সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয়ের বিশিস্ট প্রবীণ বিজ্ঞান শিক্ষক বি,এস,সি খোন্দকার মীজান স্যার তথা ওল্ড মীজান স্যার প্রায় ৩৯ বছর দীর্ঘ শিক্ষাকতা জীবন শেষে আগামী ইংরেজী ০৫/০৯/২০২২ তারিখ রোজ- সোমবার মোতাবেক ২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ ০৮ সফর ১৪৪৪ হিজরী তিনি তাঁর দীর্ঘ শিক্ষাকতা জীবন থেকে অবসর গ্রহণ করতে যাচ্ছেন।

বিধায়, তিনি তাঁর বন্ধু, স্বজন, সুভানুধ্যায়ী, প্রিয়জন বিশেষ করে ১৯৮৪ ইং তারিখ থেকে ২০২২ ইং তারিখ পর্যন্ত সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্যারকে বিদায় জানানোর জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বি,এস,সি খোন্দকার মীজান স্যার,ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়র,মোবা: ০১৭২০ ৫৮৯৪৯০। প্রেস বিজ্ঞপ্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গাবুরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলায় শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন এর বিভিন্ন চর থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ এমন অভিযোগ উঠেছে। দুই সেপ্টেম্বর শুক্রবার সকালে অনেকে অভিযোগ করেন গাবুরা ইউনিয়ন এর পাশশেমারি সংলগ্ন এলাকায় নদীর চর থেকে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু বনখেগু। ঘটনার সত্যতা জানতে ঘটনা স্থলে পৌঁছালে দেখা যায় নদীর চর থেকে দশ বারো টি গেওয়া, গোরান সহ গোলপাতা গাছ কেটে ফেলা হয়েছে, তবে এই বিষয়ে স্থানীয় জনগণের সাথে কথা বললে তারা ভয়ে কিছু বলতে চান নি। এই বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহজ্ব জি এম মাছুদুল আলম এর সাথে কথা বললে তিনি জানান আমি এই সংবাদ টি শুনেছি আমি অনেক বার লিখিত সহ ফোন করেছি প্রশাসন ও বন বিভাগ কে কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

আর যারা গাছগুলো কাটছে তারা অনেক শক্তিশালী। উল্লেখ্য এই গাছ গুলো জন্য গাবুরা ইউনিয়ন অনেক প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে বিভিন্ন সময় রক্ষা পেয়ে আসছে। এই বিষয়ে গাবুরা ইউনিয়ন এর বন ও পরিবেশ নিয়ে কাজ কথা কিছু সেচ্ছাসেবোক এর সাথে কথা বললে তারা বলেন এই গাছ গুলোর জন্য গাবুরা ইউনিয়ন এখনো টিকে আছে এভাবে যদি গাছ গুলো কেটে ফেলা হয় তাহলে খুব দ্রুত আবার ও প্লাবিত হবে গাবুরা ইউনিয়ন, এমন কি চির দিনের জন্য বাংলাদেশ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে গাবুরা ইউনিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা ফুচকা চটপটি ভাজা মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমেটেড এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে কামালনগরাস্থ লেক ভিউতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি মো: মোস্তাকিম, ইয়াছিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ; সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় পুত্রবধু কর্তৃক শ্বশুর শ্বাশুড়ী ও ননদের স্বামীর বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আলীপুর তালবাড়িয়া গ্রামের মৃত. গ্রীশদাসের পুত্র নগেন দাশ।

লিখিত অভিযোগে তিনি বলেন, আনুমানিক গত ৬ বছর পূর্বে ভবানীপুর গ্রামের শ্রী দেবেন চন্দ্র দাসের কন্যা শীলা দাসের সাথে আমার পুত্র সুমন দাসের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকে আমার পুত্রবধু শীলা দাশ শ^শুর শ^াশুড়ির কোন তোয়াক্কা না করে ইচ্ছামত উশৃঙ্খলভাবে চলাফেরা করতে থাকে এবং বিভিন্ন পুরুষ মানুষের সাথে অবাধ ঘোরাফেরা করতে থাকে।

এতে বাধা দেওয়ায় পুত্রবধু আমাদের উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে পুত্রবধু সব সময় আমাকে এবং আমার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। গত ২৭ আগস্ট ২০২২ পুত্রবধুর শীলার মাতা ভগমতি, পিতা দেবেন, দাদা শ্যামল, জ্যাঠা গণেশসহ আরো দুই জেঠিমা আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীসহ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এর প্রতিবাদ করায় উভয়পক্ষের মধ্যে ঠেলাঠেলি হয়। সেখানে কোন ধরনের মারপিটের ঘটনা ঘটেনি। এঘটনার পর পূত্রবধু শীলা তার পিতা মাতার সাথে পিতার বাড়িতে চলে যায়। এছাড়া সেখানে আর কোন ঘটনা ঘটেনি।

অথচ পরবর্তীতে মাতা ভগবমতির কু পরামর্শে জঘন্য মিথ্যাচার করে আমার স্ত্রী, আমাকে এবং আমার জামাতা বেনু গোপালকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে পুত্রবধু শীলা দাশ। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি কখনো যৌতুকের জন্য চাপ দেয়নি। এছাড়া তার পিতার কাছ থেকে একটি টাকাও গ্রহণ করিনি। আমার জামাতা বেনু গোপাল রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। সে থাকে ইটাগাছায় তার নিজের বাড়িতে।

তার অত সময় নেই যে আমার বাড়িতে গিয়ে অযথা সময় নষ্ট করবে। চারিত্রিক সমস্যা রয়েছে পুত্রবধু শীলা দাসের এবং তার মায়ের। শীলার বিভিন্ন কর্মকান্ডে বাধা দেওয়ার কারণে আজ আমার জামাতাসহ আমাদের বিরুদ্ধে এই জঘন্য মিথ্যাচার। বিবাহের সময় কোন যৌতুক গ্রহণ তো দূরের কথা পুত্রবধু শীলার পিতা আমার পুত্রকে একটি মটরসাইকেল দিতে চাইলেও আমি নিতে রাজি হয়নি। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন নগেন দাশ।
তিনি পুত্রবধু শীলা এবং তার মায়ের চক্রান্তের হাত রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় স্কুল ছাত্রী হত্যার অভিযোগ : পিতা- সৎ মা গ্রেপ্তার

তালা প্রতিনিধি : তালার পল্লীতে স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ পিতা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এঘটনায় হত্যা হওয়া স্কুল ছাত্রীর মা থানায় একটি মামলা জমা দিয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত আফতাব মাহমুদে ছেলে মফিজুল মাহমুদ(৩২) ও মফিজুল মাহমুদের স্ত্রী শেফালী বেগম(২৫)।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মফিজুল মাহামুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আখি খাতুন রাতে নিজ ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে আখি ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্য তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। এলাকার স্থানীয় চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা অন্তে আখিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন।

কিন্তু অভিযোগ উঠে সৎ মা শিফালী বেগম নানান বাহানা সহ কারণ-অকারণে আখিকে মারপিট করত এবং আখির পিতা বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে আখিকে খেতেও দিত না। ধারণা করা হচ্ছে কয়েকদিন খেতে না দেওয়াসহ অসহনীয় মারপিটের কারণে মৃত্যু বরণ করেছেন কন্যা শিশু আখি।
এঘটনায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বার) আখির গর্ভধারীনি মা অন্তরা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। যার মামলা নং-০৩ তারিখ-০১.০৯.২২।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান জানান, হত্যা হওয়া আখির মায়ের মামলা দায়ের করায় দুই জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: প্রথমবার ওপেনিংয়ে সুযোগ পেয়েই বাংলাদেশকে চমৎকার ইনিংস উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে আফিফ হোসেনসহ বাকিরাও ভূমিকা রাখলেন। তাতে এশিয়া কাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।

এশিয়া কাপে আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজ করেছেন ৩৮ রান।

টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান। এই গ্রুপের বাকি দুদল হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই দুদলের মধ্যকার লড়াইয়ে জয়ী দল যাবে আফগানদের সঙ্গে শেষ চারে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওপেনিংয়ে পরিবর্তন এনে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচের নাঈম-এনামুলকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে। তবে ৩ বছর পর জাতীয় দলে ফেরা সাব্বির সুযোগ কাজে লাগাতে পারেননি।

ইনিংসের তৃতীয় ওভারে ফার্নান্দের করা শেষ বলে পুল করার চেষ্টা করেন সাব্বির। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। ৫ রানে ফেরেন সাব্বির।

সাব্বির সুযোগ কাজে না লাগাতে পারলেও মিরাজ ঠিকই ওপেনিংয়ে সুযোগ পেয়ে দারুণ করেছেন। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন তিনি। তাঁর ব্যাটে চড়ে পাওয়ার প্লেতে ৫৫ রান পায় বাংলাদেশ।

তবে সপ্তম ওভারেই মিরাজের ঝড় থামিয়ে দেন হাসারাঙ্গা। লঙ্কান তারকা বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন মিরাজ। ২৬ বলে ৩৮ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তাঁর ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।

এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি মুশফিক (৪)। বাজে শট খেলতে গিয়ে দ্রুতই আউট হন তিনি। এরপরও অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়েন সাকিব। ওই জুটিতে ২৪ রান পায় বাংলাদেশ। সাকিবের বিদায়ে ভাঙে এই জুটি।

১১তম ওভারে মাহিস থিকশানার অফ স্পিনে কাটা পড়েন সাকিব। ২২ বলে ২৪ রান করে ফেরেন অধিনায়ক। সাকিব ফিরলে বাংলাদেশের রানের গতি কমতে থাকে। উইকেটে এসে মন্থর ব্যাট করেন মাহমুদউল্লাহ। তবে হাতখুলে ব্যাট চালান আফিফ। মাত্র ২২ বলে তিনি উপহার দেন ৩৯ রানের ইনিংস। ২৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ।

৫৭ রানের এই জুটি ভাঙার পর শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিনের ব্যাটে চড়ে শক্ত পুঁজি পায় বাংলাদেশ। শেষ দিকে সৈকত খেলেন ২৪ রানের ইনিংস। তাসকিন আহমেদ করেন ১১ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভোমরাস্থল বন্দরের সমাধানের লক্ষে ১৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন এস আই) উপ-পরিচালক, ডিজিআই এর শাখা ইনচার্জ, কাস্টমসের ডিসি নিয়ামুল হাসান, বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বিজিবি’র অধিনায়কের প্রতিনিধি।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিতে ভোমরা বন্দরের সৃষ্ট যে কোন সমস্যা সমাধানের লক্ষে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট বন্দর সমন্বয় কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যারা হলে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুস সবুর, আশরাফুজ্জামান আশু, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ এস মাকছুদ খান, জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ট্রান্সপোর্ট মালিক সমিতির ২ জন প্রতিনিধি, কর্মচারী এ্যাসোসিয়েশনের ১ জন প্রতিনিধি, ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৪জন প্রতিনিধি। উক্ত কমিটি প্রতি ৩ মাস অন্তর বন্দরের সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এশিয়ান গেমস ও ওয়াল্ড কার্পে অংশ নিতে সাতক্ষীরা ছেড়েছেন জাতীয় খো-খো দলের ক্যাপটেন শেখ আব্দুর রহমান রানা। ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে চায়না ও ভারতের উদ্দেশ্যে তিনি সাতক্ষীরা ছাড়েন।

শেখ আব্দুর রহমান রানা সাতক্ষীরা শহরের কাটিয়া দক্ষিণপাড়া (রেজি: অফিস পাড়া) গ্রামের মৃত আলহাজ¦ শেখ আব্দুর রশিদের পুত্র।

তিনি সাতক্ষীরা ২০১০ সাল থেকে জাতীয় খো-খো দলের ক্যাপটেন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৬ ও ২০১৯ সালে নেপালের সাউথ এশিয়ান গেমসে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি সাতক্ষীরাবাসীর দোয়া চেয়েছেন যাতে বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে কৃতত্ব স্থাপন করে বাংলাদেশ তথা সাতক্ষীরার মুখ উজ্জল করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest