নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেবক সেনা সদস্যকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে রাজারবাগান এলাকার মৃত শাহজাহান আলীর পুত্র সাবেক সেনা সদস্য মীর জাহাঙ্গীর আলমের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুর রহিমের পুত্র জামাল ও জাকির হোসেন গং এর সাথে। এর জের ধরে গত ১১ মে সকাল ৬টার দিকে জাকির হোসেনের নেতৃত্বে জামাল, মৃত ছাকাতুল্লাহ আ: রহিম, মৃত. ইব্রাহিম তরফদারের পুত্র শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলামের পুত্র আসাদ, মৃত খোদাবক্স এর পুত্র রমজান আলী, মৃত মান্নানের পুত্র মোক্তার সরদারসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ বাহিনী জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালায়। এসময় ধারালো দা দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর আলমকে মারাত্মক জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মীর জাহাঙ্গীর আলম।
শ্যামনগর প্রতিনিধি :
শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে একের পর এক উঠান বৈঠক করে যাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার। এরই ধারাবাহিকতায় গত ইং ১৩ মে শনিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল নামে। উক্ত উঠান বৈঠকে ভূরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষ শিশু সহ বয়োবৃদ্ধরাও ছুটে আসেন। উঠান বৈঠকটি মূহুর্তের ভিতর জনসভায় পরিনত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা একটু জানতে বা শুনতে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় উপস্থিত সকলের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা, বিভিন্ন চাওয়া পাওয়া তুলে ধরেন সংসদ সদস্যর নিকট।
উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ সিরাজুল ইসলামের সার্বিক আয়োজন ও সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর, পাশ্ববর্তী রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি(টোকন), সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিয়ার রহমান, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েচ, যুবলীগ নেতা ফেরদৌস হায়দার ,যুবলীগ নেতা হাসানুজ্জামান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, আওয়ামী নেতা ও সাবেক ছাত্রনেতা আব্দুস সামাদ মহাজন,বাবু ব্রজেন্দ্রনাথ মন্ডল,সাবেক ইউ পি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান,যুবনেতা দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কলারোয়া প্রতিনিধি :
৯০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১০ মে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের দাউদ আলী গাজীর পুত্র তরিকুল ইসলাম(৩২) বাদী হয়ে আমলী ৪নং আদালত,(কলারোয়া) সাতক্ষীরায় এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি সাতক্ষীরাকে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত কাজী আসাদুজ্জামান শাহাজাদা(৪৫) উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের কাজী আশরাফুজ্জামানের পুত্র এবং কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরিকুল ইসলাম কলারোয়া থানার সামনে দাউদ মটর নামে একটি শোরুমের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক অনুষ্ঠানের নামে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা চাঁদা দাবি করে আসছিল। গত ২০২০ সালে একটি হোন্ডা এক্সব্লেড (মূল্য ১লক্ষ ৬০ হাজার) মটর সাইকেল নিয়ে ৫০ হাজার টাকা দিলেও বাকী টাকা না দিয়ে তাল বাহানা করতে থাকে। এছাড়া ১০ মার্চ ২৩ তারিখে আবারো শোরুম থেকে আরো একটি হোন্ডা এক্সব্লেড (মূল্য ১লক্ষ ৬০ হাজার) মটর সাইকেল নিয়ে যায়। টাকা চাইতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে এবং উল্টো ৩লক্ষ টাকা পাবে মর্মে শাসাতে থাকে।
একপর্যায়ে গত ২৮ এপ্রিল মিমাংসার কথা বলে তরিকুল ইসলাম ডেকে মারপিট করে এবং দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং দুটি ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে নেয় শাহাজাদা। এরপর গত ৭ মে ভাড়াটিয়া লোকজন নিয়ে তরিকুলের বাড়িতে গিয়ে ৯০লক্ষ টাকা চাঁদার দাবিতে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাজাদার বাহিনীর হাত থেকে তাকে উদ্ধার করে। এঘটনায় উপায়ন্তর হয়ে ভুক্তভোগী তরিকুল ইসলাম আমলী ৪নং আদালত,(কলারোয়া) সাতক্ষীরায় এ মামলা দায়ের করেন।
এবিষয়ে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে আমার ব্যবসায়ীক সম্পর্ক ছিলো। আমি তার কাছে টাকা পাই। টাকা চাইতেও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১২ রাতে সদর থানা এলাকার নবাতকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া যুবক দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মনিরুল ইসলামের পুত্র ফিরোজ হোসেন (২৯)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো: ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে রাতে সদরের নবাতকাঠি গ্রামস্থ পুরাতন গাংনিয়া ব্রিজের পশ্চিম পাশের রাস্তার উপর তাকে কে গ্রেফতার করে পুলিশ।। এ সময় তার আসামীর দেহ তল্লাশি ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ২লক্ষ৫০ হাজার টাকা।
এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় শিশু শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ সখিপুর এলাকা থেকে তাকে আটক করে দেবহাটা থানা পুলিশ।
আটককৃতের নাম আজমীর হোসেন (১৬)। সে দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বাদীর মেয়ে দক্ষিণ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশুনা করে। গত ১২ মে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাদীর মেয়ে তাদের বাড়ির পিছনে স’মিলে খেলা করছিল। এসময় আসামী আজমীর ওই শিশুটাকে স মিলের কাঠের আড়ালে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আসামী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে আজমীরকে আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং- ০৯, তাং- ১২-০৫-২৩ ইং।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার শিশু ধর্ষনের বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত মামলা রেকর্ড পূর্বক পুলিশী অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা পি,এন স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হবে আগামী ঈদুল আজহা এর ৩য় দিন এই উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্কুল চত্বরে জেলা জাতীয় পাটির সভাপতি ও পি,এন স্কুলের প্রাক্তন ছাত্র শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র শেখ নুরুল হক,
ডাঃ আবুল কালাম বাবলা, এড. খোকন,কাজী আক্তার হোসেন, মোঃ রাশেদুজ্জামান রাশি, কাজী ফারুক হাসান, আনারুল ইসলাম রনি, গোলাম রসুল,কাজী মারুফ, আলমগীর হাসান, নুর মনোয়ার, রোজ বাবু, ইলিয়াস হোসেন, রওনক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…