সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমানের পিতা এ কে এম ফজলুল হক গতকাল ১৩/১০/২২ ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক আব্দুল গাফফার, আলহাজ্ব আশরাফ হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, অনির্বাণ সরকার, অপূর্ব মজুমদার, নান্টু পদ পাল, আলমগীর হোসেন, এম এ হাসান, হাবিবুর রহমান, রেজাউল করিম, আল আমিনসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কুলিয়ায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় গৃহবধু সহ আহত ৪ জনকে জখমের ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে দেবহাটা উপজেলার কুলিয়া ইউপির বহেরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়িতে অবস্থান করা অবস্থায় পরিকল্পিত ভাবে মোখলেছুর রহমান (বাবু) পিতা আব্দুল মাজেদ, মোসাদ্দেক হোসেন ও মোফাজ্জলের পিতা ওহাব সাহাজী নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।

এসময় আছিয়া বেগম (৩৮) রুহুল কুদ্দুস, সোহারাব হোসেন (৫০) পিতা আব্দুল আজিজ সরদার, রুহুল কুদ্দুস (৫৫) পিতা আব্দুল আজিজ সরদার, আবু সেলিম (২২) সোহারাব হোসেন কে ব্যাপক ভাবে আহত হয়।

তাদের কে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের প্রত্যেকের মাথায় আঘাত রয়েছে, সেলাই সহ চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষের গোপনীয়তা নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটাররা যাতে মোবাইলফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারেন, সেটা নিশ্চিত করতে বলেছে ইসি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সব রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। কোনো নির্বাচন কর্মকর্তা এই দায়িত্ব গ্রহণে বা পালনে অপরাগতা বা অস্বীকৃতি প্রকাশ করলে তার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি অনুযায়ী ভোটারের গোপনীয়তা ভঙ্গ বা ভঙ্গের চেষ্টা করা অসদাচরণ ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বিধি-বহির্ভূত কার্যক্রম বা অসদাচরণ প্রতিরোধে প্রিজাইডিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিধিমালায় সুস্পষ্টভাবে বলা রয়েছে।

এতে বলা হয়, যে কোনো পদ বা মর্যাদার ব্যক্তি হোন না কেন, ভোটকেন্দ্রের গোপনকক্ষে বা পাশে অবৈধভাবে অবস্থান করে কোনো ভোটারের গোপনীয়তা ভঙ্গ ও ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়য়, ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইলফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভোটকক্ষে ভোটদান, বিশেষ করে গোপনকক্ষে ভোটদানের ছবি তুলতে না পারেন তা নিশ্চিত করতে হবে।

প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে এতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে ব্যবস্থা নিতে অক্ষম হলে বিষয়টি তাৎক্ষণিক নির্বাচন কমিশনকে জানাতে হবে। এক্ষেত্রে সরাসরি অথবা রিটার্নিং অফিসার/আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তা ইসিকে জানাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে গোপনীয়তা রক্ষার বিধান প্রতিপালনে প্রিজাইডিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিশেষভাবে যত্নবান হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে বিশেষভাবে যত্নবান হওয়ার জন্যও বিশেষভাবে নির্দেশনা দিয়েছে ইসি।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় এ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপতালে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল আটজনে। এ সময়ে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯৭ জন এবং রাজধানীর বাইরে ২৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৯৫ জনে। এ পর্যন্ত মারা গেছে ৮৩ জন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২০ হাজার ৫০৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে ৩৮ জন খুচরা সার বিক্রেতাদের মাঝে লাইসেন্স বিতরণ করা হয়েছে। সদর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে সার ডিলারদের মাঝে এ লাইসেন্স বিতরণ করেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসারা ফাতেমা তুজ-জোহরা।

এ সময় সেখানে সদর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল হুদাসহ সার ডিলারগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সহ- সভাপতি এবং দেবহাটা রিপোটার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি রুহুল আমিন মোড়ল সড়ক দুর্ঘটনায় ডান হাত, ডান পা ও কোমরে মারাত্বক ফ্রাক্সার( ভাঙ্গা) হয়েছেন।

তিনি গত মঙ্গলবার নলতা এলাকায় অফিসের কাজ শেষে বাড়ি যাওয়ার সময় নলতা চৌমুহনী এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। এসময় তার মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়। আহত সাংবাদিক রুহুল আমিনকে স্থানীয়রা দ্রুত নলতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসধীন আছেন।

দেবহাটা রিপোটার্স ক্লাব ও দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন পক্ষ থেকে তার আশু সুস্থতা কামনা করা হয়েছে। বিবৃতি দিয়েছেন দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কে,এম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন লিয়ন, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আমিরুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক মজনুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান মোড়ল, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হীরন কুমার মন্ডল আসাদুল ইসলাম ওয়ারেছীন কবির, আনোয়ারুল ইসলাম,আবুল হোসেন সহ সকল সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক সাতক্ষীরা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক হুমায়ন কবির ও সদস্য সচিব সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, সহকারি শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা, দুলাল চন্দ্র সরকার, প্রধান শিক্ষক জাকির হোসেন, সানজিদা সুমা, শ্রী বিধানচন্দ্র সরকার, শাহিনা সুলতানা, শামীমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, জেসমিন খাতুন, কনিকা ঘোষ প্রমুখ।

এসময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার সাতক্ষীরা সদর উপজেলাবাসী। তাদের ভালোবাসা আর সহযোগীতার ফল এই অর্জন।

শিক্ষা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয়- আমি সদর উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহেযোগীতা কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে ” অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর বৃহস্পতিবার সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সোনারগা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ।

এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে শীর্ষক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক – শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মোঃ আছাদুল ইসলাম।

আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক – শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে শীর্ষক সভার কার্যক্রম অবহিত করেন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর ‘‘ প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটির প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রধান রির্সোস পারর্সোন হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন আলোচনা সহ ‘‘ প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সভারঞ্জন শিকদার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অংশগ্রহণমূলক আলোচনা পদ্ধতির মাধ্যমে উন্মোক্ত আলোচনা পর্বে অভিভাবকদের অংশগ্রহনের জন্য। প্রতিবন্ধী জীবনের সংগ্রাম ও প্রতিবন্ধকতা উত্তরনের বিভিন্ন উপায় নিয়ে নিজের জীবনের ও নিজেদের শিশুর অভিজ্ঞতা বর্ণনা করেন বাক – শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ। অভিভাবকদের পক্ষ থেকে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কাজী আসাদ, মোমেনা খাতুন, জাহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রক্তিমা মজুমদার,অষ্টমী দাস, মামনি, আফরোজা সুলতানা, মাহমুদা বেগম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest