সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

৪ জানুয়ারী ২০২৩ সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে ‘‘ প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে সম্প্রীতি হলরুমে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ। সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর সহকারী পরিচালক জনাব মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম। মূল বক্তা হিসেবে সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর ‘‘ প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটির বিষয়বস্তু অবহিত করেন প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

সমাপনি বক্তব্যে সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর সহকারী পরিচালক বাক-শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ক প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন। পারিবারিক অধিকার প্রতিষ্ঠায় অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করেন ও তাদের পড়া-লেখা নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় উপস্থিত সকল অভিভাবকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের ভুয়সী প্রশংসা করেন। অংশগ্রহণমূলক আলোচনা পদ্ধতির মাধ্যমে উন্মোক্ত আলোচনা পর্বে অভিভাবকদের অংশগ্রহনের মাধ্যমে প্রতিবন্ধী জীবনের সংগ্রাম ও প্রতিবন্ধকতা উত্তরনের বিভিন্ন উপায় নিয়ে নিজের জীবনের ও নিজেদের শিশুর অভিজ্ঞতা বর্ণনা করেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ।

অভিভাবকদের পক্ষ থেকে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মনোয়ারা বেগম, মোঃ ইব্রাহীম, সালমা আক্তার, টুম্পা ঘোষ, পিংকি মজুমদার, ফাতেমা বেগম মোঃ লিটন মোমেনা বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন । প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে গলায় রশি দিয়ে আবুল বাসার নামের এক প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারী বুধবার দুপুরের কোন এক এসময় এঘটনা ঘটে।
তিনি কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত ইনতাজ আলীর বড়পুত্র এবং কৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শ্যামনগর সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।

বুধবার দুপুরে শ্যামনগরের গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নার সংলগ্ন শালিকার বাড়ির আঙ্গিনায় থাকা আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহতের ভাই আবুল খায়ের জানান, বিদ্যালয় থেকে ভাইকে বরখাস্তের জন্য শোকজের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তাকে বিদ্যালয় থেকে মানসিক নির্যাতন করা হতো। হয়তো এ কারনেই তিনি আত্মহত্যা করেছেন।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাওলাদার সানোয়ার হোসেন মাছুম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারনা করা হচ্ছে। তবে প্রধান শিক্ষক আবুল বাসার ঋণে জর্জরিত ছিলেন বলে শুনেছি। ঋণের চাপের কারনে হয়ত আত্মহত্যা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন নাগরিক নেতা, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রগতিশীল নাগরিক ব্যক্তিত্ব সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা (সার্টিফিকেট গ্রহণকারী নন) অধ্যাপক মো: আনিসুর রহিম। বুধবার (৪ ডিসেম্বর-২০২৩) সকাল ৯টায় আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

এরপর তাঁর মরদেহ নেওয়া হয় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রিয় শিক্ষককে শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিক আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শোকার্ত মানুষের ঢল নামে সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে। শ্রদ্ধার ফুলে ভরে যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক নেতা মানবাধিকার সংগঠক আনিসুর রহিমের কফিন।

সাংবাদিক আনিসুর রহিমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি,জেলা ওয়ার্কার্স পার্টি,জেলা জাসদ, জেলা বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাতক্ষীরা প্রেসক্লাব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা গণফোরাম, জেলা সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা নাগরিক কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, আসমানী শিশু নিকেতন, তালা-কলারোয়া-১ আসনের এমপির পক্ষে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), দৈনিক পত্রদূত পরিবার, দৈনিক কালেরচিত্র পরিবার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা শাখা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, দৈনিক দক্ষিণের মশাল পরিবার, উদীচী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সুলতানপুর আজাদি ক্লাব সংঘ, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাশ রায়, স্বদেশ, বারসিক, দ্যা এডিটসর, উত্তরণ, এমএসএফ, প্রথম আলো বন্ধুসভা, তালা প্রেসক্লাব, মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এসময় শোকার্ত মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের চত্ত্বর।

জানাজা নামাজের আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক মৎস প্রতিমন্ত্রী ডাঃ আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী,

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম। জানাজা নামাজ শেষে সাংবাদিক ও শিক্ষাবিদ আনিসুর রহিমকে সাতক্ষীরা কামালনগর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন,এর সদস্য গাজী ফরহাদ অসুস্থ

সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন,এর সদস্য দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের রিপোর্টার গাজী ফরহাদ অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুর তার বাড়িতে হঠাৎ পেটে বেথা ও বমি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতােল ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান তার অবস্থা উন্নিতর দিকে। মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা সদর হাসপাতালে গাজীফরহাদ কে দেখতেযান সম্মিসম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপিত আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক রাহাত রাজা,  মেহেদীআলী সুজয়, কোষাধ্যক্ষ সেলিম হোসেন।  এসময় সম্মিসম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সদস্য গাজী ফরহাদের সুস্ততা কামনা  করেন সদস্যরা । প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রতিথযশা সাংবাদিক ও জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক মোঃ আনিসুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা জাসদ।

বিবৃতিতে জেলা জাসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, আনিসুর রহমান ছিলেন সাতক্ষীরার সাংবাদিকতা জগতের প্রথিকৃৎ। তার মৃত্যুতে সাংবাদিকতা জগৎ ও নাগরিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়। সাতক্ষীরা জেলা জাসদের নেতাকর্মীরা তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোল্ল্যা আবদুর রাজ্জাক, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মোঘল, নারী জোট জেলা শাখার সভাপিতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, শ্রমিক জোটের আহবায়ক মোঃ বেলায়েত হোসেন, সদস্য সচিব সুকুমার পালিত, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আবদুল আলীম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিক প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সপরিবারে সুন্দরবনে যাওয়ার পথিমধ্যে শ্যামনগরে অসুস্থ হন। তাঁর বুকে পেসমেকার বসানো ছিল। আগামী ০৭তারিখে পেসমেকার টি চেঞ্জ করার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল।

যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় এই ছাত্রনেতা সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতা শুরু করেন। আপোষহীন সাহসী সাংবাদিকতা করার কারণে অসংখ্যবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতিও ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আনিছুর রহিম এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শহরের কদমতলা বাজারস্থ কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকরা।

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আনিছুর রহিম এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু,

সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, অর্থ সম্পাদক রফিকুল আলম, জাহাঙ্গীর আলম, সোহরাব হোসেনসহ ক্লাবের সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

০৩ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সম্প্রীতি হল রুমে অনুষ্ঠানে স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল কানাডা হাই কমিশন বাংলাদেশ এর অর্থায়নে এ্যাডভোকেসি সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম।

আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এ্যাডভোকেসি সভার কার্যক্রম অবহিত করেন এবং প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

আরও উপস্থিত ছিলেন, শিক্ষক দীপা মন্ডল, শৈব্যা মন্ডল, রিপন মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ”শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অভিভাবকদের পক্ষ থেকে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো: রাশিদুল ইসলাম, সবিতা রানী, ফারহানা খাতুন, জামেলা বেগম, কল্পনা রানী, সাহারা বানু, সাইফুল ইসলাম, হামীদুল ইসলাম, শামীম হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার থেকে প্রকাশিত দৈনিক চিত্র’র প্রতিষ্ঠতা সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক আন্দোলনের অন্যতম নেতা, সিনিয়র সাংবাদিক আনিসুর রহিম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম রেজিঃ নং (৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছিরউদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্যনির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক আমার বার্তা) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest