সর্বশেষ সংবাদ-
ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেশের খবর: দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৭ লাখের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনের যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিআইডিএস জনশুমারির পরবর্তী মূল্যায়নের প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিএসের করা জনশুমারির তথ্য ঠিক আছে কি না সেই বিষয়টি মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করছে প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রতিষ্ঠানটিকে মূল্যায়নের ক্ষমতা দিয়েছিল বিবিএস।

বিআইডিএস জানায়, বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জন। তবে বিবিএসের প্রাথমিক প্রতিবেদনে ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। বিআইডিএসের যাচাই-বাছাইয়ে জনসংখ্যা বেড়েছে ৪৫ লাখ ৪১ হাজার ৮৬২ জন। বিআইডিএসের যাচাই-বাছাইয়ে আন্ডার কাউন্ট থেকে ২.৭৫ শতাংশ যোগ হয়েছে।

বিশ্বের যেকোনো দেশে জনশুমারির ৫ শতাংশ পর্যন্ত আন্ডার কাউন্ট জাতিসংঘের স্বীকৃত। জাতিসংঘের নিয়ম অনুযায়ী তৃতীয় পক্ষের মাধ্যমে করা যাচাই-বাছাই অনুযায়ী বিবিএসের জনশুমারি সঠিক।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার, বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন।

শুভেচ্ছা বক্তব্যে জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন বলেন, জনশুমারি কাজ কিন্তু থেমে নেই। এর ধারাবিহিকতায় পিইসি রিপোর্ট প্রকাশ পেল। এখানে যেভাবে ফলাফল এসেছে সেভাবে হয়েছে। শুমারি করতে আমরা কোনো চেষ্টার কমতি করিনি। ধাপে ধাপে দেশের প্রতিটা কর্নারে আমরা পৌঁছে গেছি। সবার সহায়তায় এটা করতে সক্ষম হয়েছি। সম্প্রতি জাতিসংঘের আমন্ত্রণে বিবিএসের পক্ষ থেকে আমি গিয়েছিলাম। জাতিসংঘের প্রতিনিধিরা আমাদের শুমারির ব্যাপক প্রশংসা করেছে এবং আমাদের শুমারিটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে তারা।

বিআইডিএস জানায়, জনশুমারি প্রকল্পের তৃতীয় পক্ষের তদারকি কাজ শুরু হয়েছে গত ১০ অক্টোবর। দেশের ৩৫৪টি নমুনা এলাকায় তথ্য সংগ্রহ করে বিআইডিএস। গত ৯ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে বিআইডিএস শুমারি পরবর্তী মূল্যায়ন কার্যক্রম শুরু করে ১৬ অক্টোবর পর্যন্ত চলে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ট্যাবের মাধ্যমে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউয়িং (সিএপিআই) পদ্ধতিতে এটি করা হয়েছে। ৯ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে নির্ধারিত এলাকার অবস্থান করা সব দেশি-বিদেশি নাগরিকদের গণনার আওতায় আনা হয়েছে। এছাড়া, ছয় মাসের কম সময়ের জন্য সাময়িকভাবে বিদেশে অবস্থান করা নির্দিষ্ট এলাকার সব বাংলাদেশি নাগরিককে পুনরায় গণনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অবৈধভাবে চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চলছিলো রমরমা ব্যবসা। ঘটনাস্থল কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মাঠপাড়া। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনার সত্যতাও মেলে।

প্রশাসনের নির্দেশে কয়লা তৈরির ওই কারখানার ৫ টি চুল্লির সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সাথে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ্বলন্ত সবগুলো চুল্লির আগুন নিভিয়ে দেয়।

জানা যায়, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগে কারখানা মালিককে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। যদিও এসময় ওই অবৈধ কারখানা মালিক যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলো না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক উদ্ধার। এসময় ইজিবাইক ছিনতাইচক্রের সংঙ্গবদ্ধ চার সদস্য কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন খুলনা ছোটবহেরা এলাকার মোঃ আশরাফ মোল্লার ছেলে আন্তজেলা চোর চক্রের সদস্য মোঃ মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত্যু আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ, বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।

সোমবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় এক প্রেসব্রিফিংএ এসব এতথ্য প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো: ফকরুল আলম খান।

এসময় তিনি বলেন গত ১৭ জানুয়ারি ইজিবাইক চালক অরবিন্দ দাস নামের এক ব্যাক্তি থানায় এসে জানায় তার ইজিবাইক ছিনতাই হয়ে গেছে। সাতক্ষীরা জজকোর্ট এর সামনে থেকে যাত্রীবেসে উঠে ছিনতাইকারী চক্রের সদস্যরা আমতলা এলাকার সাতক্ষীরা টু খুলনা রোড হাইওয়ের রবিউলের চায়ের দোকানের সামনে এসে তার ইজিবাইক টি কৌশলে ছিনিয়ে নেয়। ইজিবাইক চালক অরবিন্দের অভিযোগের প্রেক্ষিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মুস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে খুলনার সোনাডাঙা এলাকা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য মোঃ মাসুদুর রহমান পিকুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা শফিকুল ইসলামসহ অপর দুজনকে আটক করে। আটকের পর তাদের স্বীকারোক্তিতে দুটি ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা শিকার করেছে। তাদের অন্যান্য সদস্যদের আটক করতে কাজ করছে পুলিশ। এছাড়া আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বাঘের চামড়াসহ ৩ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলী গ্রামের সুরাত শেখের পুত্র হাফিজুর শেখ, মিজানুর শেখের পুত্র ইসমাইল শেখ ও আসিফ শেখ।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে র‌্যাব-৬ এর সদস্যরা তাদেরকে আটক করে।

র‌্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মেজর গালিব বাঘের চামড়াসহ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে আগামীকাল খুলনাতে প্রেসক্লাব ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। ধসে পড়েছে হাজার হাজার ভবন। ক্ষণে ক্ষণে উদ্ধার হচ্ছে মৃতদেহ ও আহতদের। নিহতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে। এই সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

হাসপাতাল ও ধসে পড়া ভবনগুলোর সামনে স্বজনদের খুঁজতে ভিড় করছেন সাধারণ মানুষ। সোমবার ভোররাতের এই ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।

তুরস্ক ও সিরিয়া উভয় দেশেই বিপুল ক্ষতি হয়েছে। এখনও ধসে পড়া ভবনের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। তাদেরকে উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী। সাধারণ মানুষও এতে হাত লাগিয়েছেন।

কোনও কোনও পরিবারে সকল সদস্যের মৃত্যু হয়েছে। শোকপালন করবেন বলেও আত্মীয়-পরিজন নেই অনেকের। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অনুমান করে বলেছে যে, এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে। তুরস্ক প্রশাসন জানিয়েছে ভূমিকম্পে প্রায় তিন হাজার ভবন ধসে পড়েছে।

তুরস্কের কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, গাজিয়ানটেপ, সানলিউরফা, দিয়ারবাকির, মালতায়া এবং আদানাসহ বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিরায়ার আলেপ্পো, হামা এবং লাত্তাকিয়াসহ কয়েকটি অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। তুরস্ক ও সিরিয়া উভয় দেশ দুর্যোগ ও জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দ্রুত উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে তুরস্ক। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন উদ্ধারকাজে সহযোগিতার জন্য বাহিনী প্রেরণ করেছে। সেনাবাহিনী নামিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে, ১৯৩৯ সালের ভূমিকম্পের চেয়ে এবারের ভূমিকম্প আরও ভয়ঙ্কর। ওই ভূমিকম্পে অন্তত ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সবাইকে একসঙ্গে নিয়ে এই বিপদ মোকাবেলা করবেন বলে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : চাম্পাফুল ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে পৈত্রিক সম্পত্তি ভিপি ইজারা নিয়ে অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনির শ্রীউলা গ্রামের মো: আব্দুল হক সরদারের ছেলে মো: আবু সাঈদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার কালিগঞ্জের ইউসুফপুর মৌজায় ২০১২ সালে ভিপি জমির চূড়ান্ত গেজেট প্রকাশিত হয় এবং ২০১৩ সালে আর এস খতিয়ান চূড়ান্ত প্রকাশিত হয়। আর এস খতিয়ান নং ২১১, ২০৩, ২১০, ১১৩, ১৩, ৪৩, ৩৭, ৪১ আরো অন্যান্য খতিয়ানে ১২,৯২ ও ১৫.২৫ একর আমাদের পৈত্রিক স্বত্বদখলীয় রেকর্ডীয় মালিকানা সম্পত্তি। উক্ত জমি ভিপি গেজেট বর্হিভূত। ১৪২৮ সাল পর্যন্ত রাজস্ব পরিশোধিত চেক দাখিলা প্রাপ্য জমি। বর্তমান ম্যাপেও চিহ্নিত প্লট আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু ২০১৩ সালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুদিন বাবু ও ২০১৪ সালে ভূমি কর্মকর্তা ইয়াছিন আলী মোটা অংকের অর্থের বিনিময়ে সরেজমিনে তদন্ত না করে এবং ভিপি তালিকা যাচাই বাছাই না করে অবৈধভাবে চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী ইউসুফপুর গ্রামের খোদাবক্স গাজীর পুত্র রুহুল কুদ্দুসগংয়ের নামে ইজারা দিয়েছেন। আমাদের মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানী করে বড় অংকের আর্থিক ক্ষতি সাধন করে যার ভিপি কেস নং ৭১৬,৭১৭,৭১৮,৭২১/৮৫-৮৬ তারিখ ০৪/০৪/২০১৩।

তিনি আরো বলেন ভূমিকর্মকর্তা সুদিন বাবু এসব অবৈধ টাকায় ভারতে বিশালবহুল বাড়ি নির্মাণ করেছেন। নামে বে নামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। তিনি অত্র ইউনিয়নের ভূমি অফিসের দায়িত্বে থাকাকালীন সময়ে অত্র এলাকার অধিকাংশ অসহায় মানুষের জমিতে নানা ত্রুটিপূর্ণ করে রেখে গেছেন। ফলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ওই রুহুল কুদ্দুস গংয়ের কবল থেকে আমরা অসহায় পরিবারগুলো যাতে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং ভূমিকর্মকর্তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডা: সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র মো: আবেদুর রহমান, কোষাধ্যক্ষ ভূধর চন্দ্র সরকার, অধ্যক্ষ লিয়াকত পারভেজ, শেখ আজিজুল হক, মো: আ: সোবহান, কাজী আবু হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার ফজর আলীর সভাপতিত্বে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের হল রুমে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম ।

বিশেষ অতিথি িহসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুনার রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শওকাত হোসেন ,উপজেল আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, যুগ্মসম্পাদক গনেশ চন্দ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম , হাসান মাহমুদ রানা প্রমুখ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার মফিজুর রহমান ।

সভায় বক্তারা বলেন আগামি নির্বাচনে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আনতে হবে । মজন্য সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে । এজন্য সকল ওয়াড , ও ইউনিয়ন কমিটি গঠন করতে হবে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest