সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: আপনি ভালো হয়ে যান ভাই, আপনি ভালো হয়ে যান। আপনার কিন্তু হিসেব কিতেব অন্য রকম হয়ে যাবে। আপনি সুস্থ হুয়ে যান আপনার হিসেব কিতেব আমি ক্লিয়ার করে দেবান। আপনি এখন অসুস্থ, আপনার এখন কিচ্চু বোলতিচ নে, আপনি সুস্থ্য হলি আপনার ক্লিয়ার করে দেবো আমি.. তাই আপনার কোন বাপ আছে- কোন পীর সাহেব আছে…… ভাই আপনি বাঁচবেন না আল্লার কিরে। আল্লার কিরে আপনি বাঁচবেন না। আপনি মুরে যাবেন। আপনি শোনেন- আপনি যতই কেরামতি খাটান- আপনি নিঃস্ব ফকির হুয়ে যাবেন। মুরে যাবেন আপনি। আপনি আমার বাইরি গিলে আপনি মুরে যাবেন। দ্যাখেন- আমি কিন্তু এখনো বাড়িত্তে বাইরি যাইনি, কৈখালী ছাড়িনি বলো…… আপনি যদি বাঁচতি চান তো, আমাগের লাইনে আসেন। আপনি বাঁচতি পারবেন না। আমার হিসেব করা হয়ে গেছে- আপনি বাঁচতি পারবেন না। আপনি বাঁচতি পারবেন, ভিআইপি মর্যদার উপর থাকবেন, না হলে বাঁচতি পারবেন না। শোনেন আপনার বিরুদ্ধে অপহরণ মামলা হচ্ছে। মামলা হুয়ে গেছে ঢাকায়। ওই মামলায় দুই/ একদিনের ভিতরে আপনরার ওয়ারেন্ট আসবে। বাস্তব কথা- আমার বুলেচ বুলে আমি আপনার বোলতিচ। এ নিয়ে অনেক হাইকোর্ট -মোট সব জায়গায় এ হচ্ছে। ওর চাইতে আমি বোলতিচ কি আপনি এভাবে না মুরে আপনি আমাগের কথা শোনেন। আপনার সবকিছু সল্ভ হুয়ে যাব্যান। আমাদের- বিশেষ করে আমার – শোনেন- আপনি কাল স্কুলে আইসতেছেন না! আসেন তারপর……

উপরোক্ত কথাগুলো শ্যামনগর উপজেলা কৈখালী শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আলী মর্ত্তুজা মোবাইল ফোনে স্কুলের প্রধান শিক্ষক আবুল বাসার (৫৫) কে তার আত্মহত্যার দু’দিন আগে বলেছিলেন। যা ইতোমধ্যে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফোনালাপে হুমকির বিষয় স্পষ্ট হওয়ায় জেলার সচেতনমহলসহ স্থানীয়রা আলী মর্তুজা ও চেয়ারম্যান আব্দুর রহিমকে দোষারোপ করে শাস্তির দাবী করেছেন।

তাছাড়া, মৃত্যুর আগে স্কুলের ম্যানেজিং কমিটির আলোচনা সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের সামনে এই আলী মর্ত্তুজা প্রধান শিক্ষক আবুল বাশারকে শারিরিকভাবে লাঞ্চিতও করেছিলেন। শুধু তাই নয়, স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে আলী মর্ত্তুজা- রহিম চেয়ারম্যান গ্রুপের দুশ্চরিত্রা জনৈক মারুফা খাতুনের আবেদন নিয়োগ বোর্ড কর্তৃক বাতিল হলে তাকে দিয়ে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করিয়ে সৎ ও নিষ্ঠাবান প্রধান শিক্ষকের চরিত্র হনন করা হয়।
আবার সেই মামলা উঠিয়ে নেয়া এবং অন্যান্য বাবদ ৫০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছিল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দিয়ে। অবশ্য ওই ৫০ লাখ টাকার ৫ লাখ টাকা ইতোমধ্যে তিনি (প্রধান শিক্ষক) আত্মসম্মানের কথা চিন্তা করে পরিশোধ করেছিলেন বলে ফোনালাপে চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে এসেছে। অথচ, এমন একটি চাঞ্চল্যকর মামলার আসামীরা সকলে জজকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিনে মুক্ত হয়েই আসামীরা প্রধান শিক্ষক আবুল বাশারের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যহত রেখেছে।

এদিকে, প্রধান শিক্ষক আবুল বাশারের আপন ভাগ্নী জামাই আব্দুল মান্নানকে সহকারী প্রধান শিক্ষক না করাতে তিনিও মামা শ্বশুরের বিরুদ্ধে গিয়ে আলী মর্ত্তুজা- রহিম চেয়ারম্যান গ্রুপের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করতে থাকে। সময়ে অসময়ে মান-অপমান করে। একপর্যায়ে স্কুলের অন্যান্য শিক্ষকরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেন। অবশেষে একঘরে হয়ে পড়েন প্রধান শিক্ষক আবুল বাশার। এদিকে গত ১৮/১২/২০২২ ইং তারিখে অপারেশ হওয়ায় ডাক্তারের নির্দেশনা মোতাবেক নতুন কমিটির কাছে শিক্ষক আবুল বাশার এমাসের (২৬/১২/২০২২ থেকে ২৫/০১/২০২৩ ইং) চিকিৎসা ছুটির আবেদন করলেও তা না মঞ্জুর করে উল্টো সভাপতি শেখ আব্দুর রহিম ০২/০১/২০২৩ ইং তারিখে দুই বছর পূর্বে নিয়োগ হওয়া ল্যাব সহকারী, অফিস সহায়ক, নৈশ প্রহরী ও আয়া পদে পূর্ব নির্ধারিত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগে কারণ দর্শানো নোটিশ প্রদান করে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। মোট কথা, প্রধান শিক্ষক আবুল বাশারের আত্মহত্যার প্ররোচনায় যাদেরকে আসামী করা হয়েছে তারা সকলেই একযোগে কেউ চাঁদার টাকা চেয়ে, কেউ জীবননাশের হুমকি দিয়ে, কেউ অপহরনের ভয় দেখিয়ে, কেউ অপমানমূলক কথা বলে, কেউ চাকরী খেয়ে ফেলানোর ভয় দেখিয়ে, কেউ পূর্বের কমিটির দেয়া নিয়োগের হিসেব চেয়ে তাকে উত্যক্ত করতে থাকে। সর্বশেষ, স্কুলের অভিভাবক সদস্য আলী মর্ত্তুজা তাকে মেরে ফেলার হুমকি দেওয়ার একদিন পর্ইে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। প্রধান শিক্ষক আবুল বাশারের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বুধবার (৪জানুয়ারী রাতে) মৃতের স্ত্রী মোছা. নুরুন্নাহার পারভীন বাদী হয়ে শ্যানগর থানায় একটি মামলা করেন।

মামলায় স্কুলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর ছেলে কমিটির অভিভাবক সদস্য আলী মোর্তুজা, একই গ্রামের মোস্তফা আলী গাজীর স্ত্রী অভিভাবক সদস্য মারুফা খাতুন, পশ্চিম কৈখালি গ্রামের জমির গাজীর ছেলে অভিভাবক সদস্য জাকির গাজী, সাহেবখালি গ্রামের শেখ নওশের আলীর ছেলে স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন, একই গ্রামের বাহার আলী গাজীর ছেলে সমাজিক বিজ্ঞানের শিক্ষক আব্দুল মান্নান ও বৈশখালি গ্রামের মতিউল্লাহ সরদারের ছেলে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আব্দুল মজিদকে আসামী করা হয়।

অনুসন্ধানে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম স্কুলের সভাপতি থাকাকালীন ২০২১ সালে অফিস সহায়ক, আয়া, নৈশপ্রহরী ও ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন প্রধান শিক্ষক আবুল বাশার। আবেদন বিধি মোতাবেক না হওয়ায় আয়া পদে জনৈক মারুফা খাতুনের আবেদনপত্র বাতিল করেন নিয়োগ বোর্ড। এতে ক্ষুব্ধ হয়ে বর্ণিত আসামীদের সহযোগীতায় মারুফা খাতুন প্রধান শিক্ষক আবুল বাশারের নামে মিথ্যা ধর্ষণের চেষ্টা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধান শিক্ষক আবুল বাশারকে হয়রানি করা শুরু করেন। এ দিকে, বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে শিক্ষক আব্দুল মজিদ, সহকারি শিক্ষক সালাহউদ্দিন, শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক সদস্য মারুফা খাতুন ও জাকির হোসেনের যোগসাজসে বর্তমান সভাপতি আব্দুর রহিম ও অভিভাবক সদস্য আলী মোর্তুজা প্রধান শিক্ষকের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। প্রধান শিক্ষক তাদেরকে সম্প্রতি পাঁচ লাখ টাকাও দেন। বাকী ৪৫ লাখ টাকার জন্য আলী মোর্তুজাসহ অন্যান্যরা প্রধান শিক্ষককে চাপসৃষ্টি ও মেরে ফেলার হুমকি অব্যাহত রাখায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেএম রেজাউল করিম শনিবার (২৮ জানুয়ারি) জানান, দায়েরকৃত মামলায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে অন্য আসামী মারুফা খাতুন মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থান নির্নয় করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান শিক্ষক আত্মহত্যার পরোচনার বিষয়ে স্কুলের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ ছিলেন। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। হেড স্যারের মত চরিত্রবান একজন মানুষকে আত্মহত্যায় বাধ্য করায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটিই দায়ী। বিশেষ করে আলী মর্তুজা ও মারুফা খাতুন সবচেয়ে বেশী দায়ী। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রতিনিধি :  দেবহাটায় সরকারী বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাবে ২৮ জানুয়ারী, ২৩ ইং সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত দাউদ আলীর ছেলে রুহুল আমিন।
তিনি বলেন, তার পিতা দাউদ আলীর নামে ০৭ নং ঘলঘলিয়া রহিমপুর মৌজার এসএ ০১ নং খতিয়ানের ১৪৭৪, ১৫০৭, ১৫৭৬, ১২১৪, ১২৫৪, ১৪১৪ ও ১৮ নং দাগে ১ একর ৫০ শতক জমি সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক ১৫৬/১৯৭৭-১৯৭৮ নং বন্দোবস্তকৃত কেসের মাধ্যমে বন্দোবস্ত প্রদান করা হয়।
পরবর্তীতে তার পিতার নামে ৪-১-১৯৭৮ সালে ৩৬ নং কবুলিয়ত দলিল সম্পাদিত হয়। সেসময় থেকে তারা উক্ত জমিতে বসতঘর নির্মান করে ও সবজি এবং মৎস্য চাষ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এরপরে বর্তমান আরএস রেকর্ডে ৪৬৪ নং খতিয়ানের ২৩, ৩১২৮, ৩৩৫৩, ৩৪৪৭, ৩৪৮০, ৩৫০৮ ও ৩৫৮৯ দাগে মোট ১ একর ৪৬ শতক জমি বিলান শ্রেনী হিসেবে তার পিতার নামে রেকর্ড হয়। ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন, ঘলঘলিয়া গ্রামের ইসলাম মোল্লার ছেলে আমির হোসেন, একই গ্রামের আফছার আলীর ছেলে মিন্টু, একই গ্রামের মৃত নেছারউদ্দীন সরদারের ছেলে নজরুল ইসলাম ও রতেœশ্বরপুর গ্রামের আফাজউদ্দীন মোড়লের ছেলে শাহাবুদ্দীন মোড়লসহ এলাকার একটি কুচক্রীমহল তাদের মাথাগোজার ঠাই এই জমিটুকু কুক্ষিগত করতে দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র করে আসছে। তারা তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় মিথ্যা অভিযোগ দেয়। পরে তারা গত ইং ২১-১০-২০২০ তারিখে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় এমন কাজ আর করবেনা মর্মে মুচলেকা দেয়।
এরপরে সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে একটি অভিযোগ দিলে তিনি সেটা তদন্ত করার জন্য দেবহাটায় প্রেরন করেন। দেবহাটা তহশিলদার ও এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার তদন্ত করে তাদের ( সাংবাদিক সম্মেলনকারী রুহুল আমিন) এর পক্ষে রিপোর্ট দেন। এছাড়াও ঐ কুচক্রীমহলটি যুগ্ম জেলা জর্জ আদালত, সাতক্ষীরাতে তাদের নামে ১৩/১৯ নং একটি মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করে।
বিজ্ঞ আদালত গত ২১-০৩-২০২১ ইং তারিখে ১৫নং আদেশবলে উক্ত মামলাটি খারিজ করে দেন। এভাবে ঐ কুচক্রীমহলটি একের পর এক তাদেরকে হয়রানি করে চলেছে। গত শুক্রবার একটি ছাগলকে কেন্দ্র করে মিথ্যা অজুহাত দিয়ে শত্রæতামূলক আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন তার স্ত্রী শাহানারা খাতুনকে ব্যাপক মারপিট করে। পরে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। এবিষয়ে তিনি দেবহাটা থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে থানায় মামলা রেকর্ড হয় এবং রুহুল আমিনকে আটক করে। তিনি ঐসব ষড়যন্ত্রকারী কুচক্রীমহলটির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন ও তারা যেন শান্তিতে বসবাস করতে পারেন তার সুব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামের মাদুর ব্যবসায়ী বিশ্বজিৎ গাইনের স্ত্রী দুই সন্তানের জননী চামেলী রায় (২৬) কথিত প্রেমিক বাদল গাইনের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
শুক্রবার ২৭ জানুয়ারি গভীর রাতে স্বামী বিশ্বজিৎ, মেয়ে বন্যা ও নদীয়াকে চেতনা নাশক ঔষধ খাইয়ে বাদলের হাত ধরে আবারো ঘর ছেড়েছে। তবে গৃহবধূর স্বামী বিশ্বজিৎ এখন তিন বছরের শিশুকন্যা নদীয়াকে উদ্ধার চেয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, হেতাইলবুনিয়া গ্রামের রবীন্দ্রনাথ গাইনের ছেলে নারী লোভি, মাদক ব্যবসায়ী বাদল গাইন একই গ্রামের নিরাপদ গাইনের ছেলে বিশ্বজিৎ গাইন ব্যবসার সুবাদে প্রায় সময় এলাকার বাইরে থাকতেন এ সুযোগে রাতে দিনে স্ত্রী চামেলী রায়ের সাথে দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া করে আসছে। একপর্যায়ে উভয়ের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি স্বামী বিশ্বজিতের দৃষ্টি গোচর হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে। কিন্তু এলাকার একটি স্বার্থন্বেষী মহল লোভ বা লাভের পার্শবর্তী হয়ে স্ত্রী চমেলী রায়কে অর্থের বিনিময় বাদলের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরমধ্যে কয়েকবার বাদল গাইন চামেলী রায়কে কৌশলে তার ইচ্ছার বিরুদ্ধে ঘরছাড়া করেছে। থানা পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় গৃহবধূর ঘর সংসার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়।
এছাড়া ঘর সংসার রক্ষার্থে স্বামী বিশ্বজিৎ আশাশুনি থানায় বাদল গাইন সহ অন্যান্যদের নামে একটি সাধারণ ডায়েরি করেন। কোন কিছুর তোয়াক্কা না করে সর্বশেষ বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৭ জানুয়ারি বাদলের মিশন বাস্তবায়ন করতে পরিবারের সবাইকে চেতনা নাশক ঔষধ খাইয়ে স্বর্ণালংকার নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে ওই রাতেই শিশু কন্যা ও স্ত্রী চামেলী রায়কে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ক্ষতিগ্রস্ত স্বামী এখন শিশু কন্যাকে উদ্ধারের স্বার্থে মরিয়া হয়ে উঠেছে। বাদল কর্তৃক শিশু কন্যা নদিয়ার জীবননাশের আশঙ্কা করছে বলে জানিয়েছেন স্বামী বিশ্বজিৎ।
এ ব্যাপারে আশাশুনি থানা পুলিশের সাথে কথা হলে কর্তব্যরত এস আই ইমরান হোসেন বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপুর ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিষয় বাদল গাইনের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গোল্ডেন এ্যাকুয়া শ্রীম্প হ্যাচারী লিমিটেডের উদ্যোগে বাগদা চিংড়ি ব্যবসায়ী, চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সৌহার্দ্য সমাবেশ ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র লেকভিউ’তে গোল্ডেন এ্যাকুয়া শ্রীম্প হ্যাচারী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম চেীধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য ও গোল্ডেন এ্যাকুয়া শ্রীম্প হ্যাচারী লিমিটেডের পরিচালক আশেক উল্লাহ রফিক, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান,

অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, খুলনা ডিভিশন হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা,

সাধারণ সম্পাদক রুহুল আমিন লেলিন, জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, আর আকসা হ্যাচারীর মালিক নজরুল ইসলাম, সোনালী হ্যাচারীর মালিক আলাউদ্দিন, মৎস্য চাষী আব্দুস সাত্তার মোড়ল প্রমুখ। এসময় গোল্ডেন এ্যাকুয়া শ্রীম্প হ্যাচারী লিমিটেডের বাগদা চিংড়ি ব্যবসায়ী, চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শ্যামনগরে বাঘ বিধবা অসহায় নারীসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগর উপজেলা তরুণলীগের আয়োজনে বংশীপুর বাজার মোড়ে শনিবার সকালে এক হাজার বাঘ বিধবাদের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক জি.এম শফিউলাহ শফি।

শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি জি এম আব্দুল আলীমের সভাপতিতে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি শাহানুর ইসলাম শাহিন, সাধারণ সম্পদক আবু মোহাম্মদ মোস্তফা কামাল, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শওকত আলীসহ আরো অনেকে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বনবিভাগের অভিযানে সুন্দরবনের খুলনা রেঞ্জ থেকে ১২ কেজি হরিনের মাংসসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকালে বনবিভাগের টহল দলের সদস্যরা সুন্দরবনের বঙ্গবন্ধুর চর নামক জায়গা থেকে হরিনের মাংস বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো সজীব মিয়া (৩৫), নওশের আলী(৩২), ইদ্রিস আলী(৪০), নূর আলী(৩৮)। এরা সবাই খুলনা এলাকার বাসিন্দা।

স্টেশন অফিসার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বনবিভাগ জানতে পারে, বঙ্গবন্ধুর চর এলাকায় নৌকায় হরিনের মাংস বিক্রয় হচ্ছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনবিভাগের সদস্য সোহেল রানা ৫ কেজি কাঁচা হরিনের মাংস ও রান্না করা ৭ কেজি হরিনের মাংসসহ হাতেনাতে ৪ জনকে আটক করেন। তাদেরকে তাৎক্ষনিকভাবে খুলনা রেঞ্জের ভোমরখালী টহল ফাড়িতে প্রেরন করা হয়।

সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাস্থলটি খুলনা রেঞ্জের ভেতরে হওয়ায় জব্দকৃত মাংস ও আটক ৪ চোরাশিকারীকে বনবিভাগের খুলনা রেঞ্জে প্রেরন করা হয়েছে। তাদেরকে বন আইনে মামলা দেওয়া হবে।

খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক জিএম হাসান হরিনের মাংস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দ্রæতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সানাউল হুদা (৪৩) নামের এক ফার্মেসী মালিক নিহত হয়েছেন। নিহত সানাউল হুদা জেলা সদরের জোড়দিয়া গ্রামের মরহুম ডাক্তার শেখ আবুল হোসেনের ছেলে।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যাংদহা-বুধহাটা সড়কের নজরুল মেম্বরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বর আবু ছালেক জানান, মাটি বহনকারি ট্রাক্টরের  নিচে চাপা পড়ে ব্যাংদহা বাজারের ফার্মেসী মালিক শেখ সানাউল হুদার (৪৩) মৃত্যু হয়েছে।
 শুক্রবার জুম্মার আজান দিলে শেখ সানাউল হুদা ব্যাংদহা বাজারে অবস্থিত তার ফার্মেসী বন্ধ করে মোটরবাইকে সাতক্ষীরা সদরের জোড়দিয়া শেখপাড়া ফিরছিল,  তিনি জোড়দিয়া গ্রামের পশ্চিমপাড়া পৌছালে দুটি মাটি বহনকারী ট্রাক্টর মুখোমুখি ক্রস করছিল। এমন সময় ট্রাক্টর চালক সানাউলের মোটরবাইকে ধাক্কা দেয়। এতে সানাউল মাটিবহনকারি ট্রাক্টরের নিচে মোটরবাইকসহ চাপা পড়ে।
 ট্রাক্টরটি তার পেটের উপর দিয়ে টেনে হিছড়ে নিয়ে যায়।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে সানাউল হুদাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ট্রাক্টর চালক (অজ্ঞাত) দুর্ঘটনার পর পালিয়ে যায়।  ট্রাক্টরটি পশ্চিম জোড়দিয়ার মহসিন আলির বলে জানা গেছে।
জোড়দিয়া শেখপাড়ার শেখ সানাউল হুদার পিতা ডা: আবুল হোসেন  জোড়দিয়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কিছুদিন আগে কিডনিজনিত অসুস্থতায় মারা যান। সেই শোক এখনও পরিবার সামলিয়ে উঠতে পারেননি। এমনি এক সময়ে সানাউল হুদার মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
এম বেলাল হোসাইন সাতক্ষীরা
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আয়োজনে বৃহষ্পতিবার সকালে কলেজ মিলনায়তনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনায় সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান।

বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সমরপাল, পাল শুভাশীষ, যোগেশ চন্দ্র সরকার, গৌরঙ্গ কুমার, প্রণব রঞ্জন বৈরাগী,বন্দনা ভট্টাচার্জ,খন্দকার আনিসুর রহমান।

এসময় কলেজের শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest