সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

tala-picture-13-09-16সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় মাদরা গ্রামে বজ্রপাতে মিলন মন্ডল (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার পিতা বুধো মন্ডল (৫০) এবং ছোট ভাই রিপন ম-ল (১৩)।
ঈদের দিন মঙ্গলবার দুপুর ২টার দিকে মাগুরা ইউনিয়নের দোয়ানিয়া খালে মাছ ধরার সময় আকষ্মিক বজ্রপাত ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, মাদরা গুচ্ছ গ্রামের বাসিন্দা বুধো মন্ডল তার দুই পুত্র মিলন মন্ডল ও রিপন মন্ডলকে সাথে নিয়ে গলাভাঙ্গা এলাকার দোয়ানিয়া খালে মাছ ধরছিল। মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় আকষ্মিক সেখানে বজ্রপাত হলে মিলন মন্ডল মারা যায়। এছাড়া মিলনের বাবা বুধো মন্ডল এবং ছোট ভাই রিপন মন্ডল গুরুতর আহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিলনের বাগান বাড়ির ভিতরে মঙ্গলবার সকালে সংসদ সদস্য রিফাত আমিন

মিলনের বাগান বাড়ির ভিতরে মঙ্গলবার সকালে সংসদ সদস্য রিফাত আমিন

নিজস্ব প্রতিবেদক: কি ছিল গাড়ির মধ্যে? মিলনের বাগানবাড়িতেই বা কি রাখা ছিল? যা বের করতে খোদ সংসদ সদস্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, গতকাল সোমবার সন্ধ্যায় নিজে উপস্থিত থেকে এক ঘণ্টা চেষ্টা করেও তিনি বাগানবাড়ির মূল দরজার তালা ভাঙতে পারেন নি। এ সময় তিনি বলেছেন ‘গাড়ির মধ্যে আমার ছেলে রুমনের অনেক কাগজপত্র ও টাকা রয়েছে। তাছাড়া গাড়িটি তো মিলন আমার ছেলের কাছে বিক্রি করে দিয়েছে। এমনকি এই বাগানবাড়িতে থাকার লিখিত অনুমতিও দিয়েছে মিলন পাল’।
এদিকে আজ মঙ্গলবার সকালে এলাকার পুরুষের প্রায় সবাই যখর ঈদের নামাজ পড়তে ঈদগাহে গিয়েছেন সেই সুযোগে জাতীয় সংসদের সংরক্ষিত আসন ৩১২ এর সংসদ সদস্য মিসেস রিফাত আমিন তার ছেলে রাশেদ সরোয়ার রুমনসহ কয়েকজনকে সাথে নিয়ে ফের মিলন পালের বাগানবাড়িতে যান। তার উপস্থিতিতে বাড়ির গেটের তালা ভাঙা ও খোলা হয়। পরে তারা ভেতরে ঢুকে বিভিন্ন কাগজপত্র ছাড়াও টাকা ও স্বর্নালংকার নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলেন সেখানে রাখা একটি অস্ত্রও নিয়ে যান তারা। এ সময় বিভিন্ন যন্ত্রপাতি ফেলে যান তারা।
গ্রামবাসীকে রিফাত আমিন বলেন  ‘আমি এসপি সাহেবের অনুমতি নিয়ে এসেছি’।

তবে সাংবাদিকদের তিনি বলেন ‘আমি ওসির অনুমতি নিয়ে এসেছি। তাছাড়া ওসিকে ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেও দিয়েছেন’। তবে সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন এবং ওসি ফিরোজ হোসেন মোল্লা দুজনেই বিষয়টি সম্পর্কে অস্বীকার করে বলেন ‘এটা মিথ্যা কথা। আমরা কাউকে এ ধরনের কাজের অনুমতি দেইনি’।
মিলন পাল বর্তমানে সোনা চোরাচালান মামলায় জেলে আটক রয়েছেন। তার বরাত দিয়ে মিলনের স্ত্রী শম্পারানী পাল বলেন ‘আমার স্বামী কারও  নামে গাড়ি  লিখে দেন নি, এম

প্রবেশ মুখের দরজার ভাঙা অংশ

প্রবেশ মুখের দরজার ভাঙা অংশ

নকি বাড়িতে থাকবার জন্য মৌখিক বা লিখিত কোনো অনুমতিও দেননি’। তিনি বলেন ‘সাংসদ বলেছেন গাড়িটি  বরং আমার রুমনের কাছে থাকুক। তোমার কাছে থাকলে ওসি সিজ করে নেবেন। এসব কারণে তিনি নিজে বাড়িতে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে যান।’
স্থানীয়রা জানান, সোমবার রাত ৮ টায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন তার ছেলে রাশেদ সরোয়ার রুমন ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগসহ কয়েকজন মিলন পালের বাগানবাড়ি শহরতলির মাগুরা বাঁশতলার বিলাসবহুল বাড়িতে যান। তারা গেটের বাইরের তালা ভেঙে ফেলেন। কিন্তু ভিতর  থেকে তালা দেওয়ায় তারা ঢুকতে ব্যর্থ হন। মিলনের  ব্যবহৃত খয়েরি রংয়ের এলিয়ান প্রাইভেট কারটি কার শেডের ভেতরেই রয়েছে। সাংসদ বলেন এই গাড়িতেই রয়েছে মূল্যবান কাগজপত্র।
এদিকে সোমবার রাতেই সাংসদ নিজে ও তার পুত্র রুমন মিলন পালের সুলতানপুরের আরেক বাড়িতে যেয়ে সবাইকে ডাকাডাকি করে তাদের কাছে বাগানবাড়ির চাবি চান। কিন্তু তারা তা দিতে অস্বীকৃতি জানান।  মিলনের স্ত্রী শম্পা বলেন, “মঙ্গলবার ভোরে রুমন ও তার স্ত্রী বেলী তার শাশুড়ি কল্পনা রানী পালের কাছে ফের চাবি চেয়ে ব্যর্থ হন। এ সময় তারা  কল্পনা রানীর হাত ধরে টানা হেচড়া করেন।
এর কিছু সময় পর সকাল সাড়ে সাতটায় সাংসদ রিফাত আমিন ও তার ছেলে রুমনসহ  আবারও একটি

ভাঙা তালা এবং তালা ভাঙতে ও খুলতে ব্যবহারকৃত অস্ত্রপাতি

ভাঙা তালা এবং তালা ভাঙতে ও খুলতে ব্যবহারকৃত অস্ত্রপাতি

দল মিলন পালের বাগানবাড়িতে যেয়ে তালা ভেঙে/খুলে ভিতরে ঢোকেন। পরে তারা বিভিন্ন কক্ষে ঢুকে তাদের পছন্দমত জিনিসপত্র বের করে নেন বলে অভিযোগ করেছেন মিলনের স্ত্রী শম্পা রানী। তিনি বলেন তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তালা খুলে মূল্যবান কাগজপত্র ওলট পালট করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থানকালে রিফাত আমিন বারবার পুলিশের বরাত দিয়ে বলেন, “এসপির অনুমতি নিয়ে আমি এখানে এসেছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা একটি কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে নিয়ে যান। তবে রিফাত আমিন বলেন সেখানে টাকা  ব্যাগ ও  পোশাক ছিল। লাবসা ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ডে সদস্য আবদুল মান্নান বলেন, সাংসদ রিফাত আমিন তাকে ফোন করে বলেন ‘আমি মিলনদের বাগান বাড়িতে এসেছি। আমার সাথে রুমন ও সোহাগসহ অনেকে আছে। আমার জিনিসপত্র নেওয়ার জন্য আমি ওদের বাড়ি ঢুকতে চাই। আপনি আসুন’। আবদুল হান্নান বলেন ‘আমি যেতে রাজি নই বলে জানিয়ে দিয়েছি। এতে সাংসদ ক্ষুব্ধ হয়েছেন’।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান ,

মিলন পালের সেই গাড়িটি।

মিলন পালের সেই গাড়িটি।

তিনি বেলা ১১ টার দিকে খবর পেয়ে মিলন পালের ওই বাড়িতে যান। এ সময় গ্রামবাসী তাকে জানিয়েছেন সাংসদ রিফাত আমিন নিজে উপস্থিত থেকে এই বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছেন।  দ্বিতীয় দফায় তার (ওসি) উপস্থিতিতে রুমনের স্ত্রী বেলী এলিয়ান গাড়ির কাঁচ ভেঙে জিনিসপত্র বের করে নেন।
এদিকে এসব ঘটনার পর সকালে সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি স্বপন কুমার শীল, গোষ্ঠ বিহারী সরকার এবং  নিত্যানন্দ আমিনসহ কয়েক নেতা মিলনের বাড়িতে যান। তারা তালা ভাঙ্গাসহ বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করেন। এ সময় তারা সাংসদ রিফাত আমিনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে মিলনের বাবা দেবদাস পাল বলেন, তার ছেলে জেলে আটক থাকার সুযোগে গত কয়েকদিন ধরে তার বাগান বাড়ির সম্পদ লুটপাট চলছে। তিনি বলেন এই বাড়ির খামারে থাকা ১৩ টি বড় জাতের গরু রুমন নিয়ে গেছে। এগুলো সে বিক্রি করে দিয়েছে। তিনি আরও জানান, ‘আমার ছেলেকে জেল থেকে মুক্ত করাতে রুমন তার সাংসদ মার কথা বলে ২০ লাখ টাকা নিয়েছেন। আরও ১০ লাখ টাকা এবং এলিয়ান প্রাইভেট কারটি চেয়েছেন’।

সোমবার সকালে গণপিটুনির পর আহত রুমন

সোমবার গণপিটুনির পর আহত রুমন

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত রোববার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এমপিপুত্র রুমন ভোমরায় দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় বিধ্বস্ত গাড়িটি ফেলে তিনি চলে আসেন সাতক্ষীরায়। এদিন  তিনি এক নারীসহ মিলন পালের ফাঁকা বাগানবাড়িতে রাত্রি যাপন করেন। সোমবার সকালে এ খবর জানাজানি হলে গ্রামবাসী ওই বাড়ি ঘেরাও করে। পরে তাকে জেলা যুবলীগ নেতা আবদুল মান্নানসহ কয়েকজন উদ্ধার করে আনার সময় রুমন গণপিটুনির শিকার হন। গ্রামবাসীর সন্দেহ এ সময় রুমন একটি আগ্নেয়াস্ত্র ও গরু বিক্রির টাকা বাগানবাড়িতে ফেলে আসেন। এরপর থেকে রুমন ও তার মা ওই বাড়িতে ফেলে আসা আগ্নেয়াস্ত্র এবং মিলন পালের খামারের গরু বিক্রির বিপুল অংকের টাকা বের করতে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণে মঙ্গলবার সকালে সর্বশেষ অভিযান চালিয়ে বাড়ি থেকে অস্ত্র ও গরু বিক্রির টাকা নিয়ে যান তারা।
এসব  বিষয়ে জানতে সাংসদ মিসেস রিফাত আমিনের সাথে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে দুই দফা কথা হয়। তিনি বলেন ‘আমার বিরুদ্ধে এসব অপপ্রচার। আমি এখন আওয়ামী লীগের জন্য অনেক কাজ করছি। তার জন্য আওয়ামী লীগের কিছু লোক সহ্য করতে পারছেন না। তাই তারা এসব অপপ্রচার দিচ্ছেন। আমি ভাবছি প্রধানমন্ত্রীকে বলে এদের সাইজ করে দেবো’। এদিকে আজ সকালে তার সাথে কথা হলে তিনি বলেন ‘ওই বাড়ির মধ্যে আমার রুমনের জিনিসপত্র ছিল। তাই আনতে যাওয়া আরকি। কোথাও কোনো ভাংচুর করা হয়নি। তালা খোলা বা ভাঙা কিছুই করা হয়নি। এসব মিথ্যা কথা বলে কি লাভ হবে। সাতক্ষীরা থানার ওসি আমাকে অনুমতি দিয়ে বলেছেন আপনি গেট কিংবা দেয়াল ভেঙে আপনার ছেলের জিনিসপত্র নিয়ে আসেন, আমি কিছু বলবো না। তাছাড়া ঢাকা থেকে শেখ সেলিম ভাই তো ভিডিও কনফারেন্স করে যা বলবার বলেই দিয়েছেন’।
মিসেস রিফাত আমিন ১৩ টি বড় জাতের গরু বিক্রি করাসহ অন্য বিষয়  অস্বীকার না করেই বলেন ‘আমার ছেলে রুমন ও মিলন তো একসাথে  ব্যবসা করে’। অপরদিকে রুমন বলেন ‘আমি কোনো টাকা নেইনি। বরং আমিই মিলনকে জেল থেকে নিংস্বার্থভাবে মুক্ত করার চেষ্টা করছি’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

web-02আসাদুজ্জামান: পরিবারের সাথে হাসি আনন্দে ঈদের সময় কাঁটাতে জাতীয় দলের ক্রিকেটার কার্টার মাস্টার মোস্তাফিজ তার নিজ বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়। তিনি মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করেন। সেখানে অনুষ্ঠিত ঈদের জামায়াতের ইমামতি করেন, তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সফিউল্লাহ। এর আগে কার্টার মাষ্টার এই ঈদগাহ সম্প্রসারনের জন্য তিনি এক লক্ষ টাকা অনুদান দেন। নামাজ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদে সাতক্ষীরা এক্সপ্রেস মোস্তাফিজকে কাছে পেয়ে মোস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন, ভাই-বোন, বন্ধু ও ভক্তরা বেশ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মা ব্যস্ত আছেন ছেলের পছন্দের খাবার তৈরির কাজে।
মোস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান পল্টু  জানান, ঈদুল আযহা উদযাপন করতে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়িতে এসে পৌছান মোস্তাফিজ। দুই লাখ টাকা দিয়ে ক্রয় করা গরু  কোরবানি দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদগাহ সম্প্রসারণের জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছে মোস্তাফিজ। আগামী ১৬ সেপ্টম্বর পর্যন্ত মোস্তাফিজ বাড়িতে থাকার পর আবারও  তিনি ঢাকায় ফিরে যাবেন।
কার্টার মাষ্টার মোস্তাফিজ জানান, পরিবার ও এলাকাবাসীর সাথে ঈদের সময়টা কাঁটাতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি তার সকল ভক্ত, সতীর্থ ক্রিকেটার, সকল শ্রেণী পেশার মানুষ ও দেশবাসীকে ঈদেও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে, জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক পেসার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করেন, সাতক্ষীরা মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া জাতীয় দলের ওপেনার জেলার কৃতি সৌম্য সরকার শুক্রবার বিকালে সাতক্ষীরায় এসেছেন এবং তিনি ঈদের ছুটিতে সাতক্ষীরায় আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

north-korea-flood-1024x576আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যার কারণে মানবিক দুর্যোগে পড়েছে হাজার হাজার লোক। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস বলছে, দেশটির সরকার ১৩৩ জনের প্রাণহানি ও প্রায় ৪শ’ লোক নিখোঁজের কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ায় রেডক্রস প্রতিনিধিদলের প্রধান ক্রিস স্টেইনস বলেন, দেশটিতে জটিল ও ভয়াবহ দুর্যোগ চলছে। তিনি বলেন, বন্যায় গৃহহীন লোকজন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা দ্বিতীয় দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। আর সেটি হলো জনস্বাস্থ্য।
জাতিসংঘ বলছে, দেশটির এক লাখ ৪০ হাজার লোকের জরুরি সহায়তা প্রয়োজন।উত্তর কোরিয়ায় জাতিসংঘ কর্মকর্তা মুরাদ শাহীন বলেন, দুর্যোগ পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে স্থানীয় কর্মকর্তাদের তা অভিজ্ঞতারও বাইরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

webআসাদুজ্জামান: ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন পুরাতন কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাও. জালাল উদ্দীন।
এদিকে, আহলে হাদিস অনুসারীদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৮ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। এছাড়া সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা, সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে, সকাল সাড়ে ৭ টায় পাওয়ার হাউস জামে মসজিদে, সকাল ৮ টায় কালেক্টরেট জামে মসজিদে, সকাল ৮ টা ১৫ মিনিটে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
কেন্দীয় ঈদগাহের ঈদের জামাতকে ঘিরে তৎপর ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীনসহ রাজনৈতিক, সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। ঈদের নামাজের পর দেশ-জাতির সম্মৃদ্ধি ও সকল মানুষের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ff1fa4db6decfa5c6cdae2dfd78398cc-57d7b71f8a296ডেস্ক রিটপার্ট: ঈদের দিনে বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সেই আভাসই সত্যি হলো। ঈদেন দিন সকালেই বৃষ্টি নামে মুষলধারে। ভিজে ভিজে জামাতে অংশ নেন মুসল্লিরা। রাজপথ, অলিগলি, এমনকি কোরবানির জন্য রাখা নির্দিষ্ট জায়গাগুলোও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে পশু জবাই করতে হয়েছে। আর পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে রাজধানীর কোথাও কোথাও ‘রক্তনদী’র রূপ ধারণ করে। রক্তাক্ত পানিতে সয়লাব হয়ে যায় রাজপথ।

এর মূল কারণ রাজধানীর ড্রেনেজগুলো ময়লা আর আবর্জনায় আটকে থাকায় পানি নামছিল না সহসাই। রক্তাক্ত পানি জমে যায় যেখানে সেখানে। এজন্য সিটি করপোরেশেনের অব্যবস্থাপনাকেই দোষারোপ করেছেন নগরবাসী। তারা বলছেন, আগে থেকেই বিষয়টি সম্পর্কে সিটি করপোরেশন ব্যবস্থা নিলে এমন হতো না।

সরেজমিনে পুরনো ঢাকার বকসি বাজার, হোসনি দালাল, যাত্রাবাড়ী, কাঠালবাগান, শান্তিনগর, শান্তিবাগ, মিরপুরের কোনও কোনও সড়কে, মোহাম্মদপুরের বিভিন্ন স্থানের সড়কে রক্তাক্ত পানি দেখা গেছে।

এ নিয়ে নগরবাসীও ফেসবুকে বিভিন্ন এলাকার রক্তাক্ত জলাবদ্ধতার ছবি পোস্ট করে সিটি করপোরেশনের দায়িত্বহীনতার কথা তুল ধরছেন।

এ সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, ‘শান্তিনগরের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানে কাজ করছি। ঈদের দিন দ্রুত সমস্যা সমাধানে মানিকনগরে ওয়াসার পাম্প চালু করা হয়েছে। আশা করি শিগগিরেই পানি নেমে যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট : eidমঙ্গলবার ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা। মুসলিম সম্প্রদায়ের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব। সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিঃ, কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭টা, সাতক্ষীরা স্টেডিয়াম সকাল ৭.৪৫মিঃ, পুলিশলাইন্স মাঠে ৭.৩০মিঃ, পলাশপোল গুড়পুকুর ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৬.৩০মিঃ, এবং দ্বিতীয় জামাত সকাল ৭.৩০মিঃ, পাওয়ার হাউজ জামে মসজিদ সকাল ৭.৩০মিঃ, বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদ সকাল ৭.৪৫মিঃ, মধু মোল্লার ডাঙ্গী জামে মসজিদ সকাল ৭.৩০মিঃ, বায়তুল ফালা জামে মসজিদ রসুলপুর গোরস্থান মোড় সকাল ৭.৩০মিঃ, রসুলপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সকাল ৮টা, নারকেলতলা বীজ ভবন চত্বরে সকাল ৮টা, পশ্চিম পলাশপোল আতিয়া জামে মসজিদ সকাল ৭.১৫মিঃ, সুলতানপুর জামে মসজিদ সকাল ৮টায়, ইটাগাছা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসা ময়দান সকাল ৮টায়, শহীদ আঃ রাজ্জাক পার্ক আহলে হাদীসের জামাত সকাল ৭.১৫মিঃ, সাতক্ষীরা শহর জমঈয়তে আহলে হাদীসের ঈদ জামাত পিএন স্কুল ক্যাম্পাস সকাল ৭.৪৫মিঃ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বাঁকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৯টায়, নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টা, বৈকারী শিকড়ী ঈদগাহ ময়দান সকাল ৭টায়, কাথন্ডা পান্তিপাড়া ঈদগাহ ময়দান সকাল ৭.১৫মিঃ, ঘোনা কাথন্ডা ঈদগাহ ময়দান সকাল ৮টা, মীরগীডাঙ্গা স্কুল ঈদগাহ ময়দান সকাল ৮টা, কালিয়ানী ছয় ঘরিয়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, শাকদাহ ঈদগাহ ময়দান সকাল ৮টা, আলীপুর দিঘীর পাড় ঈদগাহ ময়দান সকাল ৮টায়, কোমরপুর মোল্ল্যা পাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, বহেরা পুরাতন জামে মসজিদ সকাল ৮টায়, বহেরা ভাটা ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, বেজোর আইট জামে মসজিদ সকাল ৮টায়, কুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টায়, পাক রওজা শরীফ সংলগ্ন ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, মধ্য আটারই শেখ ও মোড়ল পাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, ছাতিয়ানতলা দওবানা দেবনগর সম্বলিত ঈদগাহ ময়দান সকাল ৭.৩০মিঃ। প্রতাপনগর বিভিন্ন স্থানে ঈদের জামাত ঃ প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, প্রতাপনগর ফুলতলা ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বুড়ি কাহডনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদ সকাল ৭.১৫মিঃ, নাকনা শেখ কাজী পাড়া জামে মসজিদ সকাল ৭.৩০মিঃ, কল্যানপুর ঈদগাহ ময়দান সকাল ৮টায়, কল্যানপুর সানাবাড়ী দারুস সালাম জামে মসজিদ সকাল ৮টা, নাকনা গাজীর দরগাহ ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, সুভদ্রকাটি ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বর্ণতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭.৩০মিঃ, শোভনালী ইউনিয়নের বসুখালী পশ্চিম পাড়া জামে মসজিদে ঈদের জামাত ৮.৩০মিঃ। আহলে হাদীছের ঈদের জামাতের সময় সূচী ঃ আখড়াখোলা, রাজনগর, মকন্দপুর, আলিপুর বুড়িপুকুর কান্দা, ঘোনা কাজী পাড়া, বাঁশদহ বাজার, সকাল ৮টায়, মাহমুদপুর সাদেকের আমতলা, ভাটপাড়া মোচড়া, দেবনগর, দত্তবাগ- ৮.৩০মিঃ। কলারোয়া প্রধান জামাত ঃ কলারোয়া সরকারী কলেজ ময়দান চান্দা, সোনাবাড়ীয়া বাজার ভাদিয়ালী- ৭.৩০মিঃ, রাজপুর মাদ্রাসা লাউডুবি, কোমরপুর, দাঃ ভাদিয়ালী, ঝাপাঘাট, ও মুরারি কাটি- ৮.৩০মিঃ। তালা উপজেলা ঃ মাকিহার, বাটরা, ধানদিয়া, নগরঘাট, পাটকেলঘাটা, শাকদাহ ঈদগাহ ময়দান, চুকারকান্দা, পাঁচপাড়া, মিঠাবাড়ী সকাল ৮টায়। শ্যামনগর উপজেলা ঃ আটুলিয়া, ও চরের বিল ৮.৩০মিঃ, দেউলদিয়া ভুরুলিয়া- ৮টায়, কালিগঞ্জ, কাকশিয়ালা প্রাইমারী স্কুল ময়দান- ৭.৩০মিঃ। নূরনগর ঃ সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হাবিবপুর মসজিদ আল সাহেবুজ্জামান (শিয়া মসজিদ) ঈদগাহ ময়দান ও চাউলিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দান, দুরমুজখালী মধ্যপাড়া বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে। সকাল ৭.৩০ মিনিটে নুরনগর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দান, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দান, কুলতলী গাজী পাড়া ঈদগাহ ময়দান, কাটাখালী ঈদগাহ মাঠ, দক্ষিণ হাজীপুর ঈদগাহ ময়দান, রামজীবনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, কাটাখালী উত্তর পাড়া ঈদগাহ ময়দান, দুরমুজখালী উত্তরপাড়া সরদারবাড়ী ঈদগাহ মাঠে, কুলতলী মোল্লা পাড়া ঈদগাহ ময়দান, টাউন পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, হাবিবপুর উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, হাবিবপুর হাজী আহম্মদ আলী মাদ্রাসা ময়দান, মানিকপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠ, দুরমুজখালী বিজিবি ঈদগাহ ময়দান, উত্তর হাজীপুর ঈদগাহ ময়দান, হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, ভবাণীপুর ঈদগাহ ময়দান, কুলতলী বিজিবি ক্যাম্প ঈদগাহ ময়দান। সকাল ৭.৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে হাবিবপুর উওর পাড়া বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে, মানিকপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে রামচন্দ্রপুর ঢালীবাড়ী ঈদগাহ ময়দান, দুরমুজখালী দক্ষিনপাড়া জামে মসজিদ ঈদগাহ সংলগ্ন মাঠ, মানিকপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, পাইকামারী ঈদগাহ ময়দান। উল্লেখ্য আবহাওয়া বিরূপ থাকলে স্ব স্ব এলাকার মসজিদ গুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কালিগঞ্জ উপজেলা ঃ প্রধান প্রধান জামাত সমূহঃ উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা, বাজারগ্রাম ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মহৎপুর গোরস্থান ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সাব-রেজিষ্ট্রী অফিস জামে মসজিদে সকাল ৮.৩০টা ও থানা জামে মসজিদের ঈদের নামাজ সকাল ৮টায় থানা চত্বরে অনুষ্ঠিত হবে। অন্যান্য জামাত সমূহ-বড়শিমলা কারবালা ঈদগাহ ময়দানে ৮.৪৫ মিনিট,পশ্চিম নারায়নপুর জামে মসজিদে ৮টা, ওয়াপদা জামে মসজিদে সকাল ৮টা, বাস টার্মিনাল জামে মসজিদে সকাল ৮টা, কাঁকশিয়ালী জামে মসজিদে সকাল ৮.৩০টা, শীতলপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০টা, বসন্তুপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০টা এবং হযরত খান বাহাদুর আহছানউল্যাহ (রঃ) এর পূণ্যভূমি নলতা শরীফ মাহাফিল মাঠে উপজেলার সর্ব বৃহৎ ঈদের জামাত সকাল ৮.৩০টায় অনুষ্ঠিত হবে। কাদাকাটি কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদ সকাল ৮টা, কাদাকাটি বাজার জামে মসজিদ সকাল ৮টা, আরার ঈদগাহ ময়দান সকাল ৮.৩০টা, গোবিন্দপুর জামে মসজিদ ৮.১৫টা। প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিট। নাকনা শেখ কাজী পাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে। কুড়িকাহুনিয়া বিশ্বাসবাড়ী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭.১৫ মিনিটে। কল্যাণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। কল্যাণপুর সানাবাড়ী দারুচ্ছালাম জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। নাকনা গাজীর দরগাহ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে। সোনাতনকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বন্যাতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ টায়। ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণপিটুনিতে আহত মহিলা এমপি রিফাত আমিনের পুত্র রুমন (পাশে কথিত স্ত্রী)

গণপিটুনিতে আহত মহিলা এমপি রিফাত আমিনের পুত্র রুমন (পাশে কথিত স্ত্রী)

নিজস্ব প্রতিনিধি: এবারও ঘটনার নায়ক মহিলা এমপি তনয় রাশেদ সরোয়ার রুমন। রোববার বিকেলে এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে মারপিট করে সংবাদ শিরোনাম হন তিনি। একই দিন রাতে রুমন ভোমরায় নিজের গাড়ি দুর্ঘটনায় পড়ে অজ্ঞাত স্থানে চলে যান। তাকে নিয়ে আবারও শুরু হয়ে যায় হই চই।
আজ সোমবার দুপুরে খোঁজ মিললো সেই রুমনের। দুর্ঘটনা কবলিত গাড়িটি ফেলে রেখে তিনি রাতে এক নারীসহ শহরের মাগুরার বউ বাজারের ধারে বাঁশতলার সোনা চোরাচালানি মিলন পালের বাগান বাড়িতে আড্ডা দেন। বাড়িটিকে অনেকেই আধুনিক ‘রঙ্গশালা’ বা নারী ও অবৈধ মদের জলসাঘর বলে থাকেন। রুমন ওই বাড়িতে আছেÑ সকালে এ খবর জানাজানি হতেই গ্রামবাসী বাড়ি ঘিরে গণপিটুনি দিয়েছে তাকে।
লাবসা ইউপি সদস্য আবদুল হান্নান জানান, সকালে জানাজানি হয় যে রুমন এক নারীসহ তার এলাকার মিলন পালের বাগান বাড়িতে  অবস্থান নিয়েছেন। তার বন্ধু মিলন বর্তমানে সোনা চোরাচালান মামলায় জেলে আটক রয়েছেন। তিনি বলেন খবর পেয়ে সেখানে যেতেই দেখি কাটিয়া এলাকার বহু মানুষ। তারা রুমনকে খুঁজছেন। রুমন মারপিটের ভয়ে রুমের ভেতর থেকে তালা লাগিয়ে দেন। তিনি আরও জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশও সাধ্যমত চেষ্টা করে রুমনকে রুম থেকে  বের করার। কিন্তু ব্যর্থ হয়।
আবদুল হান্নান আরও জানান, এর কিছু সময় পর জেলা যুবলীগ নেতা আবদুল মান্নান পৌছান সেখানে। সাথে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এপিপি এড. তামিম আহমেদ সোহাগ ও যুবলীগ পৌর কমিটির আহবায়ক মনোয়ার হোসেন অনু। তারা তাকে রুম থেকে রুমনকে বের করতেই শুরু হয়ে যায় এলোপাতাড়ি গণপিটুনি। গ্রামবাসী রুমনকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় রুমন মাটিতে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে আহত অবস্থায় মোটর সাইকেলে নিয়ে যান যুবলীগ নেতা আবদুল মান্নান। সাথে অজ্ঞাত সেই তরুণিকেও। গ্রামবাসী জানান, আবদুল মান্নান তাদেরকে চোখ রাঙিয়ে শাসিয়েছেন। এ ব্যাপারে কথা না বলতেও হুমকি দিয়েছেন তিনি। তারা আরও জানায়, সাথের মেয়েটি কে এমন প্রশ্নের উত্তরে রুমন তাদেরেকে জানান,‍ ‌সে আমার রেজিস্ট্রি করা বউ’।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রুমনের উদ্ধারকারী জেলা যুবলীগ  সভাপতি আবদুল মান্নান বলেন ‘তাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এখন সে কোথায় তা আমার জানা নেই। তবে মারপিট একটু আধটু হয়েছে বৈকি। তা এসব নিয়ে না লিখলে হয় না?’
এদিকে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান ‘রোববার রাতে যুবলীগ নেতা জুলফিকার রহমান উজ্জ্বলকে  হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় রুমনকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতারের জন্য এসআই রফিক ও এএসআই পাইক দেলোয়ারকে পাঠানো হয় মাগুরা বাঁশতলার সেই মিলন পালের বাগানবাড়িতে। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি’।
জানতে চাইলে এড. তামিম আহমেদ সোহাগ বলেন ‘ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি সকাল পর্যন্ত ওর সম্পর্কে জানতাম। পরে সম্ভবতঃ সে ঢাকার দিকে চলে গেছে’। একই বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু বলেন ‘আমরা তাকে উদ্ধার করেছি। এখন তিনি বাড়িতেই আছেন। মারপিটে রুমন অনেকটাই আহত’ বলে জানান তিনি।
এদিকে  ‘রুমন এক নারীকে  নিয়ে তার বাড়িতে উঠেছে’ এ খবর পেয়ে মিলন পালের স্ত্রী শম্পা রানী পাল সোমবার সকালে এসে তাকে বাড়ি থেকে বেরিয়ে যাবার হুকুম দেন। কিন্তু রুমন তা শোনেন নি। তিনি এসময় গ্রামের লোকজনকে বিষয়টি জানান। শম্পা অভিযোগ করে বলেন ‘আমার স্বামী মিলন পাল জেলে রয়েছেন। আমিও কিছুদিন বাবার  বাড়িতে থাকছি। এই সুযোগে রুমন আমার বাড়িতে এসে কমপক্ষে ১৩টি গরু বিক্রি করে দিয়েছে। যার দাম প্রায়  ১৩ লাখ টাকা’। এ ছাড়া আমার স্বামীকে জেল থেকে মুক্ত করার নামে নগদ ২০ লাখ টাকা নিয়েছে রুমন। আরও দশ লাখ টাকা না হলে মিলনের প্রাইভেট কারটি দেওয়ার তাগিদ দিয়েছেন রুমন’। শম্পা আরও জানান রুমনকে বের করে নিয়ে যাবার পর তিনি বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এদিকে রাশেদ সরোয়ার রুমনের এসব ঘটনা সম্পর্কে জানতে চাইলে  তার মা সাতক্ষীরার সংরক্ষিত আসন ৩১২ এর সংসদ সদস্য মিসেস রিফাত আমিন বরাবরের মত বলেন ‘রুমন সেখানে যাবে কেনো। সেতো বাড়িতেই আছে। কারা তার সম্পর্কে এসব অপপ্রচার দেয় বলেন তো। সে তো উজ্জ্বলের সাথে মারামারিও করেনি। মারামারি করেছে যুবলীগের ‘মান্নান গ্রুপ’ আর ‘উজ্জ্বল গ্রুপ’। এ নিয়ে আমার ছেলের বিরুদ্ধে আবার মামলা কিসের। তাছাড়া কারও বাগানবাড়িতে যাবার কথাও সত্য নয়। এ গুলি অপপ্রচার মাত্র’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest