সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যুসাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েই সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতা জাহির করলেন উপজেলা  ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ। পিটিয়ে আহত করলেন গোপালপুর সার্বজনীন দূর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ও  শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ডের ৩৩ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসা সুরেশ মণ্ডল ও তার পরিবারের সদস্যদের উপর ।
বতর্মান সুরেশ মন্ডল গুরুতর আহত  অবস্থায়  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সংখ্যালঘু সুরেশ মন্ডলকে কুপিয়ে আহত করে  ক্ষ্যান্ত হননি  তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী  রামদা চাইনিজ কুড়াল লোহার রড জি আই পাইপ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে সুরেশ মন্ডলের পুত্র উপজেলা ছাত্রলীগের  সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী  রাজু মন্ডল কে কুপিয়ে গুরুতর  জখম করা সহ তাদের  বসত বাড়ি ঘরের এডবেস্টাসের চাল সহ ভেঙে তছনছ করা সহ লুটপাট করেছে বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় সুরেশ মণ্ডল  বাদী হয়ে শ্যামনগর থানায় গত ইং ২৭ ডিসেম্বর রাত্রে আব্দুল হাকিম সবুজ কে প্রধান  আসামি করে ও এজাহার নামীয় ১৩ জনকে আসামি করে  এবং  অজ্ঞাত আরও  ২৫/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ২৭।একই ঘটনা দেখিয়ে উক্ত ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ নিজেদেরকে বাঁচানোর জন্য ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  সুরেশ মণ্ডল সহ  সংখ্যালঘু পরিবারের ১৪ জন সদস্যকে আসামি করে শ্যামনগর থানায় পাল্টা একটি মিথ্যা মামলা দায়ের করেছে।
মামলা নাম্বার ২৮। দীর্ঘ দিনের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও গোপালপুর পুজা উদযাপন কমিটির সভাপতি সুরেশ মন্ডল ও তার পরিবারের  উপর এমন বর্বরচিত হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ চরমভাবে ক্ষুব্ধ।তারা অবিলম্বে এই সন্ত্রাসী নেতৃত্বদানকারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম  সবুজ কে গ্রেফতার করা সহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন ও তাকে বহিস্কারের দাবি জানিয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঁচ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর মধ্যে অবসরকালীন সুবিধা হিসেবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সংগঠনের কার্যালয়ে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্যা এর পরিচালনায় অবসরে যাওয়ার শিক্ষক-কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম,

আব্দুস সবুর, হাবিবুর রহমান, আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালায় কপোতাক্ষ নদের উপর মাগুরায় নির্মিতব্য ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে পানি কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের নিকট স্মারকলিপি প্রদানে সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, সাংবাদিক সেলিম হায়দার, এসএম নাহিদ হাসান, সেকেন্দার আবু জাফর বাবু, শিরিনিা খাতুন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তালা উপজেলার মাগুরা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে।

ব্রিজটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। কিন্তু নির্মাণ কাজে যে দূরত্বে পিলার বসানো হচ্ছে তাতে বর্তমান এবং ভবিষ্যতে নদীর নাব্যতা রক্ষা করতে সমস্যা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। নদীর মধ্যে পিলারের দূরত্ব আরও বেশি হওয়া প্রয়োজন বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করেন। যে কারণে ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ ডিসেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম,

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কলারোয়ায় সাবেক স্বামীর দেওয়া মিথ্যা মামলার হাত রক্ষা পেতে এক কলেজ শিক্ষিকা সংবাদ সম্মেলন করেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা নার্গীস।

লিখিত অভিযোগে তিনি বলেন, সাবেক স্বামী একই কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মফিজুর রহমান।

তিনি কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইছাক সরদারের পুত্র। তার লম্পট্য, পরসম্পদলোভী স্বভাবের কারনে শারিরীক, মানুষিক নির্যাতন এবং আর্থিক অত্যাচারে অতীষ্ট হয়ে ১৭ ফেব্রুয়ারি ২২ তারিখে আদালতের মাধ্যমে তালাক প্রদান করেছি। মফিজুর রহমান সুদখোর হিসেবেও এলাকায় পরিচিত। নিয়মিত কলেজ ফাঁকি দিয়ে ইচ্ছামত ঘুরে বেড়ায়। আমার মাতা একজন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।

মফিজুর রহমানকে তালাক দেওয়ার পর আমার মায়ের সম্পত্তির লোভে কৌশলে মফিজুর রহমান আমার মাতাকে নিজের বাড়িতে আটকে রেখেছে। তালাক দেওয়ার পর আমাকে জিম্মি করে চেকে স্বাক্ষর করিয়ে তার ডিজঅপনার করিয়ে এপর্যন্ত মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে। ওইসব মামলায় তার ভাই, তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী এবং তার ভাড়াটিয়া বাহিনীর লোকজন সহযোগিতা করে যাচ্ছে।

চেকের মিথ্যা মামলা গুলো হচ্ছে সিআর- ২৮৯/২২, সিআর ২৮৮/২২, সিআর-১৬২৫/২২, সিআর-১৪৯৭/২২ এবং সিআর ১৪৪৩/২২। মফিজুর রহমান ছাত্রজীবনে কলারোয়ার একটি বাড়িতে লজিং থাকতো। অসৎ উদ্দেশ্যে ওই বাড়ির ছাত্রীকে জোরপূর্বক জাপটে ধরলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মফিজুর রহমানকে গাছের সাথে বেধে রাখে। পরে তার মেঝ ভাই আতিয়ার রহমান, ন ভাই আনিসুর রহমান ও ছোট ভাই ডা: শহিদুর রহমান তাকে ছাড়িয়ে নিয়ে সাতক্ষীরাতে রেখে যান। আমার দুটি কন্যা সন্তানের মধ্যে বড় কন্যা (১৮) কে ২৯/০৭/২১ তারিখে বিবাহ প্রদান করি এবং ছোট কন্যা ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। মফিজুর রহমান আমার মেয়ের জামাতা, মেয়ের শ^শুর এবং আমার বিরুদ্ধে আদালতে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে সিআর-১৭/২২ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২২২/২২ নং মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে। এছাড়া বিবাহ জালিয়াতি মামলা ননজিআর ১০২/২২(কলারোয়া) এবং ২১৯/২২(সাতক্ষীরা) দুটি মামলা দায়ের করে এবং আরো দুটি জমিজমা সংক্রান্ত মামলা দায়েরসহ মোট ১২টি মিথ্যা মামলা আমার বিরুদ্ধে দায়ের করে আমার মত এক কলেজ শিক্ষিকাকে দিশেহারা করে তুলেছে ওই মামলাবাজ মফিজুর রহমান। একাধিক ব্যক্তির বিরুদ্ধে হওয়া ৭৫টি মামলার বাদী মফিজুর রহমান। তার নিজের ভায়ের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করেছে। তারমধ্যে ৪টি চলমান রয়েছে। মামলা গুলো হচ্ছে- সিআর-১৯৩/২১, সিআর- ৩১৭/২০, সিআর-২৮৭/২০ এবং ০৪/২১। এছাড়াও গতকাল আমার বিরুদ্ধে থানায় আরো একটি মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে মামলাবাজ মফিজুর রহমান আমার মেয়ের জামাতাসহ আমাদের প্রাণনাশের হুমকি ধামকি প্রদশণ করে যাচ্ছে এবং স্থানীয় প্রশাসনের কতিপয় ব্যক্তিকে ব্যবহার করে হয়রানি করে যাচ্ছে। একদিকে আমার বৃদ্ধা মাকে আটকিয়ে রেখেছে অন্যদিকে আমাকেসহ আমার কন্যা এবং তার পরিবারের সদস্যদের তাড়িয়ে বেড়াচ্ছে। ওই মফিজুর রহমানের কবল থেকে আমার মাতাকে উদ্ধার, সকল মিথ্যা মামলার দায় থেকে অব্যহিত পাওয়াসহ নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে ভোক্তার অধিকার শক্তিশালী করনে অংশীজন সভা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়।

সভায় বিষয় ভিত্তিক আলোচনা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান।

কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সাতক্ষীরা সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে আয়োজিত অংশীজন সভায় ভোক্তার সার্থ সংরক্ষনে নিজস্ব কার্যক্রম তুলে ধরেন নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর সহকারী পরিচালক মো: মোকলেসুর রহমান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ ও খুলনা সদর হাসপাতালের চিকিৎসক ডা: জয়ন্ত সরকার ।

ক্যাব সাতক্ষীরা পক্ষে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সনাক সাতক্ষীরার সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাস, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এস, এ. এম আব্দুল ওয়াহেদ প্রমুখ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষনে জনসচেতনা সৃস্টির জন্য যৌথ কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক দ্বীনবন্ধু দাস।

প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণ নাথ দাশ।

সভায় সর্বসম্মতিক্রমে এস এম শফি আহমেদ কে সভাপতি এবং সাংবাদিক রশীদুল আলম (রশীদ) কে সাধারণ সম্পাদক ও বিশ^নাথ দাশকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলা কমিটি গঠন করা হয়্
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাল হোসেন (রাজা), আনোয়ার হোসেন, আ: কাদের, সহিদুল ইসলাম (বাবু), শেখ আছাদুজ্জামান বাবু, সোহরাব হোসেন, ইলিয়াস হোসেন,জিয়াউর রহমান(জিয়া), আফছার শাহাজী, আবু বক্কর, লালু সরদার, মফিজুল, আজগার আলী, আ: গফুর, আ: ছাত্তার, রিপন, আলাউদ্দীন, খোকন সরদার, ময়না ও ফয়সাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রচার এবং মহান স্বাধীনতা যুদ্ধের বঙ্গবন্ধু অবদান নতুন প্রজন্মকে অবগত করার জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে নেতাকর্মীর উদ্যাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

২৮ ডিসেম্বর ২০২২ তারিখ রোজ বুধবার প্রেস ক্লাব ভবন সাতক্ষীরাতে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় সাতক্ষীরা ওয়াস ব্যবসায়ী মহিলা সমবায় সমিতি কর্তৃক আয়োজিত ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সমিতির বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা জেসমিন আরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রাবেয়া পারভীন, ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরজাহান বেগম, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ওয়াস এসডিজি ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান, ও সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক আসাদুজ্জামান।

পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে নারী ওয়াস উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ে আলোচনা করা হয় সংগঠনের আয় ব্যয় হিসাব, পরবতী বছরের পরিকল্পনা, সদস্য বাড়ানো ও ঋণ বিতরণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ওয়াস ব্যবসায়ীদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সংগঠনের মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। সভায় এম বেলাল হোসাইন, পিংকী দাশ, তাহেরা পারভীন হীরা, নাছিরা খাতুন, সাবিনা খাতুন, রীমা খাতুন, ফতেমা খাতুন, শাহানারা, মনিরা, ফরিদা খাতুন, মনোয়ারা, ডলি, রাবেয়া, বৃষ্টিসহ অন্যান্য।

এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মৃনাল কুমার সরকার, ও নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest