সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে রিসার্স ফাইন্ডিংস শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর “দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের এ শেয়ারি সভায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মথিমন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম।

প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়ন ও সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির ৫টি স্লাম এ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে লক্ষিত এলাকার জনগণের কর্মসংস্থান বৃদ্ধিকল্পে সহনশীল জীবিকায়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এর পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্ট এর পরিচালনায় একটি রিসার্স কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উক্ত রিসার্স এর ফলাফল সকল স্তরের জনগনের মাঝে উপস্থাপন ও সুচিন্তিত মতামত গ্রহন করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত “রিসার্স ফাইন্ডিংস শেয়ারিং” অনুষ্ঠানে গাবুরা ইউনিয়ন পরিষদ সকল সদস্য সহ গাবুরা ইউনিয়ন এর সকল স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান উপস্থিত অতথিবৃন্দ তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন ও প্রকল্পের সফলতা কামনা করেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুরে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। তিনি পরানপুর গ্রামের মৃত, মোঃ জিহাদ আলীর পুত্র মোঃ নুর ইসলাম গাজী। গত ইং ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে তার নিজস্ব মৎস্য ঘেরে বৈদ্যুতিক মটর দিয়ে পানি উঠাতে গেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার সূত্রে জানা যায়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটর সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃর্শে গুরত্বর আহত হয়।

তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছবি:শ্যামনগর কৈখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নুর ইসলাম গাজী নামের একজনের মৃত্যু হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা হেলাতলা ইউনিয়নের দিঘং মোজার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাসফুল ইসলাম বাবু (৩০ ) ও রফিকুল ইসলাম (৫৫) নামে দুইজন মারাত্মক আহত হয়ে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে উভয় দিঘং গ্রামের স্থায়ী বাসিন্দা ।

বুধবার সকাল ১১ঘটিকায়( ৮ই ফেব্রুয়ার) দিঘংয়ে এ ঘটনা ঘটে।এতে জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়েও সহায়তার জন্য পুলিশ আসিনি ভুক্তভোগী পরিবারের অভিযোগ ।

এ সময় বিবাদী রেজাউল ইসলাম বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলা করে বলে জানান রফিকুল ও তাসফুল ।

নামনা প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান বহুদিন ধরে এই জমি নিয়ে শরিকদের মধ্যে গোলযোগ হচ্ছে এর আগে রেজাউল ও রবিউল সন্ত্রাসী বাহিনী নিয়ে একজনের হাত কেটে নিয়েছি,তবুও কোন সমাধান হয়নি বর্তমান এই জমিতে দখল করার জন্য রেজাউল ও তার ভাই রবিউল গং সকালে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিতে পানি দিচ্ছি তখন বাঁধা দেয় রফিকুল ও তাসফুল বাবু এ সময় তাদেরকে মারপিট করে তারা।

এ বিষয়ে তাসফুলের পিতা জানান এটা আমাদের শরীকের জমি রেজাউলদের যেমন হক আছে আমাদের ও হক আছে, আমরাতো সব জমি চাচ্ছিনা বুঝিয়ে দিলে তো আর কোন সমস্যা থাকে না এর পরেও জমিতে না যাওয়ার জন্য কোর্টের আদেশ রয়েছে রেজাউলরা সেই আদেশ অমান্য করেই জমি দখলের চেষ্টা করছে।

এ বিষয় নিয়ে বিবাদীল রেজাউল ইসলাম জানান কলারোয়া থানার ওসি আমাদের জমি দখল নিতে বলেছে, তাই আমরা আমাদের জমি দখলে নিচ্ছি তবে আমাদের পক্ষে কোটের রায় রয়েছে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধার কাছে বেলা ১২ দিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিষয়ে মামলা জরবেন কি-না জানতে চাইলে ভুক্তভোগী পরিবারের সদস্য তাইফুল ইসলাম জানান যে মানলার প্রস্তুতি চলছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: এক ফসলী পতিত জমিতে অল্প ব্যয়ে অধিক লাভ হওয়া একাধিক ফসল ফলানোর জন্য কুষকদের উদ্বুদ্ধ করতে বাম্পার ফলনের বারি সরিষা ১৪ ও ৮ মসুর ডালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাতক্ষীরার তালা উপজেলার মীর্জাপুর গ্রামে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট খুলনা কতৃক উদ্ভাবিত বারি সরিষা ১৪ ও ৮ মসুর ডালের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হারুনর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি গবেষনা ইনস্টিটিউট খুলনা উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ত্জারীন সুরাইয়া মুনমুন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুস্তফা কামাল সাহাদৎ, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেশ সরকার সহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাঠ দিবস অনুষ্ঠানে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মীর্জাপুর গ্রামের প্রায় ২শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজামান জনিঃ ডিবি ইউনাইটেড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিবি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে বুধবার বিকালে ডিবি হাই স্কুল মাঠে স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎ সাহি সদস্য শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ডিবি ইউনাইটেড হাই স্কুল প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল সহ ডিবি ইউনাইটেড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্ধরা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ডিবি ইউনাইটেড হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা গাইনী হাসপাতাল এন্ড সোনালী ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড় (মুক্তিযোদ্ধা চত্বরের পূর্ব পাশে) সাতক্ষীরা গাইনী হাসপাতাল এন্ড সোনালী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফয়সাল আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিপংকর বিশ^াস, মুকুন্দ মন্ডল, কনক সরকারসহ বভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতিময় মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
আদালতের নির্দেশ উপেক্ষা করে আশাশুনির বাঁকড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের অভিযোগ পাওয়া গেছে। ওই অবৈধদখলদারদের কবল থেকে সম্পত্তি উদ্ধারে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃক এবং জমিদাতার পরিবার।

জমিদাতা পরিবারের সদস্য আব্দুস সবুর জানান, বাঁকড়া মৌজায় ২.৬৫ একর জমি বাঁকড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালনার জন্য প্রদান করা হয়। সে অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে হারি নেন নেবারন কিনি(কামালকাটি) গ্রামের মৃত নেকাব উদ্দিন মোড়লের পুত্র নজির আলী মোড়ল গং।

হারী নিয়ে তারা নিয়মিত হারীর টাকা পরিশোধ করতো। কিন্তু ২০০৮ সালের ১৫ জুলাই তৎকালিন আশাশুনি সহকারী কমিশনার ভূমি উক্ত সম্পত্তি খাস করার আদেশ দেন। এ আদেশের পর থেকে নজির আলী মোড়লসহ একই এলাকার মৃত. সালাম মোড়লের পুত্র বনি আমিন মোড়ল, মৃত রূপচাঁদ গাজীর পুত্র আতি গাজী, মৃত জাফর সরদারের পুত্র আনিস সরদার, মৃত গহর সরদারের পুত্র সুবহান সরদার,মৃত গহর সরদারের পুত্র শহিদ সরদার, মৃত লাল চাঁদগাজীর পুত্র মিজান গাজী, মৃত রশিদ সরদারের পুত্র শাহিনুর সরদার, মৃত আবুল সরদারের পুত্র আব্দুস সাত্তার সরদার, মৃত আক্কাজ সরদারের পুত্র সামাদ গাজী, মৃত হাকিম সরদারের পুত্র মোজাফফর সরদার গং অবৈধভাবে ওই সম্পত্তি ভোগদখল করতে থাকে। ওই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানির পর আদালত ২৯ আগস্ট ২০২২ সহকারী কমিশনার ভূমির উক্ত আদেশ বেআইনী বলে রায় প্রদান করে। কিন্তু তারপরও উল্লেখিত ব্যক্তিরা ওই সম্পত্তি দখল না ছেড়ে জোরপূর্বক দখল করে রেখেছেন। এদিকে উক্ত সম্পত্তির হারির টাকা দিয়ে প্রতিষ্ঠানের অসহায় ও এতিম ছাত্রদের খরচ বহন করা হয়। দীর্ঘদিন ধরে হারির টাকা না পাওয়ায় প্রতিষ্ঠান পরিচালনায় অত্যান্ত কষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ।

এবিষয়ে বার বার বসাবসির তারিখ দিলেও রবিউল ইসলামের কু পরামর্শে উল্লেখিত ব্যক্তিরা বসাবসি না করে তালবাহানা করে যাচ্ছেন।

এঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যার কাছে কাগজপত্র ছিলো তিনি মারা যাওয়ায় একটু সমস্যা হয়েছে। তবে কাগজপত্র জোগাড় করে ফেলেছি দ্রুত বসাবসি করে এটির সমাধান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কৈখালীতে প্রধান শিক্ষক আবুল বাসারের আত্মহত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ইউপি চেয়ারম্যান শেখ আ: রহিমসহ বীর মুক্তিযোদ্ধা সন্তান, সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাংবাদিক শেখ আলী মোর্তজা। তিনি বলেন, গত ০৪ জানুয়ারি ২০২৩ সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকস্মিকভাবে আত্মহত্যা করেন।

এঘটনায় আমরা অত্যান্ত ব্যাথিত ও শোকাহত। প্রকৃতপক্ষে প্রধান শিক্ষক আবুল বাসার অসুস্থতাজনিত কারনে এক মাস ছুটিতে থাকা অবস্থায় বিদ্যালয় থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে শ্যামনগরের গোপালপুরের ভাড়া বাসায় দুপুর ১টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি আমরা বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় বিভিন্ন মাধ্যমে অবগত হই। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় হলো ওই আত্মহত্যার ঘটনাকে পুজি করে সাবেক জামায়াত সমর্থিত নেতা জি এম রেজাউল করিম বার বার নির্বাচনে পরাজয় বরণ করে প্রতিহিংসা পরায়ন হয়ে কৈখালী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আ: আব্দুর রহিমসহ বিদ্যালয়ের তিনজন শিক্ষক, দুইজন বীর মুক্তিযোদ্ধা সন্তান একজন সাংবাদিক ও অপর একজন ম্যানেজিং কমিটির মহিলা সদস্যের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করে জেলহাজত খাটিয়ে হয়রানি করে যাচ্ছে। প্রয়াত প্রধান শিক্ষকের আপন মামাত শ্যালক জি এম রেজাউল করিম অত্র বিদ্যালয়ে দীর্ঘ ১০ দশ বছর যাবৎ ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালে দুইজন মিলে প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়ের ফ্যাসিলিটিস ভবন, ১০ বছরের ছাত্রছাত্রীদের বেতনের টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন। নতুন ম্যানেজিং কমিটি গঠনের পর বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ তাদের সাথে একমত পোষন করায় বিগত সভাপতির রোষানলে পড়েন।

তিনি বিভিন্নভাবে শিক্ষকদের ও ম্যানেজিং কমিটিকে বিপদে ফেলার ষড়যন্ত্র করতে থাকেন। বিগত ২০২২ খ্রি: অত্র বিদ্যালয়ের চারজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে মামলায় ৬নং আসামী মারুফা বেগমের সাথে প্রধান শিক্ষক আর্থিক লেনদেন করেন অডিও রেকর্ড আদালতে উপস্থাপন করেন। কৌশলে ধর্ষনের চেষ্টা করেন। মারুফা বেগম নারী শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করলে থানা পুলিশ চার্জশীটও দাখিল করেন। মামলার ৭নং আসামী বীর মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসেন উক্ত অবৈধ নিয়োগের ব্যাপারে মামলা দায়ের করেন। যেকারনে সাবেক সভাপতি জি এম রেজাউল করিম তার ফুফাতো বোন প্রায়ত প্রধান শিক্ষকের স্ত্রী নূরুন্নাহার পারভীন কে বাদিনী করে প্রধান শিক্ষকের আত্মহত্যা ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলায় নিরাপরাধ সভাপতি, শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান ও ম্যানেজিং কমিটির সদস্যদের ফাসিয়ে দেন।

প্রয়াত প্রধান শিক্ষকের আত্মহত্যার প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং নিরাপরাধ মানুষগুলোকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদান পূর্বক বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, কৈখালী সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ সালাউদ্দীন আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক মো: আ: মুজিদ, সহকারী শিক্ষক মো: আ: মান্নান, ভুক্তভোগী মারুফার স্বামী মোস্তফা মাহমুদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest