সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসূল রাসেল, শেখ শওকত আলী, হাফিজুর রহমান, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জি এম রেজাউল করিম, সাংবাদিক সেলিম হোসেন, শহীদ হাসান রেবু, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, সাহিদা আক্তার ময়না, তালা উপজেলার সভাপতি আবু দাউদ, সহ-সভাপতি সুজাউদ্দিন, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ
সমাবেশে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী বলেন, ডা: কুদরই খোদা যোগদানের পর থেকে মেডিকেলের কিছু অসাধু দুর্নীতিবাজরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। পরিচালক ডা: কুদরই খোদার বিরুদ্ধে নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে পরিচালককে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে বদলী করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছেন। তিনি অত্যান্ত সৎ মানুষ হওয়ায় দুর্নীতিবাজরা অবৈধ টাকা উপার্জন করতে না পেরে লিপ্ট দুর্ঘটনায় মারা যাওয়ার বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বাদী করিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যদিও বিজ্ঞ আদালত মামলা থেকে পরিচালককে জামিন দিয়েছেন। ঠিকাদার দুলাল দুইজন মস্তান রেখেছেন। মেডিকেলকে বাবার পৈত্রিক সম্পত্তি মনে করেন দুলাল। এপর্যস্ত মেডিকেলে যত দুর্ঘটনা ঘটেছে তার মূল হোতা ঠিকাদার দুলাল। প্রতিটি ঘটনাই পরিকল্পিতভাবে দুলালই ঘটিয়েছে। মেডিকেলে চাকুরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে দুলাল। পরিচালক এদের দুর্নীতির কারনে ভূমিহীন থেকে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাতারাতি এসব দুর্নীতিবাজ কর্মচারীরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।
সহ-সভাপতি গোলাম রসুল বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিববর্ষের উপহার প্রকৃত ভূমিহীনদের জমি এবং ঘর দিয়েছেন তার জন্য ভূমিহীন সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। কিন্তু আশা করি প্রকৃত ভূমিহীনদের মধ্যে থেকে যারা জমি ও বাড়ি থেকে বাদ পড়েছে তাদের দ্রুত মুজিববর্ষের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ বলেন, ভূমিহীনদের নায্যদাবি বা অধিকার দিতে হবে। যাচাই বাছাই কমিটিতে ভূমিহীন নেতৃন্দদের রাখতে হবে। মেডিকেলের আউট সোর্সিং ১বছর মেয়াদী। কিন্তু কিভাবে ১০ বছর চলে সেটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই।
আউট সোর্সিং ঠিকাদার পিমা এ্যাসোসিয়েটের মালিক দেলোয়ার হোসেন দুলাল হাসপাতাল কর্তৃপক্ষকে ম্যানেজ করে ইচ্ছাকৃতভাবে মেডিকেলের আউট সোর্সিং এর কাজ চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে যারা বছরের পর বছর শ্রম দিচ্ছেন তাদের বঞ্চিত করা হচ্ছে। অথচ ঠিকাদার দুলালের সহযোগিতায় কতিপয় দুর্নীতিবাজরা কোটি কোটি লুটপাট করে নিয়ে যাচ্ছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
কমরেড আদিত্য মল্লিক নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি বলেন, ৪৭৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি দীর্ঘদিনের জলাবদ্ধতা রক্ষা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবদান বেতনা মরিচ্চাপ নদী সহ অশংকা খাল খনন বরাদ্দ দিয়েছেন। তা যথাযথভাবে কাজ করা হচ্ছে না। নদী খননের নামে খাল খনন হচ্ছে, খনন করে দুইধারে মাটি স্তুপ করে রাখায় আবার নদী ভরাট হচ্ছে। বরাদ্দের টাকা ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা লুটপাট করেছে।
মো: মফিজুর রহমান, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বলেন, প্রাণ সায়ের খাল খননের নামে ১৮ কোটি টাকা বরাদ্দকৃত টাকা কোথাও গেল? সাতক্ষীরাবাসীর দাবি বেতনা মরিচ্চাপ প্রাণ সায়ের খাল খনন সময় উচ্ছেদকৃত ভূমিহীনদের অবিলম্বে পুর্নবাসন করতে হবে। মহাসড়কের দুই পাশর্^ দিয়ে বসবারত ভূমিহীনদের উচ্ছেদ করা হলেও পাটকেলঘাটাসহ সকল ভূমিহীনদের অবিলম্বে পুর্নবাসন করতে হবে। সম্প্রতি সদরের আলীপুর দিঘির পাড় সংলগ্ন রাস্তার ধারে বসবাসীকারী কাওড়াদের পূর্নবাসন করতে হবে। পূর্নবাসনের পূর্বে কোন ভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। এছাড়া হার্ড ফাউন্ডেশন নামে অনেক ক্লিনিক আছে। যারা গরীব অসহায় মানুষের জিম্মি করে টাকা লুটপাট করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যথাক্রমে অতুলন দাস আলো ও সাতক্ষীরার মেয়ে অদিতি আদৃতা সৃষ্টি।

৩১ অক্টোবর-১ নভেম্বর দুইদিন ব্যাপী ছাত্র মৈত্রীর ২১তম জাতীয় সম্মেলনে অতুলন দাস আলো সভাপতি অদিতি আদৃতা সৃষ্টি সাধারণ সম্পাদক, ইমরান নূর নিরব সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচীত হয়।

গতকাল ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে সকাল সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় সংগীতে মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মামুনূর রশীদ। এর পরে টিএসসি অডিটরিয়ামে সম্মেলনের মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সদস্য নূর আহমদ বকুল, উক্তসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল। পরবর্তীতে ২য় অধিবেশনে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের সম্মতিক্রমে অতুলন দাস আলোকে সভাপতি ও অদিতি আদৃতা সৃষ্টি কে সাধারণ সম্পাদক এবং ইমরান নূর নিরবকে সাংগঠনিক সম্পাক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। আগামী ১ বছরের জন্য নবনির্বাচিত কমিটির অনুমোদন প্রদান করেন বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।

বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, মুক্তিযুদ্ধে চেতনা ও ৭২’র সংবিধানের নির্দেশনায় দেশ এগিয়ে নিতে হলে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রগতিশীল অসাম্প্রদায়িক মূল্যবোধকে গতিশীল করে শিক্ষাঙ্গণে সাম্প্রদায়িক আপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রতিনিধি :: সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বদলী করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ওই প্রজ্ঞাপনে একই সাথে তাকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নিয়োগ পূর্বক বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে।
এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ৩৩তম বিসিএস’র একজন অফিসার। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। দেবহাটাতে কর্মরত থাকাকালে উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দূর্নীতি প্রতিরোধ ও জনকল্যাণ মূলোক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
একের পর এক আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন ভূমিহীন ও গৃহহীনদের। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রকে আধুনিকায়ণ ও এর সৌন্দর্যবর্ধণও অনেকটাই এসেছে তার মাধ্যমে। সাম্প্রতিক সময়ে নদী ভাঙনের কবল থেকে উপজেলার ভূপৃষ্ঠ রক্ষায় বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং উত্তোলিত বালু নদীর ভাঙনকবলিত ভেড়িবাঁধ ও সরকারী কার্পেটিং রাস্তার ওপর পাহাড় সাদৃশ্যভাবে মজুদ করে বিক্রি বন্ধেও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি জমি, খাল দখলমুক্তসহ ভুলবশত ব্যাক্তিনামে রেকর্ড হওয়া পারুলিয়া মৌজার কালীতলা নামক ১৩ একর সরকারি জমি পুনরুদ্ধারেও মামলার উদ্যোগ নিয়েছিলেন এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বদলির আদেশ সম্পর্কে খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সরকারি চাকুরিতে বদলির বিষয়টি খুব বেশি আশ্চর্য্যের কিছু নয়। তবে সংক্ষিপ্ত কর্মকালে দেবহাটার সকল শ্রেনি-পেশার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। কর্মরত থাকাবস্তায় সকলের সহযোগিতা পেয়েছি, সেজন্য সবার কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি পুনরুদ্ধারসহ রাষ্ট্রীয় ও জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম, তার কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। আশাকরি নির্বাহী অফিসার হিসেবে পরবর্তীতে যিনি আসছেন, তিনি এসকল উদ্যোগ বাস্তবায়নে সচেষ্ট হবেন। পাশাপাশি এসব পদক্ষেপ বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের দৃষ্টি আকর্ষনও করেন তিনি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের ১০ টাকা মূল্যর চাল না পাওয়ার মানববন্ধন করেছে অসহায় দরিদ্র শত শত নারী পুরুয রবিবার (৬ ই নভেম্বর) সকাল ১১ ঘটিকায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কেরালকাতা ইউনিয়নবাসি মানববন্ধনে কেরালকাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শিমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কিসমত পুর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান মজু তিনি বলেন অসহায় হতদরিদ্র ব্যক্তিরা সরকারি ভর্তুকে ১০ টাকা মূল্যে চাল পেত কিন্তু ইন হিংসাত্মক মনোভাব নিয়ে স,ম মোরশেদ আলী ভিপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি জামাতে এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রকৃত আওয়ামী লীগের হতদরিদ্র পরিবারের বাদ দিয়া জামাত বিএনপির নেতাদের পরামর্শে ধনী ব্যক্তিদের নামে কার্ড দিচ্ছে আমরা যে কারনে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সরকারের ভর্তুকি মূল্যের ১০ টাকাদামের চাল যাচাই-বাছাই করে দেওয়ার অনুরোধ জানায় কিন্তু ইউএনও মহাদয় আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না।

এ সময় ২ নং ওদের মেম্বার শিমুল হোসেন বলেন কলারোয়া উপজেলা খদ্য নিয়ন্ত্রকে বার বার অনুরোধ করার শর্তও তিনি যাচাই বাছাই না করে চালের কার্ড দিচ্ছে আমাদের একটায় দাবি ডিসি মহদয়ের নিকট প্রকৃত অর্থে যাহারা কার্ড পাওয়ার যোগ্য যাচাই-বাছাই করে তাদের কার্ড দেওয়া হোক.

কেরালকাতা ইউনিয়নের মৃত আজগার আলীর স্ত্রী আশুরা খাতুন জানান আমার স্বামী মৃত্যু বরন করেছে সংসারে চালাতে হিমশিম খচ্ছি চেয়ারম্যান এর সাথে কথা বলেছি কিন্তু আমার আর চাল দিচ্ছে না। কিসমত ইলিশপুর গ্রামের খুশাল সরদারের পুত্র জামাল হোসেন জানান বাবা আমি অসহায় হতদরিদ্র সংসারের কাজ করার মত কেহ নেই আমার চেয়ারম্যান এর হাত,পা ধরেছি কার্ড না খটার জন্য অনুরোধ করেছি কিন্তু আমার নাম আর নেই এখন না খেয়ে না খেয়ে দিন যাচ্ছে স্যারদের কাছে আমার চাওয়া আমার কার্ড টাদেন অন্তত খেয়ে বাঁচি। ইলিশপুর গ্রামের মৃত আক্কাস সরদারের পুত সাহাজ উদ্দিন বলেন আমরা অসহায় পরিবার সরকারের ভোট দেয় মোরশেদ চেয়ারম্যান এর ভোট দেয়নি বলে চাল দিচ্ছে না আমরা তাই আজ আইছি আপনা একটু বলে আমাদের চালের কার্ড করেদেন এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পরে এ সময় আরো উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের মেম্বার শহিদুল ইসলাম ও ভুক্তভোগিরা সকলের দাবি তাদের কার্ড পূর্ণ বহাল করা হোক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরায় এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে আল-আমিন ইসলামী ব্যাংকিং এর শিক্ষা মূলক কর্মশালা এবং গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনআরবিসি ব্যাংক সাতক্ষীরা শাখার আয়োজনে রবিবার বিকালে শহরের অদূরে লেকভিউ কনভেনশন সেন্টারে উক্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আল-আমিন ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনআরবিসি ব্যাংকের শরীয়াহ বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওলিউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, ব্যাংকটির সাতক্ষীরা শাখার ম্যানেজার শামীম রেজা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ব্যাংকটির সাতক্ষীরা অঞ্চলের সকল কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ সময় বলেন, ইসলামী ব্যাংকিং মানব জাতির অর্থনৈতিক মুক্তির মূলমন্ত্র। সকল ধর্ম বর্ণের মানুষের জন্য এটাই সেরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, সারা বিশে^ ইসলামী ব্যাংকিং রয়েছে। বিশে^ যত ধর্ম রয়েছে প্রতিটি ধর্মে সুদকে নিষেধ করা হয়েছে। আর সুদ ছাড়া ব্যাংকিং জগতে একমাত্র ইসলামী ব্যাংকিং সারা বিশে^ জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকিং ছাড়া মানবতার মুক্তির সুযোগ নেই।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় পাটকেলঘাটা আওয়ামীলীগ অফিস চত্বরে অনুষ্ঠিত পরিচিত সভায় সভাপতিত্ব করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাটকেলঘাটা শাখার সভাপতি শেখ শাহিদুজ্জামান পাইলট।

প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
সাধারণ সম্পাদক মিনহাজুল হক মুনমুনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পৌর সভাপতি শেখ নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শেখ আব্দুস সামাদ, শাহ আলম টিটু, মোজাফফর রহমান, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^াস আতিয়ার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন। আরো উপস্থিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ-সভাপতি আব্দুল আলিম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ প্রতিনিধি ঃ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদের ব্যাক্তিগত মোবাইল নাম্বার ও ইমো হ্যাক করে বিভিন্ন ব্যাক্তির নিকট টাকার দাবী করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, সকাল ১১টার দিকে তার ব্যাক্তিগত মোবাইল নম্বরটি ও ইমো হ্যাকার কতৃক হ্যাক করে তার ব্যাব‎হারিত ইমোর মাধ্যমে ম্যাসেজ পাঠিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির নিকট টাকার দাবী করা হয়েছে।
তিনি বলেন এ পর্যন্ত তার মোবাইলে যতগুলি কন্ট্রাক নাম্বার আছে সব গুলি ব্যাক্তির নিকট ইমো নাম্বারে ২০ থেকে ২৫ হাজার টাকা করে চাওয়া হয়েছে।
যাদের কাছে টাকা চাওয়া হয়েছে তারা বিষয়টি সাথে সাথে অফিসার ইনচার্জকে অবহিত করলে তখন তিনি জানতে পারেন।
টাকার ম্যাসেজ প্রাপ্ত ব্যাক্তি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান বাবু বলেন তার কাছেও অফিসার ইনচার্জের ব্যাক্তিগত মোবাইল নাম্বার এবং ওসি সাহেবের ব্যাবহারিত ইমো থেকে ম্যাসেজের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে। এর পরই তিনি বিষয়টি ওসিকে অবহিত করেন।এছাড়া বহু মানুষের কাছে টাকা চেয়েছেন ইমো থেকে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ তার নিজ ফেসবুক আইডি সহ বিভিন্ন গন মাধ্যমে সকলকে এ বিষয়ে সতর্ক করে বিষয়টি জানান এবং বলেন তার ব্যাবহারকৃত ব্যাক্তিগত নাম্বারে কাউকে বিকাশে লেনদেন না করার জন্য অনুরোধ করেন। পরে তিনি শ্যামনগর থানায় এক জিডিতে নোট দিয়েছেন বলে সকলকে অবগত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম : প্রতিষ্ঠার প্রথম বছরেই প্রায় দেড় হাজার ব্যাগ রক্তদান করেছে সামাজিক-স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আল-মু’মিন ব্লাড ব্যাংক। ২০২১ সালের ১৩ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে এই রক্তদান সম্পন্ন করেছে সাতক্ষীরার এই সংগঠনটি।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন মোঃ মুশফিকুর রহমান রিজভির দেওয়া তথ্যানুযায়ী বিগত ১বছরে এই সংগঠনটি ৪৯২ ব্যাগ ‘ও পজিটিভ’, ৪৬১ ব্যাগ ‘বি পজিটিভ’, ৩৩১ ব্যাগ ‘এ পজিটিভ’, ১২২ ব্যাগ ‘এবি পজিটিভ’, ২৭ ব্যাগ ‘বি নেগেটিভ’, ২১ ব্যাগ ‘ও নেগেটিভ’, ১৮ ব্যাগ ‘এ নেগেটিভ’ এবং ১৭ ব্যাগ ‘এবি নেগেটিভ’ রক্তদান করেছে। এরমধ্যে রক্তশূণ্যতায় আক্রান্ত রোগীদের ৪০৬ ব্যাগ, থ্যালাসেমিয়া আক্রান্তদের ২২৪, কিডনি জনিত সমস্যায় আক্রান্তদের ১৯৮, সিজারে ১২২, পায়ের অপারেশনে ৮৫, ক্যান্সার আক্রান্তদের ৬৪, জরায়ু অপারেশনে ৫২, টিউমার অপারেশনে ৪২, পিলি অপারেশনে ৩৩, নাড়ী অপারেশনে ২৯, হাড়ের অপারেশনে ২৮, পিত্তথলের অপারেশনে ১৩, অগ্নিদগ্ধ রোগীকে ০৬ ব্যাগ এবং অন্যান্য নানাবিধ রোগে আক্রান্ত হয়ে রক্তশূন্য হওয়া ব্যক্তিদের আরও ১৮৭ ব্যাগ রক্তদান করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, যশোর এবং ঢাকা জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব রক্তদান করা হয়।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন বলেন, অসহায়-মুমুর্ষূ মানুষের পাশে দাঁড়ানোর মহৎ লক্ষ্য নিয়ে বিগত ২০২১ সালের ১৩ই নভেম্বর আল-মু’মিন ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং হটলাইন নাম্বারসহ যে মাধ্যম দিয়েই রক্তের আবেদন এসেছে আমরা চেষ্টা করেছি যোগাড় করার যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা দেড় হাজার ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের ব্লাড ব্যাংক শুধুমাত্র রক্তদানেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। আমরা রক্তদানের পাশাপাশি নিয়মিত মাসিক সভা, স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করতে পুরস্কার বিতরণ, একাধিকবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণসহ নানারকম সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest