সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন হাডুডু খেলা বন্ধ করতে যেয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে সোনাবাড়ীয়া গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের পুত্র শরিফুজ্জামান উজ্জ্বল।

ঘটনা টি ঘটেছে সোমবার( ৮ ই নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে। সোনাবাড়ীয়া গ্রামের ১৮ বছরের বয়স ছেলেরা খেলাটি আয়োজন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেনকে দাওয়াত করায় আয়োজক কমিটির সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে স্টেজ সহ লাইট ভাঙচুর করে কলারোয়া উপজেলা এলজিডি অফিসের কম্পিউটার অপারেটর শরিফুজ্জান উজ্জ্বল। এ সময় খেলা দেখতে আসা দর্শকসহ স্থানীয়রা গণধোলাই দেওয়া শুরু করলে চেয়ারম্যান বেনজির হোসেন তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে শরিফুজ্জামানের চাচা আক্তার হোসেন বলেন, চেয়ারম্যান বেনজির হোসেন যদি না থাকতেন তাহলে আমার ভাইপোর আর জীবিত পেতাম না। উজ্জ্বল কারও সাথে কথা না বলেই খেলা মাঠেই ভাংচুর শুরু করে। আর সাধারণ মানুষ উজ্জ্বলের উপর ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেয়।

স্থানীয় দোকানদার রমেছা খাতুন জানান যে আমি দোকানে ছিলাম তখন চেচামেচি শুনতে পেয়ে এগিয়ে দেখি চেয়ারম্যান উজ্জ্বলকে ভাই বলে ডাকতেছে তখন উজ্জ্বল তার সামনে থাকা একটি চেয়ার ছুড়ে মারে চেয়ারম্যানের দিকে এবং ভাংচুর শুরু করে। এতে স্থানীয় দর্শকরা তাকে ধাক্কা দেয়। এ সময় শরিফুজ্জামান উজ্জ্বল পালানোর চেষ্টা করলে জনতা তাকে মারতে থাকে। পরে চেয়ারম্যান ও আক্তার তাকে উদ্ধার করে।

এ বিষয়ে সোনাবাড়ীয়া ইউনিয়নের দফাদার জানান শরিফুজ্জামান গালিগালাজ করতে করতে স্টেজের দিকে আসে এবং ভাঙচুর শুরু করে তখন আমরা তাকে থামানোর চেষ্টা করি পরে আমাদেরও গায়ে হাত দেয়।
সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, হাডুডু খেলা কে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় জনগণের হাত থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে বলে শুনেছি।
তিনি আরো জানান শরিফুজ্জামান উজ্জ্বল একজন প্রতারক সে সরকারি চাকুরী করে দিনে। রাতে রাজনৈতি করেন। আর একাধিক প্রতিষ্ঠানের সভাপতি ও সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সরকারি নিয়মে এটা করা যায় কিনা জানিনা বিষয় টি দেখার জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি।

শরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমার জমিতে হাডুডু খেলা আর আমাকে বাদ দিয়ে চেয়ারম্যান কে প্রধান অতিথি করেছে আমি জানিনা তাই খেলা বন্ধ করতে গিয়েছি। চেয়ারম্যান বেনজির হোসেনের লোকজন আমাকে মেরেছে আমি এর বিচার চাই। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, আমরা উজ্জ্বল ভাইয়ের নিকট থেকে অনুমতি নিয়ে খেলার আয়োজন করি। কিন্তু চেয়ারম্যানকে দাওয়াত করায় তিনি ক্ষিপ্ত হয়ে ভাংচুর শুরু করে। আর এতেই সাধারণ মানুষের ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেয়। এ বিষয়ে কলারোয়া থানায় দুটি আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ( ৮ নভেম্বর) বিকাল ৩ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সাংবাদিকদের জানান, শ্যামনগর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আগামী ৯ নভেম্বর বুধবার শ্যামনগর মডার্ন স্কুলে অনুষ্ঠিত হবে।

তিনি এ সময় বলেন, মেলায় স্থাপিত প্যাভিলিয়ন, স্টল থেকে সরকারি বেসরকারি ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা করা। ডিজিটাল সেবার মান উন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা।

সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করবেন।

সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন, যুগ্ম বতর্মান সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় যাচাই-বাছাইয়ে বাদ পড়া কতিপয় অমুক্তিযোদ্ধা কর্তৃক যাচাই বাছাই কমিটির সভাপতিকে হত্যাসহ খুন জখমের হুমকি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তালা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।

তিনি জানান, ১৯৭১ সালে দেশ পাক বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য ভারতের বিহারের চাকুলিয়াতে সামরিক প্রশিক্ষণ ক্যাম্প থেকে যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি ইটেন্ডি ক্যাম্পের অধীনে ঘুচাডাঙ্গা ডিফেন্স ক্যাম্পে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুদ্ধাকালীন গ্রুপ কমান্ডার হিসাবে ১৩ জন বীর মুক্তিযোদ্ধা নিয়ে দেশে প্রবেশ করেন। তার গ্রুপের নাম বাবর। তিনি বৈকারি, ঝাউডাঙ্গা, বারাতষষ্টীতলা, মাগুরা কপিলমুনি যুদ্ধে কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে তালা উপজেলা বারাত গ্রামের বারাত যুদ্ধের স্মৃতিসৌধ তৈরি করে। একই সাথে ইসলামীকাটি ইউনিয়নের মোহনা বাজারে মুক্তিযুদ্ধ সংসদ অফিস ঘর তৈরি করেন। তিনি একাধিকবার তালা উপজেলা যাচাই বাছাইয়ের দায়িত্ব পালন করেন। গত ২৫ ফেব্রুয়ারী ২৬ ফেব্রুয়ায়ী, ২ মার্চ ২২ ও ৫ মার্চ ২২ তারিখে তালা উপজেলার যাচাই বাছাই সভাপতির দায়িত্ব পালন করেন। উক্ত যাচাই বাছাইতে মোট ২০৭ জনের শুনানি গ্রহণ করা হয় এবং সহযোদ্ধাদের বক্তব্য শোনা হয়।

আবেদনকারীদের মধ্যে ১১(এগার) জনকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে তালিকা ভূক্তির সুপারিশ করার সর্ব সম্মত সিদ্ধান্ত প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৬ (ষোল) জন দ্বিধা বিভক্ত তালিকায় এবং ১৮০ জন না মঞ্জুর তালিকাভুক্ত হিসাবে সুপারিশ করার সিদ্ধান্ত হয়। ফলে বাদপড়া কতিপয় অমুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয়ে গত ২৫ অক্টোবর ২২ তারিখে সকাল সাড়ে ১০ টার দিকে ০১৯২৯ ৫৭৫১৩৯ নাম্বার থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান এর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ তার চাকুরিরত দুইপুত্রকে জবাই করে হত্যার হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়া একই তারিখ বিকাল ৬.১৬ মিনিটে ১৭৩৯ ৬২৭৯৪৬ এবং ২৬ অক্টোবর ২২ তারিখে ৯.৩৮ মিনিটে ০১৭০৩ ১৬৫৭০৮ নাম্বার থেকে ফোন করে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে অকথ্য ভাষায় গালি গালাজ ও জীবন নাশের হুমকি প্রদর্শণ করে ।
এঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এঘটনায় তালা থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগি। যার নং ১০৯৮, তাং ২৬/১০/২২ এবং জিডি নং ২২৬, তাং ০৫/০৭/২২।
এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার আশু আরোগ্য কামনা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, ড. কাজী এরতেজা হাসান, বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম,

শেখ সাহিদ উদ্দীন ও সাহানা মহিদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, আইন সম্পাদক এড.ওসমান গণি, কৃষি ও সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ,

তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ধর্ম সম্পাদক আলহাজ¦ এইচ এম আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনীত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, মহিলা সম্পাদক শিমুন শামস, মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার,

যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পাদক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, সাংস্কৃতি সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্ত্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেলিন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ^র দাস, নির্বাহী সদস্য ইঞ্জি. শেখ মুজিবুর রহমান সাবেক এমপি, আলহাজ¦ ফিরোজ আহমেদ, এস এম জগলুল হায়দার এমপি, আলহাজ¦ এস এম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, এড. মোজাহার হোসেন কান্টু, শেখ নূরুল ইসলাম, মাস্টার নরিম আলী, আলহাজ¦ মুজিবুর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাছেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো: শাহাজান আলী, মো: শাহাদাত হোসেন, ঘোষ সনদ কুমার, এস এম আতাউল হক দোলন, মো: মনিরুজ্জামান মনি, শেখ মারুফ হাসান মিঠু, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মীর মোশাররফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অসলে, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হোসেন ছোট, ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো: সামছুর রহমান, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি ও ইসমত আরা বেগম। অনুরুপ শোক প্রকাশ করেছেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক ও সাধারণ সম্পাদক মো: সাহাদৎ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ প্রকল্পের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও যৌণ সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু।
সভায় অংশগ্রহনের পূর্বে তিনি সম্প্রীতি বাক-শ্রবণ কল্যাণ বিদ্যালয়ের কার্যক্রম ও পাঠদান পরিদর্শন করেন। সম্প্রীতি’র নির্বাহী পরিচালক মিঃ সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সাতক্ষীরা জেলার সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারী সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৬০ জন অংশগ্রহনকারী যোগদান করেন।

সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের যৌন সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সম্প্রীতি’র বাক-শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ক প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় ইশারা ভাষায় বক্তব্য প্রদান করে সম্প্রীতি বাক-শ্রবণ কল্যাণ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফসানা মিমি এবং ভাষান্তর করেন শিক্ষিকা শৈব্যা মন্ডল।

কর্মশালার শুরুতে সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কর্মাস কলেজের অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আব্দুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যনার্জী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার (গবেষণা) মহসিনা ফারহানা, উপজেলা সমবায় অফিসার মোঃ কারিমুল হক, মিডা এর নির্বাহী পরিচালক দুলাল দাস, টালিথাকুমীর পাস্টর নেলসন দাস, সুইড খাতিমুনেছা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের অধ্যক্ষ এম রফিক, প্রতিবন্ধী শিশুর অভিভাবক সদস্য খোদেজা বেগম। অনুষ্ঠান সঞ্চালণ করেন সম্প্রীতি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা
: দেবহাটার কুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন। মঙ্গলবার কুলিয়ার হিজল ডাঙ্গা গ্রামের ঘর পুড়ে যাওয়া অসহায় রঞ্জন পুলিনের সহায়তার চেক প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপস্থিত থেকে এ চেক তুলে দেন। এসময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে কুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের মঞ্জন পুলিনের বাড়ির সদস্যরা পাশের গ্রামে পুজার অনুষ্ঠানে যোগদিতে যান। রাতে বাড়িতে ফিরে তাদের বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দিনমুজুর পরবারটি খোলা আকাশের নিচে বসবাস করছিল। পরে বিষয়টি জেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহযোগীতা প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এবং ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, এলজিইডি প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েল, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, তথ্য অফিসার মৌসুমি খাতুন, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, উত্তণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালেয় শিক্ষকগন ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আগামী ১০ নভেম্বর দিন ব্যাপী উপজেলা মুক্তমঞ্চ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং ১৪ ও ১৫ নভেম্বর বিজ্ঞান অলিম্পিয়াড মেলার প্রস্তুতি নেওয়া হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি :
যুবলীগের ৫০ বছর পূর্তি ও ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরা পৌর যুবলীগের শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পৌর যুবলীগের আয়োজনে সোমবার বিকাল ৫ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে এসে আলোচনা সভায় মিলিত। উক্ত আলোচনা সভায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান সঞ্চালনায় ও
পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অয়ন সহ পৌর যুবলীগের নেতৃবৃন্দরা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest