সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সখিপুর আহ্ছানিয়া শাখা মিশনের আয়োজনে সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজের হল রুমে মিশনের আমৃত্যু সভাপতির স্মরনে দোয়া ও স্মরন সভা শনিবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। মিশনের সাবেক সভাপতি প্রাক্তন চেয়ারম্যান ছালামতুল্লা গাজীর স্মরণে এক স্মরণ সভা, মিলাদ ও দোয়ানুষ্ঠানে মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক।

অন্যান্য অতিথি ছিলেন ও মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন যুগ্ম সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, আলহাজ্ব মুজিবর রহমান, আলহাজ্ব ডাঃ আবুল কাশেম, মুফতি মাওলানা আলহাজ্ব আবু সাইদ, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, অধ্যাপক আলহাজ্ব আকবর আলি, সরদার আমজাদ হোসেন, হাফেজ হাবিবুর রহমান, উপদেষ্টাদের মধ্যে আলহাজ্ব আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আলহাজ্ব আনছার আলী, সখিপুর ইউপি সদস্য নূর মোহাম্মাদ, মরহুমের কনিষ্ঠ পুত্র আব্দুর রাসেদ,

অধ্যাপক হাফিজুর রহমান, উপাধ্যক্ষ আব্দুর রহমান, আলহাজ্ব গোলাম মোক্তাদির, আবুল হোসেন বকুল, মিজান, মজিদ হাজী প্রমুখ। অতিথিবৃন্দ মরহুম আলহাজ্ব ছালামতুল্লা গাজীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। স্মরণ সভার আগে পবিত্র ওরজ শরীফ উদযাপন উপলক্ষে সখিপুর আহ্ছানিয়া মিশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের খাদ্যগুদাম মোড়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মফিজুর রহমান শিমুল নামের ওই মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেন। এর আগে খাদ্যগুদাম মোড়ে মাছ প্রক্রিয়াজাত কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দ- পাওয়া ব্যবসায়ীর নাম মফিজুর রহমান শিমুল (৩২)। তিনি মনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন,এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালীন হাতেনাতে আটক হন শিমুল। জব্দ করা হয় ৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপীর মেজভাবী ও খোকন মটরস এর স্বত্বাধিকারী মরহুম মোজাফর আহমেদ খোকনের স্ত্রী মোছাঃ নুরুন্নাহার বেগম (৬০) ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে শহরের ইটাগাছা পর্বপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ কন্যা ও ৩ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৮টায় বাঙালের মোড় দারুলউলুম জামে মসজিদে জানাজা শেষে কামলনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম,

সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পল্লীতে পারিবারিক বিরোধে পুত্রবধু ও তার আত্মীয়স্বজনেদের মারপিটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা খাতুন (৬০) মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আনোয়ারা খাতুনের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে তার নিজের শ্যালক উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আইয়ুব হোসেন (৩০), শ্যালকের স্ত্রী হীরা খাতুন (২৫) ও শাশুড়ি রেবেকা খাতুন (৫০) কে আসামী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দায়ের করা ফারুক হোসেনের লিখিত অভিযোগ মতে জানা গেছে, গত ৮ বছর পূর্বে তার ১নং বিবাদীর বোন খাদিজা খাতুনের সাথে বিবাহ হয়। তার সাংসারিক জীবনে আরিফ বিল্লাহ নামে ৪ বছরের একটি পুত্র সন্তান আছে। গত ইং ১৭/০৭/২২ ইং তারিখে তার স্ত্রী পরপুরুষের সাথে ঘরের সন্তান ও আমাকে ফেলে পালিয়ে যায়।

এবিষয়ে তিনি সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৭ নং আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সাতক্ষীরা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআই গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আমার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসে।

সেখানে সে অন্য পুরুষের সাথে সংসার করছিল। এমতাবস্থায় তিনি (বাদী) তার অবুঝ সন্তানটির ভবিষ্যৎ চিন্তা করে সেই স্ত্রীকে মেনে নিয়ে সংসার করতে থাকি। কিন্তু আমার স্ত্রী আমার সংসার করবেনা বলে নানারকম তালবাহানা করতে থাকে। গত ইং ১২/০১/২৩ তারিখ রাত সাড়ে ৭টার দিকে বিবাদীরা আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যেতে চাইলে বাদীর মা আনোয়ারা খাতুন ও তার বোন নুরনাহার খাতুন বাধা দেয়। যার কারনে বিবাদীরা তার মা ও বোনকে এলোপাথাড়ি মারপিট করে। এতে করে তার মা বেশী আহত হলে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা আইডিয়াল কলেজ এমপিওভূক্তকরন হওয়ায় সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাভা আইডিয়াল কলেজ গর্ভনিং বডির সদস্য ও কলেজের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।

গতকাল কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং শুভেচ্ছা জানান।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি এমপিওভূক্ত হওয়ায় কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীদের সকলের মাঝে আনন্দের জোয়ার বইছে।

এসময় কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা মানবতার ‘মা’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং সেই সাথে শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকেও ধন্যবাদ জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন গাভা আইডিয়াল কলেজ গর্ভনিং বডির সভাপতি ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইনসহ কলেজের কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বাঁশদহায় চা বিক্রেতা ভাইয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদরের হাওয়ালখালী গ্রামের মৃত সাহাদাত সরদারের পুত্র আব্দুস ছবুর। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি চা বিক্রয় করে জীবিকা নির্বাহ করি। আমার স্বত্বদখলীয় পৈত্রিক সম্পত্তি ভাই ভাই এওয়াজ দখলে নিয়ে পিতার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলাম। কিন্তু হটাৎ করে আমার আপন ৩ ভাই এবং ৯জন চাচাভাই পরিকল্পিতভাবে আমার উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়।

এমনকি গত ৬ সেপ্টেম্বর‘২২ তারিখে পাকা ঘর নির্মাণের হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এঘটনায় আমি উপায়ন্ত হয়ে ৮সেপ্টেম্বর‘২২ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার নং-১৮৬৪/২২। উক্ত মামলা আমলে নিয়ে বিজ্ঞ আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর থানাকে নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার প্রয়াত চাচা মাওলা বক্সের পুত্র আব্দুল লতিফ, নাছির, আ: জব্বার, নূর ইসলাম ওরফে ঘেনা, রফিকুল ইসলাম, মোতালেব, আরেক চাচা প্রয়াত রমজান আলী সরদারের পুত্র রুহুল আমিন, কুদ্দুস, রবিউল ইসলাম, আপন ভাই জিয়াউর রহমান, মজিদ, ইয়াদ আলী, সর্ব পিতা মৃত. সাহাদত সরদার, মৃত হযরত সরদারের পুত্র কাবুল হোসেন, আবুল হোসেন, ফজর আলী সরদারের পুত্র আ: সাত্তার ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় উক্ত সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করে। এবিষয়ে আমি সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা আমাকে ১৮৮ ধারায় আদালতে মামলা দাখিলের পরামর্শ দেন। ১৮৮ ধারায় মামলা দাখিলেও পর কোন সহযোগিতা পায়নি।

উল্টো তারা সেখানে পাকা স্থাপনা নির্মান করে দখলে নেওয়ার হুমকি দিচ্ছে। ঐ সম্পত্তি আমার দখলে ছিলো এবং জোরপূর্বক তারা সেখানে লিংটন পর্যন্ত ইমারত নির্মাণ করেছে মর্মে গত ১২ ডিসেম্বর‘২২ তারিখে বাঁশদহা ইউনিয়ন ভূমি অফিস এর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মহসীন আলী সদর সহকারী কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হলে সেসব দপ্তরে কাগজপত্র নিয়ে উল্লেখিত ব্যক্তিদের হাজির হওয়ার নির্দেশ দিলেও কোন দপ্তরে তারা হাজির হয়নি। কাগজপত্র না থাকলেও শুধুমাত্র অবৈধ টাকা এবং প্রভাব খাটিয়ে আমার সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমি গরিব চা বিক্রেতা হওয়ায় ন্যয় বিচার পেতে আমাকে বেগ পেতে হচ্ছে। তারা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হুমকি ধামকিও প্রদর্শন করে যাচ্ছে। তিনি ওই ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

উদ্দীপন সংস্থা যশোর জোনের আওতাধীন সাতক্ষীরা অঞ্চলের সাতক্ষীরা সদর শাখার’ নিজস্ব অর্থয়ানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের রসুলপুর জেলা পরিষদ মোড়স্থ উদ্দীপন এনজিও সাতক্ষীরা সদর শাখার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন উদ্দীনপন এনজিও সাতক্ষীরা অঞ্চলের’ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান ও সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদুল ইসলাম।

এসময় উদ্দীপন এনজিও সাতক্ষীরা অঞ্চলিক কর্মকর্তা আতিকুর রহমান বলেন, উদ্যোক্তা উন্নয়নের শ্লোগান-কে সামনে রেখে উদ্দীপন এনজিও বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সমাজে অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উদ্যোক্তা উন্নয়নের লক্ষে বিনামূল্যে ছাগল পালন প্রশিক্ষন, মুরগী পালন প্রশিক্ষন, হেলথকেয়ার প্রশিক্ষন, ফার্মেসী প্রশিক্ষনসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক সেলিম হোসেনসহ উদ্দীপন এনজিও সাতক্ষীরা সদর শাখার কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ টিসিবির পণ্য বিতরনে স্ব স্ব দায়িত্ব সঠিক ভাবে পালনের সরকারি নির্দেশনা উল্লেখ করে বলেছেন, সাধারন জনগনের হক যদি কেউ মেরে দেয়ার চেষ্টা করে, তার জন্য জাহান্নামের রাস্তা নিশ্চিত হয়ে গেল।

জাতির পিতাবঙ্গবন্ধুর হাতে গড়া (ট্রেডিং করপরেশন অব বাংলাদেশ) টিসিবির পন্য যা প্রতিদিন লাগে, প্রতি মাসে এক কোটি পরিবারের কাছে তিনটা পন্য ডাল চিনি তেল স্বল্প মূল্যে বিক্রির ব্যবস্থ করা হচ্ছে। বৈশি^ক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষ্ঠ ভাবে বিতরন করে যাচ্ছে, আগামীতে আরো সুষ্ঠ ভাবে বিতরণ করা হবে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নিধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সাতক্ষীরায় টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ১৪ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলা ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে টিসিবির পণ্যাদি বিক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest