সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ইউনিটের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নূরনগর ভবানীসুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৫ জন অসুস্থ গরীব, দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহ্ রেজা আল-ফামি, এএমসি।

পরবর্তীতে বিকাল ৩ টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র কার্যালয়ে অত্র এলাকার ১৫০ জন অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত শীত বস্ত্র বিতরণ ও কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান, এসজিপি, পিইঞ্জ,ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন(১৭ বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, সুবেদার মেজর মোহাম্মদ মহিউদ্দিন, ল্যান্স নায়েক ইন্ট আল মাসুম নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবি সহ সকল কর্মকর্তা সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ভারতীয় ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় উভয় দেশের জিরো পয়েন্টে ভারতীয় প্রতিনিধি দলকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপশি ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ভারতীয় প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টি প্রদান করেন, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন।

এসময় সেখানে ভারতীয় ঘোজাডাঙ্গা বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অভিনাস, ইমিগ্রেশন পুলিশের এ.এস.আই অনুপ দত্তসহ উভয় দেশের ইমিগ্রেশন ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি ::

তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৫০ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল, প্রেসক্লাব, বে-সরকারী সংস্থা উত্তরণসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে পুরাতন বিদে স্কুল মাঠে ডিসপ্লে ও কুজকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম,

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, জাসদ নেতা মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রতি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জা বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপিতে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ অধিনায়ক, মেজর এস কে এম কফিল উদ্দিন। এসময় ভোমরা বিজিবি কমান্ডার ওহিদুল ইসলাম, নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীসহ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দিনে ১১টায় ব্যাটালিয়ন সাতক্ষীরা সদর দপ্তরের অভ্যন্তরে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক রোগ নিরুপন করে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ এর উদ্বোধন করেন,সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে:কর্ণেল আল মাহমুদ।

পরে তিনি স্থানীয় ৫০ জন গরীব দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধিনায়ক মাসুদ রানাসহ ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ। চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী পুরুষকে চিকিৎসেবা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা জেলা পরিষদ,সদর উপজেলা পরিষদ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিসহ ও বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন।

পরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।
এ সময় সেখানে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশুসহ জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধণাসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে। এরপর সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতীয় ছাত্র ফেডারেশন (এসএফআই) এর ১৭তম সর্বভারতীয় সম্মেলনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর পক্ষ থেকে অংশগ্রহণের জন্য হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো ও সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি আজ এক যৌথ বিবৃতিতে এসএফাই’র ১৭তম সর্বভারতীয় সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষার অধিকার আদায়ের সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে এসএফয়াই’র সাহসী ভূমিকার প্রশংসা করেন। নেতৃবৃন্দ মনে করেন আগামী দিনে বাংলাদেশ ছাত্র মৈত্রী এবং ভারতের ছাত্র ফেডারেশনের মধ্যে সাংগঠনিক বন্ধুত্ব আরো বেশি দৃঢ় হবে। অদিতি আদৃতা সৃষ্টি সংগঠনের পক্ষ থেকে এসএফআই’র সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টির অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক তানভীন আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বৃহৎ গার্মেন্টস শিল্প স্থাপনের দাবিতে অনশন করেছেন শামিমা নাসরিন সাইমা নামের এক শিক্ষার্থী। বৃহস্পতি বার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘন্টা প্লাকাড হাতে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই আনশন করেন।

তার দাবী বাসস্থানের পাশে চাই কর্মসংসস্থান। তা না হলে গ্রামের জেলা শহর থেকে যে সব গার্মেন্ট কর্মী রাজধানী ঢাকাতে কর্মসংস্থানের জন্য যান তাদের বড় একটি বেতনের টাকা খরচ হয়ে যায় বাসা ভাড়াতে। চাকুরী শেষে অবশিষ্ট কোন সঞ্চয় তাদের ভবিষৎের জন্য থাকেনা।

সবই খরচ হয়ে যায়। তিনি আরও জানান সাতক্ষীরা একটি গুরুত্বপূর্ন কৃৃষি সমৃদ্ধ অর্থনৈতিক জেলা। এখানে ভারত সসীমান্ত ঘেষা ভোমরা স্থল বন্দরের অবস্থান। এই পোার্ট থেকে প্রতিবছর সরকার শত শত কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকেন। আর সেই জেলার অর্থনৈতিক জোন হিসাবে কর্মসংস্থান শতভাগ নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার মধ্যে বৃহৎ গার্মেন্টস শিল্প স্থাপন জরুরী। এজন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন।
শামিমা নাসরিন সাইমা পুরাতন সাতক্ষীরার মৃত রোস্তম আলীর কন্যা। সে ২০১৮ সালে আজিমপুুর গারস্থ্য অর্থনীতি কলেজ থেকে শিল্প ও সৃজনশীল অর্থনিিত বিভাগ থেকে অনার্স পাশ করেন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : নাশকতার মামলায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম আজাহারুজ্জামান মুকুলকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌঁনে ১১টার দিকে নিজ কর্মস্থলের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত একেএম আজাহারুজ্জামান মুকুল সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে নাশকতাসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আজাহারুজ্জামান মুকুলের ছেলে তৌফিকুজ্জামান প্রান্ত জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে তার কর্মস্থল বল্লী মুজিবুর রহমান বিদ্যালয়ে যান। সকাল পৌঁনে ১১টার দিকে তিনি বিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে আখড়াখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest