সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনভর ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বিভিন্ন খোজ খবর নিচ্ছেন তিনি।

১৭ সেপ্টেম্বর শনিবার সদর উপজেলার শিবপুর ও আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়েছে। কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যা দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য বিরাট অর্জন। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ: আলহাজ¦ মো: নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছেন এই জনপ্রিয় নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের কুমারখালি ক্ষুদে পন্ডিতদের পাঠশালায় বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা শনিবার বিকেল তিনটায় ওই প্রশিক্ষণ সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন চিংড়ি চাষীদের মাঝে। এরপর তিনি আধুনিক পদ্ধতিতে বাগদা চাষের ব্যাপারে সকলকে আগ্রহী হওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন মণ্ডল ও চিংড়ি চাষী আব্দুর রহমান বলেন, চলতি বছরে বৃষ্টি কম হওয়ায় কাঙ্খিত চিংড়ি উৎপাদন হবে না মর্মে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকেই জু প্লাংটন এর উপর ভরসা করছে।

তবে সাদা সোনা হিসেবে খ্যাত বাগদা চিংড়িকে একটি চক্র অপদ্রব্য পুশ এর মাধ্যমে বিদেশীদের কাছে দুর্ণাম ছড়াচ্ছে। ফলে বেশ কিছু মাছ বিদেশ থেকে ফিরে এসেছে। অনেকেই বাংলাদেশের বাগদা কেনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে। ওইসব অসাধু বাগদা ব্যবসায়িদের প্রতিহত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় গ্যাস ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে আত্মপ্রকাশ করেছে জেলা গ্যাস ব্যবসায়ী সমিতি। গতকাল সমিতির কমিটি গঠন উপলক্ষে সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বিএম গ্যাসের পরিবেশক এড. গোলাম মোস্তফার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, যমুনা, বেক্সিমকো, জে এম আই, ইউনি গ্যাসের সাতক্ষীরার পরিবেশক মো: রাশিদুজ্জামান রাশি, ডেল্টা, পেট্রোম্যাক্স, দুবাই বাংলা গ্যাসের পরিবেশক প্রাণ নাথ দাস, লাফ্স ও জি গ্যাসের পরিবেশক আহসান উদ্দিন বাবু, ওমেরা গ্যাসের পরিবেশক মো: সবুর আলম, বসুন্ধারা গ্যাসের পরিবেশকের প্রতিনিধি শাহাবাজ হোসেন, বেক্সিমকো গ্যাসের কলারোয়া পরিবেশক আসাদুল ইসলাম, নাভানা গ্যাসের পরিবেশক শেখ রাজিব হোসেন, সেনা গ্যাসের পরিবেশক স ম আবু ওবায়দুল্লাহ(শ্যামনগর), সৈয়দ কামাল(কলারোয়া), যমুনা গ্যাসের পরিবেশক দোস্ত মাহমুদ(কলারোয়া) প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এড. গোলাম মোস্তফাকে সভাপতি ও মো: রাশেদুজ্জামান রাশিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা গ্যাস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ হোসেন লষ্কর বায়রন, সহ-সভাপতি প্রাণ নাথ দাস, মো: সবুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আহছান উদ্দীন বাবু, দোস্ত মাহমুদ(কলারোয়া), সাংগঠনিক সম্পাদক মো: আসাদুল ইসলাম (কলারোয়া), প্রচার সম্পাদক শেখ রাজিব(পাটকেলঘাটা), দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম হোসেন (কলারোয়া), সদস্যযথাক্রমে মো: মারিফুল ইসলাম বাবু(শ্যামনগর), মো: সাহেব আলী(কলারোয়া), রফিকুল ইসলাম (শ্যামনগর), সৈয়দ কামাল (শ্যামনগর), গাজী নজরুল ইসলাম (শ্যামনগর), মুকুল হোসেন (শ্যামনগর), স ম আবু ওবাদুল্লাহ(শ্যামনগর), মো: হাফিজ উদ্দীন (কালিগঞ্জ), হাফেজ মাওলানা হেলাল (শ্যামনগর), আসাদুজ্জামান (শ্যামনগর), মো: রাজু (তালা)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : অসাম্প্রদায়িক চেতনার জ্বলন্ত দৃষ্টান্ত সাতক্ষীরার সনাতন ধর্মালম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা। আর এই সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও শনিবার থেকে ঐতিহ্যবাহি গুড় পুকুরের মেলা শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা পৌরকর্তৃপক্ষ রবিবার (১৮ সেপ্টেম্বর) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

তবে, সকাল থেকে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় চলছে মনসা ও বিশ্বকর্মা পূজার কার্যক্রম। পূজা উপলক্ষে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা শুরু হয়েছে। হিন্দু নরনারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনস্কামনা পূরনে নানা ধরনের মানত করছেন তারা। এবারের এই পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করছেন গৌতম ব্যানার্জি।

এবারের গুড় পুকুরের মেলা ১৫ দিনের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। গ্রামীন লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা। তিনশ’ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রসঙ্গত ঃ ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল । এরপর ২০১১ সাল থেকে ফের চালু হয় মেলাটি। তবে মেলার সেই প্রাণময় দিনগুলি আর নেই। সীমিত পরিসরে মেলা শহরের আব্দুর রাজ্জাক পার্কে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত এবং সাজ্জাদ আলী সরদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ আলী সরদার তালা উপজেলার পাটকেলঘাটার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ (০৫-০০২২) গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় গাড়িতে থাকা ৭ জন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই ১ জন নিহত হয়।

আহত যাত্রীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের পরেও স্বাস্থ্য সেবায় খুশী সাধারণ মানুষ। আর এই চিকিৎসা নিতে আসা সাধারন মানুষকে চিকিৎসা সেবা দিতে কর্মরত সকল চিকিৎসকদেরকে করতে হয় কঠিন পরিশ্রম। দেশের সবচেয়ে বেশি যেখান থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারে সেটি হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই প্রয়োজনীয় জনবল, পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ খুবই সীমিত।

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। যদি সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হয় তবে বিশেষজ্ঞরা মনে করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কার্যকর করতে হবে। একটি যুগোপযোগী অর্গানোগ্রাম তৈরি করে এর জনশক্তি বাড়াতে হবে, পরীক্ষার সব ধরনের সুবিধা থাকতে হবে, পূরণ করতে হবে ওষুধের ঘাটতি। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আগে ২৫ শয্যার ছিল।

বর্তমান সরকার আসার পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হকের নির্দেশনায় হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীতকরন করা হয়। তারপরে এখানে নির্মান করা হয় নতুন ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোয়াটারসহ বিভিন্ন নতুন স্থাপনা নির্মান করা হয়। সাধারন মানুষ সেসময় থেকে এখানে চিকিৎসা নিয়ে খুশী হন।

তবে গত বর্তমানে হাসপাতালটির জন্য যে পরিমান চিকিৎসক বা স্টাফ মঞ্জুরী প্রদান করা আছে তার চেয়ে পুরনকৃত পদের সংখ্যা খুবই সীমিত। কোন কোন পদে ১ জনকেও নিয়োগ প্রদান করা হয়নি। যার কারনে চিকিৎসা নিতে আসা মানুষকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুনভাবে চালু হওয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরীকৃত চিকিৎসকদের পদের সংখ্যা ২২টি।

সেখানে আছেন ১৭ জন চিকিৎসক। পুনকন চিকিৎসক ১১ জন থাকার কথা থাকলেও সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে প্রেষনে ১জন চিকিৎসক আসেন। চিকিৎসকদের মধ্যে আছেন মেডিসিন, গাইনী, সার্জারী, নাক কান গলা, শিশু, কার্ডিওলজি, চক্ষু, এনেসথেসিয়া, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন। এছাড়া মেডিকেল টেকনিশিয়ান প্রয়োজন ৭ জন কিন্তু সেখানে আছে ২ জন। রেডিও (এক্সরে) নেই, ল্যাবে ২ জন থাকার কথা কিন্তু সেখানে পূরনকৃত পদ শূন্য। ডেন্টালে পদ শূন্য, ফিজিওফেরাপিষ্ট নেই। ইপিআই আছে ও স্যানিটারী ইন্সপেক্টর আছে। এছাড়া দ্বিতীয় শ্রেনী পদ সংখ্যা আছে ১৩ জন কিন্তু পূরনকৃত পদ আছেন ১২ জন এবং তৃতীয় শ্রেনী ৭০ জনের স্থলে ৫৯ জন ও ৪র্থ শ্রেনী ২১ জনের জায়গায় আছেন ১৯ জন।

এছাড়া হাসপাতালে একটি পুরানো এ্যাম্বুলেন্স থাকলেও কোন ড্রাইভার নেই। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন ডাঃ আব্দুল লতিফ। তিনি হাসপাতালের দায়িত্ব নেয়ার পরে হাসপাতালে ফুলের বাগান করাসহ সৌন্দর্যবর্ধন, চিকিৎসার মান উন্নতিকরন, সঠিক সময়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরন, রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করাসহ যতটুকু সম্ভব সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছাতে কাজ করছেন। গত মাসে জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রতিটি নাগরিকের জন্য রেফারেল কার্ড চালুর ব্যবস্থা করা হয়েছে।

এই কার্ডের মাধ্যমেই একজন মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সহজেই তার সঠিক চিকিৎসা গ্রহন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারবেন। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে হাসপাতালটি সৌন্দর্য বদ্ধন করাসহ স্বাস্থ্যসেবার উন্নতিতে কাজ করে যাচ্ছেন। ডাঃ লতিফ বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সভার সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালের উন্নতিকল্পে কাজ করা হচ্ছে। সরকারের উদ্দ্যেশ্য ও নির্দেশনা বাস্তবায়ন করে মানুষ যেন সঠিকভাবে সহজেই চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন সেজন্য আন্তরিকতার সাথে হাসপাতালের সবাই কাজ করে এবং প্রতিদিন আইটডোরে আনুমানিক তিন (৩) শতের অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন বলে ডাঃ লতিফ জানান। হাসপাতালটির আরএমও ডাঃ বিপ্লব কুমার মন্ডল হাসপাতালে বর্তমানে আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়ে বলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ও টিএইচওর নির্দেশনা অনুসরন করে সঠিক চিকিৎসা সেবা প্রদান করা হয় বলেই গত বছরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে গোল উৎসব করলো বাংলাদেশের নারী জাতীয় দল। সাতক্ষীরার মেয়ে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটান পাত্তাই পেলো না তাদের কাছে। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে দুই হালি গোল দিলো লাল সবুজের প্রতিনিধিরা। তাতে ছয় বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো তারা।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিলেন সাবিনারা। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ। সবশেষ ফাইনালে ২০১৬ সালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল।

দিনের আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচ বিজয়ী দলের সঙ্গে সোমবার ফাইনাল খেলবে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একাই গোলরক্ষককে কাটিয়ে ১-০ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর বাড়ানো বলে গোলরক্ষককে পাশ কাটিয়ে আড়াআড়ি শটে দ্বিতীয় গোল করেন সাবিনা।

আধঘণ্টার আগেই স্কোর ৩-০ হয়। বক্সের বাইরে থেকে আসা ক্রসে ২৯ মিনিটে কৃষ্ণা রানি সরকার তৃতীয় গোল করেন। ছয় মিনিট পরই এই ফরোয়ার্ড আরেকবার আক্রমণ চালান। গোলকিপার তাকে আটকাতে পারলেও ঋতু পর্না চাকমা বল বের করে নিয়ে বাঁ পায়ের শটে খালি জালে বল জড়ান।

৪-০ গোলে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে।

৫৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের সেন্টার থেকে গোল করেন সাবিনা। তিন মিনিট পর তার ফ্রি কিক থেকে জটলার মধ্যে দাঁড়িয়ে গোল করেন মাসুরা পারভীন।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সপ্তম গোল করেন তহুরা খাতুন। আর যোগ করা সময়ে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক। চার ম্যাচে ৮ গোল করে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা এই ফরোয়ার্ড।

এবারের আসরে চার ম্যাচেই ২০ গোল করে ফেললো বাংলাদেশ। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০, পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনভর ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বিভিন্ন খোজ খবর নিচ্ছেন তিনি।

১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা এস শওকত হোসেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ: আলহাজ¦ মো: নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছেন এই জনপ্রিয় নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest