ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ড্রামা সিরিজ ‘কোয়ানটিকো’তে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন সহ-অভিনেতা রাসেল টোভে।
স্টার ওয়ার্ল্ড-এর জন্য তৈরি এক বিশেষ ভিডিওতে প্রিয়াঙ্কার প্রতি নিজের সে মুগ্ধতার কথাই প্রকাশ করেছেন এ ইংরেজ অভিনেতা। বলেছেন, ‘ভারতীয় এ অভিনেত্রী এক কথায় অসাধারণ।’
‘কোয়ান্টিকো’র প্রথম কিস্তিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর সদস্য হিসেবে অভিনয় করেন প্রিয়াঙ্কা। তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স পারিশ। এবার সিরিজটির দ্বিতীয় কিস্তিতে তাকে সিআইএ-এর সদস্য হিসেবে দেখা যাচ্ছে। স্টার ওয়ার্ল্ড ও স্টার ওয়ার্ল্ড এইচডি চ্যানেলে প্রচার হচ্ছে সিরিজটি।
এ সিরিজে রাসেল টোভে প্রিয়াঙ্কার সহঅভিনেতা হিসেবে কাজ করছেন। ভিডিওতে প্রিয়াঙ্কার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা এক কথায় অসাধারণ। তিনি গল্প করতে পছন্দ করতেন। তিনি মজা করতে পারেন এবং সবসময় খুব গোছালো। এ শো-এর অংশ হতে পেরে তিনি যেমন অবিশ্বাস্যরকমের গর্ববোধ করেন তেমনি তা সবাইকেই গর্বিত করেছে।’
রাসেল বলেন, ‘বলিউডের কোন তারকার জন্য যুক্তরাষ্ট্রে এসে একটি সিরিজকে নেতৃত্ব দেওয়াটা সত্যিই আনন্দের। আমি মনে করি এটি বিশাল পথ অতিক্রমের দৃষ্টান্ত। এটি খুবই আনন্দের।’
এদিকে কন্ডে নাস্ট ট্রাভেলার ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিয়াঙ্কার ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। ওই ছবিতে প্রিয়াঙ্কাকে একটি সা টি-শাট পরা অবস্থায় দেখা যাচ্ছে। টি-শার্টে ‘রিফিউজি (শরণার্থী), ইমিগ্র্যান্ট (অভিবাসী), আউটসাইডার (বহিরাগত) এবং ট্রাভেলার (ভ্রমণকারী) এ চারটি শব্দ একটির নিচে আরেকটি লেখা রয়েছে।
প্রথম তিনটি শব্দ কেটে দেওয়া হয়েছে এবং শেষের শব্দটি রাখা হয়েছে। অর্থাৎ ভ্রমণকারী শব্দটি রাখা হয়েছে যার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে প্রিয়াংকা উপরের তিনটি নন। অনেকে একে স্পর্শকাতর বলে বিবেচনা করছেন। তাদের দাবি, কেউ নিজের ইচ্ছায় শরণার্থী হয় না। আর তাই টি শার্টে শরণার্থী শব্দটি রাখায় আপত্তি জানিয়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে ছাড়া পারেনি আর্জেন্টিনা। ব্রাজিল পেরেছে নেইমার ছাড়া। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ডের ম্যাচে মেসি নেই চোটের কারণে। তার বার্সেলোনা সতীর্থ নেইমার অবশ্য ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে। দলের সেরা অস্ত্রকে ছাড়াও অবশ্য জয়রথ থামেনি ব্রাজিলের। ভেনিজুয়েলার মাঠ থেকে ২-০ গোলের জয় তো পেয়েছেই, সঙ্গে আবার ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো বসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
লিওনেল মেসি নেই, টানা দুই ম্যাচ ড্র। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বিবর্ণ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের সেরা অস্ত্রের অভাব খুব করে টের পেয়েছিল আগেই। এর পরও অন্তত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পেরেছিল তারা। এবার তো তাও হলো না! সের্হিয়ো আগুয়েরোর পেনাল্টি মিসে ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে হেরেই গেছে আর্জেন্টিনা। ১-০ গোলের হারে বিশ্বকাপ বাছাইয়ের পথটা তাই আরও কঠিন হয়ে গেল আলবিসেলেস্তেদের।
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার তানিয়া খাতুন (১৮) এখন পরিপূর্ণ তরুণ। তাকে ঘিরে মানুষের কৌতুহল বাধ মানছে না। তানিয়াকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে নারী পুরুষ শিশুরা ছুটে আসছেন তাদের বাড়িতে। তার আগের জীবন এবং বদলে যাওয়া নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। লোকজন আটকাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ভিক্ষা করে মসজিদ নির্মাণ করে নিজের স্বপ্ন পূরণ করলেন ৭০ বছরের এক বৃদ্ধা। স্বামী মারা যাবার ৪ বছরের পর মসজিদ নির্মাণ করেন ওই নারী। ওই নারীর চার সন্তান থাকলেও তার খোঁজ কেউ নেয় না।
স্পোর্টস ডেস্ক: দুপুরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে মাঠে নানবে টাইগার বাহিনী। এটিই সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ম্যাচে ১-১ ব্যবধানে সমতা থাকায় সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। দুই দলই চাইবে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সিরিজ জিততে। কিন্তু বৃষ্টিতে হানা দিতে পারে বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ মহররম মাসের ১০তারিখ পবিত্র আশুরা। আশুরা শব্দের অর্থ দশম বা দশমী । আশুরার দিনটি বিভিন্ন কারণে মুসলমানদের কাছে স্মরণীয় হয়ে আছে। তার মধ্যে যা অত্যন্ত মর্মস্পর্শী ও হৃদয় বিদারক তা হলো কারবালার ঘটনা। মুয়াবিয়া (রা) এর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ ইসলামী রাষ্ট্রনীতির বরখেলাপ করে দামেস্কের মসনদে আসীন হন। মহানবী (স.) প্রতিষ্ঠিত যে নীতি ও আদর্শ অনুযায়ী খোলাফায়ে রাশেদীনগণ রাষ্ট্র পরিচালনা করেছেন ইয়াজিদ সে নীতি ও আদর্শ পরিবর্তন করেন। আর ইমাম হোসাইন (রা) তা রক্ষার জন্য সোচ্চার হন। তিনি অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের জন্য সংগ্রাম করে কারবালা প্রান্তরে তার পরিবারের ১৭ জন সদস্য সহ মোট ৭৮জন এ দিনেই শাহাদাত বরণ করেন।
