সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক,খুলনা

খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তিতে প্রতারণার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। লটারিতে ভর্তি নিশ্চিত করতে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে ৯টি আবেদন করেন ঐ অভিভাবক।

৯টি আবেদনেই উত্তীর্ণ হয় ঐ শিক্ষার্থী। গত সোমবার ফলাফল ঘোষণার পরই প্রতারণার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকাল ৫টায় সারাদেশে একযোগে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সরকারি করোনেশন স্কুলের ফলাফলে দেখা যায়, উত্তীর্ণ তালিকায় এক ছাত্রীর ছবি প্রতি শাখার ৮ জায়গায় এবং দিবা শাখার এক জায়গায় মোট ৯ জায়গায় রয়েছে। ছাত্রীর নাম এক জায়গায় অনিন্দিতা সরদার আশি, অন্য স্থানে অংকিতা সরদার আবার কোথাও অংকিতা সরদার আশি দেওয়া হয়েছে। প্রতিটিতে বাবার নাম অনিরুদ্ধ সরদার ও মায়ের নাম নিপা রায় দেওয়া হয়েছে।

তবে প্রতিটি জন্ম নিবন্ধন নম্বর ভিন্ন ভিন্ন। দুটি মোবাইল নম্বর ব্যবহার করে আবেদনটি করা হয়েছে। অবশ্য সোমবার রাত থেকে নম্বর দুটি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ভর্তি কমিটির সদস্য সচিব ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : দ্রুতগামি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের দক্ষিণ দেবনগর মোড়ে আব্দুর রকিবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহম্মেদ (২৮)সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে। অপর নিহত সবুজ হোসেন (১৪) একই উপজেলার মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে ও লাবসা মাধ্যমিক বিদ্যারয়ের নবম শ্রেণির ছাত্র।

উত্তর দেবনগর গ্রামের ভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাত ভাই ভাটা শ্রমিক ফয়সাল আহম্মেদ বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। তার ভ্যানের পিছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল একই ভাটার শ্রমিক সজীব হোসেন। দুপুর দুইটার দিকে ফয়সাল বাইপাস সড়কের দেবনগর মোড় পার হওয়ার সময় পলিটেকনিক মোড় থেকে বিনেরপোতাগামি একটি দ্রুতগামি খালি ট্রাক(সাতক্ষীরা -ট-১১-০৬৭২) তার ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে(১৪) চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। ফায়ার ব্রিগেড এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও আহত দুই ভ্যান শ্রমিককে উদ্ধার করে। সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ফয়সালকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর গুরুতর জখম সজীবকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেব কুমার দাস জানান, নিহত ফয়সাল আহম্মেদ ও সবুজের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
প্রয়াত স্বামীর সম্পত্তি থেকে বিতাড়িত হয়ে একমাত্র সন্তানকে নিয়ে ৩ বছর ধরে পথে পথে ঘুরছেন এক অসহায় বিধবা নারী। দেবরের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছেন ওই বিধবা নারী সাহিদা আনছারী রুমী।
আদালতের নির্দেশনাও মানছেন না দেবর ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মৃত আশরাফ উদ্দীনের পুত্র নাছির উদ্দীন।

ভুক্তভোগী বিধবা নারী সাহিদা আনছারী রুমি জানান, বিগত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী আকর্স্মিকভাবে মৃত্যু বরণ করেন স্বামী বিশিষ্ট ঠিকাদার হেলাল উদ্দিন। স্বামী হেলাল উদ্দিনের ঔরশে হুমায়রা আফিয়া রুমি (৮) নামের একটি কন্যা সন্তান রয়েছে তার।

স্বামীকে হারিয়ে দিশেহারা সাহিদা আনছারী রুমিকে মুনজিতপুরস্থ স্বামীর বাড়িত থেকে তাড়িয়ে দেয় দেবর নাছির উদ্দীন। এছাড়া ফয়জুল্লাহপুর স্বামীর নিজ নামীয় তিন বিঘা আম বাগান, দ্ইু বিঘা ঘের এবং দুই তলা বাড়ি থাকলেও কোন কিছুরই ভাগ দিতে চান না দেব নাছির উদ্দীন।

ওয়ারেশ হিসেবে প্রাপ্য সম্পত্তির ভাগ না দিয়ে তালবাহানা করতে থাকে। এমনকি সুচতুর নাছির উদ্দীন প্রয়াত ভাইয়ের স্ত্রী সাহিদা আনছারী রুমির বিরুদ্ধে নানা অপ্রচার সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে আদালতে নাছির উদ্দীন মামলা দায়ের করলেও বিজ্ঞ আদালত গত ৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে নাছির উদ্দীনের মামলার স্টে অর্ডার দেন। এরপরও নাছির উদ্দীন সম্পত্তির ভাগ না দিয়ে নানাভাবে হয়রানি করে যাচ্ছেন।

এদিকে, ৮ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গত ১০ ডিসেম্বর স্বামী হেলাল উদ্দীনের নামীয় সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে নাছির উদ্দীনের নেতৃত্বে কালেরডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম, পলক, সৌরভ এবং রফিকুল নামের কতিপয় ব্যক্তি বাধা প্রদান করে। এছাড়া ওই বিধবানারীকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।

এঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ১১ ডিসেম্বর উল্লেখিত নাসির উদ্দীন মিথ্যা তথ্য সরবরাহ করে কয়েকজন নিরাপরাধ মানুষকে জড়িয়ে স্থানীয় পত্রিকায় উল্টো চাঁদার দাবিতে তাদের মারপিট করা হয়েছে মর্মে প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করেন ওই ভুক্তভোগী নারী সাহিদা আনছারী। এঘটনায় ভুক্তভোগী বিধবা সাহিদা আনছারী স্বামীর সম্পত্তির প্রাপ্য ভাগ চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালেরচিত্র, দৈনিক পত্রদূত, সাতনদীসহ বিভিন্ন পত্রিকায় “ফিংড়ীতে চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা, মামলার প্রস্তুতি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীণ ও উদ্দেশ্যে প্রণোদিত। আমি ফিংড়ী ইউয়িনের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।

গত ১০ ডিসেম্বর এক অসহায় বিধবা নারীকে মৃত আশরাফ উদ্দীনের পুত্র নাছির উদ্দীন অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট করলে আমরা ওই বিধবা নারীর পাশে দাড়িয়েছি।

আর এ কারনেই আমাদের বিরুদ্ধে চাঁদাদাবির মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদী
আব্দুল কাদের মোল্লা
সভাপতি
৩নং ওয়ার্ড আওয়ামীলীগ
ফিংড়ী ইউনিয়ন শাখা  

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটারগান ও গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর থানার আগরদাড়ী বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক আগরদাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সোমবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা থানার আগরদাড়ী বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে আগরদাড়ী-নারায়নজল গামী পাকা রাস্তার উপর থেকে ইয়াসিন কে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি কাঠের বাট যুক্ত পিস্তল সাদৃশ্য ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ০১টি ডায়াং ৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত ইয়াসিনের বিরূদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে সদর থানার পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গাভা দাখিল মাদ্রাসার দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ¦ মো: নুরুজ্জামান লালটু। নবনির্বাচিত অভিভাবক সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে রবিবার বিকালে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত অভিভাবক সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনের প্রস্তাব করতে বলা হলে, সকল সদস্যমন্ডলী নির্বাচিত সদস্যদের বাইরে থেকে সভাপতি নির্বাচনের প্রস্তাব তোলে।

তখন সদস্যদের মধ্যে মোঃ সবুজ গাইন আলহাজ¦ নুরুজ্জামন লালটু’র নাম প্রস্তাব করলে সকল সদস্য মন্ডলী প্রস্তাবের পক্ষে সমর্থন করিলে সর্বসম্মতি ক্রমে নুরুজ্জামান লালটুকে দুই বছরের জন্য গাভা দাখিল মাদ্রাসার কার্যনির্বাহি কমিটির সভাপতি নির্বাচিত হন।

এসময় সভায় উপস্থিত ছিলেন, গাভা দাখিল মাদ্রাসার সুপার মোঃ আজাদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আব্দুল কাদের, রাকিব আহমেদ, মোঃ গোলাম মোস্তফা, সুবুজ গাইন, মোছাঃ নাজমা খাতুন, মোছাঃ সেলিনা পারভীন, মোঃ আব্দুল হক, মোহাম্মদ হাসীব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা মানববন্ধন স্টল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯ টায় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে মিলিত হয়।

একশন এইড বাংলাদেশ, ইউএনএফপিএ সহযোগিতায় এবং  সুশীলনের নেতৃত্বে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনে সমন্বয়ে জেন্ডার ইন ইমার্জেন্সি এলাইন্স সাতক্ষীরার বাস্তবায়নের মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির। স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আতিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুলল ইসলাম, শিক্ষাবিদ আব্দুল হামিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশিষ কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান।

মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি চত্তরে নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশগ্রহণ করেন নারী উন্নয়ন সংগঠন প্রেরণা,নকশীকাথা, স্বদেশ, লাইট হাউজ ও সিডো সংস্থা।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা আবরও বিশ্বের ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায়

বিদেশের খবর: মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২২ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয়কে ও কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত বিদ্যমান অবস্থার সঙ্গে যারা লড়াই করছে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

ফোর্বসের দাবি, শেখ হাসিনা মনে করছেন এটাই তার শেষ মেয়াদ। তিনি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তাছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ ভোটারদের দমনের বিষয়টি অস্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest