সর্বশেষ সংবাদ-

নিজস্ব প্রতিনিধি :

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে ” অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর বৃহস্পতিবার সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সোনারগা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ।

এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে শীর্ষক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক – শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মোঃ আছাদুল ইসলাম।

আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক – শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে শীর্ষক সভার কার্যক্রম অবহিত করেন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর ‘‘ প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটির প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রধান রির্সোস পারর্সোন হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন আলোচনা সহ ‘‘ প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সভারঞ্জন শিকদার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অংশগ্রহণমূলক আলোচনা পদ্ধতির মাধ্যমে উন্মোক্ত আলোচনা পর্বে অভিভাবকদের অংশগ্রহনের জন্য। প্রতিবন্ধী জীবনের সংগ্রাম ও প্রতিবন্ধকতা উত্তরনের বিভিন্ন উপায় নিয়ে নিজের জীবনের ও নিজেদের শিশুর অভিজ্ঞতা বর্ণনা করেন বাক – শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ। অভিভাবকদের পক্ষ থেকে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কাজী আসাদ, মোমেনা খাতুন, জাহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রক্তিমা মজুমদার,অষ্টমী দাস, মামনি, আফরোজা সুলতানা, মাহমুদা বেগম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিভিন্ন ট্রেড কোর্সে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের লক্ষে চাকরি মেলার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরার চালতেতলা ক্যাথলিয়াক চার্চে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিএমজেড ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে জিআইজেড এর কারিগরি সহায়তায় ইউএমএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় জিএফএ কনসালটিং গ্রুপ কর্র্র্তৃক বাস্তবায়িত বিভিন্ন ট্রেড কোর্সে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ৬৬১ জন প্রশিক্ষিত জলবায়ু অভিবাসী ও হত দরিদ্রদের কর্মস্থানের লক্ষ্যে আয়োজিত চাকরি মেলায় সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

সম্মানিত অতিথি ছিলেন, আওতায় জিএফএ কনসালটিং গ্রুপ এর টিম লিডার এ্যালাসটিয়ার মেচিন।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, আওতায় জিএফএ কনসালটিং গ্রুপ এর ডেপুটি টীম লিডার হাবিবুর রহমান, উপদেষ্টা রতন মানিক সরকার, সাতক্ষীরা বিসিক এর উপ-পরিচালক গোলাম সাকলাইন কাফি, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মি. আব্দুল ওয়াদুদ। শেষে চাকরি পাওয়া দুই যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধান অতিথি।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দক্ষ মানুষের খুবই প্রয়োজন। দক্ষ মানুষ দেশের সম্পদ। শুধুমাত্র কারিগরি স্কুলই বেকারত্ব দূর করতে পারবে না। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। তবে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষরা কেউ বেকার থাকে না। যে কারণে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হতে হবে। তাহলেই বেকারত্ব দূর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : অধিক মুনাফা লাভের আশায় কাস্টমসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় শুল্ক ফাঁকি দিয়ে গমের ভূষির এলসি খুলে বাসমতি চাল আমদানিকালে বিজিবি ও শুল্ক কর্তৃপক্ষ দুই ট্রাক চাল আটক করেছে। বুধবার রাত সাড়ে ৯টায় ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের তিন নং গেট ও বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ভোমরা অফিসের সহযোগিতায় সাতক্ষীরা সদরের আলীপুর এলাকা থেকে একটি ট্রাকভর্তি চাল আটক করা হয়েছে। ওই দুই ট্রাকে ১৫০০ বস্তার বেশি চাল হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোমরা বন্দরের প্রশাসনিক শুল্ক কর্মকর্তা দয়াল মন্ডল জানান, আমদানিকারক সংস্থা যশোরের চুকনগরের ভাই ভাই স্টোর্স এর স্বত্বাধিকারি জয়দেব মণ্ডল গমের ভূষির এলসি খোলেন। সিএন্ড এফ এজেন্ট সাব্বির এন্টার প্রাইজের লাইন্সেসে বুধবার বিকেলে ছাড় করায় সিএন্ডএফ হারু ঘোষ। এরমধ্যে ভোমরা বন্দরের পার্কিং ওয়ার্ডের তিন নং গেট থেকে বাসমতি চাল ভর্তি একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-২২-৭৭৪৩) আটক করে শুল্ক কর্তৃপক্ষ। এ ছাড়া বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে আলীপুর এলাকা থেকে একটি বাসমতি চাল ভর্তি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-৫৮২৯) ও ভূষি ভর্তি ট্রাক (যশোর-ট-১১-১৫৭৩) আটক করে বিজিবি। তাদের আটককৃত ট্রাকে মোটা চাল ও বাসমতি চালের শুল্কসহ জরিমানা আদায় করা হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

এঘটনায় কাস্টমসের কেউ জড়িত আছে কি না এমন প্রশ্নের জবাবে কাস্টমসে গিয়ে বিস্তারিত তথ্য নেওয়ার অনুরোধ জানান তিনি।

ভোমরা সিএণ্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকছুদ খান জানান, গমের ভুষির এলসি খুলে বাসমতি ও মোটা চাল ভর্তি একটি ট্রাক বুধবার রাতে বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে আটক করা হয়েছে। এ ছাড়া বিজিবি পার্কিং ইয়ার্ডের বাইরে থেকে একটি চাল ভর্তি ট্রাক ও ভুষি ভর্তি ট্রাক আটক করেছে।
ভোমরা বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, শুল্ক কর্মকর্তা ও সিএণ্ডএফকে ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে বুধবার বিকেলে গমের ভূষির পরিবর্তে চাল আনা হচ্ছে মর্মে তিনি খবর পান। পার্কি ইয়ার্ডে ভারতীয় ট্রাক তেকে নয়টি ট্রাকে চাল ও ভূষি তোলা হয়।

এর মধ্যে আটককৃত ট্রাক দুটির একটিতে ভূষি থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। অপরটিতে থাকা চাল পরিমাপ করে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। ওই ট্রাকে ২৬ কেজি বস্তার ৭৭০ বস্তা বাসমতি চাল আছে বলে ট্রাক চালক তাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, যেখানে এক কেজি গমের ভুষির শুল্ক এক টাকা ৪০ পয়সা সেক্ষেত্রে মোটা চালের শুল্ক ৮.৮০ টাকা। বাসমতি চালের শুল্ক অনেক বেশি। সেক্ষেত্রে শুল্ক বিভাগ ও সিএণ্ড এফ এর কতিপয় সদস্যকে ম্যানেজ করেই সরকারের এ বিশাল শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল বলে তিনি মনে করেন। আটককৃত চাল ৩৩ ব্যাটালিয়নে নিয়ে পরিমাপ নির্ধারণ করার পর শুল্ক গুদামে জমা দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএন্ডএফ ব্যবসায়ি জানান, বুধবার সন্ধায় একজন পরিদর্শক শুল্ক কর্মকর্তা ও কয়েকজন মিসএণ্ডএফ কর্মকর্তার উপস্থিতিতে কাগজপত্র যাঁচাই বাছাই শেষে ওই মাল ছাড় করা হয়। সেক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের যোগসাজস ছাড়া কোন ভাবেই চালের পরির্বতে ভূষি দেখিয়ে এলসি করানোর সুযোগ নেই। কাস্টমসের কতিপয় কর্মকর্তারা অবৈধ সুবিধা নিয়ে এধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে মালামালসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বনবিভাগের টহলরত বিশেষ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পুষ্পকাঠি সংলগ্ন মাইটার খাল থেকে তাদের আটক করেন। এ সময় জব্দ করা হয় তিনটি নৌকা, জাল, ড্রাম, আহরিত মাছ ও বৈঠা।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, মৃত ফজের আলীর ছেলে আজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও কয়রা উপজেলা ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলগীর হোসেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনবিভাগের বিশেষ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি সংলগ্ন মাইটার খাল এলাকায় অভিযান চালিয়ে উক্ত ৫ জেলেকে মাছধরার সরঞ্জামসহ আটক করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে উক্ত ৫ জেলেকে আটকের পর বনআইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডল হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত ও এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেছেন সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন তারা। বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুক্তিযোদ্ধা জি.এম আব্দুল গফুর।

লিখিত বক্তব্যে তারা বলেন, মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডল গত ৪ অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল ১০ টায় তার নিজ বাড়ি থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ নিতে এসে নিখোঁজ হয়েছিলেন। তার আত্মীয় স্বজনরা তার কোন খোঁজ না পেয়ে পরদিন ৫ অক্টোবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মাধ্যমে সদর থানায় জিডি করেন। এরপর টানা ৪ দিন ধরে নিঁখোজ থাকার পর গত ৯ অক্টোবর দুপুর দেড়টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট লিফটের নিচ থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহ শনাক্ত হওয়ার পর পোষ্টমটেম ও গার্ড অফ অনার শেষে পরিবারের মাধ্যমে মরদেহ দাফন করা হয়।

এরপর আমরা মুক্তিযোদ্ধারা গত ১০ অক্টোবর দুপুর ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার জন্য সেখানে যাই। সেখানে যাওয়ার পর হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত ই-খুদা জানান, হাসপাতালের ৪টা লিফটের মধ্যে ৩টা লিফটই গত ৩/৪ মাস যাবত নষ্ট। মাত্র একটা লিফট সচল রয়েছে। যে বন্ধ লিফটির নিচে তার মরদেহ পাওয়া গেছে ওই লিফটের বন্ধ দরজার সামনে সোফা দিয়ে আটকানো ছিল। তাহলে নষ্ট লিফটের ভিতর তিনি কিভাবে ঢুকলেন এবং কেন ঢুকলেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি সেখানে উপস্থিত টেকনিয়াশান, কেবিন মাষ্টার ও লিফট ম্যান। তারা বার বার বলতে থাকেন দরজার মুখে সোফা দিয়ে আটকানো ছিলো। এরপর আমরা বলি যে একজন ৮৫ বছরের অসুস্থ বৃদ্ধ মুক্তিযোদ্ধার পক্ষে ওই সোফা সরিয়ে নষ্ট লিফটে গিয়ে পড়ে যাওয়া আমাদের কাছে সন্দেহের সৃষ্টি হয়েছে। আমাদের ধারনা এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। তারা আরো জানান, এ ঘটনায় ইতিমধ্যে গত ১১ অক্টোবর সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে মানব বন্ধনসহ নিহতের পরিবারের পক্ষ থেকে তার ছেলে সদর থানায় একটি এজাহারও জমা দিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাগণ এই হত্যা কান্ডের সুষ্ট তদন্ত পূর্বক এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসহ প্রধান মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, শেখ তৈয়েবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীসহ ১৪ জন বীর মুক্তিযোদ্ধা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন,

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি,

শেখ আজাদুল ইসলাম, কাজী আখতারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম, জাকির হোসেন টিটু, আব্দুল আজিজ বাবু, মিজানুর রহমান, বাসুদেব, নাসির উদ্দিন, রুবেল হোসেন, শিমুল হোসেন, সাইফুল হোসেন প্রমুখ ।

আরো উপস্থিত ছিলেন ইশারাত আলী, আলমগীর হোসেন, আজারুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় সকল নেতৃবৃন্দই বলেন যে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা দাবিদাওয়া বাস্তবায়ন এবং আন্দোলনের নামে জামায়াত-বিএনপির ভাংচুর, দেশব্যাপী নৈরাজ্যসহ ধ্বংত্মাক কর্মকান্ডের বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় এই শ্রম বান্ধব সরকার গঠন হবে এটাই হোক জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার।

আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ও কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার বিকালে সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রহমউদ্দিন গাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমরেড হান্নানের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। বক্তব্য রাখেন, পার্টির সেক্রেটারী ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নির্মল সরকার, ইউনিয়ন কমিটির নেতা মোতালেব মাস্টারসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বলেন কৃষক, খেতমজুর শ্রমিকসহ গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু করার দাবি সরুলিয়া ইউনিয়ন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
সাথে সাথে গণসংগঠনের সম্মেলন কে সফল করার মাধ্যমে গরীব মেহনতী মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান।এছাড়া মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি বি এন পি,জামাত শিবিরের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-মুল্যের উর্দ্ধগতি, অর্থনৈতিক সংকট সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে রোপা আমনের উপকারী ও ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্নয়ে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার শংকরকাটি উত্তর বিলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা সম্প্রসারণ কৃষি কর্মকর্তা লতিফুল হাসান, এসএপিপিও বিল্লাল খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান, কৃষক উজ্জ্বল হোসেন সহ এলাকার অর্ধ শতাধিক কৃষকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest