সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

কালিগঞ্জে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন : গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে সামছুর রহমান গাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার দু’ শ্যালকসহ ছয়জনের নাম উল্লেখ করে বৃহষ্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ছেলে শাহীনুর গাজী বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। পুলিশ শাহীন ফকির নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে।
এদিকে মামলা করার পর সন্ত্রাসী ফজর আলী ও তার সহযোগীদের হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে নিহতের পরিবারের সদস্যরা।
গ্রেপ্তারকৃত শাহীন ফকির কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাকী ফকিরের ছেলে।

মামলার বিবরনে জানা যায় ফজর আলী ও আহাদ আলী তার বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে বাবার জীবদ্দশায় সকল জমি লিখে নেয়। ফলে ফজর আলী ও আহাদ আলীর সঙ্গে তাদের বোন একই গ্রামের মজিদা খাতুন ও ভগ্নিপতি সামছুর গাজী ১০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল না।

ফজর আলী তার ভগ্নিপতি ও পরিবারের সদস্যদের এলাক্ াছাড়া করার চেষ্টা করেছে কয়েকবার। সামছুর গাজী মঙ্গলবার রাতে ঘেরে না গেলে ফজর আলীসহ তার দ্ইু সহযোগী মাছ চুরির চেষ্টা করে। এ সময় সামছুর গাজীর ছেলে মিজানুর ঘেরের বাসায় যেয়ে মামা ফজর আলী ও তার সহযোগীদের দেখতে পেয়ে প্রতিবাদ করে। এর জের ধরে ফজর আলী ভাগ্নে মিজানুরকে চোর সাজাতে ঘেরের বাসায় থাকা জামা ও গেঞ্জি নিয়ে মাছ চোর হিসেবে চেয়ারম্যানের কাছে উপস্থাপন করে। চেয়ারম্যান সাফিয়া পারভিন গ্রাম পুলিশ পাঠালেও মিজানুর পরিষদে যায়নি।

নিহতের ছেলে মিজানুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন জানান, বৃহষ্পতিবার দুপুর দুইটার দিকে মিজানুরকে বাড়ি থেকে ধরতে আসে মামা শ্শুর ফজর আলীসহ কয়েকজন। তাকে না পেয়ে জমিতে গাছ লাগানোর সময় হাত থেকে কোদাল ও শাবল কেড়ে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এলোপাতাড়ি সামছুর ও তার স্ত্রী মজিদাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা শ্বশুর ও শ্বাশুড়িকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামছুরকে মৃত বলে ঘোষণা করে। মজিদাকে উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে শাহীনুর গাজী বাদি হয়ে মামা ফজর আলী, আলী, ফজর আলীর জামাতা জামাল, ফজর আলীর স্ত্রী ফিরোজা, আহাদের স্ত্রী ফুলি ও ফজর আলীর সন্ত্রাসী বাহিনীর সদস্য শাহীন ফকিরের নাম উল্লেখ করে বৃহষ্পতিবার রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শাহীন ফকিরকে বৃহষ্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: হুমায়ুন কবিরের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আওয়ামীলীগ নেতা এস এম শওকত হোসেন,

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে বিস্ফোরক দ্রব ও শর্টগানের গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে আশাশুনি কাদাকাটি ভূমি অফিসের পিছন থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মিকাইল সরদার কাদাকাটি গ্রামের মইনুর রহমান সরদারের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশ কাদাকাটি ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনা করে মিকাইলকে আটক করলেও অপর আসামী একই গ্রামের মৃত রউফ সরদারের পুত্র ই¯্রাফিল পালিয়ে যায়। সে সময় মিকাইল সরদারের কাছে থাকা রঙ্গিন ব্যাগ থেকে হাত বোমা সদৃশ ০৬টি বস্ত ও ০২টি শর্টগানের কার্তুজ উদ্ধার করে পুলিশ। এঘটনায় আশাশুনি থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ তৎসহ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৮ ধারায় আশাশুনি থানার এস আই ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, উপজেলা পরিষদ জামে সমজিদের ইমাম হাফেজ আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না। সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। খোলা কোন খাবার কেনা যাবে না। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে। সে জন্য নিজের প্রয়োজনে দেখে বুঝে পণ্য ক্রয় করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ভগ্নিপতিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্যালক। এ সময় মারাত্মক জখম হয়েছেন নিহতের স্ত্রী মজিদা।

বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিযনের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাজিদাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত শাবল ও কোদাল উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সামছুর রহমান গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত অবের আলীর ছেলে।

রঘুনাথপুর গ্রামের শাহীনুর রহমান জানান, রঘুনাথপুর বিলে তার ও তার বাবা সামছুর রহমান গাজীর পৃথক মাছের ঘের রয়েছে। মঙ্গলবার রাতে বর্ষার সময় তার ভাই মিজানুর পরিহিত জামা ও গেঞ্জি খুলে ভেড়ির উপরে রেখে বাবা সামছুরের ঘেরে মাছ ধরতে যায়। কিঠছুক্ষণ পর পার্শ্ববর্তী কয়েকজন ঘের পাহারাদার চোর চোর বলে চিৎকার করলে মিজানুর জামা কাপড় ফেলে বাড়ি চলে আসে।

ওই জামা গেঞ্জি নিয়ে পার্শ্ববর্তী ঘের মালিকরা কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনের কাছে বুধবার সকালে জমা দেন। চেয়ারম্যান বৃহষ্পতিবার সকালে গ্রাম পুলিশ আব্দুর রহিমকে সামছুরের বাড়িতে পাঠিয়ে তার সঙ্গে মিজানুরকে দেখা করতে বলেন। ভাই মিজানুরের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের কাছে নালিশ হওয়ায় মামা ফজর আলী ও আহাদ আলী বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে হাতে কোদাল ও শাবল নিয়ে তাদের বাড়িতে এসে ভাই মিজানুরকে খুজতে থাকে।

তাকে না পেয়ে চিৎকার চেচামেচি শুরু করায় বাবা শামছুর রহমান প্রতিবাদ করলে মামা ফজর আলী তাকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। বাবাকে রক্ষায় ছুটে গেলে মা মাজিদার ডান হাতের মাংশপেশীর মধ্যে শাবল ঢুকিয়ে দেয় ছোট মামা।
স্থানীয়রা মা ও বাবাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত বলে ঘোষণা করে। মাকে উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কৃষ্ণনগর ইউপির সাবেক সদস্য নজরুল ইসলাম জানান, ফজর আলীর বিরুদ্ধে হত্যা, ডাআতি, মাদকসহ এক ডজনের উপর মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান জানান, ঘাতক ফজর আলী ও তার ভাই আহাদ পালিয়ে গেছে। হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল ও শাবল উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় চেয়ারম্যান পদে ২জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্যা পদে ১১জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা অফিস চলাকালিন সময় পর্যন্ত ৩টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণের কথা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও সহকারি রিটানিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ।

তিনি জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী খলিলুল্লাহ ঝড়–।

এবারের নির্বাচনে জেলার ১হাজার ৬১জন ভোটার আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট প্রদান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে ২৪ বোতল ফেন্ডিসিলসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার ১ জন আসামী সহ মোট ২ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৩/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আযম, এসআই(নিঃ) মাহাবুর রহমান, এএসআই(নিঃ) জাহিদুর রহমান সংগীয় ফোর্সসহ গ্রাম- চরশ্রীপুর মৃত আবুল গাইনের ছেলে মাদক ব্যবসায়ী ১। আলতাফ গাইন (২৭)থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। এছাড়া দেবহাটা থানার মামলা নং- ০৯, তারিখ- ১২/০৯/২২ ইং এর এজাহার নামীয় আসামী গ্রাম- চাঁদপুর, পিতা- মৃত আবু বক্কার সিদ্দিক ছেলে ২। শেখ গোলাম মোস্তফা ওরফে বাবুল (৫২)থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

তাদেরকে ইং- ১৪/০৯/২০২২ ইং তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বুধবার দুপুর আড়াইটায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন। এছাড়া দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আছেন চারজন।

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর বাদ পড়া ছাড়া বাংলাদেশ দলে বড় কোনো চমক নেই। নির্বাচকরা অভিজ্ঞ, পারফরমার এবং সম্ভাব্য সেরাদেরই সুযোগ দিচ্ছেন বিশ্বকাপে। চোটমুক্ত হয়ে লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি অনুশীলন ম্যাচ খেলে কোচের দৃষ্টি কেড়েছেন। টানা ব্যর্থতায় গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে ফিরেছেন হাসান মাহমুদ।

দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম এশিয়া কাপের পরপরই এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ২৪ অক্টোবর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বে পেরিয়ে আসা দল।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যা শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েই যাবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক) লিটন কুমাস দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest