নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শ্যামনগরে ডাক্তার আনিস এর উপরে হামলা ঘটনা দু’জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরের পরে শ্যামনগর সদরের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আনিসুর রহমান টাকা জমা দিতে গেলে হামলা করে টাকা সিনিয়ে নেয়ার চেষ্টা করে।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামের ভূমিহীন নেতা মোকসেদ আলীর পুত্র, মোঃ রহমত আলী, ইসমাইলপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র সাদ্দাম হোসেন।
হামলায় আহত ডাক্তার আনিসুর রহমান জানান, আমি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত ভাবে আমার উপরে হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেও মাইধ্যে করে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন আমাদের এখানে টাকা জমা দিতে আসলে ডাক্তার আনিস এর উপরে হামলা করে । এ সময় থানা পুলিশ সে খবর দিলে তারা এসে দুজনকে হাজার আটক করে নিয়ে যায়।
এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, ডাক্তার সাহেবের উপর হামলায় ঘটনায় রহমত ও সাদ্দামকে আটক করা হয়েছে। কিন্তু ডাক্তার সাহেব এখনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ অনুযায়ী আটককৃতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসাদুজ্জামান : সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড (এস এল-৮এইচ) এবং উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা’র সভাপতিত্বে বীজ ও সার বিতরন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্ন গবেষণার মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে। সাতক্ষীরার মাটি অনেক উর্বর। আমরা যা ফলায় তাই ভালো ফলে। সাতক্ষীরার এক ইঞ্চি জমি খালি রাখা যাবেনা। কৃষকরা সম্মিলিতভাবে যদি চাষাবাদে মনোযোগ দেয় তাহলে বাংলাদেশের একটি মানুষও খাদ্যের অভাবে না খেয়ে থাকবেনা।
অনুষ্ঠান থেকে সদর উপজেলার ৩ হাজার জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ২ কেজি হাইব্রিড (এস এল-৮ এইচ/ ইস্পাহানী-৮) জাতের বীজ ধান এবং ৩ হাজার ৮শ’জন ক্ষুদ্র ও প্রান্তিক বোরো চাষী প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
দেবহাটা প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর সাতক্ষীরার দেবহাটা উপজেলা হানাদার মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র্যালী বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে এ সময় উপজেলা প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবন্দ অংশ নেন।
পরে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শসহ বিভিন্ন মুক্তযোদ্ধা গণ।
এই দিনে সাতক্ষীরার দেবহাটা ও কলারোয়া উপজেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিকামী মানুষের উল্লাসে মুখরিত হয়।
এদিকে,কলারোয়া উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি বিজয় র্যালী বের হয়। পরে মুক্তিযোদ্ধ সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে তানিয়া খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
এ সময় তার ৪ বছর বয়সী শিশুকন্যা তাবাচ্ছুম গুরুতর আহত হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে নিয়েছে এবং ট্রাক চালক সাদ্দাম হোসেনকে আটক করেছে।
নিহতের ভাই হাবিবুর মোড়ল জানান, তার বোন তানিয়া খাতুন চার বছরের শিশুকে নিয়ে মঙ্গলবার তালায় ডাক্তার দেখিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল।
এ সময় খুলনা-পাইকগাছা মহাসড়কের তালার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৩-৬০৫৯) ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় শিশু তাবাচ্ছুম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের প্রাণ পুরুষ সাইফুল্লাহ লস্করের ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার বিকালে সাতক্ষীরা জেলা ভূমিহীণ সমিতির আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী, হাফিজুর রহমান, শাহীদ হাসান রেবু, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সাধারণ মফিজুর রহমান, দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাশ, বদরু মো: খালেকুজ্জামান, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক রেজা, শেখ রিয়াজুল ইসলাম, শাহানারা খাতুন ঋণা, ময়না আক্তার, নাজমা আক্তার নদী, মো: সুরোত আলী, মো: আকছেদ আলী, মো: মোকছেদ আলী প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, সাইফুল্লাহ লস্কার ছিলেন দক্ষিণ বঙ্গের নিষ্পেষিত নির্যাতিত অসহায় ভূমিহীন মানুষের আশ্রয় স্থল। তিনি নির্লোভ মানুষ ছিলেন। তিনি ধনি পরিবারে জন্মগ্রহণ করেও আরাম আয়েশের জীবন ব্যতি রেখে ভূমিহীনদের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। আজ কিছু অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে ভূমিদস্যুরা হাজার হাজার বিঘা খাস জমি ভোগদখল করে যাচ্ছে। নিজেদের প্রয়োজনে ভূমিহীনদের উচ্ছেদ করা হচ্ছে। তিনি বেচেঁ থাকলে এসবের কঠোর জবাব দিতেন। তার শূন্যতার সুযোগে আজ নির্যাতিত হচ্ছে জেলার হাজার হাজার ভূমিহীন। জেলার ভূমি দস্যুদের সাথে আতাত না করায় তাকে হত্যা করা হয়েছে। অথচ সেই হত্যা কান্ডের বিচার হয়নি। যা আমাদের কে হতাশ করেছে। বক্তারা অবিলম্বে ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকান্ডের বিচার সম্পন্ন করে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
নিজস্ব প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংস্থা ”প্রেরণা’ এর নির্বাহী পরিচালক শম্পা গোস্বমী কোভিড-১৯ এর সংক্রামক ব্যাধী করোনা মহামারীর সময়ে নারীর প্রতি সহিংতা প্রতিরোধ, দূর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের মনোসামাজিক স্বাস্থ্যের উন্নয়নে ভুমিকা রাখায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন একটি সেমিনারে যোগ দিতে।
তিনি সেখানে নারী জাগরণের অভিজ্ঞতা বিনিময় ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধমূলক কর্মশালায় অংশ নেবেন। ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসে¤বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করে তার অভিজ্ঞতাসহ নানা বিষয় সেমিনারে কথা বলবেন।
প্রেরণার নির্বাহী পরিচালক শম্বা গোস্বামী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলবায়ু অভিঘাত ও প্রতিনিয়ত প্রাকৃতিক দূর্যোগে জর্জরিত জনগোষ্ঠিকে জেন্ডার ভিত্তিক নারীদের ন্যায্যতার ভিত্তিতে সমাজ বিনির্মাণে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সৃষ্টি, নারীর প্রতি সহিংতা প্রতিরোধ, কিশোরীদের মাসিক স্বাস্থ্য উন্নয়ন, দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন সতকর্তামূলক কার্যক্রম, দূর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের মনোসামাজিক স্বাস্থ্যের উন্নয়নে ভুমিকা রেখে চলেছে।
কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে গতকাল সোমাবার সকাল সাড়ে ১১টায় থাই এয়ারলাইনসে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংককে যাত্রা করেন। কর্মশালায় অংশগ্রহণ যাতে দেশে ফিরে নারীদের ক্ষমতায়নে ভুমিকারাখতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক টর্নেডো বা প্রবল ঘূর্ণিঝড়ে পাঁচটি কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।…
শ্যামনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগের প্রতিবাদ…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…