সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সাতক্ষীরায় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, কুইজ ও নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরায় অনুষ্ঠানে হাত ধোয়ার পদ্ধতি ও ধাপ অনুযায়ি হাত ধোয়ার প্রদর্শনী, উন্নত টয়লেট প্রদর্শনী, উন্নত ন্যাপকিন প্রদর্শন করা হয়।

শুরুতে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরজাহার বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আইনুল ইসলাম নান্টা।

বর্জ্যরে পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই এই প্রতিপাদ্য বিষয়য়ের উপর জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পলক্ষে ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সাতক্ষীরা পৌরসভায় হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ও ওয়াস এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য বিষয়ক আলোচনা করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব এম বেলাল হোসাইন। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ফতেমা খাতুন ও পিংকী দাশ।

শেষে অনুষ্ঠানের তাৎপর্য শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও সাতক্ষীরা প্রগতি নাট্য গোষ্ঠীর উপস্থাপনায় একটি শিক্ষর্ণীয় নাটিকার আয়োজন করা হয়। কুইজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও নন্দিতা রানী দত্ত।

অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের জন্য জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কৃষকলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর ২২ তারিখে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি স্বাক্ষরিত এক পত্রে মিসেস মাহফুজা সুলতানা রুবিকে সভাপতি ও মোঃ সামছুজ্জামান জুয়েলকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর থানায় নবাগত অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার সদস্যরা।

বুধবার সন্ধ্যা ৮টায় অফিসার ইনচার্জ এর কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কেেরন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার সভাপতি রোটাঃ আব্দুস সোবহান,সহ সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি ডা. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক রোটাঃ মো নুরুল হক, অর্থ সম্পাদক কবি রুহুল আমিন ময়না, সদস্য এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার সকাল ১১টায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে ম্যানগ্রোভ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সভারঞ্জন শিকদার।

স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল কানাডা হাই কমিশন বাংলাদেশ এর অর্থায়নে এ্যাডভোকেসি সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম।

আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে শীর্ষক সভার কার্যক্রম অবহিত করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রধান রির্সোস পারর্সোন হিসেবে উপস্থিত ছিলেন। রির্সোস পারর্সোন হিসেবে আরও উপস্থিত ছিলেন মলি মন্ডল, মোঃ আছাদুল ইসলাম, দীপা মন্ডল, শৈব্যা মন্ডল, রিপন মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অভিভাবকদের পক্ষ থেকে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নাছিমা, খাদিজা খাতুন, হামিদুল ইসলাম, জনাব ডলি ইসলাম, মর্জিনা বেগম, নমিতা দাস, রাজিয়া, কাকুলী সুলতানা, তাসলিমা বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি,সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

৯নভেম্বর বুধবার সকাল ১১টায় কাছারীপাড়াস্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আব্দুর রব ওয়ার্ছি।

সাধারণ সম্পাদক ডা: একেএম আব্দুর রাজ্জাকের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, শেখ তহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, যুগ্ম কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদস্য হাদিউজ্জামান, নাজিরা বেগম, আব্দুল আজিজ, রায় দুলাল চন্দ্র, কাজী আরিফুর রহিম, মো: আব্দুস সাত্তার, শফিউর রহমান, কাজী সাইদুল হক, মেঘনাথ সাহা, কে.এম আমিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি

০৯.১১.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।  উপজেলা প্রশাসন আয়োজিত এ উদ্ভাবনী মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। মেলায়  ৪টি প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়। প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা(ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলা সকাল ৮টা  থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে।
মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা,  বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন, অধ্যাপক আবু নসর, অধ্যাপক আবু বকর ছিদ্দীক, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিক্ষা কর্মকর্তা রোকোনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন।বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ সক্ষমতা জানান দিয়েছে। ইন্টারনেট প্রযুক্তি আমাদের হাতে হাতে। বাড়ি বসেই সরকারি সমস্ত সেবা আপনি পেতে পারেন।তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প কোনো সরকার হতে পারে না। শেখ হাসিনার সরকার বারবার দরকার। ”

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গত বুধবার (৯ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবনী মেলার সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন । উপজেলার মর্ডান স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় পৃথক পৃথক প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে।

মেলায় ডিজিটাল সেবার মান উন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ,

সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জিল্লাল হোসেন,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আনন্দ উৎসবে গান, কবিতা আবৃত্তি, কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে।

প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার উপদেষ্টা আলহাজ¦ আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক ওলিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানাজি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, গণফোরাম সাতক্ষীরার সভাপতি আলীনুর খান বাবুল, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, বন্ধু সভার সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাতুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইমরুল হাসান তুহিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ইব্রাহিম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ ইমরান আলী, ম্যাগাজিন সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি বইমেলা সম্পাদক মোঃ মেহেদী হাসান, আফরোজা সুলতানা,সাফায়েত ,নুরুজ্জামান, সজিব, ইমন, রেজওয়ান ।

সঞ্চালনায় বন্ধুসভার সভাপতি মোঃ রবিউল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌটুসী চ্যাটার্জি।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, সাতক্ষীরার বিশিষ্ট কবি দিলরুবা রোজ। এছাড়া মিষ্টি কণ্ঠে গান পরিবেশন করে পুরো অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তোলেন সাতক্ষীরার বিশিষ্ট কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জি।
এসময় বক্তারা বলেন, প্রথম আলো পত্রিকা সত্য প্রকাশে আপোষহীন। প্রথম আলো একটি ব্যান্ড, একটি প্রতিষ্ঠান আর প্রথম আলো বন্ধুসভা একটি বহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথম আলো শুধু বস্তনিষ্ঠ সাংবাদিকাতাই করেনা, মানুষের বিপদে পাশে দাড়ায়। দুর্যোগকালিন সময়ে প্রথম আলো হাত পা গুটিয়ে বসে না থেকে মানুষের পাশে গিয়ে দাড়ায়। এসিড আক্রান্ত নারীসহ নির্যাতিত নারীদের বিভিন্নভাবে সহযোগিতা করে।
পরে অতিথিবৃন্দ কেক কেটে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest