সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

জমিজমা বিরোধের জেরে স্কুল শিক্ষক ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে জমিজমা বিরোধের জেরে স্কুল শিক্ষক বড় ভাইকে মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগরের শংকরকাটি গোবিন্দপুরের মৃত সাত্তার গাজীর ছেণে সূর আলি।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি ৭৯ নং অন্তাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হিসেবে সুনামের সাথে চাকুরি করে আসছি। আমার বসত ঘরের ছাদের পানি নামানোকে কেন্দ্র করে ছোট ভাই আব্দুল হামিদের সাথে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত ১৬ জুন২২ তারিখে আমি একা বাড়িতে থাকার সুযোগে আব্দুল হামিদ ও তার স্ত্রী জাহানারা বেগম ধারালো দা দিয়ে আমার মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। আমার স্ত্রী সায়রা বেগম আমাকে উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। আমার স্ত্রীর ডাকে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি। যার নং- ৫২/২৫৫। উক্ত মামলায় পুলিশ আব্দুল হামিদকে কারাগারে পাঠায়।

এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হামিদের পরামর্শে মেঝ ভাই আব্দুস সোবহানের নেতৃত্বে তার পুত্র মনিরুল ইসলাম, ফিরোজ হোসেন ওরফে বাবু, রফিকুল শিমুল হোসেন, রহমত, আলাউদ্দীন, ইমন হোসেন ও ইমরান হোসেন, শফিকুল ইসলাম, মোকছেদ গাজী ও সুজনসহ ১৫/২০ জন ভাড়াটিয়া বাহিনী আমার দায়েরকৃত ৫২/২৫৫ নং মামলার স্বাক্ষী শরিফুল ইসলামের বাড়িতে ২৬ জুন২২ তারিখ রাত ৯টায় হামলা চালিয়ে স্বাক্ষী নুর মোহাম্মাদের বাড়িতে নিয়ে তাদের উভয়পরিবারের সদস্যদের মারপিট করে গুরুতর আহত করে।

তাদের মারপিটে ২নং স্বাক্ষী গুরুতর আহত হলেও চিকিৎসা করাতে নিয়ে যেতে না পারে সে উদ্দেশ্যে ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে রাখে। আমি দ্রুত ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করি। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করি।

যার নং-২/২৬৬। উক্ত মামলায় পুলিশ ১নং আসামী আব্দুস সোবহানকে আটক করে কারাগারে প্রেরণ করে। ১ম মামলায় গ্রেফতার হওয়া ১নং আসামী আব্দুল হামিদ ২২ দিন জেল খেটে এবং ২নং মামলার ১নং আসামী আব্দুস সোবহান ৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পেয়েই ওই দিন সন্ধ্যা একটি কাল্পনিক গল্প সাজিয়ে তার স্ত্রীকে বাদী করে আমার দায়ের কৃত ২/২৬৬ নং মামলার আসামীদের স্বাক্ষী বানিয়ে এবং আমাকে সহ স্ত্রী ও পুত্রকে আসামী করে এ একটি মামলা দায়ের করে। যার নং- ১২/২৭৬। অথচ আমার পুত্র সাতক্ষীরা সরকারি কলেজে অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজের পাশেই একটি মেসে থাকে।

ওই মামলায় যে ঘটনাস্থল বা সময় দেখানো হয়েছে সে সময় আমার পুত্র সাতক্ষীরার মেসেই ছিলো। এছাড়া সোবহানেরপুত্র মনিরুল ইসলাম এলাকার কিছু উঠতি বয়সী যুবকদের সাথে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আমার দায়েরকৃত মামলাদুটি তুলে না নিলে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে। তাদের হুমকিতে আমি পরিবার নিয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি আব্দুল হামিদগংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন মো জাহিদুজ্জামান বাবু

প্রেস বিজ্ঞপ্তি : ফিংড়ী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো জাহিদুজ্জামান বাবু গোপন ভোটে নির্বাচিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পরিচালনায় এ গোপন ভোট অনুষ্ঠিত হয়।

ভোটে চেয়ারম্যান সহ ১৩ জন অংশ গ্রহণ করে। পুরুষ মেম্বার ৯ জন প্যানেল চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। এর মধ্যে ১৩ টি ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে ফিংড়ী ইউনিয়নের ৬ ওয়ার্ড মেম্বার মো জাহিদুজ্জামান বাবু বিজয়ী হয়েছে।

ভোট গ্রহনে সহযোগিতার ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো জাহাঙ্গীর আলম। এ দিকে মো জাহিদুজ্জামান বাবু প্যানেল চেয়ারম্যান হওয়ায় ৬ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে বিবৃতি জানিয়ে অভিনন্দন জানিয়েছেন মুক্তি যোদ্ধা মাস্টার সন্তোষ খুমার দাশ, মুক্তিযোদ্ধা মো আব্দুল মহিদ সরদার, মাস্টার কনকোন কুমার দাশ, মো মহিনুল ইসলাম, ডা. সুমল কুমার সরকার, ডা. অসিম কুমার বিশ্বাস, সাদ্দাম হোসেন, বিধান কুমার বিশ্বাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা : অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষী দিলেন আরও একজন

নিজস্ব প্রতিনিধি : ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষ্য গ্রহণের পঞ্চম দিনে সাক্ষ্য দিয়েছেন আরও একজন।

সোমবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর বিচারক বিশ্বনাথ ম-লের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন আসামী উপস্থিতি ছিলেন।

সাক্ষীদাতা হলেন, ঢাকা মহানগরীর হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা জাহান সাথী। তিনি হামলার দিন শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৪০ জন আসামীকে সোমবার সকাল ১০টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলায় নয়জন আসামী পলাতক রয়েছেন। ১০টা ৩৫ মিনিটে মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় ফারজানা জাহান সাথীকে সাক্ষী হিসেবে হাজির করানো হয়।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্র“য়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।

০১.০৮.২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা দ্বিতীয় বারের মতো ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হলেন কাজী মুনতাসির

প্রেস বিজ্ঞপ্তি : ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করেন কাজী মুনতাসির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিথুন।

গতকাল ৩১ জুলাই রোজ রবিবার পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রেস বিজ্ঞপ্তিতে ১ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়।

১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন পুনরায় কাজী মুনতাসির আহম্মেদ ও সাধারণ সম্পাদক শেখ সালেহীন শীতল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মানবতা বিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় মানবতা বিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত. নেছার আলী খানের পুত্র হামিদ খান।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা এলাকার নিজস্ব বাড়িতে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত হামিদ খান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ০১/২২ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। রোববার সন্ধ্যায় তাকে পুলিশ গ্রেফতার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আলোচনা সভা

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সুশীলন কার্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ,

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদন কল্যাণ ব্যানার্জী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সভাপতি সুশান্ত ঘোষ,

স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, এজি চার্চ পাস্টর আলফ্রেড রায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার সদস্য সচিব আলী নুর খান বাবুল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলী, সুশীলনের মনিরুজ্জামান, উন্নয়ন কর্মী শম্পা গোস্বামী, উদীচীর সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সনাকের সভাপতি পবিত্র মোহন মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তরা বলেন, সারাদেশে যেভাবে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এটি খুবই উদ্বেগের বিষয়।
দূর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদিক সম্প্রীতি রক্ষার লক্ষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলো। আমাদের জেলায় কোন অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলাবাসীকে সজাগ থাকার পাশাপাশি সকল স্তরে সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান বক্তরা।

আগামী ৪ আগস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ১০ টা মানববন্ধনের আহ্বান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসাদুজ্জামান : সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রবিবার বিকালে শহরের তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির তথ্য সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, আজিজুল বারী হেলাল।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ¦ আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিএনপি নেতা চেয়ারম্যান মাকসুদুল আলম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা বিএনপির সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলীম।

প্রধান অতিথি বলেন, বর্তমান অবৈধ সরকারের সীমাহীন লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুৎ খাতে এক নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ শুন্য হয়ে যাচ্ছে বিধায় গ্যাস আমদানি করতে পারছেনা সরকার।

দ্রব্যমুল্যের উর্দ্ধগতির কারণে নাভিশ^াস উঠেছে জনগণের। এ অবস্থা থেকে পরিত্রাণে সরকারকে হটাতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। তিনি আরো জানান, এ সরকার এখন বিএনপির সাথে সংলাপ করতে চায়। কিন্তু কিসের সংলাপ, কার সাথে সংলাপ। সংলাপ হবে জন সমাবেশে। তার আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এরপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠনের পর সকল দল সেই নির্বাচনে অংশ গ্রহন করবে।

তিনি বলেন, অবিলম্বে আমরা খালেদা জিয়া ও হাবিবুল ইসলাম হাবিবসহ সকল কারাবন্দী বিএনপি নেতা-কর্মীদের মুক্ত করে ছাড়বো। দেশ চলবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বাংলাদেশ চলবে তারেক রহমানের নেতৃত্বে। এই খুলনা বিভাগ ও এই সাতক্ষীরা জেলা বিএনপি তথা তারেক রহমানের ঘাটি হবে এটা আমরা প্রমান করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার দেয়ার অভিযোগ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আতœহত্যা বলে প্রচার দেয়ার অভিযোগ উঠেছে।

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শনিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাবলু পাড় তার জামাতা লিটন হোসেরে বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নিহত গৃহবধুর নাম হালিমা খাতুন (২৩)। সে সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাবলু পাড়ের কন্যা ও একই উপজলার ছনকা গ্রামের লিটন হোসেন ঢালীর স্ত্রী।
নিহতের বাবা বাবলু পাড় জানান, গত ৫ বছর আগের তার কন্যা হালিমার সাথে ছনকা গ্রামের লিটনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় তাকে এক লাখ ১০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। এরপর বিভিন্ন সময় সে ৫ হাজার থেকে সবোর্চ্চ ১০ হাজার টাকা নেয় বিভিন্ন অজুহাতে। সম্প্রতি সে আরো এক লাখ টাকা ইজিবাইক ক্রয়ের জন্য তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে বলে।

এতে তার স্ত্রী রাজী না হওয়ায় তার স্বামী তাকে মারপিট করতো। একপর্যায়ে শনিবার রাতে মারপিট ও শ^াসরোধ করে হত্যার পর নিজ ঘরের আড়ায় তার স্ত্রীর মরদেহ ঝুলিয়ে দিয়ে প্রচার দেয় তার স্ত্রী আতœাহত্যা করেছে। এরপর সে নিজেই বাড়ি থেকে পালিয়ে যায়। দাম্পত্য জীবনে তাদের ঘরে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়ীত্বে) বিশ^জিত সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো এ ঘটনায় নিহতের বাবা বাবলু পাড় বাদী হয়ে সদর থানায় নিহতের স্বামী লিটনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধে এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest