সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

মারা গেলেন পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ভোলা ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক : ভোলায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম আজ (বুধবার) বিকেল তিনটায় মারা গেছেন। গত রোববার সংঘর্ষে আহত হন তিনি।

বুধবার বিকেল চারটায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই (রোববার) ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। আহত হন বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন।

তাঁকে প্রথমে ভোলা ও পরে বরিশাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আনা হয়। তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

অনলাইন ডেস্ক : সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রালয় থেকে উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহে এগিয়ে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এ সবার চেয়ে এগিয়ে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ । ৩০টির মধ্যে ২৬টি শিক্ষার্থীদের সরাসরি ও ৭ টিতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অংশ গ্রহণ করে মোট৩২টির মধ্যে ২৫ টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সেরা প্রতিষ্ঠান সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ,শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক মোঃ আবু তালেব, শ্রেষ্ঠ শিক্ষার্থী আবিদ হোসেন তানভীর, শ্রেষ্ঠ রোভার স্কাউটস,শেখ নাহিদুর রশিদ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ।

এছাডা অন্য বিষয় গুলো তে শ্রেষ্ঠ প্রতিযোগির মধ্যে সৃজনশীল মেধা অন্বেষণে কাব্য ঘোষ,আসিফ আকতার ও আব্দুল্লা আল মামুন এবং জাতীয় শিক্ষা সপ্তাহে উচ্চ মাধ্যমিকে কবিতায় আনিসা আজিম,রচনায় হালিমাতুস সাদিয়া, ইংরেজি বক্তব্যে আসিফ আকতার, রবীন্দ্রসংগীতে রাজশ্রীজ হাজরা,নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে অনন্যা মন্ডল, নির্দ্ধারিত বক্তব্যে আবীদ হাসান তানভীর, নৃত্যে নিপা মন্ডল, ডিগ্রি পর্যায়ে মাসুম বিল্লাহ, আসাদুল ইসলাম,

নুর আলম,তানিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, শিক্ষা অফিসার মোঃ সোলায়মান,বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় টিকেট টু ব্যাংদহা ব্রীজ পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সোমবার কুলিয়া ইউনিয়ানের টিকেট টু ব্যংদহা ব্রীজ পর্যন্ত কর্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান।

সার্বিক ব্যবস্থাপনা পরিচালক দেবহাটা প্রকৌশলী শোভন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবু শংকর সরকার।ইউপি সদস্ বাবু প্রভাষ চন্দ্র মন্ডল।ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু দিলীপ মন্ডল।পরান মেম্বর।রনজিত দাস।কর্তিক দাশ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চিকিৎসায় রেফারেল কার্ড প্রদানে সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর উদ্যোগে দেশের মধ্যে ১ম উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রোগী-স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড প্রদানে সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগীতায় প্রাথমিক পর্যায়ে নওয়াপাড়া ইউনিয়নের ৪টি ওয়ার্ড যথাক্রমে ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডকে বেছে নেয়া হয়েছে।

এই ৪টি ওয়ার্ড নিয়ে পাইলট প্রকল্প হিসেবে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রার্থী সকলকে এই স্বাস্থ্য সেবা কার্ড বিনামূল্যে প্রদানের লক্ষ্যে মঙ্গলবার ২ আগষ্ট, ২২ ইং তারিখ দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারীবৃন্দ। এসময় আলোচনা সভায় বর্তমান সরকারের সকল উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবার উন্নয়নের সূত্র ধরে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে এই প্রকল্পটি যাতে সঠিকভাবে পালন করা হয় সেদিকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাস ব্যাপি কর্মসূচি গ্রহণে সাতক্ষীরা জেলা আ’লীগের সভা ৬ আগস্ট

শোকাহত আগস্টের মাস ব্যাপি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের জরুরী আংশিক সভা আহ্বান করা হয়েছে।

আগামী ৬ আগস্ট বিকাল ৫টায় সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হক।

উক্ত সভায় সাতক্ষীরা শহরে বসবাসকারী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির শহরে বসবাসরত নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামীলীগের সকল অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক-যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোলায় বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসাদুজ্জামান ঃ ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ কর্তৃক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যো দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ওয়াপদা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা অ্যাড. এবিএম সেলিম, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায়। আর তাই বিএনপিকে মাঠে দেখলেই তারা হামলা করে। রাজপথে বিএনপির গণতান্ত্রিক দাবির মিছিলে গুলি করে হত্যা করা শুরু করেছে। যা খুবই লজ্জাজনক। ইতিহাস সাক্ষী রাজপথে মিছিলে গুলিতে হত্যা করে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ন্যাশনাল পোর্টাল  বিষয়ক কর্মশালা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার-টু-ইনোভেট (এটুআই) প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সহকারি প্রোগ্রাম কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান,

বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, পিআইও মোঃ সোহাগ খান, সিনিয়র সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এস আই মিঠুন মন্ডলসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় দাপ্তরিক কাজে কম্পিউটারের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest