সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেততরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- সাতক্ষীরার জেলা প্রশাসকসাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান সাতক্ষীরায় মহিলা দোকানীকে হত্যাসাতক্ষীরায় আইনজীবীর জমি দখলচেষ্টা : হামলায় আহত ৩সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণাবজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যুকালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেররদেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত

আসাদুজ্জামান: সাতক্ষীরায় এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে আল-আমিন ইসলামী ব্যাংকিং এর শিক্ষা মূলক কর্মশালা এবং গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনআরবিসি ব্যাংক সাতক্ষীরা শাখার আয়োজনে রবিবার বিকালে শহরের অদূরে লেকভিউ কনভেনশন সেন্টারে উক্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আল-আমিন ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনআরবিসি ব্যাংকের শরীয়াহ বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওলিউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, ব্যাংকটির সাতক্ষীরা শাখার ম্যানেজার শামীম রেজা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ব্যাংকটির সাতক্ষীরা অঞ্চলের সকল কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ সময় বলেন, ইসলামী ব্যাংকিং মানব জাতির অর্থনৈতিক মুক্তির মূলমন্ত্র। সকল ধর্ম বর্ণের মানুষের জন্য এটাই সেরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, সারা বিশে^ ইসলামী ব্যাংকিং রয়েছে। বিশে^ যত ধর্ম রয়েছে প্রতিটি ধর্মে সুদকে নিষেধ করা হয়েছে। আর সুদ ছাড়া ব্যাংকিং জগতে একমাত্র ইসলামী ব্যাংকিং সারা বিশে^ জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকিং ছাড়া মানবতার মুক্তির সুযোগ নেই।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় পাটকেলঘাটা আওয়ামীলীগ অফিস চত্বরে অনুষ্ঠিত পরিচিত সভায় সভাপতিত্ব করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখার সভাপতি শেখ শাহিদুজ্জামান পাইলট।

প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
সাধারণ সম্পাদক মিনহাজুল হক মুনমুনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পৌর সভাপতি শেখ নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শেখ আব্দুস সামাদ, শাহ আলম টিটু, মোজাফফর রহমান, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^াস আতিয়ার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন। আরো উপস্থিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ-সভাপতি আব্দুল আলিম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ প্রতিনিধি ঃ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদের ব্যাক্তিগত মোবাইল নাম্বার ও ইমো হ্যাক করে বিভিন্ন ব্যাক্তির নিকট টাকার দাবী করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, সকাল ১১টার দিকে তার ব্যাক্তিগত মোবাইল নম্বরটি ও ইমো হ্যাকার কতৃক হ্যাক করে তার ব্যাব‎হারিত ইমোর মাধ্যমে ম্যাসেজ পাঠিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির নিকট টাকার দাবী করা হয়েছে।
তিনি বলেন এ পর্যন্ত তার মোবাইলে যতগুলি কন্ট্রাক নাম্বার আছে সব গুলি ব্যাক্তির নিকট ইমো নাম্বারে ২০ থেকে ২৫ হাজার টাকা করে চাওয়া হয়েছে।
যাদের কাছে টাকা চাওয়া হয়েছে তারা বিষয়টি সাথে সাথে অফিসার ইনচার্জকে অবহিত করলে তখন তিনি জানতে পারেন।
টাকার ম্যাসেজ প্রাপ্ত ব্যাক্তি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান বাবু বলেন তার কাছেও অফিসার ইনচার্জের ব্যাক্তিগত মোবাইল নাম্বার এবং ওসি সাহেবের ব্যাবহারিত ইমো থেকে ম্যাসেজের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে। এর পরই তিনি বিষয়টি ওসিকে অবহিত করেন।এছাড়া বহু মানুষের কাছে টাকা চেয়েছেন ইমো থেকে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ তার নিজ ফেসবুক আইডি সহ বিভিন্ন গন মাধ্যমে সকলকে এ বিষয়ে সতর্ক করে বিষয়টি জানান এবং বলেন তার ব্যাবহারকৃত ব্যাক্তিগত নাম্বারে কাউকে বিকাশে লেনদেন না করার জন্য অনুরোধ করেন। পরে তিনি শ্যামনগর থানায় এক জিডিতে নোট দিয়েছেন বলে সকলকে অবগত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম : প্রতিষ্ঠার প্রথম বছরেই প্রায় দেড় হাজার ব্যাগ রক্তদান করেছে সামাজিক-স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আল-মু’মিন ব্লাড ব্যাংক। ২০২১ সালের ১৩ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে এই রক্তদান সম্পন্ন করেছে সাতক্ষীরার এই সংগঠনটি।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন মোঃ মুশফিকুর রহমান রিজভির দেওয়া তথ্যানুযায়ী বিগত ১বছরে এই সংগঠনটি ৪৯২ ব্যাগ ‘ও পজিটিভ’, ৪৬১ ব্যাগ ‘বি পজিটিভ’, ৩৩১ ব্যাগ ‘এ পজিটিভ’, ১২২ ব্যাগ ‘এবি পজিটিভ’, ২৭ ব্যাগ ‘বি নেগেটিভ’, ২১ ব্যাগ ‘ও নেগেটিভ’, ১৮ ব্যাগ ‘এ নেগেটিভ’ এবং ১৭ ব্যাগ ‘এবি নেগেটিভ’ রক্তদান করেছে। এরমধ্যে রক্তশূণ্যতায় আক্রান্ত রোগীদের ৪০৬ ব্যাগ, থ্যালাসেমিয়া আক্রান্তদের ২২৪, কিডনি জনিত সমস্যায় আক্রান্তদের ১৯৮, সিজারে ১২২, পায়ের অপারেশনে ৮৫, ক্যান্সার আক্রান্তদের ৬৪, জরায়ু অপারেশনে ৫২, টিউমার অপারেশনে ৪২, পিলি অপারেশনে ৩৩, নাড়ী অপারেশনে ২৯, হাড়ের অপারেশনে ২৮, পিত্তথলের অপারেশনে ১৩, অগ্নিদগ্ধ রোগীকে ০৬ ব্যাগ এবং অন্যান্য নানাবিধ রোগে আক্রান্ত হয়ে রক্তশূন্য হওয়া ব্যক্তিদের আরও ১৮৭ ব্যাগ রক্তদান করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, যশোর এবং ঢাকা জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব রক্তদান করা হয়।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন বলেন, অসহায়-মুমুর্ষূ মানুষের পাশে দাঁড়ানোর মহৎ লক্ষ্য নিয়ে বিগত ২০২১ সালের ১৩ই নভেম্বর আল-মু’মিন ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং হটলাইন নাম্বারসহ যে মাধ্যম দিয়েই রক্তের আবেদন এসেছে আমরা চেষ্টা করেছি যোগাড় করার যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা দেড় হাজার ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের ব্লাড ব্যাংক শুধুমাত্র রক্তদানেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। আমরা রক্তদানের পাশাপাশি নিয়মিত মাসিক সভা, স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করতে পুরস্কার বিতরণ, একাধিকবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণসহ নানারকম সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 দেবহাটা  প্রতিনিধি :  দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, সাজা ওয়ারেন্ট মূলে ১ জন এবং অন্যান্য ওয়ারেন্ট মূলে ২ জনসহ  ৪ জন আসামি গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল পরিচালনা কালে ইং ০৫/১১/২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আযম সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার সখিপুর থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী  সাব্বির গাজী(২৫), পিতা- আব্দুল গফফার গাজী, গ্রাম- সখিপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন!
এবিষয়ে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয় এবং  একই তারিখ ইং- ০৫/১১/২২ এসআই মাহাবুর রহমান ও  এএসআই রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে সিআর-৮৫২/২২(০৩ মাসের সাজাগ্রাপ্ত) আসামী আবু সাঈদ (৪৭), পিতা- আব্দুল মজিদ মোল্লা গ্রাম- দক্ষিণ পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর- ১৬১/২১ এর আসামী শেখ ইকরামুল , পিতা- শেখ আবু ইছহাক, গ্রাম- হাদিপুর, থানা- দেবহাটা , জেলা-সাতক্ষীরা এবং সিআর- ১৬১/২১ এর আসামী রমজান বিশ্বাস, পিতা- শামছুর রহমান, গ্রাম- বেজোরআটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং- ০৫/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে প্রতারক চক্রের এক নারী সদস্যকে আটক করে থানাপুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা । প্রতারক খুলনা জেলার পাইকগাছা থানার গজালিয়া গ্রামের গাউছুল আলম ভুট্টোর স্ত্রী মিতা আক্তার হনুফা (২৪)।
শনিবার আশাশুনি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতা তাকে আটক করে পুলিশ। এসময় তার সহযোগী আরেক সদস্য আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রামের করিম গাজীর ছেলে ইব্রাহীম (২৭) কৌশলে পালিয়ে যায়।

এঘটনায় মহাজনপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী আজমিরা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় উপরোক্ত দুই প্রতারককে আসামী করে এজাহার দাখিল করেছেন।

স্থানীয়রা জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল মহিলাদের কাছে নিজেদের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে চাকরী করেন বলে দাবী করে আসছিলো। প্রকল্প থেকে সমিতির মাধ্যমে প্রত্যেক সদস্যকে গরু/ছাগল দেওয়ার কথা বলে মাথাপিঁছু ১ হাজার ৬০ টাকা করে উত্তোলন করছিলো।

শনিবার সকাল প্রতারক চক্রের সদস্য ইব্রাহীম গাজীর বাড়ি থেকে টাকা উত্তোলন করা অবস্থায় স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতারক মিতাকে আটক করে। অবস্থা বেগতিক দেখে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজমিরা খাতুন বলেন, প্রতারক মিতা তার সহযোগী ইব্রাহিমকে নিয়ে গতবছরের ১৫ অক্টোবর আমার বাড়িতে এসে নিজেকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মী বলে পরিচয় দেয়। এরপর ১ হাজার ৬০ টাকা দিয়ে সমিতির সদস্য হলে তারা গরু-ছাগল দেওয়ার কথা বলে। সে মোতাবেক আমার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে ৩টি গরু দিবে বলে আমার থেকে ৩ হাজার ৮শ টাকা নেয়। পরে জানতে পারি তারা মধ্যম চাপড়া গ্রামের রবিউল সরদারের স্ত্রী মাসুমা খাতুন, সাইদ সরদারের স্ত্রী আনজিরা খাতুন, ইব্রাহিম সরদারের স্ত্রী মমতাজ খাতুন, হায়দার গাজীর স্ত্রী পারুল খাতুন, মৃত আবুল বাসারের স্ত্রী নাজমা খাতুনের কাছ থেকে একই কথা বলে ১ হাজার ৬০ টাকা হারে উত্তোলন করে পরে আসবে বলে চলে যায়। কিন্তু এক বছর অতিবাহিত হলেও তারা আর ফিরে আসেনি।
শনিবার (৫ নভেম্বর) সকালে জানতে পারি প্রতারক মিতা ডুমুরপোতা গ্রামের তার সহযোগি ইব্রাহীমের বাড়িতে এসে আবারও একই কথা বলে টাকা উত্তোলন করছে।

বিষয়টি স্থানীয়রা বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাকে জানালে তিনি ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী ও গ্রামপুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে প্রতারককে উদ্ধার করে থানাপুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম) জানান- মিতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ পেয়েছি। প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

০৫.১১.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলে এবারও ভর্তি লটারিতে, আবেদন শুরু ১৬ নভেম্বর

শিক্ষা ডেস্ক: প্রতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হয় সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম। গত বছরের মতো এবারও সরকারি-বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ১৬ নভেম্বর। যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এবার আবেদন ফি ১১০ টাকা, পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে। আর লটারির ফল প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর (সরকারি) ও ১৩ ডিসেম্বর (বেসরকারি)। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি বিষয়ক প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়। বিষয়টি এখন শিক্ষামন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাউশির মাধ্যমিক শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ভর্তিবাণিজ্য ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নেওয়া হচ্ছে। আগামী শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কবে নাগাদ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে খুব শিগগির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৈঠকে উপস্থিত নামপ্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক জানান, সভায় এ বছর অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া শেষ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

মাউশি থেকে জানা যায়— সরকারি বিদ্যালয়ের আবেদনের ক্ষেত্রে ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। আর বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।

এছাড়া আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

জানা যায়— সারাদেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি সরকারি স্কুলে আসন ৮০ হাজার ৯১টি।

করোনা মহামারির কারণে ২০২১ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক: সারাদেশে রোববার (৬ নভেম্বর) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নেবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী নয় লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এরমধ্যে ছাত্র পাঁচ লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী পাঁচ লাখ তিন হাজার ৫৩০ জন। মোট দুই হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা এক হাজার ৫২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ৪৪৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট এক লাখ ২২ হাজার ৯৩১ জন। এরমধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট ১ হাজার ৮৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট অভিভাবকদের অনুরোধ করা হয়।

পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডসমূহে তত্ত্বীয় পরীক্ষা ৬ নভেম্বর হতে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বর হতে শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest