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এসময় সিভল সার্জন ডা. মোঃ সবিজুর রহমান, শ্যামনগর উপজেলা  প্রেসক্লাবের সভাপতি জি এম  আকবর কবির সহ শ্যামনগর উপজেলা আওয়ামীলীদের নেতুবুন্দ উপস্থিত ছিলেন। এই দুঘটনার তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রাামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন( ৩৫) ও জয়নগর গ্রামের মৃত মের আলির ছেলে আবুল হোসেন(৩৫)ও জয়নগর গ্রামের ইশ্বর আলীর ছেলে জাহিদুল ইসলাম ( ২২) । আহতরা হলেন ইমন ইয়াছির শুকুরআলি সহ কমপক্ষে ১৫ জন।
এসময় সংসদ সদস্য জগলু হায়দার  আহতদের চিকিৎসার খোজ খবর নেন এবং আহত ও নিহত পরিবাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি।।

সাতক্ষীরা-০৪ আসনের নির্যাতিত মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর সম্পাদক এম মনিরুজ্জামান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের টাইগার পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির, উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু।

এম. মনিরুজ্জামান শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের জি এম মুজিবুর রহমানের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাসে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও মানবাধিকার ফিরে দেয়ার লক্ষ্যে বিএনপি আন্দোালন সংগ্রাম করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপির উদ্দেশ্যে সরকার গঠন করা নয়। বিএনপির উদ্দেশ্যে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যানের তারেক রহমানের কাছে তিনি সাতক্ষীরা-৪ আসনের জন্য মনোয়নয়ন চাইবেন। তিনি মনোয়নয়ন পেয়ে নির্বাচিত হলে তার উন্নয়ন বঞ্চিত নির্বাচনী এলাকাকে রোড মডেল হিসেবে গড়ে তোলবেন।

সাতক্ষীরা-৪ আসনের নির্যাতিত নিস্পেষিত মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান তিনি। মনোনয়নটা মূখ্য বিষয় না। মূখ্য বিষয় মানুষের উন্নয়নের কাজ করা। সে লক্ষ্যে সাতক্ষীরার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ###
১৬.০৫.২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest