সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের কৈখালী সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কৈখালী এলাকাবাসীর আয়োজনে শুক্রবার দুপুরে মধ্য কৈখালী গাজীপাড়া বায়তুন নুর জামে মসজিদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুলবুল আহমেদ সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, প্রধান শিক্ষকের স্ত্রী নুরু নাহার পারভীন, বড় ছেলে মেহেদী হাসান, ছোট ছেলে ছামিউল আজম, কৈখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম শুভ, বিশিষ্ট সমাজসেবক বজলু মোড়লসহ এলাকাবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, শ্যামনগর কৈখালী ইউনিয়নে সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারের অকাল মৃত্যুতে পিছন থেকে যারা দায়ী তাদের কে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি চায় এলাকাবাসী।

এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুননাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে সাতজনের নামে মামলা দায় করেন। যার ৩০৬ ধারা মামলা নং- ৩।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার আত্মহতনন প্ররোচনা মামলার কোন আসামীকে তিন দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। তবে মামলার তদন্তকারি কর্মকর্তা বলছেন, আসামীরা সকলে পালিয়ে এলাকার বাইরে চলে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আত্মহননকাাির প্রধান শিক্ষক আবুল বাশারের স্ত্রী নুরুন্নাহার জানান, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম সভাপতি থাকাকালিন গত বছর নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চারজন কর্মচারি নিয়োগ দেওয়া হয়। ত্রুটিপূর্ণ হওয়ায় নিয়োগ বোর্ড আয়া পদে মারুফা খাতুনের আবেদনপত্র বাতিল করে নিয়োগ বোর্ড।

আবেদনপত্র বাতিলের দোষ তার স্বামীর উপরে চাপিয়ে দিয়ে তিনজন শিক্ষক ও তিনজন অভিভাবক সদস্য পরিকল্পিতভাবে মারুফাকে দিয়ে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের চেষ্টা ও টাকা আত্মসাতের মামলা করান। আব্দুর রহিম নতুন কমিটির সভাপতি হওয়ার পর থেকে হয়রানি করতে থাকেন। পরে তার স্বামীকে বাঁচানোর নামে বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে শিক্ষক আব্দুল মজিদ, সহকারি শিক্ষক সালাহউদ্দিন, শিক্ষক আব্দুল মান্নান , অভিভাবক সদস্য মারুফা খাতুন ও জাকির হোসেনের যোগসাজসে বর্তমান সভাপতি আব্দুর রহিম ও অভিভাবক সদস্য আলী মোর্তুজা প্রধান শিক্ষকের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। প্রধান শিক্ষক তাদেরকে সম্প্রতি পাঁচ লাখ টাকাও দেন। বাকী ৪৫ লাখ টাকার জন্য আলী মোর্তুজাসহ অন্যান্যরা প্রধান শিক্ষককে চাপসৃষ্টি ও হুমকি অব্যহত রাখে। এতে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক সভাপতির কাছে ছুটি চান।

সভাপতি তা মঞ্জুর না করে গত ২ জানুয়ারি প্রধান শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেন। এতে প্রধান শিক্ষক মানসিক হারসাম্য হারিয়ে ফেলে বুধবার গোপালপুরে তার ভ্য়ারা ভাই ইটালী প্রবাসী আবু সাঈদের বাড়ির ভাড়া বাসার সামনে আমগাছে গলায় তোয়ালের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় তিনি সভাপতি আব্দুর রহিমসহ সাত জনের নাম উল্লেখ করে বুধবার রাতে থানায় আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা করেন। কিন্তু ঘটনার তিন দিন পার হয়ে গেলেও পুলিশ কোন অসামীকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে দুই শিক্ষার্থী সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, আসামীরা এলাকার বাইরে অবস্থান করায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

প্রচ- শীতে কাঁপছে সারা দেশ। শীতের তীব্রতায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। প্রচন্ড শীতে গরম কক্ষে বসে না থেকে গভীর রাতে সাতক্ষীরা শহরের অসহায় মানুষের শীতের পোষাক পৌছে দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

গতকাল বুধবার রাতে দু একজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগ নেতা খায়রুল্লাহ আরাফাতসহ অন্যান্য ছাত্রলীগকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অসহায় মানুষের জন্য কাজ করতেন। সেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে এ তীব্র শীতে আমি ঘরে বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর সেই আদর্শ কে বুকে লালন করে যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। বাংলাদেশ ছাত্রলীগ অতীতের মানুষের পাশে ছিলো। ভবিষ্যতেও পাশে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অধিনায়ক পর্যায়ে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সর্বাত্মক আলোচনা হয়েছে এবং দু-পক্ষই একত্রে সীমান্ত রক্ষায় অবিচল ভাবে কাজ করার অঙ্গীকার সহ বিভিন্ন সীমান্তে অপতৎপরতা রোধে সর্বদা একসাথে কাজ করার আশ্বাস প্রদান করেন।

পতাকা বৈঠকে অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ বডার গাড (বিজিবি) দলের নেতৃত্ব দেন নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ‍্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি। ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম সহ ৩ জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫ জন উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ১১৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার শ্রী রাজেস কুমার ত্রিপাটি। এছাড়া ভারত বিএসএফ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড‍্যান্ট শ্রী সোয়েমবার সিং, ৬ জন কোম্পানি কমান্ডার সহ অন্যান্য পদবীর ৭ জন উপস্থিত ছিলেন।

উক্ত পাতাকা বৈঠক সভায় বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তঃসীমান্ত সমস্যাসমূহ পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।

পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।
ছবির ক্যাপশন:নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ভেজাল মধু তৈরি করে বাজারজাতকরণের অভিযোগে ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১০ মণ ভেজাল মধুসহ গোডাউন সিলগালা করা হয়েছে।

এর আগে পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় মধু তৈরির কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে অভিযানের খবর পেয়ে সটকে পড়ে প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম মুুকুল।

সাঁজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শাহাজাহান গাজী (৩৫)। তিনি দীর্ঘ সময় ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, নুর ইসলামের পিটিআই মাঠের পূর্বপাশে একটি ভেজাল মধু তৈরির কারখানা রয়েছে। মাস খানেক আগে তিনি জনৈক নওশের আলীর কাছ থেকে ঘর ভাড়া নেন। প্রথমে চিনি ও পানির সাথে ফিটকারি মেশানো হয়। পরে রঙের সাথে স্বাদ বাড়ানোর রাসায়নিক দ্রব্য মেশানো হয়। এরপর আধা কেজি খাটি মধুর সাথে এসব মিশ্রণ মিশিয়ে তৈরি করা হয় ২ কেজি মধু।

মোকলেছুর রহমান আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সটকে পড়ে ভেজাল মধু তৈরি করার মুল হোতা নুর ইসলাম মুকুল। আটক করা হয় কারিগর শাহাজাহান গাজীকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীরের আদালতে শাহাজাহানকে সোপর্দ করা হয়। আদালত শাহাজাহান গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

১০ মণ ভেজাল মধুসহ কারখানা সিলগালা করা হয়েছে। এছাড়া ভেজাল মধুর নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে। পরবর্তীতে ভেজাল মধু তৈরি করার মুল হোতা নুর ইসলাম মুকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: পৌষের শেষার্ধে তাপমাত্রা নেমে কাঁপছে রাজধানীসহ দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। কুয়াশার চাদর আজ (বুধবার) ঢেকে রেখেছে ঢাকাসহ অঞ্চলগুলো। আবহাওয়া অফিস বলছে, এমন কুয়াশা আরও ২-৩ দিন থাকবে। তবে টানা হয়ত থাকবে না। দুপুরের দিকে কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আজ সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা :
সাতক্ষীরার দেবহাটায় হলুদ ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত। ক্ষেতের পর ক্ষেত হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মন আলোড়িত হচ্ছে। মধু আহরনে মৌমাছিরা মেতে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। আবহাওয়া খারাপ,বৃস্টি ও কুয়াশা থাকায় সরিসার আবাদ কিছুটা ক্ষতি হয়েছে।তারপরও উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছে। প্রতি ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে।

এবছর যা আবাদ হয়েছে তাতে সরিষা চাষে লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আংশঙ্কা করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেধেছে এলকার কৃৃষকরা। শীতের শুরুর আগে কৃষকরা শত ব্যাস্ততার মধ্য দিয়ে চাষের উপযোগী জমি প্রস্তুত করেন। চাষের জমিকে বার বার চাষ দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে পরিমিত বীজ বপন করেন কৃষক। কদিন যেতে রোপনকৃত বীজ হতে চারা গজাতে শুরু করে সবুজ গাছ। গজানো চারা দিন যেতে বাড়তে শুরু করে। দেশের তেলের চাহিদা মেটাতে এবং ফসল বিক্রয় করে ভালো দাম পাওয়ায় চাষীরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন অনেক কৃষক। ফলে দেবহাটায় প্রতি বছর বাড়ছে সরিষা চাষ।

দেবহাটার সখিপুর মোড় থেকে উপজেলা সড়কের দিকে এগুতে থাকলে মাঠ জুড়ে দেখা মিলবে হলদে ফুলের সমহার। মাঠ জুড়ে শুধু শরিষা ফুলের সম্ররাজ্য। গাছে গাছে হাজারো মৌমাছি গান গেয়ে মধু সংগ্রহ করছে। আর অন্যদিকে কৃষক ফসল পরিচর্চায় সময় পার করছেন। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার হেক্টর, সেখানে আবাদ হয়েছে ১০৭৫ হেক্টর।

এদিকে সরিষা চাষি ফজর আলী জানান, কোঁড়া বিলে ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। গত বছরের তুলনায় ফলন বেশি হওয়ার আশংঙ্কা করছি। সরিষা চাষ শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় ক্ষতির সম্ভবনা দেখছি না। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে লাভের আশা করছেন তিনি।

এ ব্যাপারে দেবহাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, উপজেলার বিভিন্ন মাঠ এখন সরিষা চাষের দখলে। সরিষার সাথে উৎপাদিত হচ্ছে সরিষা ফুলের মধু। আর তাই কুলিয়া, পারুলিয়া ও সখিপুর ইউনিয়নে ২৩০ টি মৌ বাক্স বসিয়েছেন মৌ খামারীরা। সরিষা খেতে মধু উৎপাদন করলে প্রাকৃতিক পরাগায়ন বেশি হয়, এতে সরিষার উৎপাদন বৃদ্ধি পায়। এবছর প্রান্তিক চাষীদের মাঝে বিঘা প্রতি ১ কেজি বীজ,১০ কেজি DAP,১০ কেজি MOP দেওয়া হয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূল আছে, আমরা বাম্পার ফলনে আশাবাদী। এবছর ১২০০ টন সরিষা উৎপাদন হবে আশা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় অসহায়- দরিদ্র ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক এ এস এম আক্তার ও অফিস সহকারি মো. কামরুল ইসলাম প্রমুখ।

এসময় ৩শতাধিক ভাসমান ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest