সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

অনলাইন ডেস্ক: জাতিসংঘের একটি সদস্যরাষ্ট্র হিসেবে মতপ্রকাশ, গণমাধ্যম ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাসহ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে অঙ্গীকারের কথা বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইন লুইস। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিতে উইন লুইস এ কথা স্মরণ করিয়ে দেন।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার এক ঘণ্টা পর উইন লুইস এ বিবৃতি দেন। ওই সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়ে ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও নয়াপল্টন থেকে বিএনপরি তিন শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

উইন লুইস বলেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ঘোষণাপত্রে স্বাক্ষরকারী দেশগুলো ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক ও অন্য যে কোনো বিষয়ে মতপার্থক্য দূরে রেখে বিশ্বের সবার মানবাধিকার রক্ষায় ঐকমত্যে পৌঁছায়।

উইন লুইস আরও বলেন, ‘করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর সারা বিশ্বে অসহায় মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের মৌলিক মানবাধিকার, তাদের সুরক্ষা ও শান্তিতে বসবাস করার অধিকারের বিষয়টি আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে।’

জন্মগতভাবে সব মানুষ স্বাধীন এবং মর্যাদা ও অধিকারের ক্ষেত্রে সমান—সর্বজনীন ঘোষণাপত্রের এই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে আবাসিক প্রতিনিধি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সব মানুষের সঙ্গে এ ব্যাপারে একাত্মতা প্রকাশ করছে এবং সবার সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে অতীতের মতোই প্রতিশ্রুতিবদ্ধ আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার প্রবীণ আইনজীবী অ্যাড. আলাউদ্দীন আহমেদ(৮০) আর নেই। বুধবার সন্ধ্যায় যশোরে বাসের মধ্যে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—–রাজিউন)।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় নিয়মিত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে যশোর পৌছালে বাসের মধ্যেই মৃত্যু বরণ করেন।

বৃহস্পতিবার বাদ যোহর সাতক্ষীরা কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: মেহেদী হাসান মিরাজ, সম্ভবত গত তিন-চারদিনে বাংলাদেশের ক্রিকেটপাড়ায় সবচেয়ে আলোচিত নাম। আর এমনটা হবে না-ই বা কেন! ভারতের বিপক্ষে গত দুই ম্যাচে কী করেননি ডানহাতি এ অলরাউন্ডার। দলের বিপদের সময় ব্যাট হাতে খেলেছেন ম্যাচজয়ী সব ইনিংস। আবার বল হাতেও প্রয়োজনের সময় এনে দিয়েছেন উইকেট। আর ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্সে ভারতকে স্তব্ধ করে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বের এই নিয়োগ কার্যকর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনীতির খবর: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় ফটকের সামনে বসে অবস্থান করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দফায় দফায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুল সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।

মির্জা ফখরুল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমি অনুরোধ করে বলব—সবাই যেন ধৈর্য্যসহ অপেক্ষা করেন।’

তার আগে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়লে নেতাকর্মীরা নয়াপল্টনের অলিগলি ও দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পরে সেখানেও তল্লাশি চালায় পুলিশ। তারাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম মকবুল হোসেন (৪০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের শরীরে শটগানের গুলির আঘাত ছিল। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

বাচ্চু মিয়া বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবু এর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

(৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা স্টেডিয়ামের হলরুমে সাজেক্রীস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবু’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সাজেক্রীস’র যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল,

মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, ফারহা দীবা খান সাথী, শিমুন শামসসহ, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আইনুল ইসলাম নান্টা, হাবিবুর রহমান রিন্টু, কাজী কামরুজ্জামান, মো. আলতাফ হোসেন, আলতুসহ বিভিন্ন ক্লাব/সংস্থার প্রতিনিধি ও খেলোয়াড়বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় তরূণ-তরূনীদের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেটে যুবদের চাহিদা অন্তর্ভূক্তি এবং বাজেট বাস্তবায়নে সচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং পরিবেশ বিপর্যয় প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

০৭ ডিসেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আ: বাছেদ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ আমিনুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো: নুরুল হুদা।
স্বাগত বক্তব্য প্রদান করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন জনাব জিসান মাহমুদ, ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশ।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেটে যুবদের চাহিদা অন্তর্ভক্তি এবং বাজেট বাস্তবায়নে সচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং পরিবেশ বিপর্যয় প্রতিরোধে বর্তমান অবস্থা বিশ্লেষণ ও এ্যাকশন বিচার্স এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুবদের অর্ন্তভুক্তির লক্ষ্যে পর্যালোচনা উপস্থাপন করেন কনস্যালটেন্ট মৃনাল কুমার সরকার।

এছাড়া ও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোছা: আফরোজা খাতুন, ১,২,৩ নং ওয়ার্ড, মোছা: ময়না খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ড, নুরুন্নাহার বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ড, মো: মিজানুর রহমান, ২ নং ওয়ার্ড, মো: আবুল খায়ের, ওয়ার্ড নং ওয়ার্ড, মো: কামরুজ্জামান, ০৪ নং ওয়ার্ড, শেখ মোস্তাফিজুর রহমান, ০৫ নং ওয়ার্ড, মো: লুৎফর শেখ, ০৬ নং ওয়ার্ড, মো: আব্দুল হাকিম, ০৭ নং ওয়ার্ড, মো: কুরবান আলী, ০৮ নং ওয়ার্ড, সুভাষ চন্দ্র মন্ডল, ০৯ নং ওয়ার্ড, মুকুল হোসেন, শিক্ষক, আলহাজ¦ মাও: রওশন আলম, পলাশ চৌধুরী, ব্যবসায়ী, যুব প্রতিনিধি মো: রুহুল আমিন, মো: ছমির উদ্দীন জেলা ত্রান ও পুর্নবাসন অফিস ও বিভিন্ন যুব সংঘ থেকে আগত যুব নেতৃবৃন্দ।

যুবদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাকিব হোসেন, বেতনা যুব সংঘ, মাসুদ রানা, সভাপতি, বেতনা যুব সংঘ, শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক, কর্নফুলি যুব সংঘ। সে বিষয়ে আলোকপাত করেন ও যুবদের বিভিন্ন সেবামুলকর কার্যক্রমে সম্পৃক্ততা করার আশ^াস প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন। স্বার্বিক তত্বাবধানে ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, চন্দ্রশেখর হালদার, প্রোগ্রাম অফিসার, চন্দন কুমার বৈদ্য, ফাইন্যান্স অফিসার, রুবিনা খাতুন, মো: আলতাপ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest