দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিষেশ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী ভুমি কমিশনার মোঃ রিফাতুল ইসলাম দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানাউল্লাহ মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা সাধারণ সম্পাদক কে এম রেজাউল করিম কুলিয়া ইউপি চেয়ারম্যান নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম,
শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল সত্তার সহ বিজিবি প্রতিনিধি ভাতশালা ও দেবহাটা ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ইটভাটায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, ওভারলোড নিয়ে যানবাহন বন্ধ, অবৈধ ভাবে রেনু পোনা আমদানি না করে সরকারি ভাবে আনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সড়কের পাশে মৎস্যঘেরে ভেড়ি বাদ না দেওয়ায় সরকারি রাস্তা নষ্ট হচ্ছে, সে লক্ষে মাইকিং পরবর্তী দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। জেলা জাসদ কার্যালয়ে সকাল ১০টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।
সাধারণ সভায় সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা জসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
উক্ত সাধারণ সভায় সাতক্ষীরা জেলা জাসদের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী।
সাতক্ষীরা দিনা -নৈশ কলেজে আড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকে পূজা মন্ডবের সমনে ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা,শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কলেজর পূজামণ্ডপ।
কলেজের অধ্যক্ষ মহোদয় এ কে এম সফিকুজ্জামান বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে কলেজের সকল শিক্ষক /শিক্ষার্থী ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হয়েছে।
কর্ণ বিশ্বাস কেডি নামের এক শিক্ষার্থী বলেন, ‘মা সরস্বতী বিদ্যার দেবী। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, সেটা মায়ের কাছে কামনা করেছি। পড়াশোনার পাশাপাশি আমরা যেন ভালোমতো সাহিত্য, সংস্কৃতিচর্চা শুদ্ধভাবে করতে পারি, মা আমাদের সেই আশীর্বাদ করুক–এই কামনা করেছি।’
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, সহঃ অধ্যাপক অরবিন্দু কুমার মল্লিক, অমল কুমার বিশ্বাস, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, প্রণব বাড়ৈ,শোভা রানী বড়ুয়া,রঞ্জিতা রানী দাশ, প্রভাষক তাপস কুমার আমিন, সমীর কুমার ঘোষ, পরোজিত কুমার মিস্ত্রি, লিপিকা দে, মৃন্ময় মন্ডলসহ কলেজের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি : শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সদর উপজেলা সভাপতি মাকসুদুর রহমান জুনায়েদ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী ওয়েজ কুরনী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুবাশে^রুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি গাজী আসাদুল্লাহ প্রমুখ।
বক্তারা এসময় শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিলসহ এই বিতর্কিত পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।##
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় জমি-জায়গার বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আবু মুছা সরদার (৬৫) ঘটনার চারদিন পর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুছা সরদার (৬৫) জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে।
জানাযায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সাথে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ জানুয়ারী বিকালে জমির মাপ-জরিপকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদার হামলা করলে আবু মুছা সরদার (৬৫), মিলি আক্তারকে (৪৬) জখম করে। মারাত্বক আহত অবস্থায় মুছা সরদারকে তালা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মিলি আক্তার বাদী হয়ে সাইফুলসহ ৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৫, তারিখ-২২.০১.২০২৩ ইং।
এ দিকে ঘটনার চারদিন পর বুধবার (২৫ জানুয়ারী ) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের ভাই মনিরুজ্জামান সরদার জানান, ২১ জানুয়ারী বিকালে আমাদের না জানিয়ে, আমাদের অনুপস্থিতে বাড়ীর উঠানে খুটি পোতে সাইফুলগংরা। আমরা বাড়ীতে এসে বিষয়টি জানতে চাইলে, সাইফুল সহ বিবাদীরা আমাদের উপর হামলা করে এতে আমার ভাই আহত হয়।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোন ঘটনা ঘটেনি, তার পরেও মামলা হয়েছে। আমরা উক্ত মামলায় জামিনে আছি। মৃত্যু নিয়ে অপ-প্রচার চালাচ্ছে।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু জানান, তিনদিন আগে মারামারি হয়েছে, সে ঘটনায় থানায় মামলাও হয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা আছে, বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরে মর্গে পাঠানো হয়েছে।
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ইসলামী ফাউন্ডেশনের মাসিক কেয়ারটেকার ও শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মাসিক কেয়ারটেকার ও শিক্ষক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইসলামী ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক আবুল কালাম আজাদ ও মডেল কেয়ার টেকার মাওলানা ফজর আলী।
এসময় ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন কার্য্যক্রম ও শিক্ষকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…