সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধিঃ

কলারোয়ায় তুলশিডাঙ্গায় কৃষকদের সাথে মতবিনিময় ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও আ’লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন দপ্তরের উন্নয়নের কথা তুলে ধরে কৃষিতে অভাবনীয় সাফল্যের চিত্র তুলে ধরেন।

তিনি জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে লবনাক্ততা সহ প্রাকৃতিক দূর্যোগে সহনশীল ফসল উৎপাদনে কৃষি বৈজ্ঞানিক ও কৃষিবিদদের নতুন নতুন জাতের বীজ উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিদেশ থেকে ভোজ্য তেল আমদানীর উপর নির্ভর না করে প্রান্তিক কৃষকদের মনোভিরাম পরিবেশে সরিষা উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন কলারোয়া তথা সাতক্ষীরা জেলার কৃষকরা আম, কুল, পেয়ারা, শসা,

হাইব্রিড টমেটা সহ বিভিন্ন ধরনের ফল, শাকসবজি ও মাঠ ফসল উৎপাদনে যে অগ্রণী

ভূমিকা রেখেছে সে জন্য কৃষকদের কথা বিবেচনা করে সাতক্ষীরাতে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।  সাতক্ষীরা জেলা প্রশাসন, বিএআরআই ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিএআরআই’ পরিচালক(গবেষণা) মোঃ তারিকুল ইসলাম, খুলনা অঞ্চলের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল ইসলাম।  অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নূরুল ইসলাম, কৃষিবিদ ড. মোঃ জামালউদ্দীন,অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা সরদার মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,  জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, মাহাবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, রবিউল হাসান,  সহকারী অধ্যাপক আবুল কালাম, ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, আজিজুর রহমান, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জি,এম শফিউল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি, সূধি, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ। মতবিনিময সভার আগে মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ইউরেকা ফিলিং স্টেশন সংলগ্ন নয়নাভিরাম সৌন্দর্যে ভরা  সরিষা ক্ষেত ও  মৌবাক্স স্থাপন করে মধু আহরণের স্থান পরিদর্শন করেন। মাঠ দিবস শেষে তিনি সাতক্ষীরার নলতায় গমণের উদ্যেশ্যে কলারোয়া ত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রতিনিধি:  বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন সরকার। যার নেতৃত্বে আমরা দেশকে জাদুর ছোয়ায় এগিয়ে নিচ্ছি।
বাংলাদেশ সরকার কৃষি ও জনবন্ধন উন্নয়নের সরকার।  আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি। কৃষক পর্যায়ে সার ও বীজ প্রদান করা হচ্ছে। বর্তমানে দেশে ১০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করা হচ্ছে। যা এ সময় পুরো দেশের চাহিদা মেটাতো। কিন্তু বিএনপি সরকার আসার পর বাহিরে থেকে তেল আমদানি করায় বর্তমানে ২০/২৫ হাজার কোটি টাকার তেল ক্রয় করতে হয়। আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার সরকার ৫০ ভাগ শরিষা তেল উৎপাদনের ব্যবস্থা করবে। বর্তমান উন্নত জাতের মাধ্যমে শরিষা, ধানের জাতের মাধ্যমে কম সময়ে অধিক পরিমান উৎপাদন করা হচ্ছে। গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করে কৃষক লাভবান হচ্ছে দেশের অর্থনীতি বাড়ছে।
দেশের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে। তাদের জন্য দরকার শিল্প কারখানা। দক্ষ জনশক্তিতে রূপান্তিত করা গেলে দেশ আরো এগিয়ে যাবে। দেশের মানুষ কেউ গৃহহারা থাকবে না। ভিক্ষুকের দেশ থেকে আমাদের সরকার উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তিত করেছে। আমরা দেশেকে একটি উন্নত দেশ গড়তে। সেজন্য আপনাদের সমার্থন  ও ভোট কামনা করি। আগামী নির্বাচনে জনগন যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগন চাইলে পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি। একই সাথে সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী রুহুল হককে পুনরায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখবেন।
রবিবার (৮ জানুয়ারী) বিকালে নলতা এ.এম.আর কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।
বক্তারা আরো বলেন, সরকার শহর গ্রাম পর্যায়ে নানামূখি উন্নয়ন করে চলেছেন।
যার মধ্যে মানুষের মৌলিক অধিকারকে প্রধান্য দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থা, বাসস্থান সহ সকল অধিকার বাস্তবায়ন করে চলেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার স্বপ্ন ভঙ্গ করেতে চেয়েছিলেন সেটি শক্ত হাতে তার কন্যা বাস্তবায়ন করছেন। সে লক্ষে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সবধরনের কাজ পরিচালনা হচ্ছে যা একটি দিন মানুষের কাছে অবিশ্বাস্য ছিল। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি কখনো স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আসুক সেটি চাই না। তাই অপশক্তিকে আর মাথা উচু করতে দেওয়া যাবে না। আগামী ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এখনই প্রতিজ্ঞবদ্ধ হতে হবে। গণতন্তের বিজয় আনার আহবান জানান বক্তরা।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটোর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, ডাঃ মোখলেছুর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহজান আলী, পৌর আওয়ামী লীগের শাহাদাত হোসেন,
ওইশ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্জ আবুল হোসেন পাড় সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি ::
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের পক্ষ থেকে সদ্য বিদায়ী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ক্যাম্প ইনচার্জ মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান পাড়, মোড়ল লিয়াকত আলী, প্রকাশ দালাল, খলিলনগর ইউনিয়ন আ. লীগ নেতা গোলদার মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সংবর্ধিত অতিথি (ইউএনও) কে খলিলনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আলোচনায় প্রধান অতিথি বলেন, আমি বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা প্রাপ্তির প্রতিটি মানুষের সবচেয়ে কাছের একটি প্রতিষ্ঠান। আপনারা সহযোগীতা করেছেন বলেই আমরা উপজেলা প্রশাসন থেকে আপনাদের সেবা প্রদান করতে পেরেছি। এসময় তিনি জনপ্রতিনিধিদের বলেন, নিজেদেরকে আরো উদ্যোগী হতে হবে এলাকার স্বার্থে। শুধু জন্মনিবন্ধন, বয়ষ্ক ভাতার কার্ড দিয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কাজ করে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে।

সেটাই হোক আপনাদের পথচলায়। আপনাদের সহযোগীতার জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালার উন্নয়নে তার ভূমিকা স্মরণে রাখার মতো। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ দাতব্য প্রতিষ্ঠানে তিনি বিশেষভাবে অবদান রেখেছেন । তার পদোন্নতিতে আমরা অত্যন্ত খুশি। তিনি তার নতুন কর্মস্থলেও সফলতার সাক্ষর রাখবেন এ দোয়া ও আর্শিবাদ রইল। পাশাপাশি তিনি আমাদের হৃদয়ে থাকবেন, খলিলনগরবাসীও তার হৃদয়ে থাকবে এ প্রত্যাশা আমাদের রইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, নিরপেক্ষ, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবেনা।

আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করে ছাড়া হবে। বর্তমান সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে তিনি বলেন, যে আদেশের অজুহাতে বর্তমান সরকার তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে চায়না সেই আদেশেই দুইবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে। সরকার চাইলেই সেটি সম্ভব। তিনি বলেন, চুড়ান্ত আন্দোলনের আগেই সরকারের বোধোদ্বয় হবে। জেলা বিএনপির আয়োজনে শনিবার সকাল ১০টায় শহরের আমতলা মোড়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এ্যাডভোকেট শাহানা পারভীন বকুল প্রমূখ। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আদালত, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন যন্ত্রসহ সব কিছু সরকার ধ্বংশ করে ফেলেছে। সর্বস্তরের প্রশাসন আজ সরকারের আজ্ঞাবাহি হিসেবে কাজ করে। সরকার প্রশাসনকে জনগনের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ঠ্রকাঠামো সংস্কার করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তত্বাবধায়ক সরকার যদি খারাপ হয় তত্বাবধায়ক সরকারের দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে কেন সাজা প্রদান করা হলো।

অথচ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: ভোমরায় বিজিবি’র হাতে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে দুটি অবৈধ মোবাইল জব্দের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মরিয়া হয়ে উঠেছে এক ভারতীয় নাগরিক। নানা কৌশলে মোবাইল দুটি উদ্ধার করতে সাংবাদিকদের সহযোগীতা না পেয়ে তাদের বিরুদ্ধেও চক্রান্ত চালাচ্ছেন ওই ভারতীয় নাগরিক মোবাইল চোরাকারবারি দেবদাস সরদার। তিনি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার মরাহোলদিয়া গ্রামের রবিদাস সরদারের ছেলে।

এঘটনার তদন্তে মাঠে নেমেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
জানা গেছে, গত ৪ জানুয়ারি ২৩ তারিখে দেবদাস পাসপোর্টের মাধ্যমে ভোমরা বন্দরে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি দেবদাসের কাছ থেকে নতুন ৪টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। পরে ২ দুটি মোবাইল বিজিবি জব্দ করে। প্রায় ২৫ হাজার টাকা মূল্যের খোয়া যাওয়া দুটি মোবাইল উদ্ধারের জন্য স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগ করে দেবদাস। ওই সাংবাদিক মানবিক কারনে সাতক্ষীরার এক সাংবাদিক নেতার সহযোগিতায় বিজিবি’র কাছে অনুনয় বিনয় করে মোবাইল দুটি উদ্ধার করেন। কিন্তু মোবাইল উদ্ধারের দীর্ঘ সময় পার হওয়ার কারনে দেবদাস শ্যামনগরের ভেটখালীতে তার শ^শুর বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ওই সাংবাদিকের সাথে কোন প্রকার যোগাযোগ না করেই সাংবাদিকদের ব্লাক মেইল করার অপচেষ্টা চালায় দেবদাস। বিষয়টি অবগত হয়ে ওই সাংবাদিক নেতা মোবাইল দুটি পুনরায় ভোমরা বিওপি কমান্ডারের কাছে পৌছে দেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ভারতীয় নাগরিক মোবাইল চোরাকারবারি দেবদাস সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানির চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, ওই দেবদাস চোরাই মোবাইল চক্রের সদস্য। সে নিয়মিত বৈধ পথে ভারতীয় অবৈধ মোবাইল নিয়ে বাংলাদেশে এসে বিক্রয় করে আবার ভারতে চলে যায়। দেবদাসের মোবাইল ভারতীয় প্রশাসনসহ বিভিন্ন উচ্চ পর্দস্থ কর্মকর্তাদের নাম্বার রয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন।

এবিষয়ে ভোমরা বিজিবি কমান্ডার আবু তাহের বলেন, শুক্রবার সকালে সাতক্ষীরার প্রেসক্লাবের সভাপতি সাহেব নিজে এসে আমার কাছে মোবাইল দুটি জমা দিয়ে গেছেন। আমি সিজারলীস্ট করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। তবে দেবদাস নিয়মিত বৈধ পথে ভারতীয় অবৈধ মোবাইল নিয়ে বাংলাদেশে এসে বিক্রয় করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : আগামী ৮ জানুয়ারী নলতা কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভা সফল করতে দেবহাটায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আগামী ৮ই জানুয়ারি বিকাল ৩টায় নলতা কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উক্ত সমাবেশে সকল নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে সমাবেশ সফল করবেন। তিনি আরো বলেন, করোনা পরবর্তী এটি সাতক্ষীরার বৃহৎ গনজমায়েত।

এর মধ্য দিয়ে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনের গোড়াপত্তন হবে। দেশের উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথমদিন বই, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, নলতা ম্যার্টস, পদ্মা সেতু সহ অসংখ্য উপহার দিয়েছেন। চলমান এ উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই ৮ই জানুয়ারী হাতে হাত রেখে নলতার জনসভা সফল করতে হবে।

ঈদগাহ বাজারে সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় বক্তব্য দেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

শুক্রবার (৬ জানুয়ারী) সকালে আইএফআইসি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

এসময় ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি সকালে কদমতলাস্থ বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ এম এ হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন অফিসের ম্যানেজার আরিফুল ইসলাম, মেহেদী হাসানসহ শিক্ষার্থীরা। এ সময় নবাগত শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।া প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest