নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরা শহরের আল রাজি পাঠাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্-রাজী পাঠাগারের পরিচালক আতাহার আলী খান। প্রধান অতিথি হিসাবে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ এড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাও. আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে রাসুল(স:) এর কলিজার টুকরা হাসান(রা:) সহ তার শিশু পুত্রকে নির্মমভাবে শহীদ করা হয়। আজকের এই দিন মুসলামের শোকের দিন। এসময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে রাসুল (স:) এর দেখানো পথে চলার আহ্বান জানান।


ডেস্ক রিপোর্ট: শেষ পর্যন্ত প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলল ২৭৭। স্কোরটা আরও বড় হতেই পারত। তা হয়নি। প্রশ্ন হলো, এ মাঠে জেতার জন্য এই স্কোর কি যথেষ্ট?
ডেস্ক রিপোর্ট: বিনা কারণে রোগীদের আইসিইউতে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অভিযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ডেস্ক রিপোর্ট: আপেল ও খেজুর দিয়ে তৈরি ক্ষীর খেতে দারুণ। তাই আজকের আয়োজনে থাকছে ভিন্ন স্বাদের এই ক্ষীর তৈরির রেসিপি। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগাবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই ক্ষীর।
ডেস্ক রিপোর্ট: আবারও জুটি বাঁধছেন নায়ক জায়েদ খান ও পরী মণি। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। ত্রিভুজ প্রেমের গল্পের এই ছবিতে আরো অভিনয় করবেন নায়িকা শিরিন শিলা।
ডেস্ক রিপোর্ট: ভারত শাসিত কাশ্মীরের পাম্পোরে সোমবার সকাল থেকে শুরু হওয়া এক সংঘর্ষে এখন পর্যন্ত একজন ‘জঙ্গি’ মারা গেছেন বলে দাবী করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। প্রায় ৫০ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের পরে কিছুক্ষণ আগে ওই ভবনটিতে নিরাপত্তা বাহিনী প্রবেশ করেছে।
ডেস্ক রিপোর্ট: বার্মার রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে মঙ্গলবার চারজন সেনা সদস্য এবং একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে।