সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

দি ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর আয়োজনে গত ২৭ ও ২৮ জানুয়ারী কক্সবাজারের হোটেল সী প্রিন্সেস ৪৭ তম ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে “সেবা ও সৌহার্দ্যের স্বীকৃতি স্বরুপ এপেক্স ক্লাব অব সাতক্ষীরার ( ইউসি) প্রেসিডেন্ট এপে. অতুল কুমার ঘোষকে বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. রুহুল মইন চৌধূরী ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মতিন শিকদারের নিকট থেকে তিনি এ্যাওয়ার্ড গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা :
বাংলাদেশ স্কাউট্স, সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন।

সভায় জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ সম্পাদক মো: আবু তালেব এর সঞ্চালনায় সভায় বিগত সাধারণ সভার সিদ্ধন্ত ও অত্র সভার কার্যবিবরণী পাঠ করেন জেলা রোভারের সম্পাদক ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্জ মো: আসাদুজ্জামান।

সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা রোভারের সহ-সভাপতি ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বাকশিস এর সভাপতি ও তালার শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, জেলা রোভারের কমিশনার ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্জ মো: ইমদাদুল হক, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রফেসর আলহাজ্জ মো: মনিরুজ্জামান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: হাফিজুর রহমান সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজ,মাদ্রাসা ও ইন্সটিটিউট এর প্রধান, রোভার স্কাউট লিডার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা রোভারের সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ ও গীতা পাঠ করেন মুন্সিগঞ্জ কলেজের আর এস এল দিনেশ চন্দ্র।

অত্র বার্ষিক সাধারণ সভায় সাতক্ষীরা জেলা রোভারের কার্যক্রমকে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ভালুকা চাঁদপুর কলেজের অধ্যক্ষকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক ও আর এস এল মো: মনিরুজ্জামান (মহসিন), সীমান্ত আদর্শ কলেজের আর এস এল মফিজুল ইসলাম ও তালার নাংলা পি এস জে ফাজিল মাদ্রাসার আর এস এল শিরিন সিদ্দীকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজামান জনিঃ বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক, সাফজয়ী সাবিনা খাতুনের উদ্যোগে সাতক্ষীরায় শীতার্ত প্রতিবন্ধী,এতিম,নিঃসন্তান ও জলাবদ্ধতার ভিতরে বসবাস করা অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে খানপুর মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের সভাপতিত্বে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বোন শিরিনা খাতুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,

৫নং ওয়ার্ড শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, সবুজ চুলার উদ্ধাবক মোস্তাক আহমেদ সিদ্দিকী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, ৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুর দাদা হোসেন আলী গাজী শনিবার রাতে বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ২০, তাং ২৯/০১/২৩।

গ্রেপ্তারকৃতরা আড়ংপাড়া গ্রামের সাদেক গাজীর ছেলে ও ঘেরমালিক জাকির গাজী (৪৫) ও ঘেরের কর্মচারী সোহেল ফকির (২০)।

এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আড়ংপাড়া গ্রামে (কুলিন্দার বিলে) জাকির গাজীর ঘের এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তাঁরা। আহত ওই কিশোরের বাড়ি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় আয়ুব আলী (৫৫) নামে এক মটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। রবিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ুব আলী তালা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত নব আলীর ছেলে।

জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে মদনপুর এলাকায় মটরসাইকেল আরোহী আয়ুব আলীকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

২৮ জানুয়ারি শনিবার রাত ৯টার দিকে শ্যামনগর উপজেলার ধানখালী গার্লস স্কুল সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক উপজেলার কালিঞ্চি গ্রামের মাজেত গাজীর পুত্র।

স্থানীয়রা জানায়, ২৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টার সময় ধানখালি রাস্তার উপরে দাড়িয়ে একটি ট্রাক ধান লোড করছিল। এসময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লাল রংঙের পালসার মটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা দিয়ে মটরসাইকেল থাকা দুই আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করে। নিহতের সাথে থাকা অলিউল্লাহ নামের অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, আশ্রান প্রকল্পের বাসিন্দাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা শেষে পুরস্কার বিতরণ সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দশ পেরিয়ে এগারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে।

২৮ জানুয়ারি শনিবার সকাল ১০ সদরের ইসমাইলপুর স্টুডিয়াম মাঠে এশিয়ান টেলিভিশন শ্যামনগরে উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মারুফ এর আয়োজনে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ,

মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার পিংকু ও সিডিও ইয়ুথ টিমের উপজেলা আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সিয়াম, জামাল বাদশা, নাইম প্রমূখ্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সারাদিন ব্যাপী ইসমাইলপুর স্টুডিয়াম মাঠে আশ্রান প্রকল্পের বাসিন্দাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করে শ্যামনগর উপজেলার সর্বশ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন ব্যতিক্রম আয়োজন করে এশিয়ান টিভির পরিবারকে অতিথি সহ স্থানীয়রা ধন্যবাদ জ্ঞাপন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শ্যামনগর উপজেলা, কালিগঞ্জ উপজেলা, আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা, তালা উপজেলা, কলারোয়া উপজেলা ও কলারোয়া পৌর কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।

উক্ত কমিটি গুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত এক পত্রে বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest