সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় টাকায় আদায় করতে না পেরে ভাটামালিক কর্তৃক মামলায় জড়িয়ে হয়রানির হুমকি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইটভাটার সর্দারের কাছ থেকে টাকা আদায় করতে না পেরে ভাটামালিক কর্তৃক দরিদ্র শ্রমিককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, বল্লীভাটপাড়া গ্রামের কিনু সরদারের পুত্র কৃষক হাবিবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাড়ির পাশে মৃত. সুরাল শেখের পুত্র বল্লী ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের একটি ইটভাটা রয়েছে। আনুমানিক এক বছর পূর্বে আমার দুরসম্পর্কের শ্যালক শাহাজান, পিতা – ইবাদুল ইসলাম,সাং- জালালপুর, তালা হাবিবুর রহমানের ইটভাটায় শ্রমিকের সর্দার হিসেবে কাজ করার প্রস্তাব দেন।

সে সময় হাবিবুর রহমান তার বিষয়ে আমার কাছে জানতে চাইলে আমি বলি, “সে দীর্ঘদিন ইটভাটায় কাজ করে”। এরপর আমাকে আর কিছুই না জানিয়ে ভাটা মালিক হাবিবুর রহমান তার সাথে টাকার লেনদেন করেছে। ২ লক্ষ ৯৫ হাজার টাকা শাহাজানকে দিয়েছে। কিন্তু সময়মত আর কাজে আসেনি। অথচ টাকা লেনদেনের বিষয়ে আমাকে জানায়নি। টাকা নেওয়ার পর ভাটায় কাজ করতে আসেনি এবং টাকাও দিচ্ছে না। এখন টাকা আদায় করতে না পেরে আমার উপর চাপ সৃষ্টি শুরু করে ভাটামালিক হাবিবুর রহমান। তখন আমি উপায়ন্তর হয়ে জালালপুর কয়েকবার গিয়েও টাকা আদায়ে ব্যর্থ হই।

বর্তমানে সে পলাতক রয়েছে। টাকা দেওয়ার সময় আমাকে জানানোর প্রয়োজন হয়নি। অথচ এখন আমার উপর চাপ দিচ্ছে। আমি কৃষক মানুষ এতটাকা কিভাবে দেবো। আর কেনই বা দেবো? আমি তো টাকা নেয়নি। এমনকি তার জামিনদার হিসেবেও কোন প্রতিশ্রুতি দেয়নি বা কোন কাগজে স্বাক্ষর করিনি। তাহলে এখন কেন আমাকে নিয়ে টানাটানি করছেন। হাবিবুর রহমান আমার বাড়িতে ডিবি পুলিশ পাঠিয়ে হয়রানি করবে, জমি দখল করবে, বাড়ির গরু ছাগল জোর পূর্বক নিয়ে যাবে, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিকরা সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমি গরিব কৃষক মানুষ। ভাটা মালিক হাবিবুর রহমানের হুমকিতে পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ভাটা মালিকের হুমকির হাত রক্ষা পেতে এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রঘাতে রাজ মিস্ত্রীর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজলার বুধহাটায় বজ্রঘাতে হাফিজুল ইসলাম ঢালী (৩৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রাজমিস্ত্রি শ্বেতপুর গ্রামের শিক্ষক সামছুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মহেশ্বরকাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে বেউলা বিলের মধ্যে ফাঁকা রাস্তায় বজ্রঘাতে তার মৃত্যু হয়। বৃষ্টি থামার পরে ওই রাস্তার পথচারীরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবারকে বিষয়টি জানান। খবর পেয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, বুধহাটা তদন্ত কেন্দ্রের এস আই সিয়াবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তার আকর্ষিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী হাফিজুলের মৃত্যু হওয়ায় নির্বাক হয়ে পড়েছেন নিহতের স্ত্রী নাজমা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দুধ তৈরির ৭শ কেজি ভেজাল জেলিসহ এক ব্যক্তি আটক

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গরুর দুধ তৈরির জন্য ব্যবহৃত ৭০০ কেজি ভেজাল জেলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক গৌর শংকর ঘোষ উপজেলার মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

সোমবার রাতে ভেজাল দুধ তৈরির জন্য জেলি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল জেলি বাজেয়াপ্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

পুলিশ জানায়, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহাপুর বাজার এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাহেন্দ্র গাড়িতে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে জেলিসহ আটককৃত ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি জেলি বাজেয়াপ্ত করেন। ভেজাল জেলির আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিবি একাডেমি কাপ জেতা সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : বিসিবি একাডেমি চাম্পিয়ান সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১আগষ্ট সন্ধ্যায় সদরের টাইগার হোটেলের ৫ তলার অডিটোরিয়ামে সাতক্ষীরা ক্রিয়া সংস্থার সভাপতি আশরাফুরজ্জামান আশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
সাতক্ষীরা ক্রিকেট একাডেমি বিসিবি কাপ চাম্পিয়ান হওয়ায় আমরা সকলে গর্বিত। খেলেছে ওরা এগারো জন কিন্তু জিতেছি আমরা সকলে। আমি তোমাদের বলতে চাই, তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই সফলতার দেখা পাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার,ডেপুটি কমিশনার (জেনারেল) কাজী আরিফুর রহমান, দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান,

মীর তাজুল ইসলাম রিপন,কার্য নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ফারাহ দিবা খান, সিমন সামস, লুৎফর রহমান,কবিরুজ্জামান রুবেল, ন্যাশনাল ক্রিকেটার রবিউল ইসলাম রবিউল ইসলাম শিবলু,বিসিবি কোচ মেকসেদুল ইসলাম, ইকরামুল লাল,ফিরোজ রহমান সহ আরও অনেকে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খন্দকার আরিফ হাসান প্রি¯œ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চক্রান্তে দিশেহারা চুক্তিতে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চাকুরীর মেয়াদ শেষে আরো দুই বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেলেও তাকে তার দায়ীত্ব পালনে বাধা সৃষ্টি এবং বিভিন্নভাবে হয়রানী ও লাঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় তিনি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া তিনি তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করার ঘটনায় গত ৩ জুলাই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম ঢালীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের বিচারক এম.জি আজম অভিযোগ পত্রটি আমলে নিয়ে আশাশুনি থানার ওসিকে সেটি এজাহার হিসেবে গণ্য করার এবং ১৭৩ ধারার বিধান মতে পুলিশ রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেন।
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা কামরুন নাহার জানান, বিগত ২০২০ সালের ৩১ ডিসেম্বর তার চাকুরীর মেয়াদ শেষ হয়। এরপর ২০২১ সালের ১ জানুয়ারী থেকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি সামছুল আলম ঢালী তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। এরপর তিনি তার দৈনন্দিন বিদ্যালয়ের কাজ করার সময় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে থাকেন সভাপতি সামছুল আলম ঢালী।

এমনকি তার চুক্তিভিত্তিক মাসে ১০ হাজার টাকা বিদ্যালয় থেকে সম্মানী দেয়ার কথা থাকলেও সেটিও তাকে প্রদান না করে বিদ্যালয়ের কোয়াটারে যেখানে প্রধান শিক্ষিকা থাকেন সেখানে তালা মেরে তাকে সেখান থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। সভাপতি বর্তমানে ওই বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার এবং অবৈধ সুযোগ সুবিধা নেয়ার পায়তারা চালাচ্ছেন। এছাড়া গত ৮ জুন প্রধান শিক্ষিকাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম। এ ঘটনায় তিনি গত ৩ জুলাই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সভাপতির বিরুদ্ধে উপরোক্ত মামলা দায়ের করেন।

এরপর ২৮ জুলাই সভাপতি তাকে আবারো লাঞ্চিত করেন। এর আগে গত ২১ এপ্রিল ২০২২ তারিখে তিনি সাতক্ষীরার সিনিয়র সহকারী জজ আদালতে তার কাজে বাধা সৃষ্টি ও সম্মানী না দেয়ার অভিযোগ এনে বিদ্যালয়ের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকারসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক জাহিদুর রহমান এ মামলায় আসামীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন এবং আগামী ১৪ আগষ্ট এ মামলার পরবর্তী দিন ধার্য করেন।

এছাড়া তিনি গত এ ব্যাপারে প্রধান শিক্ষিকা তার হয়রানী ও দাপ্তরিক কাজে বাধা যাতে প্রদান না করতে পারেন সে জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা মন্ত্রানালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, আঞ্চলিক পরিচালকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।

তবে, এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম ঢালী প্রধান শিক্ষিকা কামরুন নাহারকে লাঞ্চিতসহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, প্রধান শিক্ষকা কামরুন নাহার ২০২০ সালের ৩১ ডিসেম্বর অবসরে গেছেন। এরপরও তিনি বিদ্যালয়ের জিনিসপত্র হস্তান্তর করেননি। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগের যে কাগজ দেখানো হচ্ছে সেখানে আমার স্বাক্ষর জাল করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আদলতের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকা কামরুন নাহারের দায়ের করা মামলাটি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক ইয়াবা সেবনকারী আটক ১৪ দিনের জেল

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের অভিযানে এক ইয়াবা সেবনকারীকে আটক করে ভ্রাম্যমান আদালতে ১৪ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

অভিযান পরিচালনা করে আশাশুনি সদর ইউনিয়নের ধান‍্যহাটী গ্রামের নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২৭)কে ইয়াবা সেবন করা অবস্থায় দুই পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।

আটককৃত আসাীকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান তাকে ভ্রাম্যমান আদালতে ২০০৯ এর ৭(২) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৯(১) ‘গ’ ধারা লংঘন করায় ৪২ ধারায় ১৪ দিনের জেলসহ ১০০ টাকা জরিমানা করেন। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে এস আই গোলাম মোস্তফা, এ এস আই আনিসুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। একই দিন বিকালে আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলায় অংশগ্রহন করেন খেজুর বাড়ীয় ফেয়ার মিশন ফুটবল একাদশ বনাম কুলিয়া ফেয়ার মিশন ফুটবল একাদশ ।

বিকাল ৫ ঘটিকায় কুলিয়া পুরাতন বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত খেলায় অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটার বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবু সাঈদ, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান,

সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও জাতীয় ফুটবল রেফারী রফিক-উল ইসলাম খান, কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মাধ্যমিক সহকারী শিক্ষক আজাফুর রহমান, সাংবাদিক ডাঃ আমিরুল ইসলাম ও মহিউদ্দীন আহমেদ লালটু প্রমুখ। জাতীয় সংগীতের মাধ্যমে খেলা শুরু হয়।

খেলায় কুলিয়া ফেয়ার মিশন ফুটবল একাদশ, খেজুর বাড়ীয় ফেয়ার মিশন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে। সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, ফেয়ার মিশনের মাদক বিরোধী সমাবেশ, ফ্রি ম্যাডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানসহ এই ধরনের খেলার আয়োজন প্রশংসার দাবীদার। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সদস্য জাফরুল ইসলাম খান চৌধুরী, সহকারী রেফারি ছিলেন ওয়াসিম ও ইয়াছিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা কৃষক লীগের উদ্যোগে শোকের মাসে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : জেলা কৃষক লীগের উদ্যোগে শোকের মাসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। সোমবার বিকেলে জেলা কৃষক লীগ সহসভাপতি এড নরনারায়ন ঘোষের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোকের মাসে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে ১ম দিনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো মন্জুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, স্থানীয় সরকার বিয়ষক সম্পাদক শেখ আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সরদার গিয়াসউদ্দিন,

পৌর কৃষক লীগ সভাপতি মো শামসুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগ যগ্ম সম্পাদক মো রেজাউল ইসলাম, পৌর কৃষক লীগ সমবায় বিষয়ক সম্পাদক সৈয়দ সাইফ উদ্দীন, পৌর ৯নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মো মিজানুর রহমান, পৌর ৮নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মো শফি উদ্দীন প্রমুখ। আলোচনা শেষে ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি দোয়া অনুষ্ঠান করা হয়। পরে উপস্থিত সকলকে কালো বেজ পরিয়ে দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest