সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধিঃ প্রচান্ড ঠাণ্ডা শীতের দাপটের যখন বাহিরে থাকা দায়। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফিরোজা মজিদ ট্রাষ্টের প্রতিষ্টা চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় সখিপুর আহছানিয়া মহিলা মিশন।

বুধবার বিকালে সখিপুর আহছানিয়া মহিলা মিশন প্রাঙ্গণে ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১২ জন জন শিজ্ঞার্থীকে ব্যাগ বিতরন করেন সখিপুর আহছানিয়া মহিলা মিশনের সভাপতি শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক সামসুর নাহার ইতি ও কোষাধক্ষ নাসরিন সুলতানা রুমি, সদস্য মারজানা মুনতাহা কংকা প্রমূখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শিশু দের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জেলা শিশু একাডেমিতে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সহকারী তথ্য অফিসার রমজান আলী সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধুর কারখানায় অভিযান চালিয়ে একব্যক্তিকে ৩লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে।

১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস এ দ- প্রদান করেন।

দ- প্রাপ্ত ভেজাল মধু ব্যবসায়ী কামাল হোসেন (৪৪) শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলী গ্রামের রুহুল আমিনের পুত্র ।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার সিংগা গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু উৎপাদনকারী কামাল হোসেন কে আটক করা হয়।

কামাল হোসেন ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার,ঘন চিনি ইত্যাদি দিয়ে ভেজাল মধু তৈরি করে সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন বলে স্বীকার করেছেন। এ সময় ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল মধু কেরোসিন ঢেলে বিনষ্ট করা হয়।

এঘটনায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রুলি বিশ^াস অভিযুক্ত কামাল হোসেন কে ৩ লক্ষ টাকা জরিমানা করেন এবং ১ বছরের কারাদ- প্রদান করেন।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানসহ কলারোয়া থানা পুলিশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

“সকলের জন্য বাজেট, সবাই মিলে বাজেট ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন’ সাতক্ষীরা জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা সাতক্ষীরাস্থ লেকভিউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

সভায় সাতক্ষীরার প্রধান সমস্যা সমুহ জাতীয় বাজেটে অর্ন্তভূক্ত করা এবং জাতীয় বাজেটের সাতক্ষীরা নায্য হিসসা প্রাপ্তিতে জনমত গঠন ও জনপ্রতিনিধি তথা নীতি নির্দ্ধাকদের মনোযোগ আর্কষণে কাজ করার লক্ষ্যে আলাপ আলোচনার ভিত্তিতে অধ্যক্ষ আশেক-ই-এলাহী কে সভাপতি ও ডা. আবুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলে কল্যান ব্যাণার্জি (স্টাফ রিপোটার, দৈনিক প্রথম আলো), অধ্যাপক পবিত্র মোহন দাশ (সভাপতি, সনাক সাতক্ষীরা), মো. জাকির হোসেন লস্কর শেলী ( লস্কর গ্রুপ), মো. আব্দুল জলিল (প্রতিনিধি, মোহনা টিভি), জি এম মনিরুজ্জামান (সহকারী পরিচালক, সুশীলন), আব্দুল করিম (সমন্বয়কারী, প্রগতি),

শম্পা গোস্বামী (পরিচালক, প্রেরণা) মো. শরিফুল ইসলাম (আফিস ইন চার্জ, ব্রেকিং দ্য সাইলেন্স), ফয়জুল হক বাবু (প্রতিনিধি, মাই টিভি), বেলাল হোসেন (প্রতিনিধি, দৈনিক ঢাকা টাইমস), হুমায়রা ফারজানা তন্নী (জুনিয়র রেডক্রিসেন্ট), মরিয়াম খাতুন কেয়া (প্রথম আলো বন্ধু সভা) ও কর্ণ বিশ^াস কেডি (ইয়েস গ্রুপ) প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বাকশিসের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম।

সভার শুরুতে জেলা বাকশিসের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অধ্যাপক আনিসুর রহিম ও অধ্যাপক ফকির আহমেদ শাহ্ এর মৃত্যুতে প্রস্তাব করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, একেএম সফিকুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ড. সিহাব, সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ শিব পদ গাইন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, অধ্যাপক নারায়ন চক্রবর্তী,

নূর মোহাম্মাদ পাড়, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, ড. আব্দুল আজিজ, আশরাফ আলী, শফিউল আলম, অমিত চক্রবর্তী প্রমুখ। সদ্য সমাপ্ত জেলা বাকশিসের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বাকশিসের প্রচার সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার সদর উজেলার ৬টি অসহায় পরিবারে মাঝে বেসরকারি সংস্থা ক্রিসেন্টের উদ্যোগে গাভী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন ক্রিসেন্ট কার্যালয়ে দারিদ্র্য বিমোচনে গাভী পালন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব গাভী বিতরণ করা হয়।

গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুর রহমান, শহর সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ক্রিসেন্ট এনজিও’র নির্বাহী সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, উপজেলা তথ্য আপা হিরা খাতুন, ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য মুছা করিম, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর সিদ্দিক প্রমুখ।

গাভী বিতরণ শেষে ১০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো:
দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ০১ জন আসামী গ্রেফতার।থানা সূত্রে জানা যায়। সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে।

দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা কালে ইং ১১/০১/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) শোভন দাশ সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন দক্ষিন কুলিয়া এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৩(০১)২৩ এর আসামী ১।

কাশেম বৈদ্দী(৩০), পিতা-মৃত ধুরো বৈদ্দী, সাং-দক্ষিন কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া আসামীকে ইং-১১/০১/২০২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
তালা উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মরহুম জি,এম আব্দুল আলী স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১১ জানুয়ারী ) বিকালে তালার খলিলনগর হাইস্কুল মাঠে খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে তালার খলিলনগর কালাম ফুটবল একাদশ ও পাইকগাছার হাবিবনগর ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে । নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর কালাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে হাবিবনগর ফুটবল একাদশকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মরহুম জি,এম আব্দুল আলীর ছেলে সাইদুর ইসলাম মুকুল। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বিশ্বাস, ইউপি সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাসান পাড়, গাজী সেলিম হোসেন প্রমূখ। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest