সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার গাবুরায় ছিন্নমুল শিশুর খাদ্য ও পুষ্টি বাবদ নগদ টাকা বিতরণ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন। বিশেষ অতিথী হিসাবে ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আছাদুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন গাবুরার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যগণসহ বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ব্রতীর দির্ঘ্য এক দশক গাবুরায় অনাথ শিশু প্রতিপালন ও ভাসমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রসংশা করেন।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরের শিশু সুরক্ষা প্রকল্প থেকে শিশুরা প্রতি মাসের জন্য ৮০০ নগদ টাকা, প্রয়োজনীয় পোশাক, শিক্ষা উপকরণ পাবে।
উল্যেখ্য ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে।

গাবুরায় নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার শিশু সুরক্ষা প্রকল্পের কর্ম এলাকা গাবুরার ডুমুরিয়া ঈদগাহ মাঠে উপকারভোগী ৭ ও ৮ নং ওয়ার্ডের ইয়াতিম, পিতা ও মাতা হারা, প্রতিবন্ধি ও প্রান্তিক নারী প্রধান এবং অতিদরিদ্র ৭৬ জন শিশুর জন প্রতি ৩২০০ টাকা করে বিতরণ করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৩ দিনে সকল উপকারভোগী ৩০০ পরিবারে মাসিক এ টাকা বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের আয়োজনে একশনএইড বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় সাতক্ষীরা ইয়ূথ হাবে ২ দিন ব্যাপী নারীবাদ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
২ ডিসেম্বর-২০২২ শুক্রবার নারীবাদ বিষয়ক প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা থেকে ২৫ জন তরুণ-তরুণী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ইয়ূথ লিডার মো: মাসুদ রানা, সিফাত হোসেন, শাহনাজ পারভীন। উপস্থিত ছিলেন সিডো’র প্রধান নির্বাহী শ্যমল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ), একশনএইড, বাংলাদেশ এর ইন্সপিরেটর জিসান মাহমুদ। চন্দনকুমার বৈদ্য, ফিন্যান্স অফিসার, আলতাপ হোসেন, রুবিনা খাতুন প্রমুখ।
যুব-তরুণদের সংগঠিত করে তাদের মধ্যে একতাবদ্ধতা সৃষ্টি করতে পারলেই সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রমে ভুমিকা রাখতে সক্ষম হবে। তরূনদের কে সচেতন হতে হবে। তরূনদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে নারীদের উপর নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব হবে। তরূনদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও সামাজিক সহ অন্যান্য জনহিতকর কার্যক্রমে সম্পৃক্ততা থাকতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তরূনদের দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ধারে বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী কায়পুত্র সম্প্রদায় (কাওরা) এর পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কের উপর এ মানববন্ধন পালন করে তারা।

বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর পদ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা গণফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি সুশান্ত, সহ-সভাপতি সুভাষ, কায়পুত্র সম্প্রদায় (কাওরা) এর শ্রীদাম মন্ডল, চায়না দাশী, বিশ^জিত মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কায়পুত্র সম্প্রদায় (কাওরা) একটি ক্ষুদ্র সম্প্রদায়। তাদের মধ্যে কিছু মানুষ সাতক্ষীরা সদরের আলীপুর বল্ডফিল্ড সংলগ্ন রাস্তার ধারে খাস জমিতে ১৯৬৫ সাল থেকে ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে আসছে। সম্প্রতি সাতক্ষীরায় সড়কের উন্নয়নের লক্ষে তাদের কে সেখান থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। সেখানে বসবাস ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষগুলোকে অন্যত্র পুর্নবাসন করা হোক। তা নাহলে ওই সম্প্রদায়টি বিলুপ্তি হয়ে যাবে। বক্তারা আরো বলেন, সড়কের উন্নয়নের কাজকে আমরা স্বাগত জানাই। কিন্তু একটি অসহায় ভূমিহীন সম্প্রদায়ের মানুষকে পুর্নবাসন করে উচ্ছেদ মেনে নেওয়া হবে না। এ বিষয় নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, ইউএনওসহ বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন ফল পাওয়া না পাওয়া ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ভূমিদস্যুরা হাজার হাজার বিঘা সম্পত্তি দখল করে মৎস্যঘের, বসতবাড়ী নির্মান করলেও এসব অসহায়দের মাথা গোজার ঠাই দিতে পারে না। অবিলম্বে ওই ৪৭টি পরিবারের সদস্যদের পুর্নবাসন করা না হলে ডিসি অফিস ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি
: সাতক্ষীরায় শহরের পারকুখরালী ডাঙ্গি পাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের ঢালায়ের কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

শুক্রবার ( ০২ ডিসেম্বর ) দুপুরে পবিত্র জু’মা নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির দ্বিতীয় তলার ঢালায়ের কাজ শুরু করা হয়।

পারকুখরালী ডাঙ্গি পাড়া জামে
মসজিদ কমিটির সভাপতি মো. শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদটির দ্বিতল ভবনের ঢালায়ের কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ,পৌর ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শেখ আনোয়ার হোসেন মিলন, ফিংড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, পারকুখরালী যুব কমিটির সভাপতি মো. শফিকুর জামান ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, ক্যাশিয়ার আবু রায়হান, গোলাম মোস্তফা খোকন, আবুল কালাম আজাদসহ স্থানীয় মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। নির্যাতনে গুরুতর আহত শিশু রমজান আলী(১২) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশু রমজান তালা উপজেলার মদনপুর হাতবাঁশ গ্রামের ভ্যান চালক আজহারুল ইসলামের পুত্র। রমজান অভনগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

গত ৩০ নভেম্বর বিকালে তালা উপজেলার মদনপুর হাতবাঁশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রমজান আলীর পিতা আজহারুল ইসলাম বলেন, নভেম্বর মাসের ১০ তারিখে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর আমিনুর রহমানের বাড়ি থেকে ১ লক্ষ টাকা চুরি হয়ে যায়। ঘটনার প্রায় ২২ দিন ৩০ নভেম্বর বুধবার আমার ছেলে মাদ্রাসা থেকে বাড়ি আসলে তাকে আটকে টাকা চুরির অপবাদ দিয়ে মেম্বর আমিনুর, তার ভাই শামীম ও মাসুদ অমানুষিক নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে আমার শিশু পুত্র তাদের টাকা নিয়েছে মর্মে স্বীকার করিয়ে নেয়।

সে সময় স্থানীয়রা গুরুতর আহত অচেতন অবস্থায় আমার পুত্রকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তালা স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশু রমজানের অবস্থার কোন উন্নতি হয়নি বলে চিকিৎসকের বরাত দিয়ে তার পিতা এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, টাকাটা ও নিয়েছে। সেটি স্বীকার করানোর জন্য টুকটাক মারপিট করা হয়েছে। তবে গুরুতর আহত হওয়ার মত মারপিট করা হয়নি। কিন্তু মারপিট করা না হলে অচেতন হল কিভাবে এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর তিনি দিতে পারেননি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম বলেন, মারপিটের ঘটনাটি মৌখিকভাবে আমরা শুনেছি। কিন্তু কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার ২০০ শত টাকা মূল্যের ১৬ টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালক কে আটক করেছে ৩৩ বিজিবি সদস্যরা।

০১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা এলাকা থেকে ইজিবাইক চালক অহিদুজ্জামান (৩৫) কে আটক করা হয়। আটক অহিদুজ্জামান কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার উপর থেকে ইজিবাইক চালক অহিদুজ্জামান কে সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে চালক অহিদুজ্জামানকে তল্লাশী করে তার ইজিবাইকের মধ্য থেকে মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার ২০০ শত টাকা। যার ওজন ১.৮৫৭ কেজি। এসময় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে ইজিবাইকটি জব্দ করা হয়। চালক অজিদুজ্জামান কে আটক করা।

আটককৃত চালক অহিদুজ্জামানকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে জানান বিজিবি’র অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চুকনগরে গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের শাখা উদ্বোধন করেন গ্রামীন চক্ষু হাসপাতাল সাতক্ষীরার ব্যবস্থাপক মো: মিরাজুর রহমান।

এসময় চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিশন সেন্টার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মুরসালীন নোমানী। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করে সাজসাজ রব। এবার নির্বাচন কমিশনের নির্দেশে পোস্টার, ব্যানার লাগানো বিরত থাকলেও শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে প্রবেশের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট চান প্রার্থী ও তাদের সমর্থকেরা।

কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২৩ এ সভাপতি পদে নোমানী পেয়েছেন ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। এছাড়া আরেক প্রার্থী নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ২৬৪ ভোট।

সাধারণ সম্পাদকের একটি পদের জন্য প্রার্থী ছিলেন ছয়জন। এর মধ্যে বিজয়ী সোহেল পেয়েছেন ৪২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট। একই পদে আফজাল বারী ৫৫ ভোট, আরাফাত ৭২ ভোট, জামিউল আহসান সিপু ২৪৭ ভোট ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল) পেয়েছেন ২৬০ ভোট।

এছাড়া সহ-সভাপতি একটি পদের বিপরীতে দীপু সারোয়ার ৮২৩ ভোটে বিজয়ী হয়েছেন। এই পদে গ্যালমান শফি পেয়েছেন ৫৯১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মঈনুল আহসান। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন- ফারুক খান, কামাল মোশারেফ, নয়ন মুরাদ ও পবন আহমেদ।

অর্থসম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন সুমন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকির হোসাইন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল হাই তুহিন। দপ্তর সম্পাদক হয়েছেন কাওসার আজম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিক রাফি। নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মরিয়ম মনি (সেঁজুতি)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রোজিনা রোজী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কামাল উদ্দিন সুমন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মেজবাহ উল্লাহ শিমুল। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকের পদে তোফাজ্জল হোসেন রুবেল বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. রাশিম (রাশিম মোল্লা)। ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান বিজয়ী হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. রকিবুল ইসলাম মানিক। আপ্যায়ন সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোহাম্মদ নঈমুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর কিরণ।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী ছিলেন নয়জন। এরমধ্যে এক নম্বর সদস্য হয়েছেন মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত)। দ্বিতীয় হয়েছেন ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ) এবং তৃতীয় মহসিন বেপারী। অন্য সদস্যরা যথাক্রমে মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান (সুমন) এবং মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।

কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৪৫৭ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest