সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

শিক্ষা ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় গ্রহণ নেবে। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।

এ বছর এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে, সার্বিক দিক বিবেচনায় যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা ও বন্যা পরিস্থিতির কারণে এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া হলেও করোনার কারণে এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।

করোনার কারণে দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি। এক মাস পর ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাঙ্গন খুলে দেওয়া হয়।

এদিকে, সারা দেশে বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। এবার সকাল ও বিকেল দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুরে মোবাইল চুরি সন্দেহ দুই কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

গত (১০সেপ্টেম্বর) শনিবার এমন অমানুষিক ঘটনা ঘটে।

জানা যায়, গত (৯সেপ্টেম্বর) শুক্রবার দুপুরের দিকে শ্রীরামপুর গ্রামের কামরুল বিশ্বাসের পুত্র আতাউরের একটি স্ম্যাট ফোন হারিয়ে যায়। ফোনটি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। একই গ্রামের মৃত আ: করিমের পুত্র আযহারুল ইসলাম(১৩) ও সিরাজুল ইসলামের পুত্র রাসেল হোসেন (১৪) কে মোবাইল ফোনটি নিয়েছে সন্দেহ করে। (১০সেপ্টেম্বর) শনিবার বিকাল৫টা থেকে রাত ২টা পর্যন্ত এই দুই কিশোরকে শ্রীরামপুর রোমনা ব্রিকস্ (ইটেরভাটা) নামক নির্জন স্থানে নিয়ে তাদেরকে স্বীকার করার জন্য শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে তারা মোবাইলটি নিয়েছে বলে স্বীকার করে।

শ্রীরামপুর ওয়ার্ডের ইউপি সদস্য নেছারুল আল মামুনকে শনিবার রাতে ডাকলে অভিযুক্তরা মোবাইল নিয়েছে বলে তার সামনে স্বীকার করে। তখন সে রাসেলকে ১০হাজার টাকা ও আযহারুলকে ৭হাজার টাকা মৌখিক ভাবে জরিমানা করে এবং তিন দিনের মধ্যে জরিমানা দেওয়ার জন্য তাদের অভিভাবকদের জানিয়ে ছেড়ে দেয়। অন্যদিকে (১২সেপ্টেম্বর) সোমবার পার্শ্ববর্তী গ্রাম গয়েশপুর মৃত মুনছুর আলীর কন্যা সারজিনা খাতুন একটি মোবাইল পেয়েছে বলে শ্রীরামপুর এনামুল কম্পিউটার মালিককে জানাই। এক পর্যায়ে সেখানে গিয়ে জানা যায় পাওয়া মোবাইলটি আতাউরের। মোবাইলটি বর্তমানে ইউপি সদস্য নেছারুল আল মামুনের কাছে সংরক্ষিত আছে। এবিষয়ে ভুক্তভোগী আযহারুল ও রাসেল জানান, আমরা দুইজন বাড়ির পাশে খেলা করছিলাম তখন আতাউরসহ কয়েকজন আমাদের দুইজনকে তুলে নিয়ে রোমানা ব্রিকস্ নির্জন স্থানে নিয়ে যায়।
আমরা কারন জানতে চাইলে আতাউর বলে আমার মোবাইল কোথায়। কিন্তু আমরা তো জানিনা এমন কথা বললে করিম বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম, জোহর মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন, তাবারক বিশ্বাসের ছেলে লাভলু বিশ্বাস, গফুর মোড়লের ছেলে বকুল হোসেন ও ওহিদ মোড়লের ছেলে আকাশ সহ আরো অনেকেই আমাদের এলোপাতাড়ী ভাবে মারধর শুরু করে। একপর্যায়ে আমরা মার খাওয়ার ভয়ে মোবাইলটি নিয়েছি বলে স্বীকার করি। কিন্তু আমরা নেই নাই। ফোন মালিক আতাউর জানান, আমার ফোনটি হারিয়ে গেলে আমি খোঁজাখুজি করতে থাকলে শ্রীরামপুরের আমজাদ বিশ্বাসের ছেলে দোকান ব্যবসায়ী আক্তার হোসেনের তথ্য মতে আযহারুল ও রাসেলকে সন্দেহ হলে আমি সহ কয়েকজন তাদের দুইজনকে ডেকে নিয়ে দুই একটা চরথাপ্পর মারি স্বীকার করার জন্য। এবিষয়ে ইউপি সদস্য নেছারুল আল মামুন বলেন, ঘটনাটি রাতে আমাকে জানালে আমি আসি। তারপর কয়েকজন লোকজনসহ আযহারুল ও রাসেল মোবাইল নিয়েছে বলে স্বীকার করলে আমি তাদেরকে মৌখিক ভাবে জরিমানা করে তাদের অভিভাবকদের হাতে ছেড়ে দেয়। এবিষয়ে ভুক্তভোগীর পরিবাররা জানান, আমাদের ছেলেরা নিদোর্ষ। তাদেরকে বিনা অপরাধে মারধর করা হয়েছে। তাদেরকে আমরা প্রাথমিক ভাবে গ্রাম ডাক্তার দেখায় পরবর্তীতে আমরা তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল ডাক্তাদের প্রিসক্রিপশন অনুযায়ী বতর্মানে তারা বাড়িতে চিকিৎসাধীন আছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনীতির খবর: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পার্টি চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী জাগো নিউজকে বলেন, রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তা করা হয়েছে আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনভর ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

১৪ সেপ্টেম্বর বুধবার দিনভর কলারোয়া উপজেলার কয়লা, জালালাবাদ, জয়নগর, যুগিখালী ও দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন। সাতক্ষীরা জেলার উন্নয়নের লক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ: আলহাজ¦ মো: নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছেন এই জনপ্রিয় নেতা।

১৪.০৯.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের নরেন্দ্র নাথ মুন্ডা হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ ৫ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির পক্ষ থেকে বুধবার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এবং উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় নরেন্দ্র হত্যা সুষ্ঠু বিচার নিশ্চিতসহ আসন্ন দুর্গাপূজায় যাতে শ্যামনগরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্য সচিব আলীনুর খান বাবলু, সদস্য সাংবাদিক কল্যাণ ব্যাণার্জি, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দল সাতক্ষীরার সভাপতি তরিকুল ইসলাম, শম্পা গোস্বামী, এম বেলাল হোসাইন, মুন্ডা উন্নয়ন সংস্থা (শামস) এর পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নিহত নরেন্দ্র মুন্ডা হত্যা মামলার বাদী ফনিন্দ্র মুন্ডা, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষন আন্দোলন সংগ্রাম কমিটির সদস্য সচিব গোপাল কৃষ্ণ মুন্ডা যুগ্ম সদস্য সচিব প্রভাষক দিপংকর বিশ^াস, জাসদছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৪ মূলনীতির ভিত্তিতে দেশটি স্বাধীন হয়। স্বাধীনতার পর রাষ্ট্রীয় দলীল সংবিধানে বলা হয় ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে কোন বৈষম্য রাষ্ট্র কর্তৃক করা হবে না। সকলের জন্য সমান মর্যাদার স্বীকৃতি সংবিধানে প্রদান করা হয়। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে সংবিধান সংস্কার কমিটিরমাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্টি তথা আদিবাসীদের প্রথাগত ভুমির অধিকারকে স্বীকৃতি দেন। আদিবাসীর সম্পত্তি হস্তান্তরের পূর্ববত আইনকে বলবত রাখা হয়। অর্থ্যাৎ জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জমি হস্তান্তর নিষিদ্ধ করা হয়। কিন্তু সরকারে নির্বাচনী অঙ্গিকারকে ব্যর্থ করতে ও সংবিধানের প্রতি বৃদ্ধা আঙ্গুল প্রর্দশন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংশ করতে নানা অপচেষ্ঠা করে আসছে একটি অপশক্তি।

যার ধারাবাহিকতায় শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের সম্পত্তি দখল হত্যা, যতিন্দ্রনগরে আহমাদিয়াদের বিরুদ্ধে ধর্মীয় সভায় উস্কানী মূলক বক্তৃতা, ধর্মীয় সংখ্যা লঘুদের (হিন্দু) বিরুদ্ধে বিভিন্ন উস্কানী মূলক অপপ্রচারসহ নানা প্রক্রিয়ায় সামাজিক অস্থিরতা সৃষ্টি করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপচেষ্টা চলছে।
সম্প্রীতি কমিটির দাবি গুলো হচ্ছে -শ্যামনগরের ধুমঘাট এর আন্তাখালি গ্রামের গত ১৯ আগষ্ট ২২ ভূমিদস্যুদের আক্রমনে নিহত নরেন্দ্র মুন্ডার হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার। আদিবাসীদের সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ থাকলেও তঞ্চকতার মাধ্যমে বোআইনী পদ্ধতিতে রেকর্ডকৃত ও দখলকৃত সকল জমি মুন্ডাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। আগামী দূর্গাপূজাকে সামনে রেখে যাতে কোন ধরনের বিশৃংলা ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে তার জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ করা। যতিন্দ্রনগরে অবস্থানকারী আহমাদিয়াদের সামগ্রিক নিরাপত্তা ও ধর্মীয় সভা সমুহে উষ্কানীমূলক বক্তব্য প্রদান কঠোর ভাবে নিষিদ্ধ করা। নূরনগরসহ বিভিন্ন এলাকায় অবস্থানকারী শিয়া সম্প্রদায়ের স্বাধীন ভাবে ধর্মীয় অনুষ্ঠান করার ব্যবস্থা করা এবং নি¤œবর্ণের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‌দেবহাটা প্রতিনিধি : জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেবহাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্ম বিরতি। ১৩ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পিআইও অফিসে আসা উপজেলার বিভিন্নপ্রান্তের সেবাভোগী মানুষেরা সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উক্ত অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি।

পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রনালয়ে। ফলে ডিআরআরও এবং পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে বলে জানা গেছে। এ কর্মসূচী দেশব্যাপী পালন করা হচ্ছে বলে তারা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলার কুলিয়ায় বর্ষার পানিতে ভাসছে লাশ।

মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) দুপুর ১২টায় বহেরা পোস্ট অফিসের পেছনে আমানউল্লাহ ফাউন্ডেশনের মধ্যে এ দৃশ্য দেখা গেছে। মরদেহটি সাদা কাপনের কাপড়ে মোড়ানো।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে বহেরা গ্রামের মৃত আমানউল্লাহ হাজীর পঞ্চম সন্তান রফিকুল ইসলাম(৫৫) মারা গেলে তাকে আমাউল্লাহ ফাউন্ডেশনের ভিতরে কবর দেওয়া হয়।

বৃষ্টির কারনে হঠাৎ সকালে লাশটি ভেসে উঠতে দেখা যায়। তখন এলাকায় হৈচৈ শুরু হয়। এলাকার মানুষেরা তখন ভীড় জমাতে শুরু করে। অন্যদিকে গন্ধ ছড়াতে থাকে। মৃত ব্যক্তির স্বজনরা বাহিরে থাকার কারনে স্থানীয় কয়েকজন মিলে লাশটি পুনরায় মাটিতে চাপা দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রাকৃতিক দূর্যোগের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি পালন করেছে।

দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসন ও সদর উপজেলা চত্বর উক্ত কর্মবিরতি পালন করে তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করে। এসময় সদর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, কার্যসহকারি মোস্তাফিজুর রহমান,

মীম নুর মোর্ত্তজা, ময়নুর রহমান, আল-একরামুল হাসান, মীরমোর্তজা ও অফিস সহায়ক আব্দুর রহমানসহ সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ভবন মহাখালীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন (ডিআরআরও) সাংবাদিকের প্রেস রিলিজে কলম বিরতির কথা জানান। দূর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হয়েছে প্রায় একযুগ আগে ২০১২ সালে। কিন্তু এখনো জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না কাঙ্খিত আর্থিক সুবিধা। এতে সরকারের প্রতিনিধিত্ব করলেও পাচ্ছেন না সামাজিক মর্যাদা। ফলে বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান সমিতি কলম বিরতি পালন করছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest