নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রবীণ রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম এড. এ এফ এম এন্তাজ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলীর ২৫তম মৃত্যুবার্ষিকী ।
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি পবিত্র শবে ক্বদরের রাতে মৃত্যুবরণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন সময় মুজিব বাহিনী সাতক্ষীরার (তৎকালীন সময় সাতক্ষীরা মহকুমা) প্রধান ছিলেন।
এড. এ এফ এম এন্তাজ আলী ঢাকায় ৬ দফা আন্দোলনের (প্রথম দিনের আন্দোলন) রাজধানীর রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই আন্দোলনে সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক অর্থ মন্ত্রী মরহুম শাহ এস এম কিবরিয়া, সাতক্ষীরার এড. এ এফ এম এন্তাজ আলী ও মাখন মিয়া অন্যতম ছিলেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দিয়ে জোরদার করতে এড. এ এফ এম এন্তাজ আলী সাতক্ষীরা জেলায় চলে আসেন। এছাড়া তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সাতক্ষীরা জেলার সভাপতি ছিলেন।
স্বৈরাচারী এরশাদ সরকারের সময় ১৯৯০ সালে সর্ব দলীয় ও ১৯৯৬ সালে জেলার আহবায়কের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি সাতক্ষীরার সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যোগাযোগ রেখে অস্ত্র এনে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে তাদেরকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ৭০ সালে বীরমুক্তিযোদ্ধা খসরু আলমগীরকে সাতক্ষীরা কারাগার থেকে পালাতে ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাককে ভারতে নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করেন।
তাছাড়া ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারত থেকে স্ব-শরীরে গিয়ে দেবহাটার ইছামতি নদী পার করে দেশে আনেন ও তার বাড়ী যাওয়ার ব্যবস্থাও করেন। এ নেতা আজীবন দেশ, জাতি ও মানুষের জন্য কাজ করে গেছেন। এদিকে এড. এন্তাজ আলীর পরিবার জানায়, তার মৃত্যুর পর প্রায় ১১দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বাস ভবনে আসেন পরিবারকে সান্তনা জানাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ নিলেও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কোন নেতা এ পরিবারকে খোঁজ নেন না। এমনকি এ নেতার আদর্শ ও স্মৃতিকে মূছে ফেলতে আজও কোন সড়ক বা কোন কিছুতেই নামকরণ করা হয়নি। প্রকৃত পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা বীরমুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলীর সেই আদর্শের কোন নেতা এ জেলাতে আর গড়ে উঠিনি। এ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক গুলোতে বিভিন্ন ব্যক্তির নামে নামকরণ হলেও এড. এন্তাজ আলীর নামে ২৫বছর পরও কোন নামকরণ করা হয়নি। এড. এন্তাজ আলী ছিলেন একজন আ’লীগ নেতা, সাবেক সাংসদ ও বীরমুক্তিযোদ্ধা। তারপরও কেন তার নামে কোথায় কোন নামকরণ করা হয়না? এ প্রশ্ন এড. এন্তাজ আলীর পরিবারের।
বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও যৌন সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী-২০২৩ বুধবার সকালে সোনার গাঁ চাইনিজ কনভেনশন হলরুমে সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। আরও অংশগ্রহণ করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবেন্দ্র নাথ গাইন।
কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন আমন্ত্রিত অতিথি অংশগ্রহন করেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের সহকারী পরিচালক মলি মন্ডল। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন ।
অনুষ্ঠানের বক্তব্যে অতিথিবৃন্দ ও প্রধান অতিথি কিশোর-কিশোরীদের নিরাপত্তার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ^াস প্রদান করেন।
প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ। সমাপনী বক্তব্যে সভাপতি এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের জীবন দক্ষতা ও মান উন্নয়নে উদ্ধুদ্ধকরণে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন, ব্যাপক পরিসরে প্রকল্পের আদর্শ, উদ্দেশ্য সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ চাহিদা সম্মন্ন শিশুদের অধিকার, মৌলিক চাহিদা, নিরাপত্তা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
শ্যামনগরে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, এ্যাকুয়া ম্যাক্স এর ম্যানেজার শেখ হাসান আহম্মেদ, সাংবাদিক মোঃ আফজাল হোসেনআরো অনেকে।
বক্তারা বলেন ইসিএ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন ও ইসিএ এলাকায় বসবাসরত মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহন করার জন্য বিশেষ অতিথি কাছে বিশেষ ভাবে আহবান করেন উপস্থিত বক্তারা। একই সাথে ১৯৯৯ সালে সুন্দরবন এর চতুর দিকে দশ কিলোমিটার ইসিএ ঘোষনা করা হলেও ইসিএ অবস্থা থেকে উত্তরনে জন্য কোন প্রকল্প গ্রহণ না করায় পরিবেশে অধিদপ্তরের প্রতি বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি :
গনতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ২৫ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় তালতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি আহবায়ক মোঃ শের আলী,সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ,
আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আশেক ই-এলাহী মুন্না, জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম সেলিম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে ইয়াছিন আলী, সাইফুল ইসলাম বাবলু, এম এ রাজ্জাক, আশরাফ হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে কামরুল ইসলাম, কবির, তাইজুল, গণি, মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু,
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, সাতক্ষীরা জেলা ছাত্রদল নেতা মির্জা অর্ঘ্য, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিহাব, রিফাতসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশে এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মাধ্যমে নির্দদলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
নিজস্ব প্রতিনিধি : আপন মাঝে শক্তি ধরো, নিজের নিরাপত্তা বলয় নিজে গড় এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিশেষ চাহিদা স¤পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপী সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র আয়োজনে সম্প্রীতি হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল।
প্রশিক্ষনে সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহন করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।
ইশারা ভাষায় বুঝিয়ে দেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দিপা মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম । প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ।
সমাপনী বক্তব্যে সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের জীবন দক্ষতা ও মান উন্নয়নে উদ্ধুদ্ধকরণে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন, ব্যাপক পরিসরে প্রকল্পের আদর্শ, উদ্দেশ্য সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ চাহিদা সম্মন্ন শিশুদের অধিকার, মৌলিক চাহিদা, নিরাপত্তা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ নিজ জীবনে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন।
তালা প্রতিনিধি :
সাতক্ষীরায় তালায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য (মিষ্টি-মিঠাই) বিক্রির প্রত্যয়ে যাত্রা করলো সুইট জোনের ব্র্যান্ড শপ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে তালা বাজার মেইন রোড় পোষ্ট অফিস সংলগ্ন এই শপ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়নাধীন এসইপি (ডেইরি ফার্ম) প্রকল্পের রেভিনিউ জেনারেটিং কমন সার্ভিস এর আওতায় দুগ্ধ শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্যের ভ্যালু চেইন উন্নয়নের অংশ হিসেবে ‘সুইট জোন’ নামক এই ব্র্র্যান্ড শপটি স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন,
অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মীর জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, এসইপি প্রকল্পের শাহনেওয়াজ কবির, এসইপি ডেইরি প্রকল্পের গিয়াস উদ্দিন, আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের এসএম নাহিদ হাসান প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতাভুক্ত দুধ উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা পর্যায়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধ জাত পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। নিরাপদ দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় বাজারের পাশাপাশি প্রিমিয়াম বাজারে একাধিক ব্র্যান্ড শপ স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় এক হাজার খামারীকে পরিবেশসম্মত খামার ব্যবস্থাপনা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ উৎপাদনে আর্থিক, কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। #
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…