সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় খুড়িয়ে খুড়িয়ে চলছে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। এতে নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যার প্রভাব পড়েছে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও। আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ চলছে এখন কচ্ছপ গতিতে। এ কারণে বারবার নৌকার ভরাভুবি হচ্ছে বলে মনে করে ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা।
তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ হাজার  ৭শ’ ৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলম। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস গরুর গাড়ী প্রতিক নিয়ে পান ৩ হাজার ৬শ’ ৬২ ভোট। এর আগে ২০০১ সালে সন্তোষ কুমার বিশ্বাস ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সূত্র জানায়, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৭ হাজার ২শ’ ৯০ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। এসময় নৌকা প্রতিকের প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পান ৫ হাজার ৪শ’ ৪৭ ভোট। তবে সকল রেকর্ড ভেঙে ২০২১ সালের নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মাত্র ১ হাজার ২শ’ ৮০ ভোট পেয়ে সোচনীয় পরাজিত বরণ করেন।
প্রাপ্ত তথ্যে জানাজায়, ২০০৬ সালে সর্বশেষ ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। কমিটির সভাপতির দায়িত্ব পান ডাঃ সহিদুল  ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাস্টার শহিদুল ইসলাম। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। এছাড়া বিএনপি নেতাদের সাথে আতাত করে চলেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা। এছাড়া বিএনপির নেতাদের সাথে জুয়া খেলারও অভিযোগ রয়েছে অনেকে নেতার বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক কর্মী জানান, সভাপতি সহিদুল ইসলাম ওরফে সহিদুল মেম্বর বয়সের ভারে নুইয়ে পড়েছে। শারীরিক অসুস্থতার কারণে নানান জটিলতায় ভূগছেন তিনি। আর মাস্টার শহিদুল ইসলাম ইউপি নির্বাচনে পরাজিত হয়ে চুপসে গেছেন। ইউনিয়নে তার পরাজয় নিয়ে রয়েছে নানা সমালোচনা। ইউনয়ন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, ব্যক্তি হিসেবে তাকে অধিকাংশের পছন্দ না হওয়া, নেতা-কর্মীদের সাথে ভালো আচরণ না করা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একাধিক সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হতে আগ্রহী একাধিক ব্যক্তি। সাধারণ সম্পাদক পদে যে সকল ব্যক্তির নাম শোনা যাচ্ছে, তারা হলেন পাঁচপাড়া গ্রামের মাসুম বিল্লাহ, ধানদিয়ার মিলন মেম্বর ও সেনেরগাঁতী গ্রামের মাস্টার কামরুল ইসলাম। তবে সভাপতি পদে সন্তোষ বিশ্বাস ছাড়া অন্য কারো নাম তেমন উচ্চারিত হচ্ছে না।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করলে আওয়ামী লীগকে পুনরজ্জীবিত করতে পারব।
সন্তোষ বিশ্বাসের বিষয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিমত, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। সাতক্ষীরা সিটি কলেজের সাবেক এই অধ্যাপক আর্থিক ও সামাজিক ভাবে বেশ প্রতিষ্ঠিত।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজয় ও নতুন কমিটি বিষয়ে অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস জানান, দীর্ঘ দিন ধরে একই কমিটি থাকায় নেতাকর্মীরা হতাশ। সভাপতি ও সাধারণ ইচ্ছে মত চলেন। কমিটিতে কারা আছে সেটাও অনেকে জানেন না। এর ফলাফল পাওয়া যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আমি মনে করি, আগামী নির্বাচনের আগে এই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করা উচিত। এতে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচীতে সক্রিয়তা বৃদ্ধি পাবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ সহিদুল ইসলাম বলেন, দলীয় কার্যক্রম ঠিক থাকলেও ভোটের সময় নেতা কর্মীরা নৌকার পক্ষে না থেকে বিরোধিতা করে। যার কারণে বারবার নৌকা পরাজিত হয়। নির্বাচনে খুবই কম ভোটপাওয়া বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কোন্দল, একাধিক বিদ্রোহী প্রার্থী সর্বপরি দলের কর্মীরা নিষ্ক্রিয় থাকার কারণে এমন বিপর্যয় হয়েছে। ইউনিয়নে সাংগঠনিক দূর্বলতার কথা অকপটে স্বীকার করেন তিনি।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনৎ ঘোষ বলেন, তালা উপজেলায় আওয়ামী লীগের দলীয় ক্রোন্দল নেই। তবে প্রার্থী অপেক্ষাকৃত দূর্বল ও কর্মীরা নিষ্ক্রিয় থাকায় ধানদিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে পরাজয় হয়েছে। এখনো কমিটি গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়া শুরু হয়নি। জাতীয় কাউন্সিলের পরে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টমূলে ০৬ জন এবং সিআর ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ০৭ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

থানা পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৫/১২/২২ ইং তারিখ, এসআই হাফিজুর রহমান, এসআই মাহাবুর রহমান ও এএসআই হুমায়ুন কবীর সংঙ্গীয় ফোর্সসহ জিআর-২৩/১৭(দেব:) এর আসামী উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সামছুর রহমানের ছেলে সেলিম রেজা, নন.জি.আর-০৫/১৪(দেব:) এর আসামী উত্তর পারুলিয়া গ্রামের আকবর গাজীর ছেলে আব্দুল মজিদ, আদর আলীর ছেলে হাসান আলী, পিতা-আদর আলী, জি.আর-৭২/২০(দেব:) এর আসামী বহেরা গ্রামের নুর আলীর ছেলে সেলিম এবং একই তারিখ এসআই লালচাঁদ আলী, এসআই শরিফুল ইসলাম, এএসআই শামীম হোসেন সংগীয় ফোর্সসহ জি.আর-১৮/১৯(দেব:) এর আসামী দেবহাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহীন গাজী, নুর ইসলাম সরদারের ছেলে রায়হান কবির ও সাংবাড়িয়া গ্রামের মৃত বরকতুল্লাহ সরদারের ছেলে সিআর-৮৬/১৯(দেব:) এর (সাজাপ্রাপ্ত) আসামী আরশাদ আলী সরদারকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-১৫/১২/২০২২ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী (৭৪) আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল ৭টায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের অপারেশন জ্যাকপটের অন্যতম নায়ক, মোংলা বন্দরে পাকিস্তানি জাহাজ এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দেয়া অন্যতম যোদ্ধা।

এছাড়া পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। তার মৃত্যুতে গভীর ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য ও তালা-কলারোয়া-১ আসনের সাংসদ কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড, ফাহিমুল হক কিসলু,

কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সাবীর হোসেন, জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড নাসরীন খানম লিপি, জেলা সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল,

কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান। তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে।

মুক্তিযুদ্ধ ও বিজয়ের এই চেতনা বুকে ধরে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরা দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করে জাতিকে
মেধাশুন্য করতে চেয়েছিল। তারা বেছে বেছে নিরপরাধ বাঙ্গালিকে হত্যা করে পাকিস্তানি শাসন শোষন অব্যাহত রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। বাঙ্গালি জাতিকে বীর সন্তানদের এই আত্মত্যাগ চিরস্মরণে রাখতে হবে বলে বক্তারা উলে¬খ করেন।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক ইনকিলাবের আখতারুজ্জামান বাচ্চু, একাত্তর টিভির বরুন ব্যানার্জি, বাংলাদেশ
প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, দি সাউথ এশিয়ান টাইমসের এবিএম মোস্তাফিজুর রহমান, দৈনিক যুগের বার্তার আমিনুর রশীদ, ঢাকা টাইমস এর এম বেলাল হোসাইন, দৈনিক সকালের সময়ের এস কে কামরুল হাসান।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন সারাদেশই তো বধ্যভূমিতে পরিনত হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও এদেশের ঘাতক দালাল রাজাকার ও আল বদররা মিলিতভাবে নিরস্ত্র বাঙ্গালির ওপর হত্যাযজ্ঞ
চালিয়েছিল। তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর তারা মুক্তিবাহিনীর কাছে আত্ম সমর্পন করে নিজেরাই প্রমান করে যে গনহত্যা চালিয়ে তারা ক্ষমতা
কুক্ষিগত করার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। তারা মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনা ধারনের আহবান জানান। একই সাথে সাতক্ষীরার সবগুলি বধ্যভূমিকে সংরক্ষন করে
শহীদ স্মৃতি গড়ে তোলার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, হাসান মাহমুদ, মামুন হোসেন  প্রমুখ। এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলে গেলেন সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী (৭৪)।
তিনি বৃহস্পতিবার সকাল ৭টায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান পরবর্তী নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।
তিনি ম
মহান স্বাধীনতা যুদ্ধের অপারেশন জ্যাকপটের অন্যতম নায়ক, মোংলা বন্দরে পাকিস্তানি জাহাজ এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দেয়া অন্যতম যোদ্ধা। এছাড়া পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

১৫.১২.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সন্ধায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিন¤্র শ্রদ্ধায় সাতক্ষীরা
প্রেসক্লাবে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা
প্রেসক্লাবের শেখ আশরাফুল হক চত্বরে সাংবাদিকরা হাতে হাতে মোমবাতি নিয়ে
প্রজ্জ্বলিত করেন। এ সময় তারা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ
বাপী বলেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি শত্রু
বিতাড়নের চূড়ান্ত বিজয়ের মুহুর্তে রাজাকার আলবদর আল শামসরা জাতিকে
মেধাশুন্য করার পরিকল্পনা করে। এরই জেরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর
রাজাকাররা দেশের সূর্যসন্তানদের ধরে এনে হত্যা করে। পরে তাদের দেহ ফেলে
দেওয়া হয় মিরপুর বধ্যভূমিতে। তিনি বলেন জাতির কোনো সন্তানকে হত্যা করে
যেমন বাঙ্গালিকে দুর্বল করা যায়নি তেমনি ভারি অস্ত্র নিয়ে স্বাধীনতার
বিরোধীতা করেও বাঙ্গালির বিজয় ঠেকানো যায়নি। একাত্তরের সেই সব ঘাতকদের
প্রতি ঘৃণা ছুড়ে দিয়ে তিনি বলেন দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে
হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে। মোমবাতি
প্রজ্জ্বলনে আরও অংশ নেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,
বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ
সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল,
সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া
সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী
সদস্য আব্দুল গফুর সরদার, দৈনিক পূর্বাঞ্চলের সাতক্ষীরা প্রতিনিধি কামরুল
হাসান, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, যুগের বার্তার আমিনুর
রশিদ, দৈনিক সকালের সময়ের এস কে কামরুল হাসান, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর
রহমান, মাইটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক নিরপেক্ষর
শহিদুল ইসলাম, দৈনিক সবুজ নিশানের মীর মোস্তফা আলী, দৈনিক ঢাকা টাইমসের
সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের অন্যান্য
কর্মকর্তা সদস্যবৃন্দ ও ক্যামেরা পারর্সনরা উপস্থিত ছিলেন । প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজামান জনি : ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মামবাতি প্রজ্বলন হয়েছে। বুধবার সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসকের আয়োজনে মোমবাতি প্রজ¦লন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোশারফ হোসেন মশু,খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান,সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পদক সুজন হোসেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা অফিস :
তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপ-শহরে র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, মোড়ল আব্দুর রশিদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest