সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

সাতক্ষীরা পুলিশিং কমিউনিটির পক্ষ থেকে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও পুলিশ সুপার পত্নি মিসেস নাদিয়া আফরোজকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ৯টায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন সাতক্ষীরা সম্পর্কে নেগেটিভ ধারণা নিয়ে সাতক্ষীরায় এসেছিলাম, কিন্তু আসলে সাতক্ষীরার মানুষের সহযোগিতায় আমি মুগ্ধ।

সাতক্ষীরার মানুষ অতিথি আপ্যায়নে অনন্য। প্রায় তিন বছর সাতক্ষীরা মানুষের সেবায় কাজ করেছে যদি আবার কখনো সাতক্ষীরা মানুষের সেবা করার সুযোগ পায় সাতক্ষীরার মানুষের জন্য প্রাণ ভরে কাজ করব। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার পতিœ মিসেস নাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন প্রমুখ।

এসময় অনুভূতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুরু ইসলাম, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ।

এসময় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার ও তার পরিবারকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

৮ আগষ্ট সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন ।
সাবেক ছাত্রনেতা সহর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু‌ পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি অসিক, জেলা তাঁতী লীগের সভাপতি কাজি মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহাগ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্র লীগ, বাংলাদেশ তাঁতী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে সিটি কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট সোমবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নির্দেশনায় সিটি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগকর্মী খন্দকার তৌকির রহমান, মো: রিপন হোসেন, মো: জুলফিকার আলীসহ সিটি কলেজে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ কর্মী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষ্ণনগরে প্রকৌশলীর যোগসাজসে এডিপি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : প্রকৌশলী জাকির হোসেনের যোগসাজসে ২০২১-২২ অর্থবছরে এডিপি প্রকল্পের কাজ না করে ১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে।

করোনাকালীন সময়ে কবে, কোথায়, কিভাবে ওই প্রকল্পের টাকা ব্যয় হয়েছে সেটি জানেননা জানিয়ে ওই প্রকল্প সংশ্লিষ্ঠ একাধিক ব্যক্তি বলেন, ২০২১- ২২ অর্থবছরে এডিপি প্রকল্পের অধীনে কৃষ্ণনগর ইউনিয়নে করোনা প্রতিরোধে মার্কস বিতরণ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ বাবদ ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের সভাপতি ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন। তবে ওই অর্থবছরে কোন কাজ না করে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের কাছ থেকে প্রত্যয়ন নিয়ে টাকা উত্তোলন করে সেই টাকা উপজেলা প্রকৌশলী ও শাফিয়া পারভীন আত্মসাৎ করে।

গত ২৭ জুলাই উপজেলা প্রকৌশলী জাকির হোসেন স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নির্দেশে চিঠি দিয়ে প্রকল্পে কাজের মালামাল /মাস্টার রোলের কাগজপত্র জমাদানের নির্দেশ দেওয়া হলেও রহস্যজনক কারণে তা অফিসে ফাইল বন্দি হয়ে পড়ে আছে। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে রবিবার চিঠি দেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে এখনো চিঠি দেয়া হয়নি। আর চিঠি না দেওয়ার কারণ সম্পর্কে কোন সদুত্তর দিতে পারেননি উপজেলা প্রকৌশলী জাকির হোসেন।

এ ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান শাফিয়া পারভীন বলেন, আমি প্রকল্পের কাজ যথাযথভাবে করেছি। আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে এইসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তবে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন কাজ না করার সত্যতা স্বীকার করে জানান, কাজ না করায় চেয়ারম্যান সাফিয়া এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির বিরুদ্ধে চিঠি দেওয়া হবে। আপনার প্রত্যায়নে টাকা তুলে আপনারা ওই আত্মসাৎ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থবছরের মধ্যে কাজ না করলে টাকা ফিরে যায় এজন্য অনেকেই কাজ না করলেও প্রত্যায়ন দেওয়া হয়। সেই টাকার কাজ তারা পরে করে।
এছাড়া ওই প্রত্যায়নে শুধু আমার একার স্বাক্ষর ছিলনা। ওই প্রত্যায়নে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর ছিল। শাফিয়া পরভীন ওই টাকার কিছু কাজ করেছেন এবং বাকী কাজ এখন করবেন। এছাড়া টাকা আত্মসাতের ভ্যাপারে যে কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে  সাতক্ষীরা জেলা যুবলীগের দোয়া

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট সোমবার বাদ মাগরিব জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মাহিতুল আলমের ব্যবস্থাপনায় মুনজিতপুরস্থ বিসমিল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহরুল হক নান্টু, যুবলীগ নেতা জিয়াউর বিন যাদু, তাইজুল ইসলাম, তাজকিন আহমেদ রিপন প্রমুখ। এসময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বিদেহী আত্মার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জন্মবার্ষিকীতে আলোচনা সভা

শ্যামনগর প্রতিনিধি :সাতক্ষীরা শ্যামনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
শ্যামনগর উপজেলা প্রসাশনের আয়োজনে (৮ আগস্ট) সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায়
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের স্বচলনায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল দোলন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামন সাইদ, সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা সানোয়ার হোসেন মাসুম, সাবেক ডেপুটি কমান্ডার দেবী রঞ্জন মন্ডল সহ আরো অনেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা মুক্তিযাদ্ধাদের সম্মাননা প্রদান করেন। গরীব আসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন নাগদ টাকার চেক বিতরণ করেন।এসময় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন এই মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা।

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ করে। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর এই আজীবন লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন তার সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফূরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছিলেন, ‘বিশ্বে যা কিছু চির সুন্দর, কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী বিশ্লেষণে বিদ্রোহী কবির এই কবিতার যথার্থ প্রতিফলন দেখা যায়। বঙ্গবন্ধু কারাগারে বন্দি থাকার সময় বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে যোগাযোগ এবং রাজনৈতিক দিক নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের মসজিদ উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লক্ষ্মিখালী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন রোদেলা ফাউন্ডেশনের উদ্যোগে নব নির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত মসজিদ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ, সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি মোঃ আক্তার হোসেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম মাছুদুল আলম প্রমূখ।

এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, রোদেলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এস, এম সালাউদ্দিন লিটন, সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ রোদেলা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রোদেলা ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করে বলেন, ভালো কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা করবেন। জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার  অভিজ্ঞ পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার এই প্রথম সাতক্ষীরায় রোগী দেখবেন

ঢাকার ডায়েট কাউন্সেলিং সেন্টারের অভিজ্ঞ পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার এই প্রথম সাতক্ষীরায় রোগী দেখবেন।
স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় কাউন্সেলিং ও ডায়েট প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, হৃদরোগ, লিভার, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গ্যাসের সমস্যা, উচ্চরক্তচাপ, অপুষ্ট শিশু ছাড়াও বৃদ্ধ বয়সে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা পাওয়া যাবে।

আগামী ১২ থেকে ১৫ আগষ্ট ২০২২ (শুক্রবার-সোমবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা-১২টা এবং বিকাল ৪টা-রাত ৮টা পর্যন্ত।
অ্যাপয়েন্টমেন্টের জন্য আগেই কল করুন ০১৮৮৬০১৩৬৯৬ নম্বরে।

চেম্বার: মেঝ মিয়ার মোড়, বাগানবাড়ি, সাতক্ষীরা।

সৈয়দা শারমিন আক্তার প্রধান পুষ্টিবিদ ও কাউন্সেলর, ডায়েট কাউন্সেলিং সেন্টার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest