সর্বশেষ সংবাদ-

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নারকেলতলা মোড় সংলগ্ন এলাকায় জাকজমক পূর্ণ পরিবেশে অত্যাধুনিক দৃষ্টি আই হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনলাইনে সংযুক্ত হয়ে এ হাসপাতালের উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক।

হাসপাতালটির চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সজিবুর রহমান, বিএমএ সাতক্ষীরার সভাপতি ডা. একেএম আজিজুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, ডা. ওমর ফারুক, ডা. জহিরুল ইসলাম, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুজ্জামান, ডা. খুরশিদ জামান, ডা.মেহেদী হাসান, ডা. মীর আশরাফুল কবীর প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরাসহ পাশ্ববর্তী অঞ্চলের সকল মানুষের চোখের অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষে এই হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বেসরকারী এই হাসপাতালে সাধারন মানুষের পাশাপাশি গরীব ও অসহায় মানুষকে সেবা প্রদান করতে হবে। যাতে তারা এখানে কম খরচে সঠিক সেবা পান সেটাও লক্ষ রাখতে হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কাটা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলার (আশাশুনি উপজেলার) কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ আবু রায়হান কে বাংলাদেশ ছাত্রলীগ কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা-কে এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং বিপ্লবী সাধারন সম্পাদক সাদ্দাম হোসাইন কে প্রানঢালা শুভেচ্ছা ও মুজিবীয় অভিনন্দন ।

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত প্রেসের মাধ্যমে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগ , কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হোন শ্রী সঞ্জয় সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হোন ( কলা অনুষদ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক) মোঃ আবু রায়হান

মোঃ আবু রায়হান ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৬-১৭ সেশনের সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। সে কলা অনুষদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণশিক্ষা বিষয়ক সম্পাদক থেকে কর্মদক্ষতার দূরদর্শিতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের কর্মী। স্কুল, কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ কলা অনুষদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

এদিকে মোঃ আবু রায়হান কে নির্বাচিত করায় সাতক্ষীরা জেলা (আশাশুনি উপজেলা) বাসিন্দাদের উৎসবের আমেজ বিরাজ করছে সর্বমহলে। সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করে শত শত নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 নিজস্ব প্রতিনিধি : শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই স্লোগানকে সামনে রেখে ২৩ অক্টোবর উপজেলা দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় আমতা মোড়ে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ‘র সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু’র সঞ্চালনায় উপজেলা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল,পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক ,
জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো আবু তাহের, জেলা ছাত্রসমাজের সভাপতি মো. কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।
উপজেলা দিবসের আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন  বলেন, জাতীয় পার্টি একটি শান্তি সুশৃংখল সংগঠন বাংলাদেশে যার অগ্রযাত্রা হয়েছিল ১৯ ৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ এঁর হাত ধরে তার রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক এদেশের উপজেলা তারই সৃষ্টি যার সুফল ভোগ করছে আজ সারা দেশের মানুষ, তার রাষ্ট্র পরিচালনা আমলে এ দেশে ছিল না কোন হানাহানি নৈরাজ্য দেশের মানুষ শান্তিতে ঘুমিয়েছে এদেশের কৃষক শ্রমিক জনতা সারা জীবন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ কে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইমামুল মোসলেমিন দাদু, শেখ শাকায়াতুল করিম পিটুল,যুব বিষয়ক সম্পাদক কানায় লাল শাহা,সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দিপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মাসুদ কবির মানা,সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি সহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মো: মাহাবুর রহমানের পিতা মো: আব্দুল ওহাব
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি রোববার দিবাগত রাত ২টায়
খুলনার গল্লামারী নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মারা যান।  মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ছেলে, ২ কন্যাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ
বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল,
সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া
সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ
ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল,
আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের
সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
ঝূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় সোমবার (২৪ অক্টোবর) ভোররাত থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বিরামহীন বৃষ্টি আর ঝড়ের সময় এগিয়ে আসায় উপকূলবাসীর উদ্বেগ বেড়েছে। উপকূলীয় এলাকার নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। এ ছাড়াও সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে থাকায় ওই এলাকার জনপদগুলো ঝুঁকিতে রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়  সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা  প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৫০টির অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ১২শ’ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। দুর্যোগকালীন জরুরী সাড়াদানের জন্য জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়াও ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন,  ঝড়ের পূবেই মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার জন্য স্ব স্ব উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায়  মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর নাসরিন খাতুন (২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে-রোববার (২৩অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামে। নিহত নাসরিন খাতুন ওই গ্রামের প্রবাসী মনিরুল দালালের স্ত্রী। থানার এসআই ওসমান  জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসরিন
খাতুন আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে
আত্মহত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই গ্রামে উপস্থিত হয়ে প্রবাসীর স্ত্রীর নাসরিন খাতুন এর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে
আসে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
যে দিন তিনি থাকবেন না সেদিন ফিংড়ীবাসী বুঝবেন নজরুল ইসলাম কি ছিলেন। সাতক্ষীরাবাসী বুঝবেন নজরুল ইসলাম কে ছিলেন। নজরুল ইসলাম একক কোন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান। তিনি শুধু রাজনীতিবিদ নন তিনি একজন সমাজ সংষ্কারও বটে।
রোববার সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে নজরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অকাল প্রয়াত যুবলীগ নেতা শেখ আফজাল হোসেন মারুফ প্রতিষ্ঠিত এন আই ইসলামীয়া লাইব্রেরী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এন আই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,

বৈকারী ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদিস চন্দ্র সানা, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপু, আশাশুনি সদরের ইউপি চেয়ারম্যান মো: হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান ডাবলু, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, যুবলীগ নেতা অজয় দাস।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরাবাসীর জনপ্রিয় এই নেতাকে জেলা পরিষদ নির্বাচনে পরাজিত করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে নেমেছিলেন। কালো টাকার ছড়াছড়ি হয়েছিল। কিন্তু তারপরও সকল ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর অশেষ রহমতে তিনি পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ষড়যন্ত্র করেও নজরুল ইসলামকে দমিয়ে রাখতে পারেনি ওই ষড়যন্ত্রকারীরা। নজরুল ইসলাম শুধু ফিংড়ীবাসীর সম্পদ নন তিনি সমগ্র সাতক্ষীরাবাসীর গর্বিত সম্পদ। তিনি যেদিন থাকবেন না সেদিন আমাদের বুঝে আসবে তিনি কি ছিলেন। কে ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
তিনি বলেন, ফিংড়ী ইউনিয়নবাসী আমার জন্য অনেক করেছেন। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু জেলা পরিষদ নির্বাচনে আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। ফিংড়ী ইউপি চেয়ারম্যান আমাকে সহযোগিতা না করলেও ১২ জন ইউপি সদস্য রাতদিন পরিশ্রম করেছেন। ৭৮ টি ইউনিয়নে ছুটেছেন। কোনভাবেই আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
এর আগে ফিংড়ী ইউনিয়নের কৃতি সন্তান সাতক্ষীরার জনপ্রিয় নেতা নজরুল ইসলামকে শত শত মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেন ফিংড়ী ইউনিয়নবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিএনপি-জামাতচক্রের দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এর নেতৃত্বে জেলা ছাত্রলীগ কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আবিদ হাসান, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মুনতাসির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিথুন, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এস এম জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সোহাগ ও যুগ্ম আহবায়ক সানজির, ৪ নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহীন, মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক তৌফিক হাসান, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল খান, রিপন, আশিক, সিটি কলেজ ছাত্রলীগ নেতা তৌকির, মাসুদ প্রমুখ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, বিএনপি-জামায়াত দ্রব্য মূল্য নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছেন। অথচ যুদ্ধের কারণে সারা বিশে^ দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিএনপি জামায়াত স্বাধীন বাংলাদেশকে আবারো অশান্ত করার জন্য নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রলীগ রাজপথে ছিলো, আছে এবং থাকবে। রাজপথে থেকে বিএনপি জামায়াতের সকল অপরাজনীতির দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।
বিএনপি জামায়াতের অপতৎপরতা রুখতে বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest