সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেততরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- সাতক্ষীরার জেলা প্রশাসকসাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান সাতক্ষীরায় মহিলা দোকানীকে হত্যাসাতক্ষীরায় আইনজীবীর জমি দখলচেষ্টা : হামলায় আহত ৩সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণাবজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যুকালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেররদেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত

রাজনীতির খবর: ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ মে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় সহযোগী সংগঠনগুলোকে সম্মেলন করার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় গত ১০ মে সম্পাদকমণ্ডলীর সভায় ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এবং দুই সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন করার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: দেশের চিনিকলে উৎপাদিত চিনির দাম কেজি প্রতি ১৪ টাকা বাড়ানো হয়েছে। বাজারে চিনি সংকটের মধ্যেই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজার মূল্যের সঙ্গে ‘সামঞ্জস্য রেখে’ প্রতি কেজি দেশি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯ করা হয়েছে।

করপোরেশনের উৎপাদিত প্রতি মেট্রিক টন চিনির দাম মিল পর্যায়ে আগে ছিল ৭৪ হাজার টাকা। দাম বাড়িয়ে এখন তা ৮৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ মিল পর্যায়ে প্রতি কেজি চিনির দাম পড়বে ৮৫ টাকা।

ডিলার পর্যায়ে প্রতি মেট্রিক টনের দাম ঠিক করা হয়েছে ৮৭ হাজার টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনি ডিলাররা কিনতে পারবেন ৮৭ টাকায়।

এ ছাড়া মিলগেইটে ১ কেজির চিনির প্যাকেটের দাম ৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ টাকা। আর ওই প্যাকেট করপোরেট সুপারশপ বা চিনিশিল্প ভবনের বেইজমেন্ট থেকে কিনতে লাগবে ৯২ টাকা।

বাংলাদেশে চিনির মোট চাহিদার বেশিরভাগটাই আমদানি করতে হয়। দেশে বছরে ১৮ থেকে ২০ লাখ টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে।

রাষ্ট্রীয় চিনিকলগুলো থেকে আসে সর্বোচ্চ এক লাখ টনের মতো ‘লাল’ চিনি। অপরিশোধিত চিনি আমদানির পর তা পরিশোধন করে দেশীয় মিলগুলো বাজারে সরবরাহ করে।

ডলারের দরের ঊর্ধ্বগতিতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের দাবির মুখে গত ৬ অক্টোবর চিনির দর কেজিতে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাতে খোলা চিনির বেড়ে দাঁড়ায় ৯০ টাকা কেজি, আর প্যাকেটজাত চিনি প্রতি কেজি হয় ৯৫ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনাসভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু’র পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, পৌর বিএনপির সদস্য সচিব পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, এড. আকবর আলী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আইয়ুব আলীসহ বিএনপির এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রয়াত তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার। বিপুল জনপ্রিয় নেতা তরিকুল ইসলামের শূন্যতা আজ অনুভব করছে। দেশের এই সংকটকালিন সময়ে জননেতা তারিকুল ইসলামের মত নেতার বড্ড প্রয়োজন ছিলো। বক্তারা গণতন্ত্র মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনাসভা শেষে প্রয়াত এই নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে কাটা রাইফেল, গুলি, রামদা ও রাউডি সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই হুমায়ন কবীর সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সূত্রে ডাকাতির তথ্য পেয়ে নওয়াপাড়া ইউনিয়নের দেবিশহর গ্রামস্থ মৃত অনিল স্বর্নকারের পরিত্যক্ত বাড়ির পূর্ব পার্শ্বে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। এসময় নোড়ারচক গ্রামের ওমর আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম গাজী (৩৫), একই এলাকার মৃত আবু বক্কর গাজী কামরুল গাজী (৫০), কালীগঞ্জ উপজেলার ভাঙ্গানমারি গ্রামের মৃত আনছার আলী সরদার মুরশিদ আলী সরদার (৫০) গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল ও ৭ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি রাউডি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ডাকাতির সংঘটিত হওয়ার পূর্বে ৩ ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ১টি অস্ত্র মামলা ৫ এবং ডাকাতির প্রস্তুত মামলা নং-৬ হয়েছে। আসামীদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বাইপাস রোডের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রুপার গহনাসহ মজনু দালাল নামের এক চোরকারবারীকে আটক করেছে পুলিশ।শুক্রবার ভোররাতে রুপার গহনা জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক মজনু দালাল সদর উপজেলার বাশদহা কুলিডাঙ্গা এলাকার ইব্রাহিম দালালের ছেলে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাইপাস রোডের বকচরা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মোটরবাইকে আসা মজনু দালালের কাছ থেকে শরীরে বিশেষভাবে রক্ষিত রুপার গহনাগুলো জব্দ করা হয়। আটক করা হয় মজনু দালালকে। রুপার গহনাগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সাতক্ষীরায় আনা হয়েছিল বলে মজনু জানিয়েছে।

জব্দকৃত রুপার দাম প্রায় ৪লাখ টাকা। আটক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি। মামলা নং-১৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটর সাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের অন্নের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হেরমত আলী (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুফ আলীর ছেলে।

নিহতের ভাগ্নে মাধবকাটি গ্রামের বাবুরালী জানান, শুক্রবার সকালে মামা হেরমত আলী বাই সাইকেল চড়ে বাড়ি থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সাড়ে ৯টার দিকে অন্নের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটর সাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিরি রাস্তায় পড়ে যান।

ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার স্বামী হেরমতকে মৃত বলে ঘোষণা করেন। তবে দুর্ঘটনার শিকার বিজিবি সদস্যের পরিচয় তারা জানতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে নিহত হেরমতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আকষ্মিক আগুনে পুড়ে গেছে দাঁড়িয়ে থাকা একটি যাত্রী শুন্য বাস। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া বাসটির হেলপার কবীর হোসেন জানান, রিজার্ভ হিসেবে বাগেরহাটে যাওয়ার জন্য বৃহষ্পতিবার রাতে বাসটি (সিলেট-জ-১১-০৭২৯) সাতক্ষীরা -খুলনা সড়কের কাটিয়া আমতলা মোড়ে রাখা হয়। বাসটির সামনে একটি ট্রাকও দাঁড়িয়েছিল। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বাসটি পানি নিয়ে পরিষ্কার করছিলেন তিনি। দরজা খোলা রেখে বালতিতে করে পার্শ্ববর্তী ট্যাপে পানি আনতে যান তিনি। কিছুক্ষণ পর বাসটিতে আগুনের কুন্ডলী দেখে ছুটে আসেন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর আগেই বাসটির ভিতরের সিট, ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।

বাসটির মালিক সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদ্য বিদায়ী সদস্য সচিব গোলাম মোর্শেদ জানান, আগামি ৩ ডিসেম্বর জেলা বাস মালিক সমিতির নির্বাচন। এটাকে কেন্দ্র করে, অথবা বাসটির স্টাফদের রাখা মশার কয়েল অথবা সট সার্কিটের ফলে আগুন লাগতে পারে। তবে পুলিশ তদন্ত করে আগুণ লাগার মূল কারণ উদ্ধার করতে পারবে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন জানান, তদন্ত করে বাসে আগুন লাগার কারণ বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল চারটায় কাটিয়া নিরিবিলি রিসোর্টে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে স্থানীয় সরকার ও সেবামুলক প্রতিষ্ঠান কর্মকর্তাদের সাথে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহা।

ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনার গাজী বশীর আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো: আব্দুস সেলিম, মেডিকেল অফিসার, জয়ব্রত ঘোষ, শেখ মহিবুর রহমান, মেডিকেল টেকনোলোজিষ্ট, (ইপিআই), জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো, সাতক্ষীরা’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর জিসান মাহমুদ। যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা বিশ্লেষণ ও এ্যাকশন বিচার্স এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে পর্যালোচনা উপস্থাপন করেন কনস্যালটেন্ট মৃনাল কুমার সরকার।
এছাড়া ও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, মো: আরশাদ আলী, মো: ইউসুফ সরদার, খান আব্দুল হামিদ, আবু ছালেক, মো: জাহিদ্জুজামান, দীপংকর ঘোষ, মো: আব্দুর রাজ্জাক, রেবেকা সুলতানা, রতœা রাণী সরকার, সালমা খাতুন, সি এইচ, সি পি মাহফুজা খাতুন, নাবিদ ওয়াহিদ, মুর্শিদা খাতুন, আবু সাইদ, আলমগীর হোসেন, এম এ সি এম ডা: মো: খায়রুল হাসান ও বিভিন্ন যুব সংঘ থেকে আগত যুব নেতৃবৃন্দ।

সংলাপের উদ্দেশ্য যুবদের দক্ষতা উন্নয়নে বর্তমান অবস্থান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমুহ নিয়ে আলোচনা করা। যুবদের মানবসম্পদে পরিণত করার জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করা। যুবদের ক্ষমতায়িত করা যাতে তারা জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পাে র। জাতি গঠনে যুবরা স্বেচ্ছাসেবক ও মানবিক মনোভাব বিকাশ ঘটাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডোর প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন। সার্বিক তত্বাবধানে ছিলেন মো: তহিদুজ্জামান, তহিদ, প্রকল্প সমন্বয়কারী, চন্দ্রশেখর হালদার, প্রোগ্রাম অফিসার, চন্দন কুমার বৈদ্য, ফাইন্যান্স অফিসার, রুবিনা খাতুন, বৈশাখী সুলতানা, মো: আলতাপ হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest