সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের সাথে জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,

সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জাতীয় ছাত্রসমাজের জেলা সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুর এবং প্রধান শিক্ষককে মারপিটের মামলার বাদীকে হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে বিদ্যালয়ে যেতে দেওয়া হবে না মর্মে হুমকি প্রদর্শন করা হচ্ছে অভিযোগ করেছেন মামলার বাদী আনছার আলী। এঘটনায় মামলার বাদী ও চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আনছার আলী নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা: সাহানিমা আক্তার লতা এবং পার্থ সারথী মজুমদার স্কুলের কোন নিয়ম শৃঙ্খলা মানে না। ইচ্ছামত স্কুলে আসা যাওয়া করে। এনিয়ে প্রধান শিক্ষক আনছার আলী প্রতিবাদ করায় তার সাথে বিরোধের সৃষ্টি হলে সাহানিমা আক্তার লতা প্রধান শিক্ষক বিভিন্ন হুমকি ধামকিও প্রদর্শন করে।

একপর্যায়ে গত ২৫ আগস্ট ২২ তারিখ সকালে স্কুলের স্বার্থ পরিপন্থি কাজের বিষয়ে সাহানিমা আক্তার লতার কাছে প্রধান শিক্ষক জিজ্ঞাসা করলে সাহানিমা আক্তার লতা অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে। সে সময় শিক্ষক পার্থ সারথী মজুমদার যৌথভাবে প্রধান শিক্ষকের উপর চড়াও হয়। এরপর শাহানিমা আক্তার তার স্বামী যশোরের শার্শা উপজেলার ভবানীপুর গ্রামের নুরুজ্জামান লাল্টুকে ফোন করে বিদ্যালয়ে ডাকেন। লাল্টু দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার ছোট ভাই শাহিদুজ্জামান বেল্টুসহ ৪/৫ জন ব্যক্তিকে নিয়ে ওই বিদ্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এবং প্রধান শিক্ষকের উপর অতর্কিত হামলা চালিয়ে হাড়ভাঙ্গা জখম করে। ছিনিয়ে নেওয়া হয় স্মাট ফোনসহ নগদ টাকা। সে সময় প্রধান শিক্ষকের ডাক চিৎকারে শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদেরও অকথ্য ভাষায় গালি গালজ করে। এঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক আনছার আলী কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ৪২, তাং ৩০/০৮/২০২২। উক্ত মামলায় থানা পুলিশ ২নং আসামী শাহিদুজ্জামান বেল্টুকে আটক করে কারাগারে প্রেরন করে। মামলার অন্যান্য আসামীরা আদালত থেকে জামিন নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী প্রধান শিক্ষক জানান, শিক্ষক সাহানিমা আক্তার লতার স্বামী নূরুজ্জামান লাল্টু ও দেবর শাহিদুজ্জামান বেল্টু শার্শা উপজেলার ভবানীপুর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। লতার স্বামীর নিদৃষ্ট কোন পেশা নেই। স্ত্রীর উপার্জনে নির্ভরশীল থেকে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে একটি ধর্ষন মামলাও রয়েছে। যার নং- ১২/২২।
তিনি আরো বলেন, আসামীরা জামিনে মুক্তিপেয়ে বিদ্যালয়ের যাওয়ার আসার পথে জান খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। তিনি এঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে নিরাপত্তা দাবি করেছেন।
এদিকে, বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করে প্রধান শিক্ষককে মারপিট ও ভাংচুরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শত শত শিক্ষার্থীদের সামনে একজন শিক্ষাগুরু কে মারপিট করার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকাবাসী অবিলম্বে ও হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করাসহ বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর উপকন্ঠে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয়, তখন বাংলাদেশে দিকে চলে আসে এটাই ভয়ের।’

তিনি বলেন, তবে আমরা তথ্য পেয়েছি এবার তারা বাংলাদেশের দিকে আসছে না। কোনো মিয়ানমার নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি। মিয়ানমারের মর্টার সেল বাংলাদেশের সীমানায় পড়েনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, মিয়ানমারের দুটি যুদ্ধ বিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার সেল বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে দুটি গোলা অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গত রোববারও আরেকটি মর্টার সেল এসে পড়েছিল বাংলাদেশ সীমান্তে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩ নভেম্বর। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষার ১০ দিন পর ব্যবহারিক পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। তার আলোকে প্রস্তাবিত পরীক্ষার রুটিন তৈরি করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। গত সপ্তাহে এই রুটিন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, আগামী ৩ নভেম্বর থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু করতে খসড়া পরীক্ষা রুটিন তৈরি করা হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর ২০ ডিসেম্বর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে এক সপ্তাহ পর্যন্ত চলবে। প্রস্তাবিত রুটিন গত সপ্তাহে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে শিক্ষা

এ প্রসঙ্গে আন্ত:শিক্ষা সমন্বয়ক বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সেটি অনুমোদন দিলে দেশের সকল বোর্ডের ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ পরীক্ষা শুরু করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি বছর বন্যা পরিস্থিতির কারণে এসএসসি-সমমান এবং এইচএসসি-সমমান পরীক্ষা পিছিয়ে গেছে। এসএসসি পরীক্ষা চলতি মাসের ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা পহেলা অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ১০ অক্টোবর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। অন্যান্য বছরের হিসেবে প্রতি বছর দেড় থেকে দুই লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন থেকে ঝড়ে পড়েন। সে অনুযায়ী ১৩ থেকে সাড়ে ১৩ লাখ ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীর একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন বলাকা ব্লেড (বর্তমানে সামাহ রেজার ব্লেডস) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম সাত্তার। সেখানেই তিনি খুলে বসেছিলেন অবৈধ মিনিবার। তার বারে বিভিন্ন ব্যক্তি মাদক সেবন ও বিক্রি করতেন। তবে সেলিমের ছিল না মাদক সেবন বা বিক্রির লাইসেন্স।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের (৭৭ নম্বর বাড়ি) ওই ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ ও সিনথেটিক গাঁজাসহ বিভিন্ন মূর্তি। ফ্ল্যাটের মালিক ও মাদকের সঙ্গে জড়িত সেলিম সাত্তারকেও আটক করা হয়েছে।

অভিযানের পর সাংবাদিকদের ঘটনাস্থলেই ব্রিফ করেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান।

তিনি বলেন, সাবেক বলাকা ব্লেড বর্তমানে সামাহ রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারের বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তাকে আটক করা হয়। আটক সেলিম বিলাসবহুল ওই ফ্ল্যাটেই খুলে বসেছিলেন অবৈধ মিনিবার। তার বারে বিভিন্ন ব্যক্তি এসে মাদক সেবন ও বিক্রি করতেন। তবে তার মাদক বিক্রি ও সেবনের ছিল না কোনো লাইসেন্স।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি বনানী এলাকার ১১ রোডের ৭৭ নম্বর হাউজের এম ব্লকের ব্যাংক এশিয়া বিল্ডিংয়ের লিফটের ৮ নম্বরের এই বাসায় অবৈধ মাদক বিক্রি ও সেবন করা হয়। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ফরেন লিকার, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ, ও সিন্থেটিক গাঁজা, সিসা ও লিকুইড গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির ১ লাখ ৬৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

আটক সেলিম সাত্তারের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসির এ কর্মকর্তা বলেন, তিনি বাংলাদেশ ও সুইডেনের দৈত্য নাগরিক। সেলিম সাত্তার বিভিন্ন সময় বিদেশে যাতায়াতের মাধ্যমে এ মাদক সংগ্রহ করতেন। এই বাসাটি তার নিজস্ব। উদ্ধার হওয়া মাদক তিনি নিজে ব্যবহার ও বিক্রি করে আসছিলেন।

এ কাজটি কতদিন ধরে করছেন সেটি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

বাসার ভেতরে মিনি বারে কারা আসতেন জানতে চাইলে ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান বলেন, বাসার ভেতরে বারে আটক সাত্তারের বন্ধুবান্ধবসহ বিভিন্ন ব্যক্তি আসতেন। এছাড়া তিনি বিভিন্ন ব্যক্তির কাছে মাদক বিক্রি করতেন। পাশাপাশি কষ্টিপাথর, মূর্তি উদ্ধার করা হয়। তবে কষ্টিপাথরের মতো দেখতে মূর্তিগুলো আসল নয়। এগুলো বহু পুরোনো মৃৎশিল্প। বাসাটিতে আটক সেলিমের স্ত্রী ও গৃহকর্মীসহ চারজন থাকতেন। মাদকের সঙ্গে সেলিমের স্ত্রীর কোনো যোগসাজশ পাওয়া যায়নি বলে তাকে আটক করা হয়নি। সেলিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা প্রক্রিয়া চলমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। রবিবার ৪ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান দেবহাটা থানা প্রাঙ্গনে আসলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

পরে নবাগত পুলিশ সুপারকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল স্বশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহন শেষে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং জেলা ও থানার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সাতক্ষীরা জেলার এডিশনাল এসপি (অর্থ ও প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইস এন্ড অপস) কনক কুমার দাস, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নবাগত পুলিশ সুপার দেবহাটা তথা সাতক্ষীরা জেলার নান্দনিক পিকনিক স্পট ইছামতি নদীর কুল ঘেষে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গড়ে তোলা দেবহাটা রুপসী ম্যানগ্রোভে যান এবং সেখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকালে সাতক্ষীরা চলে যান। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ২০২২-২০২৩ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১১টি ইউনিয়নের ২৫টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলে বর্ষায় প্লাবিত ধানক্ষেতে ৪৮৩কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫টা প্রাতিষ্ঠানিক জলাশয় গুলোতে মোট ৪৮৩কেজি পোনা মাছ অবমুক্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যক্ষ্মারোগ প্রতিরোধে রোগী সনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাটাবের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. ত্রিনেত্র ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, বার্তা সম্পাদক এম রফিক, আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহীন গোলদার, দৈনিক যশোর পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক জন্মভূমি পত্রিকার জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, নাটাব সাতক্ষীরা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ডিপিও উজ্জ্বল কুমার পাল, মানবকষ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, যুগের বার্তার স্টার রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সাতঘরিয়ার মফস্বল সম্পাদক আব্দুর রহমান, সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক আহাদুর রহমান জনি, দৈনিক লাখো কষ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ন ও সঞ্চালনায় ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তরুণ কুমার বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যক্ষ্মা রোগির সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার। এরমধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৯৪২ জনকে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির মূল লক্ষ বাংলাদেশকে যক্ষ্মা মুক্তকরা এবং দেশ থেকে যক্ষ্মারোগে আক্রান্ত রোগির সংখ্যা মৃত্যুর হার ও সংক্রামন এমন পর্যায়ে নামিয়ে আনা যেন দেশে যক্ষ্মা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিদ্যমান না থাকে। ইতোমধ্যে যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকার একেবারে প্রত্যান্ত অঞ্চলে জিনএক্সপার্ট মেশিন পৌছে দেওয়া হয়েছে। যক্ষ্মারোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষ্মা একটি জীবানু ঘঠিত সংক্রমক রোগ।

এক নাগাড়ে দু সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। হাঁসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। পরিবারে একজন যক্ষ্মা রোগী থাকলে পরিবারের অন্যদেরও বিশেষ করে শিশু এবং প্রাপ্ত বয়ষ্কদের যদি এক সপ্তাহ যাবত কাশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া সাতক্ষীরার চৌরাঙ্গী মোড়ে যক্ষ¥া রোগীদের সম্পূর্ণ ফ্রিতে পরিক্ষা এবং সেবা দেওয়ার জন্য একটি টিবি ডায়াগনস্টিক চালু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest