এম বেলাল হোসাইন: নতুন জামা কাপড় কিনে দেওয়ার নাম করে বাবার বন্ধু ও তার তিন সহযোগির দ্বারা গণধর্ষিত স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে বিচারিক হাকিম মোঃ হাবিবুল্লাহ মাহমুদ তার খাস কামরায় জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে বাড়িতে রেখে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে পুলিশ সদর উপজেলার এল্লারচর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ডাইলয়া বেগমকে আটক করেছে।
প্রসঙ্গত, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রকাটি গ্রামের চিংড়ি ঘের ব্যবসায়ী সোহরাব হোসেন সানা তার এলাকার এক বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এর সূত্র ধরে তার অষ্টম শ্রেণির স্কুল পড়–য়া মেয়েকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার নাম করে শনিবার সকালে বাড়ি থেকে সাতক্ষীরায় নিয়ে আসে। মাগরেবের আযানের পর সোহরাব তার মুনজিতপুরের বাসায় নিয়ে যাওয়ার নাম করে একটি বিরিয়ানি ও ঠা-া পানীয় এর সাথে নেশা জাতীয় কিছু পান করিয়ে এল্লারচরে ডালিমা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে সোহরাবসহ চারজন তাকে পালাক্রমে ধর্ষণের পর সংজ্ঞাহীন হয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় জনতা সোহরাব ও মোস্তাফিজুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই স্কুল ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে রোববার সদর থানায় মামলা দায়ের করে। সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা মেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পূর্ণাবাসন সেবা সম্প্রসারন কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিচার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে অস্ট্রেলিয়ান এইড অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফজালুল বাশার। মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন অকুপেশন থেরাপিস্ট মাসুদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআর এর জেলা ম্যানেজার আবুল হোসেন, কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার, মনিরুজ্জামান, এমএসআই আহছানুল করিম, ডিপিও প্রতিবন্ধী সদস্য আছের আলী, মুরশিদা খাতুন, সাবিহা সুলতানা প্রমূখ। সভায় বিগত দিনে প্রতিবন্ধীদের বিভিন্ন সেবার বিষয়ে আলোচনার পাশাপাশি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীবান্ধব টয়লেট স্থাপন করা হয়েছে বলা হয়। এছাড়া হাসপাতালে টিকিট, ডাক্তারের পরামর্শ, ঔষধ সেবা, জরুলি বিভাগ ও সংরক্ষিত বেড পাওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়। সভায় উপজেলার ৫জন প্রতিবন্ধীকে প্রকল্প চলাকালীন সময়ে সকল প্রকার ঔষধ সেবা প্রদান করা হবে এবং আগামিতে ২৫ জন প্রতিবন্ধীকে বিভিন্ন সহায়ক প্রদান করা হবে বলে জানানো হয়।