সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে বীর মুক্তিযোদ্ধা মো: সৈয়েদ আলী মন্ডল এর মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জিললুর করিম, বীর মুক্তিযোদ্ধা এবি এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কল্যাণ ব্যণার্জি প্রমূখ।

এসময় বক্তারা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে বলেন, সাতক্ষীরা মেডিকেলের মত প্রতিষ্ঠানে মাসের পর মাস লিফট নষ্ট থাকলেও কর্তৃপক্ষ নিরব কেন? তাছাড়া নষ্ট থাকলে সেটি স্থায়ীভাবে কেন বন্ধ রাখা হয়নি। এই মৃত্যুর দায় কোন ভাবেই সাতক্ষীরা মেডিকেল কর্তৃপক্ষ এড়াতে পারেন না। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু হাসপাতালের চিকিৎসকসহ কর্মচারীরা নিজেদের কে বড় কিছু মনে করেন। তারা নিজেদের পটেকভারী করতে ব্যস্ত। মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ হাসপাতাল থেকে পরিপূর্ণ সেবা পায় না। ঔষধ পায় না। অথচ কর্মচারীরা ব্যাগ ভর্তি করে ঔষধ বাড়ি নিয়ে যায়। চিকিৎসকরা ব্যস্ত নিজেদের চেম্বার নিয়ে।

আজ যারা মেডিকেলের পরিচালক হয়েছেন, বড় কর্মকর্তা হয়েছেন। মনে রাখবেন দেশ স্বাধীন না হলে আপনারা কিছুই হতেন না। আর সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে এত অবহেলা কেন। অবিলম্বে সুষ্ঠু তদন্ত পূর্বক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, মেডিকেলের সাইকেল গ্যারেজ নিয়েও বাণিজ্য হয়েছে। ৩ জনের বেশি কেউ টেন্ডার দিতে পারেন নি। কৌশলে টেন্ডার নেওয়ার সাথে সাথেই গ্যারেজে বাইক রাখলেই দিতে হবে ২৫ টাকা। বাইসাইকেলের জন্য ১০ আদায় করা হচ্ছে। এ যেন মগের মুল্লুক। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখন বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছে। বক্তারা এসব বাণিজ্য বন্ধ করে সরকার প্রদত্ত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বুধবার সৈয়দ আলীর মৃত্যু রহস্যের তদন্তের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং স্মারকলিপি প্রদানের ঘোষনা দেন বীর মুক্তিযোদ্ধাগন।
এদিকে নিহত বীর মুক্তিযোদ্ধার পুত্র আব্দুল্লাহ বলেন, আমরা আজ থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কায়ুম বলেন, নিহতের পুত্র একটি এজাহার জমা দিয়েছেন। আমরা মামলা গ্রহণ করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে বলে যানা যায়

সোমবার (১০ ই অক্টোবর ) এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।

এর আগে সোমবার (১০ ই অক্টোবর )এশিয়ান টিভির সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি সাংবাদিকদের উপর চড়াও হন, বিষয়টি তাৎক্ষণিক কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার কে জানানো হয়।কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ একযুগ ধরে কলারোয়া দায়িত্ব পালন করছেন, কলারোয়া উপজেলার কয়েকজন প্রধান শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে বলেন তিনি টাকা ছাড়া কোনো কাজ করতেন না। এছাড়াও আবদুল হামিদ সরকারি নির্দেশনা না মেনে সকাল ১০ টায় ১২ টার সময় অফিসে আসতেন এবং হচ্ছে মতো অফিস থেকে চলে যেতেন তার বদলীতে কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষক কর্মচারীরা শুকরিয়া জানিয়েছি।

সোমবার সকালে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তথ্য না দিয়ে সাংবাদিকদের সাথে মারাত্মক দুর্ব্যবহার করেন। তাছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে মূল ¯্রােতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবাহিত হচ্ছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিউটিশিয়ান ও নকশিকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ আয়োজিত এবং স্বদেশ-সাতক্ষীরার কোর্স পরিচালনায় ১০ অক্টোবর ২০২২ সোমবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে লো সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) ােঃ আব্দুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। সমগ ্রঅনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লো তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবর রহমান, লাইট হাউস ডিআইজির ম্যানেজার সনজু মিয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে প্রশিক্ষিত করে মূল ¯্রােতে ফিরিয়ে এনে অর্থনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করতে সর্বাত্মক চেষ্টা করছে এবং নানামুখি কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার হিজড়া জনগোষ্ঠির সদস্যদের ১২ দিনব্যাপী নকশীকাঁথা ও বিউটিশিয়ান প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণ পরিচালনা করেন বিউটিশিয়ান মোছলেমা খাতুন মুন্নি ও নকশীকাঁথা প্রশিক্ষক আলেয়া খাতুন মিলি। চল্লিশ জন হিজড়াা (তৃতীয় লিঙ্গ) ১২ দিনব্যাপী এই বিউটিশিয়ান ও নকশীকাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। সমগ্র প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেছে লাইট হাউজ ডিআইজি, সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার উপজেলার মধ্য দিয়ে বহমান শালতা নদী পরিদর্শন করেন আন্তর্জাতিক প্রজেক্ট ইভালুয়েটার নেদারল্যান্ডের উইম পিল্স। সোমবার (১০ অক্টোবর) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি, কাঠবুনিয়া,ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামে ১৬ নম্বার পোল্ডার পরিদর্শনকালে তিনি এলাবাসীর সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ মাহমুদা মুতহারা, সালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ সাজ্জাত, সাধারণ সম্পাদক সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সিজিআই তানভীর আহম্মেদ,উত্তরণের মনিটারিং অফিসার এস হাসান আব্দুল্লাহ রাফাত, প্রজেক্ট অফিসার দিলীপ সানা প্রমুখ।

এ সময় এলাকাবাসী বলেন, শালতা নদী আমাদের জীবনের সাথে মিশে আছে। শালতা নদী না বাঁচলে আমরা বাঁচবো না, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবো না। এ নদী খননের সুফল আমরা বেশিদিন ভোগ করতে পারলাম না। কারণ যেনতেনভাবে খনন সম্পন্ন করায় পলি এসে ভরাট হয়ে গেছে। এ সময় নদীর সাথে সংযোগ খালগুলো খননের জোর দাবি জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে।

এউপলক্ষে বাদ আছর সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ

আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য
সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, সাংবাদিক মো: আসাদুজ্জামান, এবিএম
মোস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, এম রফিক, আব্দুল আলিম, শহিদুল
ইসলাম, এম. বেলাল হোসাইন, হাফিজুর রহমান, এস,কে কামরুল হাসান, মীর
মোস্তফা আলী প্রমুখ।
অনুষ্ঠানে হযরত মোহাম্মাদ (সাঃ) এর ধর্ম প্রচার ও তার জীবনের উপর আলোক পাত করে বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম ও খতিব মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ আনওয়ার। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মকর্তা সদস্যসহ
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে “খুচরা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মৌমাছি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব এর সামনে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ তামাক বিরোধী জোট,ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট,এইড ফাউন্ডেশন, সুুন্দরবন ফাউন্ডেশন,মিডা সংস্থা ও মৌমাছি’র যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কাফেলা প্রতিনিধি মো: ঈদুজ্জামান ইদ্রিস এবং বিশেষ অতিথি দৈনিক ইনকেলাব ও দৈনিক আজকের প্রত্যাশার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো:আক্তারুজ্জামান বাচ্চু ।

আরো উপস্থিত ছিলেন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, সুুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আবজাল হোসেন শিখা দাশ,অনামিকা দাশ,স্বপন সরকার,মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
“তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করা হোক” প্রতিপাদ্যে কর্মসূচিতে বক্তারা বলেন, যত্রতত্র খুচরা তামাকজাত পণ্য বিক্রয়ের ফলে তামাকের প্রতি আকৃষ্ট হচ্ছে তরুণ সমাজ। সিগারেট, বিড়ি, গুল, জর্দ্দার মতো ক্ষতিকর দ্রব্য নিয়ে সকলের মধ্যে সচেতনতাবৃদ্ধি পাওয়ায় তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার একাধিক কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ প্যাকেট, মোড়ক বা কৌটা ব্যতীত খুচরা বা খোলা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
প্রকৃত পক্ষে বিড়ি-সিগারেটের খুচরা শলাকা ও ধোঁয়া বিহীন তামাকপণ্য খোলা অবস্থায় বিক্রয় নিষিদ্ধ করা হলে কিশোর, তরুণ, নারী ও স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব পণ্যেও সহজলভ্যতা ও ব্যবহার হ্রাস পাবে। ২০ শলাকার পুরো সিগারেটের প্যাকেট একবারে কিনতে হলে অনেকেই এই পরিমাণ অর্থ ব্যয়ে নিরুৎসাহিত হবে এবং ধূমপান বন্ধ করতে বাধ্য হবেন। বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রয়ের ফলে সিগারেটের মোড়কে উল্লিখিত স্বাস্থ্য সতর্কবার্তা গুলো ব্যবহারকারীর দৃষ্টি গোচর হয়না। এছাড়া, খুচরা সিগারেট বিক্রয়ের ফলে ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়করা হয়। এটি নিষিদ্ধ হলে এই অতিরিক্ত মূল্য থেকে সরকারের অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালদ্বীপ, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তানসহ বিশ্বের ১১৮টি দেশ খুচরা সিগারেটস্টিকবা ছোট প্যাকেট বিক্রয় নিষিদ্ধ করেছে।

আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্র প্রদেশ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বিড়ি-সিগারেটে খুচরা বিক্রি নিষিদ্ধ করেছে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে জনস্বাস্থ্য উন্নয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য খুচরা তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা জরুরি। এর ফলে শিশুদের দ্বারা ভ্রাম্যমান তামাকজাত দ্রব্য বিক্রয় হ্রাস পাবে এবং তরুণদের মধ্যে নতুন করে তামাকের প্রতি আসক্তি জন্মাবেনা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফটের নিচ থেকে মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডলের লাশ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করেছেন সাতক্ষীরার বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধাগন। প্রকৃতঘটনা তদন্তপূর্বক উৎঘাটনের দাবিতে সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা মেডিকেলের পরিচালক ডা: কুদরত ই খুদার সাথে সাক্ষাত করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

এসময় বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মো: শফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোমিনসহ সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সে সময় মুক্তিযোদ্ধারা বলেন, সাতক্ষীরা মেডিকেলের মত প্রতিষ্ঠানে মাসের পর মাস লিফট নষ্ট থাকলেও কর্তৃপক্ষ নিরব কেন? তাছাড়া নষ্ট থাকলে সেটি স্থায়ীভাবে কেন বন্ধ রাখা হয়নি। এমন প্রশ্নের জবাবে সাতক্ষীরা মেডিকেলের পরিচালক ডা: কুদরত ই খুদা কোন সদুত্তর দিতে পারেননি।

মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রশ্নের মুখে মেডিকেলের পরিচালক বার বার তার অসহায়ত্ব প্রকাশ করে মেডিকেলের টেকনিশিয়ান মো: হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ ও লিফটম্যান আরিফের কাছে প্রশ্ন রাখতে অনুরোধ করেন। তারা বার বার নস্ট লিফটের সামনে সোফা থাকার কথা উল্লেখ করেন। এই হত্যার দায় দায়িত্ব মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উপরে বর্তাবে মর্মে দাবি করেন বীর মুক্তিযোদ্ধাগণ।
এদিকে, এই হত্যাকান্ডের তদন্তপূর্বক বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উক্ত মানববন্ধনে জেলা উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকাল ৫ টায় শহরের আমতলা মোড় থেকে র‌্যালী শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে এসেই শেষ হয়।

উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক মোঃ শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু,

জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি হাসান শাহরিয়া রিপন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শামিম কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন আলী, মনিরুজ্জামান মনি, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, মতিনুর রহমান কচি, আশরাফ হোসেন, নাসির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অর্ঘ, পৌর ছাত্রদলের আহবায়ক আয়ুুব হোসেন, সদস্য সচিব শাহিন, পৌর বিএনপি নেতা ইসমাইল বাবু, জহুরুল ইসলাম, ওলিউল ইসলাম, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান, ওজিয়ার রহমান, কামরুজ্জামান পলাশ, নেসারুল, নাসির উদ্দিন বাবু, দাউদ, আলতাব হোসেন, মাহমুদুল, বকুল, ফেরদৌস, নবাবজান, মাহমুদ আলী, মেহেদী হাসান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest