সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটায় শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

৫আগষ্ট, ২২ ইং তারিখ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান এবং পরে পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,

দেবহাটা থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামান, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান সাংবাদিক কে এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে শেখ কামালের জন্ম বার্ষিকীতে গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ

আশাশুনি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ‍্যে আশাশুনিতে আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

(৬ আগষ্ট) শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ১০০জনকে শিউলি ফুল, কদবেল, পেয়ারা ও তেঁতুল গাছের চারা এবং যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিনজন যুবকের মধ্যে ২লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এছাড়া আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২৯জন যুবকে ১৪লক্ষ টাকার ঋণের চেক প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এর সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদারসহ সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মামলা তুলে না নেওয়ায় বাদীকে ধর্ষণ চেষ্টা :  আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় মারপিটের মামলা তুলে না নেওয়ায় বাদীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী বাদি রেশমা খাতুন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।

রেশমা খাতুন দেবহাটা উপজেলার পুস্পকাটি গ্রামের আহসান আল মামুনের স্ত্রী।

মামলা সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে পুস্পকাটি গ্রামের শেখ মাসুদুল হাসান মাসুম এবং কাটিয়া লস্করপাড়া গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনেরপুত্র রাকিবুল হাসানসহ তাদের সহযোগিরা রেশমা খাতুন এবং তার পরিবারের সদস্যদের মারপিট করে। এঘটনায় রেশমা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- সি আর ১৬১/২২ (দেব)। উক্ত মামলা তুলে নিতে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন সময়ে খুন জখসহ ধর্ষনের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। একপর্যায়ে গত ৩ আগস্ট ২২ রাত আনুমানিক ১০ টার দিকে রেশমা খাতুন পুস্পকাটি গ্রামের আলীমের দোকান পার হয়ে আলিমের বাগান সংলগ্ন পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাসুম ও রাকিব পিছন থেকে রেশমা খাতুনের মুখ চেপে ধরে বাগানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। সে সময় তাদের সাথে ধস্তা ধস্তির এক পর্যায়ে রেশমা খাতুন ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের হাত থেকে উদ্ধার করে। এঘটনার প্রতিকার চেয়ে থানায় গেলে থানা আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী রেশমা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার পিটিশন নং ৩৫৫/২২। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের দেবহাটার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত মাসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার বাদী রেশমা খাতুনকে চিনি না। উল্টো রেশমার পরিবারই আমাদের হত্যার চেস্টা চালিয়েছে।
তবে স্থানীয়রা সূত্রে জানা গেছে মাসুম মামলার বাদী রেশমা খাতুকে চেনে না দাবি করলেও রেশমা খাতুন সম্পর্কে তার ভাবী হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বস্তায় শীতকালীন সবজি চাষের সম্ভাব্যতা এবং লাভজনকতা যাচাই শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের রোপা আমন ধান ক্ষেতে সাথী ফসল হিসেবে বস্তায় শীতকালীন সবজি চাষের সম্ভাব্যতা এবং লাভজনকতা যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন
শ্যামনগর উপজেলা চেয়াম্যাম এস এম আতাউল হক দোলন, এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপ-পরিচালক আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন এগ্রোটেকনলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ আব্দুল মান্নান তার আলোচনায় বলেন ধান চাষের পাশাপাশি সবজি চাষ অধিক লাভ জনক। অল্প সময়ে ধানের সাথে সাথী ফসল হিসেবে সবজি চাষ দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষকদের অর্থ ও পুষ্টির চাহিদে মিটাতে বিশেষ ভূমিকা রাখবে। এ প্রযুক্তি কৃষক থেকে কৃষক পর্যায়ে ছড়িয়ে যাবে।।

২৬ জন কৃষক ও ১৪ জন উপসহকারী কৃষি অফিসার এ কর্মশালায় অংশ গ্রহন করেন।
কর্মশালা শেষে রোপা আমন ধানের ক্ষেতে সাথী ফসল হিসেবে বস্তায় শীতকালীন সবজি চাষের উপর কৃষকদের সাথে মুক্ত আলোচনায় করা হয়। এবং ধান চাষের জমিতে সরজমিনে উপস্থিত হয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামার বাড়ি সাতক্ষীরার উপপরিচালক মোঃ নুরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষিপ্ত চীন, ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ

বিশেষ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিন পরেই ক্ষিপ্ত চীন দ্বীপটির উপকূল-জুড়ে যে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে তাতে রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ তাজা গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় মাধ্যমে যেসব ফুটেজ প্রচার করা হচ্ছে তাতে মহড়ায় যুদ্ধবিমান, রণতরী এবং ভূমি থেকে নিক্ষেপ করা হয় এরকম সমরাস্ত্র ব্যবহার করতে দেখা যাচ্ছে।

তাইওয়ান বলছে, তাদের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম উপকূলের আশেপাশে চীন বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর জবাবে তাইওয়ান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে রেখেছে।

তাইপে বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ঘাড়ের ওপর সামরিক মহড়া : তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের এতো কাছে সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চীন “উত্তর কোরিয়াকে অনুকরণ” করছে।

এক বিবৃতিতে তারা বলেছে, চীনের এই মহড়া তাইওয়ানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এবং এই দ্বীপের “স্বাধীনতা ও গণতন্ত্রকে” রক্ষায় এগিয়ে আসার জন্য তারা অন্যান্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।

স্বশাসিত এই দ্বীপটিকে ঘিরে চীন ওই অঞ্চলে এর আগে কখনো এতো বড় সামরিক মহড়া চালায় নি।

তাইওয়ানের সবচেয়ে কাছে সমুদ্রের যে এলাকায় রকেট নিক্ষেপ করা হয়েছে তা এই দ্বীপটি থেকে মাত্র ১২ মাইল দূরে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই সামরিক মহড়ার তীব্র নিন্দা করে বলেছে, এটি “অযৌক্তিক তৎপরতা এবং এর ফলে আঞ্চলিক শান্তি ঝুঁকির মুখে পড়েছে।”

তাইওয়ানের অভিযোগ, এই সামরিক মহড়ার মাধ্যমে চীন দ্বীপটিকে অবরোধ করে ফেলার চেষ্টা করছে। এর ফলে কোনো জাহাজ ও বিমান তাইওয়ানে ঢুকতে এবং বের হতে পারছে না।

তাইপে থেকে বিবিসির সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড-হেইস বলছেন তাইওয়ানকে ভীতসন্ত্রস্ত করে তোলাই এই মহড়ার লক্ষ্য।

অবরুদ্ধ তাইওয়ান :

তাইওয়ান প্রণালীর এমন সব জায়গায় চীনা এই মহড়া চলছে যা বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ যেখানে দিয়ে প্রতিদিন বহু জাহাজ চলাচল করে।

ব্লুমবার্গের এক পরিসংখ্যানে বলা হচ্ছে, সারা বিশ্বে কন্টেইনারবাহী যতো জাহাজ চলাচল করে তার প্রায় অর্ধেক এবং বড় বড় জাহাজগুলোর ৮৮ শতাংশই তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়া-আসা করে।

সংবাদদাতারা বলছেন এই মহড়ার ফলে তাইওয়ান থেকে এবং তাইওয়ানের দিকে বিমান ও জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। এর ফলে বিমান ও জাহাজ চলাচলের পথ পরিবর্তন করতে হচ্ছে।

তাইওয়ান বলছে এই অবরোধ তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।

মহড়ার উদ্দেশ্য:

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সামরিক বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানকে শক্তি-প্রয়োগের মাধ্যমে চীনের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার সম্ভাব্য সামরিক অভিযানের অনুশীলন হিসেবে দেখা হচ্ছে।

মূল ভূখণ্ড থেকে ১০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপটিকে চীন বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ হিসাবে দেখে। বেইজিং চায় দ্বীপটি আবার চীনের নিয়ন্ত্রণে চলে যাক।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন রাজনীতিক ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের জবাবেই চীন এই সামরিক মহড়া শুরু করেছে। মিসেস পেলোসির পর্যায়ের একজন মার্কিন রাজনীতিক গত ২৫ বছরের মধ্যে এই প্রথম তাইওয়ানে গেলেন। তিনি তাইওয়ানের স্বাধীনতার একজন বড় সমর্থক।

বেইজিং এই সফরকে দেখে “এক চীন নীতির” ওপর হস্তক্ষেপ হিসেবে এবং সেকারণে তারা সফরের আগে থেকে মিসেস পেলোসির তাইওয়ানে যাওয়ার ব্যাপারে তীব্র আপত্তির পাশাপাশি কড়া হুমকিও দিয়েছিল।

সফরের পরদিন বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিতে প্রকাশ করেছে তাতে তাদের ক্ষোভ অত্যন্ত স্পষ্ট।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ানে মিসেস পেলোসির সফরকে “বাতিকগ্রস্ত, কাণ্ডজ্ঞানহীন এবং অযৌক্তিক” বলে উল্লেখ করেছে।

তিনি বলেন, সঙ্কট এড়ানোর জন্য সম্ভাব্য যা কিছু পরিহার করা যায় চীন সেটা করেছে, কিন্তু যা তাদের “মূল স্বার্থকে আঘাত করে সেটা হতে দেওয়া যায় না।”

তিনি বলেন, “শেষ পর্যন্ত তাইওয়ান তাদের মাতৃভূমির কাছেই ফিরে আসবে।”

নিরাপত্তা বিষয়ক বিবিসির সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার বলছেন তাইওয়ানের তীরবর্তী এলাকায় এই মহড়া ইঙ্গিত দিচ্ছে যে ২০৪৯ সালের মধ্যে দ্বীপটিকে নিয়ে নেওয়ার ব্যাপারে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত।

তিনি বলেন, চীন তাইওয়ান দখল করতে চায় না। সেরকম কিছু হলে প্রচুর রক্ত ও সম্পদের ক্ষয় হবে। আন্তর্জাতিক অঙ্গনেও তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তারা দেখিয়ে দিতে চাইছে যে তাইওয়ান শান্তিপূর্ণভাবে ফিরে না গেলে তারা শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত আছে। খবর: বিবিসি বাংলার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চায় ইউক্রেন

বিদেশের খবর: ইউক্রেনে যুদ্ধ বন্ধে সহায়তার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘সরাসরি আলোচনার’ আগ্রহের কথা জানান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহারেরও আহ্বান জানান জেলেনস্কি।

চীন প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘এটি খুবই শক্তিশালী একটি রাষ্ট্র। এর অর্থনীতি শক্তিশালী … সুতরাং, দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। এবং চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে জুমে ৪০ মিনিটের এই সাক্ষাৎকারটি ছিল এশিয়ার কোনো গণমাধ্যমে ভলোদিমির জেলেনস্কির প্রথম সাক্ষাৎকার।

জেলেনস্কি জানান, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতার জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তবে এখনও পর্যন্ত সেটি সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরব এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়াল

বিদেশের খবর: এশীয় ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়িয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপণন কোম্পানি সৌদি আরামকোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ব্লুমবার্গের।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি আগস্ট থেকে দেশটির জ্বালানি তেলের এশীয় ক্রেতাদের প্রতি ব্যারেল তেলের জন্য অতিরিক্ত ৫০ সেন্ট (হাফ ডলার) বেশি দিতে হবে। অতীতে এশীয় ক্রেতাদের জন্য সৌদি আরবের প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এই পরিমাণ বৃদ্ধির তথ্য নেই।

খবরে বলা হয়, সৌদি আরব তার বেশিরভাগ তেল এশিয়ায় বিক্রি করে। চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের সবচেয়ে বড় ক্রেত।

মন্থর অর্থনীতি অপরিশোধিত তেলের বৈশ্বিক চাহিদাকে আঘাত করতে শুরু করেছে এমন ইঙ্গিত থাকা সত্ত্বেও সৌদি আরামকো এশিয়ান শোধনাগারগুলোতে পরের মাসে চালানের জন্য তার আরব লাইট গ্রেডকে (হাই সালফার ক্রুড ওয়েল) মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্কের উপরে ব্যারেল প্রতি দাম বাড়িয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় বাজারের সঙ্গে সঙ্গতি রাখতে দেশটির সরকার এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর একটি কারণ হলো, গতকাল বুধবার সৌদি আরব ও রাশিয়ার জ্বালানি তেল বাণিজ্য বিষয়ক জোট ওপেক প্লাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত জুলাই মাসে সৌদি আরবে জ্বালানি তেলের উৎপাদন কম হয়েছে।

নিজেদের জ্বালানি তেলের এশীয় ক্রেতাদের ক্ষেত্রে অন্যান্য বৈশ্বিক ক্রেতাদের তুলনায় কিছু ছাড় দেয় সৌদি আরব। কিন্তু ওপেক প্লাসের এই বিবৃতির একদিন পরই তেলের দাম বাড়িয়ে বিবৃতি দিল আরামকো।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ফলে বিশ্বজুড়েই বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গত মে-জুন মাসে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানির দাম ছুঁয়েছিল ১৩০ ডলারের মাইলফলক; যা বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আশাশুনি প্রতিনিধি: ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদরের ব্রাক অফিসের সামনে উপজেলা যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশাশুনি-ঘোলা সড়ক প্রদক্ষিণ করে বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন।

বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমীর হোসেন বাদশা, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলাম, আব্দুর রহিম, সাদিক আনোয়ার ছট্টু, রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, যুবদল নেতা শফিউল আলম সুজন, বড়বাবু, শামীম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, রাজু আহমেদ, বড়দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, আনুলিয়ার যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদর ইউনিয়নের সদস্য সচিব হাসেমুজ্জামান হাসেম, প্রতাপনগরের আহ্বায়ক কেরামত আলী, সদস্য সচিব শফিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত দুই নেতা হত্যায় জড়িতদের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest