সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা সম্পাদিকা ও ভোমরা প্রেসক্লাবের সদস্য শাহানারা খাতুন রিনা নামে এক নারীসহ তার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৬ মে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের অস্থায়ী স্থানে ওই নারী পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্যামনগর উপজেলার ভরুলিয়া মৌজা জে এল নং ২০ এর স্থানীয় জমি মালিকের মোট ৪৭ বিঘা জমি ১৫ ডিসেম্বর ২২ সালে কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের সৈয়দ মোস্তফা আলী আফছারের পুত্র জাকির হোসেনের কাছ ১০ হাজার টাকা হারী চুক্তিতে লিজ গ্রহন করে এবং ওই জমিতে মৎস্য চাষ করে আসছিল।

 কিন্তু জাকির মৎস্য ঘের পরিচালনা করতে না পারায় জাকির মৌখিক চুক্তি মতে রিনা ও তার পরিবারদের কাছে ওই ঘের হারী দেন। তিনি আরো বলেন, জমি চুক্তি মতে রিনার পরিবার জমির হারীর প্রদানের খাতায় ৫ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা জাকিরকে দেয় এবং ওই জমি রিনার পরিবারকে দখল  বুঝিয়ে দেয়। সেখান থেকে তারা ওই লিজ জমিতে ভোগদখল করে করে আসে রিনার পরিবার। এরপর জাকিরকে ওই জমির হারীর ডিড লিখে দেওয়ার কথা বললে জাকির বিষয়টি অস্বীকার করে এবং লিজকৃত জমিতে দখলে না যাওয়ার জন্য রিনার পরিবারের সাথে প্রায় সময় জাকির বিরোধ সৃষ্টি করে এবং  তাদেরকে মিথ্যা মামলা দেওয়াসহ প্রাণনাশের হুমকি ধামকি প্রদর্শন করে এবং তার পরিবারকে ঘের থেকে তাড়িয়ে দেয়ার চক্রান্ত করতে থাকে ওই জাকির। তখন রিনার পরিবার বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ আলম বাবুর কাছে অভিযোগ দিলে উভয় পক্ষের নিয়ে পরিষদে বিষয়টি নিয়ে শালিস করে ইউপি চেয়ারম্যান। শালিশে লিজ ও টাকা প্রদানের বিষয়ে জাকির সত্যতা স্বীকার করায় তাকে টাকা ফেরত এবং  এক বছর ওই জমিতে রিনার ঘের করতে দেওয়ার জন্য জাকিরকে ইউপি চেয়ারম্যান বলেন। এক পর্যায়ে শালিসে কথা না মেনে টাকা ও ঘের না দেওয়ার জন্য ১১ মে জাকির বাদী হয়ে কাল্পনিক নাটক সাজিয়ে রিনা ও তার পরিবারের নামে আসামী করে তাদের নামে শ্যামনগর থানায় উল্টো হয়রানি মুলুক মিথ্যা  মামলা করে, যার মামলা নং২৮/৩০ জিআর। তিনি আরো বলেন,  এই মামলার এজাহার তারিখ উল্লেখিত ঘটনার দিনে রিনা ও তার পরিবার সেখানে উপস্থিত ছিলেন না এবং সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।
তাছাড়া রিনা তার মেয়ের এসএসসি পরিক্ষার কাজে ব্যস্ত ছিলেন এবং তার পিতা সাতক্ষীরা শহরে নিজ বাসায় অবস্থান করেছিলেন। এই সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে রিনা ও তার পরিবারের নামে মিথ্যা হয়রানি মুলুক মামলার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানান এবং একইসাথে  মামলা থেকে অব্যাহিতসহ সঠিক তদন্তপূর্বক প্রকৃত ঘটনার উৎঘটনের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি ।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কৃষি শ্রমিক বোঝাই ট্রাকটি পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড়ের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

নিহতদের একজন সুমন হোসেন (৩৫) শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে। অপর নিহত ব্যক্তি আবুল হোসেন (৩৮) একই এলাকার ওমর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁরা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহতদের একজন মামুন বলেন, ‘আমরা কাজ করে বাড়ি ফেরার পথে কুমিরা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ি। সবাই ধান কাটার জন্য শরীয়তপুরে গিয়েছিলাম। আমরা সবাই শ্রমিক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান। হতাহতরা সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ফুটপাথের শসা বিক্রেতাসহ তিন জন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা শহরের আহছানিয়া মিশন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কলারোয়া উপজেলা কয়লা গ্রামের শাখাওয়াত আলীর পুত্র শসা বিক্রেতা রফিকুল ইসলাম (৫০), একই উপজেলার মুনছুর সরদারের পুত্র হোসেন আলী (৩০) এবং সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র আবুল হাসান(৪৫)।

আনিছুর রহমান, হেলাল হোসেন, মাছুম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাগরিবের নামাজের পর আকস্মিক কাল বৈশাখী ঝড়ে আহছানিয়া মিশন মসজিদের পাশে নবনির্মিত বলাই দে এর ৭ তলা ভবন থেকে বড় বড় কয়েকটি কাঁচ উড়ে রাস্তার উপর পড়ে। এসময় কাঁচের আঘাতে শসা বিক্রেতা রফিকুল ইসলাম, হোসেন আলী এবং আবুল হাসান আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশংকা জনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ভবনের কাঁচ পড়ে তিন আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর বলে খবর পেয়েছি। আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, কাঁচ ভেঙে কুচি কুচি হয়ে রাস্তায় ছড়িয়ে থাকায় গার্লস স্কুল টু পাকাপোল সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর রাস্তা থেকে কাঁচ সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আম প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে সাতক্ষীরা কালেক্টরেট পার্কে শুরু হয় এই আয়োজন। প্রদর্শনীতে নানা রং ও বর্ণের নজরকাড়া বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের প্রদর্শনী হয়।

আম প্রদর্শনীতে হিমসাগর, ল্যাংড়া, কালাপাহাড়, বেলখাস, ব্রুনাই কিং, রানীপছন্দ, গোলাপখাস, গোবিন্দভোগ, ব্যানানা ম্যাংগো, কাঁচামিঠা, রেডপালমার, আম্রপালি, গোপালভোগ, মিছরিদানা, গৌড়মতি, ছোটসাই, চিয়াংমাই, সূর্যডিম, বোম্বাই, ফজলি, গোলাপিধোপা, সীতাভোগ, বারি আম -১১, কিউজাই, হাঁড়িভাঙ্গা, মল্লিকা, চ্যাটা, কাটিমন, সুবর্ণরেখা, কিষাণভোগ, থাইল্যান্ড পাইথন, ম্যাটরাজতোতাসহ জনপ্রিয় বাণিজ্যিক জাতের আম মিলিয়ে ৩২ প্রজাতির আম ছিল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আম প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, এনডিসি বাপ্পি দত্ত রনি সহ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার অর্থনীতি ও সংস্কৃতিতে আম ব্যাপক ভূমিকা রাখবে। এ অনুষ্ঠানে যেসব বাহারি রঙের আম প্রদর্শিত হয়েছে, তার অধিকাংশ আম সম্পর্কে নতুন প্রজন্ম জানেন না, এ আয়োজনের মাধ্যমে তাঁরা এগুলো দেখলেন ও চিনলেন। আমের বৈচিত্র্য সম্পর্কে ধারণা পেলেন। এছাড়াও সাতক্ষীরার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আম প্রদর্শনীর এই আয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) দুপুর ২টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র
সভাপতিত্বে জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা সরকারি
কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা
কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ,সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম,
কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,    আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ।

জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ২০১৩ সালের নাশকতা ও হত্যা মামলার অগ্রগতি
প্রসঙ্গে, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস-টার্মিনাল স্থানান্তর লাবসা বাইপাসে কাজের অগ্রগতি, কালিগঞ্জ
বাস-টার্মিনাল স্থানান্তর, ভোমরা স্থলবন্দরের বিরাজমান সমস্যা, যানজট নিরসন প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রোববার বিকালে সরদার মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সরদার মশিয়ার রহমানের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বিগত ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখে ইস্যুকৃত পত্রদ্বারা আপনাকে সংগঠন হইতে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে আপনার বিরুদ্বে অভিযোগ মিথ্যা বলিয়া পুলিশী রিপোর্ট প্রদান করে।

বিগত ২ জুন ২০২০ ইং তারিখে আপনার বহিস্কারাদেশ প্রত্যহার চেয়ে আবেদনের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দের সুপারিশত্রুমে আপনার বিরুদ্বে আনীত সাময়িক বহিস্কারাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা) এর (উপধারা-১০) মোতাবেক আপনার সাময়িক বহিস্কারাদেশ অদ্য ১ মে ২০২৩ ইং সালে তারিখ প্রত্যাহার করা হইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

“রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।

গণশুনানিতে ১২৬ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৩৮টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে। এছাড়া বল্লী ইউনিয়ন ভূমি নায়েব মহসীন আলীকে বরখাস্ত করা হয়েছে।

এ সময় দুর্নীতি দমন কমিশন, খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারিগন উপস্থিত ছিলেন।
সদর উপজেলার জনৈক ব্যক্তি অর্ভিযোগ করেন,সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তার ৩ হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্টার রিপন মুন্সি জানান,দলিল তুলতে ৮শ’ টাকা লাগে। সাথে লাগে ১শ’ টাকা। ৩ হাজার টাকা কে নিয়েছে,তা তার জানা নেই।

অভিযোগের প্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন,রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ^াস দেন কমিশনার।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির বিষয়ে জনৈক ব্যক্তি তার অভিযোগে বলেন,বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের ১কি.মি. খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তীতে সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে ৫ লাখ টাকা আত্মসাৎ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী ৫কি.মি. বেড়িবাঁধ সংস্কারে ৩ কোটি টাকা খরচ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজসে ৫ কোটি টাকা উত্তোলন করে ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
দুর্নীতির বড় অভিযোগ উঠেছে সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়ে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি,ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীতে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেই সব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র কল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন,৩৮টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে। একজনকে বরখাস্ত করা হয়েছে। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা  : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রবিবার ১৪ মে, ২৩ ইং সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাবের অফিসে উক্ত সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তার।
মোহনা টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত দুজন পুলিশ কর্মকর্তাদের উঞ্চ এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, আকতার হোসেন ডাবলু, মেহেদী হাসান কাজল, রফিকুল ইসলাম, কে.এম রেজাউল করিম, রুহুল আমিন মোড়ল, আমিরুল ইসলাম, মজনুর রহমান, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল,
মহিউদ্দিন লাল্টু, শহিদুল ইসলাম, হিরন কুমার মন্ডল, সিদ্দিকুর রহমান, তাসকিন আহমেদ শাওন প্রমুখ। বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তার তাদের বক্তব্যে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে এক সূত্রগুলো গাথা উল্লেখ করে বলেন, একটি এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নতিসহ সর্বক্ষেত্রে একসাথে কাজ করার আহবান জানান।
অতিথিবৃন্দ সাংবাদিকদের সমাজের প্রতিচ্ছবি উল্লেখ করে দেশের উন্নয়নে সহযোগীতা কামনা করেন। বিদায়ী ওসি তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে এই এলাকার মানুষের সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে বলে আবেগ্লাপ্পুত হয়ে পড়েন। এছাড়া নবাগত ওসি দেবহাটার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় উল্লেখ করে বলেন, সাধারন মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনে পুলিশ সর্বদা কাজ করবে বলে জানান। শেষে বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তারকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest