শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সাতক্ষীরার প্রবীন সংবাদিক সুভাষ চৌধুরীর সহকর্মীরা। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তার দীর্ঘদিনের সহকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে দশটায় তার মৃতদেহ প্রেসক্লাব চত্বরে নিয়ে আসলে সহকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি আবু আহমেদ, আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, লায়লা পারভীন সেঁজুতি, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, মোস্তাফিজুর রহমান উজল্ব, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শরিফুল্লাহ কায়সার সুমন, সাংগঠনিক সম্পাদক এম. ইদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, ফারুক মাহবুবুর রহমান,

নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, কাজী শওকাত হোসেন ময়না, কাজী শহিদুল হক রাজু, আবুল কাশেম, অসীম বরণ চক্রবর্তী ,বরুণ ব্যানার্জি, আশরাফুল ইসলাম খোকন, আমিনুর রশিদ, এম রফিক, আসাদুজ্জামান, গোলাম সরোয়ার, এম জিললুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আব্দুস সামাদ, কৃষ্ণ মোহন ব্যানার্জী, ইব্রাহিম খলিল, আমিনা বিলকিস ময়না, আসাদুজ্জামান সরদার, স ম তাজমিনুর রহমান টুটুল, এসকে কামরুল হাসান, খন্দকার আনিসুর রহমান, এসএম আকরামুল ইসলাম, মীর মোস্তফা আলী, মেহেদী আলী সুজয়, এম বেলাল হোসাইন সহ প্রেসক্লাবের অণ্যান্য সদস্যগন, শিল্পকলা একাডেমীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে রসুলপুর শ্মশানে অন্তেষ্টিক্রিয়ায় সম্পন্ন করা হয়।

সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী (৭২) মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্বাসকষ্ট, কিডনি, হার্টসহ নানান ধরনের রোগে ভুগছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি ;

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:

সামান্য বর্ষা হলেই মাঠে পানি জমে। একটু ভারী বর্ষা হলে তো কথাই নেই একেবারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি উঠে যায়। ফলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যবহত হচ্ছে সাতক্ষীরার ভোমরা পোর্ট সংলগ্ন ৬৫ নং ভোমরা প্রাথমিক বিদ্যালয় ও রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে। জনপ্রতিনিধিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বার বার ধর্না দিয়েও কোন কাজ হয়নি। এমন দাবি করেছেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকসহ অনেকেই। পানি নিস্কাশনের সুব্যবস্থা না থাকায় দিনের পর দিন ভোগান্তির মধ্য দিয়ে চলছে শিক্ষাদান।

জানা গেছে, ভোমরা পোর্ট সংলগ্ন ৬৫ নং ভোমরা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। কিন্তু সামান্য বর্ষা হলেই জলাবদ্ধতার কবলে পড়ে। বিদ্যালয়ে এসে অনেক শিক্ষার্থীর জামাকাপড় নস্ট হয়ে যায়। অনেকে চুলকানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যে কারণে অভিভাবকরা তাদের বিদ্যালয়ের পাঠাতে অনাগ্রহ প্রকাশ করছেন। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। যে কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

এবিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমির হামজা বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ছোট ছোট শিক্ষার্থীরা বর্ষা হলেই চরম দূর্ভোগে পড়ে। কাদাপানিতে পড়ে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ে। ফলে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান বলেন, বর্ষা মৌসুমের বিদ্যালয়ের অবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে। পানি পড়ে প্রায় প্রতিদিনই শিশুরা পোষাক নষ্ট করে ফেলে। শিক্ষাদানের পরিবেশ চরভাবে বিঘিœত হয়।

রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সামান্য বর্ষা হলেই মাঠে পানি জমে। একটু ভারী বর্ষা হলে শ্রেণি কক্ষের মধ্যে পানি চলে আসায় চরম ভোগান্তিতে পড়তে হয়। বছরের পর বছর এভাবেই কষ্ট ভোগ করে শিক্ষাদান কার্যক্রম চালাতে হচ্ছে।

এবিষয়ে ভোমরা ইউপি চেয়ারম্যান গাজী ইসরাইল হোসেন বলেন, বন্দরে পার্কিং ইয়ার্ড মালিক সকলেই ধনি লোক। তারা আমাদের কথায় কর্ণপাত করনে না। তারা ড্রেন করেছে কিন্তু এত ছোট যে পানি নিস্কাশন হয় না। মেগাপ্রকল্প করে গাঙনির খাল পর্যন্ত বড় ড্রেন করতে না পারলে এটির সমাধান হবে না। আমরা এটা নিয়ে ইতোমধ্যে স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে বসেছি। হয়ত এটার সমাধান হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় ও মাসিক আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জুম ক্লাউডের মাধ্যমে সভায় সম্পৃক্ত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, কৃষকদের সঠিক দামে যথাসময়ে সার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ঃ০০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে রাজনৈতিক জীবনে বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল গনি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে ৭৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য এবং এনটিভি ও দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি প্রবীন সাংবাদিক সুভাষ চোধুরী মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া তার নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবত হার্টসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সাতক্ষীরাস্থ রসুলপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

তার বিদেহী আতœার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না,

নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই। শ্বাসকষ্টজনিত রোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান।

তিনি এনটিভির সাতক্ষীরা স্টাফ রিপোর্টার ও যুগান্তর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সকল নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার ২১টি মন্দিরে দূর্গা পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পূজা কমিটির সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশসহ উপজেলার ২১টি মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেবহাটায় সরকারী নির্দেশনা মেনেই দূর্গাপূজা সুষ্ঠুভাবে পালন সম্পর্কে নির্দেশনা দেয়ার সাথে সাথে কেউ যেন রাষ্ট্রীর সিদ্ধান্ত অমান্য না করে সেবিষয়ে সতর্ক করা হয়। মন্দিরে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না, সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে, আযানের সময়ে মাইক বাজানো যাবে না, ভিজিটিং বুক ব্যবহার করতে হবে, কোন প্রকার গোলযোগ সৃষ্টি করা যাবে না, বিসর্জনের দিনে রাত ৮ টার আগেই বিসর্জন দিতে হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে সাতক্ষীরার ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দীর্ঘ ২ বছর পর ব্যাপক পরিসরে এই ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাটি উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই মেলাটি এ জেলার ঐহিত্য বহন করে চলেছে।

আমরা ছোটবেলা থেকে এ মেলা দেখে আসছি। আগে এই মেলাটি শহর জুড়ে হতো। দেশী বিদেশী বহু মানুষের আনা গোনা হতো এই মেলায়। গুড়পুকুরের মেলার আজকের এই উদ্বোধন দেখে মনে হচ্ছে আগের রুপে ফিরে এসেছে গুড়পুকুরের মেলা।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌরসভার ৮নং কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ হাসান, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মেলা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার প্রমুখ। এবারের মেলায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহারি পণ্যের স্টল। রয়েছে নাগর দোলা, ঘোড়ার গাড়ি। এছাড়া লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নার্সারি দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, শহিদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান।

রয়েছে শিশুদের জন্য ব্যাপক বিনোদন। তাছাড়াও রয়েছে নানা বয়সী মানুষের জন্য বিনোদন। তবে এবারের মেলায় জুয়া, হাউজি, লটারি, র‌্যাফেল ড্র, লাকি কুপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে মাসব্যাপী। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গীরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় ৩ জন। আহত হয় অর্ধশতাধিক। এর পর থেকে মেলায় বহিরাগত ব্যবসায়ীদের আসা অনেকটা কমে যায়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest